প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চললো তবুও মজুমদার বাড়িতে এখনো পর্যন্ত কোনো আমেজ তৈরি হলো না।কিসের আমেজ আবার? বিয়ের আমেজ।প্রস্তুতি সব কালকেই নেওয়া শেষ। পাত্রপক্ষ ও এসে গেছে।পাত্র বিয়ে করতে এক পায়ে প্রস্তত। তবে দুঃখের ব্যাপার হলো,কাল মধ্যরাতে বিয়ের কন্যা সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়েছে এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। এ নিয়ে বিশাল দোতলা বাড়িতে তোড়জোড় পড়েছে। পলায়িত কন্যার পিতা জামশাদ মজুমদার।এ বাড়ির কর্তা। বয়সের ছাপ যা না পরার কথা ছিলো তার চেয়েও বেশি পড়েছে এই অবাধ্য মেয়ের চিন্তায়। মেহেরুন্নেসা মেহের নামটি খুব শখ করে রেখেছিলেন জামশাদ মজুমদার।অতি আদর মিশিয়ে ডাকেন মেহের যার অর্থ সূর্য। চেয়েছিলেন নামের মতোই প্রিয় কন্যা জ্বলে উঠুক তবে ক্ষুদ্র বিষয়ে অকারণে জ্বলবে তা তিনি মোটেও চাননি।