#দাহরেখা
#পর্ব_২৮
#পূর্ণতা_আহমেদ
সারাদিনের জট-ঝামেলা কোনো রকম মিটে একটা সিদ্ধান্তে আসা গেছে,সেই সিদ্ধান্তে উভয়পক্ষই রাজি হয়েছে। তদন্ত শেষ হওয়া আগ পর্যন্ত আজাদ এ বাড়িতেই থাকবে,তবে এই সাপেক্ষে আমেনা বেগম তিনটি শর্ত জুড়ে দিয়েছেন,
শর্ত ০১—আমেনা বেগমের একমাত্র পুত্রকে কোনোরকম চাবুক পেটা করা যাবেনা।
শর্ত ০২—যদি আজাদ নির্দোষ প্রমাণিত হয় তবে তাদের এর ক্ষতি পূরণ দিতে হবে।
শর্ত ০৩—মেহের কে আমেনা বেগম বউ করে নিয়ে যবেন।
শর্ত তিনের জন্যই মূলত আমেনা বেগম রাজি হয়েছেন,কারণ মেহেরের রূপ সত্যি আকাশের চাঁদের মত।এত সুন্দর মেয়ে হাত ছাড়া করা মোটেও ঠিক হবে না। তাছাড়া এর আগে আজাদের আরও দুই বউ পালিয়েছে,বয়স ও বেশ হচ্ছে আজাদের।এমন সুন্দরী মেয়ে পরে পাওয়াও কঠিন বিষয়। আগের দুই বউয়ের বিষয় টা শুধু লুৎফুন্নেসাই জানেন আর কেউ না, তবুও রাজি হয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন আজাদকে,কিন্তু এখানে এসে উল্টো দেখলেন বিয়ে নামে তার ছেলেকে চাবুক পেটা করা হচ্ছে তাই মাথাটা একেবারে চড়ে গিয়েছিলো আমেনা বেগমের। পরে মাথা ঠান্ডা করে তিনি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন। সবাই মোটামুটি রাজি বলা চলে যদিও শাহরিয়ারের বিষয় টা বোঝা যাচ্ছেনা,তাই আপাদত বাড়ির পরিবেশটা বেশ ঠান্ডা।
এতক্ষণ শায়ের বালিশে হেলান দিয়ে শুয়েছিলো ,ঘাড়ের যন্ত্রণা টা আকাশচুম্বি সেখান থেকে এখন মাথায় পৌঁছেছে। কাল সারারাত প্রেস মেশিন দিয়ে চাপ দিতে দিতে ঘাড়ের যন্ত্রণা বেড়েছে,কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে দাড়ালো। জানালার ধারে বসে হাতে একটা পাঞ্জাবির বোতাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে,চোখের সামনে ভেসে উঠলো একজনের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে.....শায়ের কাছে যেতেই উদ্ভ্রান্তের মতো গায়ে হাত দিতে থাকলো,বুকটা পুড়ে যাচ্ছে.....যখন দেখলো দেহটা তে শ্বাস-প্রশ্বাস চলছে তখন কিছুটা শান্ত হলো,ভাঙা কন্ঠে ডাকলো,
" ভাইইইইই!! ভাইইইইই!!......."
তার আগেই দুজন প্রহরী এসে তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে শুরু করলো,শায়ের সর্বোচ্চ চেষ্টা করছে দেহটাকে ধরে রাখতে,টেনে ধরেছে পাঞ্জাবির কলার।এই টান কোনো রক্তের টান নয়! একজন ভাসমান মানুষের শেষ আশ্রয়। একজন ভাসমান মানুষ যখন গভীর সমুদ্রে ডুবতে ডুবতে একটা কাঠের টুকরো পেয়ে সেটাকে আকড়ে ধরে,শায়ের ও সেভাবেই সেই দেহটাকে আকড়ে ধরে রেখেছে।কিন্তু সমুদ্র যখন কোনো কিছুকে গ্রাস করে সবটুকুই গ্রাস করে নেয়।শায়ের ও সর্বোচ্চ দিয়ে আর ধরে রাখতে পারলো না।হাতে শুধু রয়ে গেল সেই পাঞ্জাবির বোতাম। মানুষটা নেই কিন্তু তার শেষ চিহ্ন টা রয়ে গেছে! এরপর আর কখনো দেখা হয়নি। শায়েরের চোখ দুটি ঘোলা হতে শুরু করলো,মনে মনে নিজেকে প্রশ্ন করলো...মোহ,মায়া এসব না থাকলে কি কখনো চোখ ভিজে উঠতো..? কখনো কি কষ্ট নামক জিনিস আমাদের তাড়া করতো...? সে যেই মোহ,মায়াহীন কঠিন খোলসে ঢুকেছিলো তা কি ভেঙেছে না অটুট আছে..?
ছোট নোটবুক টা বের করলো,সেখানে তিনবার লিখলো——ভেঙেছে,ভেঙেছে,ভেঙেছে।
কিভাবে ভেঙেছে? কে ভেঙেছে?
——মেহের।
হ্যা মেহেরই ভেঙেছে। এই মেয়েটার মধ্যে অদ্ভুত এক ধরনের মায়া বিরাজ করে,এই মায়ার জাল কোনো পুরুষকে একবার পেঁচিয়ে ফেললে সে আর সহজে সেটা থেকে বের হতে পারেনা। শায়েরের ও তাই হয়েছে।তার আচরণ পুরোপুরি বদলে যায় মেহেরের সামনে....একটা মাদকতা,কোমলতা তাকে নিজের অজান্তেই ঘিরে ধরে,ঠিক যেভাবে সে কাল রাতে পুকুরের মাঝে মেহেরের মায়াবী রূপে বিভ্রান্ত হয়েছিলো,ঠিক সেভাবেই। কিন্তু এমন আর হওয়া যাবেনা....পুরুষ মানুষ আগুনে ঝলসায় না,ঝলসায় মায়ায়। কিন্তু এই মোহ কাটানো উপায় কি? দূরে সরে যাওয়া...? দূরত্ব বাড়িয়ে দাওয়া...? গুনীজনরা বলেন,"যে জিনিসের প্রতি তোমার মোহ জন্মায় তার থেকে দূরে সরে এসো না বরং তাতে শুধু পথের দুরত্ব ই বাড়বে মনের দূরত্ব নয়!"
তাহলে মোহ কিভাবে কাটানো যায়? মোহ কাটাতে হলে..."সে জিনিসের আরও কাছে যাও,যত কাছে যাবে তত রহস্য খুলতে থাকবে আর মোহ কাটতে থাকবে।" শায়ের ভাবছে এই পরীক্ষা টা করে দেখবে মোহ কাটানো যায় কিনা। ভাবতে ভাবতেই মোহের দেবী স্বয়ং হাজির.....দরজায় ঠকঠক শব্দ হচ্ছে,দরজা খুলে দেখল মেহেরের বদলে চুমকি...তার দিকে এক পলক তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে।
" আপনাকে বিরক্ত করলাম?"
" হ্যা কিছুটা। "
চুমকির মুখ টা তাৎক্ষণিক কালো হয়ে গেলো,সে এমন উত্তর আশা করেনি। অবশ্য এতে আবার একদিকে বেশ ভালোই লাগছে...যেসব পুরুষরা আগ্রহ দেখায় না তাদের প্রতি মেয়েদের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে....তাই সে নিজেকে সামাল দিয়ে শায়েরকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করলো,চুমকির হাতে একটা খাতা রয়েছে।শায়েরের গভীর দুটো চোখ দেখতে দেখতে বলে উঠলো,
" আপনার চোখ দুটো এমন কালো আর গভীর কেন? সেখানে কি কোনো বিলেতি জাহাজ ডুবে গেছে?"
" ভোরে ঘুম কম হলে এমনি চোখ কোটরগত হয়ে যায় আর খাতাটা এভাবে মুখের উপর ধরেছো কেন?"
" এটা খাতা নয়,এটা আমার হৃদয়ের দলিল। এখানে তিনশত একুশ জন রাজপুত্রের নাম লিখা যারা আমার মনে রাজত্ব করেছে।"
" সেখানে নিশ্চয়ই নেশাখোর,গালবাজ,উগ্র খালাতো ভাই,মামাতো ভাই,পাশের বাড়ির ফটকা ছেলে,অন্যের স্বামী ইত্যাদি ইত্যাদি রয়েছে..?"
চুমকির চোখ চকচক করে উঠলো,সে ভীষণ অবাক হয়ে বলল,
" আপনি কিভাবে জানলেন..! "
" আমি জানি। তোমাদের বয়সী মেয়েদের স্বভাব আমার জানা আছে।"
" বাহ অসাধারণ! " চুমকি অত্যন্ত মুগ্ধ হয়ে,দুই এক না ভেবেই খাতাটা বুকের সাথে চেপে ধরে মোচড়া মোচড়ি করতে করতে বলল,
" আপনাকে দেখেও আমার হৃদয়ের কোকিল ডেকেছে,তাই আপনাকে তিনশত বাইশ নম্বর স্থান দিয়ে এসেছি।" বলেই লজ্জায় লাল হয়ে গেলো।
শায়ের মনে মনে আল্লাহর নাম জপতে জপতে বলল,
" শোনো মেয়ে,তোমার আপন ভাই কাছারিঘরে আটক আর তুমি এখানে প্রেমিকের সংখ্যা গননা করছো?"
" ওটা তো এখন ভাইয়ের অভ্যাস হয়ে গেছে।তাছাড়া এমনি দুদিন পর বিয়ে করে সুখেই থাকবে।আমারও তো একটা ব্যবস্থা হওয়া উচিত তাই না?"
" ঠিক! ঠিক! তুমি বরং এ বাড়ির প্রধান পাহারাদার মতিন মিয়া কে দেখতে পারো,সে নিয়মিত নেশাদ্রব্য খায়,বয়সেও বড়,তিনটা বিয়েও করেছে সাতটা বাচ্চাও আছে। শুধু সমস্যা একটাই.... গালিগালাজে একটু কাঁচা। তাও শিখে যাবে।"
"এসব আপনি কি বলছেন! মজা করছেন আমার সাথে?"
"মোটেও না।"
"শুনলাম আপনি নাকি কবি,আমাকে নিয়ে একটা কবিতা লিখতে পারবেন? যেটা পড়লে আমার মনের আকাশ থেকে রসগোল্লা ঝড়বে।"
শায়ের চরম বিরক্তিতে চোখ ছোট ছোট করে চেয়ে থেকে একটা কবিতা বানালো...
"তিনশোটা রাজপুত্র গাছে ঝুলিয়ে ডানা
তোমার মুখের পানে চেয়ে করে যাচ্ছে মানা
তোমার এ বিশাল সমুদ্রে আর কত দিবে ঠাই?
রাজপুত্ররা দুঃখে চেঁচিয়ে বলছে, আমি পালাই।
এই নাও তোমার কবিতা! এটি দিনে তিনবার পাঠ করলে আকাশ থেকে কেবল রসগোল্লা না,সাথে মণ্ডা-মিঠাইও ঝরে পড়বে। তবে শর্ত হলো কবিতাটি পড়ার সময় দুই কানে আঙুল দিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে।"
চুমকি অবাক হয়ে কবিতাটা মনে মনে আওড়াতে আওড়াতে চলে যেতে নিলে শায়ের পেছন থেকে ডেকে বলল,"তোমার হবু ভাবিকে এক কাপ চা দিতে বলো,তোমাকে আসতে হবে না।তুমি গিয়ে কবিতা মুখস্ত করবে।"
চুমকি মাথা নেড়ে বিদায় হলো ঘর থেকে। শায়ের আবার আগের জায়গায় এসে বসলো,বসে চুপচাপ ভেবে যাচ্ছে কিছু একটা। সে কখনো কিছু না ভেবে থাকতে পারেনা।আপাদত ভাবছে,টিকটিকির রক্ত নীল কেন...তারপর ভাবছে মোহ কাটানোর সূত্র.... তারপর ভাবছে,ইতোমধ্যে সে অনেক গন্ডগোল পাকিয়ে ফেলেছে,যেকোনা সময় ধরা পরে যাওয়ার একটা শঙ্কা আছে...দ্রুতই এখান থেকে পালাতে হবে।কিন্তু এখনো পর্যন্ত কোনো চিঠি আসেনি,আসলেই এখান থেকে পালাবে...নিয়মিত জায়গা পরিবর্তন করা তার জন্য তেমন কষ্টকর নয়। তবুও কেন যেন একটা কষ্ট হচ্ছে....সেটা কি মেহের কে ছেড়ে যাওয়ার কষ্ট?? ভাবছে মোহ কাটানোর সূত্রটা কাজে লেগে গেলেই পালাবে....ভাবতে ভাবতে একটা কবিতা মাথায় চলে এলো কিন্ত কিছু ছন্দ মেলাতে পাড়ছে না তাই মনে মনে হাতের ইশারায় তা মেলাতে চেষ্টা করছে ,তাও হচ্ছে না।এবার উঠে বসে একটা পৃষ্ঠা নিলো,কালিতে ডুবিয়ে লিখবে কিন্তু ঘাড়ের ক্ষততে পড়লো টান,শায়ের মুখ কুচকে ফেলল তখন ই মেহেরের চা হাতে ঘরে আগমন ঘটলো....
" কি আজ কি কবি শব্দ খুঁজে পাচ্ছে না..?"
" তুমি কি করে জানলে?"
