#দাহরেখা
#পর্ব_১৮
#পূর্ণতা_আহমেদ
মোজাম্মেল হক ছুটে এসে শাহরিয়ারকে থামালেন।মাহিব বলল,"ভাই শান্ত হও! ও এমনি ভয় পেয়ে আছে।ওকে শান্ত হতে সময় দাও! এত বড় ঘটনা ঘটেছে! ও যে সুস্থ আছে এটাই অনেক।মেহের তুই যা তোর ঘরে যা।"
মেহের ঘরে গেল না। এমন অবস্থায় কি ঘরে থাকা যায়? সে নিঃশব্দে কাঁদতে শুরু করল। শাহরিয়ার আবার চেঁচাতে শুরু করলে দারোগা বলল,
" আমার সাথে বাইরে চলুন।ওদের আগে স্বাভাবিক হতে দিন।" এই প্রথম দারোগার কথা বোধহয় শাহরিয়ারের উপর প্রভাব ফেলল তাই ঘর ছেড়ে দুজন বাইরে বের হলো।
রাতের এই কঠিন ঝড়ের পর সকালে অতিথিঘরে সূর্যের আলো প্রবেশ করেছে।সেই আলোতে শায়েরের চোখের পাতা হালকা নড়ে উঠল। সে দিকে কারো চোখ পড়ল না।সবাই তাদের মত আলোচনায় ব্যস্ত।
আলোচনা হচ্ছে তিন ভাগে। বাবা-মেয়ের নিরব আলোচনা,দুই ভাইয়ের ব্যগ্রতা আর অবশিষ্ট দারোগা সাহেব আর তার সহোচরী মোড়লের মধ্যে।
জামশাদ গুরুতর অসুস্থ। এই কয়দিনের ভার যেন তাকে রাতারাতি আরও বয়স্ক করে তুলেছে। এই কয়দিন নিজের বিছানা ছেড়ে কোথাও যেতে পারেননি।কিন্তু এমন ভয়াবহ কান্ডে কি আর ঘরে বসে থাকা যায়?
মেহের বাবার বুকে মাথা দিয়ে নিশ্চুপ বসে আছে। কাল রাতের ঘটনায় সে এতোটাই মানসিক ভাবে হতভম্ব ,যে এখনো পর্যন্ত কারো সাথে টু শব্দ ও করেনি। শায়ের বাঁচবে কিনা সেই আতঙ্ক আর ভয় তার ভিতরটা চুরমার করে দিচ্ছে।বন্ধুকে হারানোর এই ভয় সে কাউকে কিভাবে বোঝাবে? আজমের লাশ এখনো পরীক্ষা করা হচ্ছে।চাক্ষুস সাক্ষী থাকতে এত মস্তিষ্ক খাটানোর প্রয়োজন নেই।তাই দারোগা সাহেব সকাল সকাল জিজ্ঞাসাবাদ করতে আসলে ,জামশাদ মেয়ের এমন অবস্থা দেখে থামতে বলেন।এখনো মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।ফজরের ওয়াক্ত থেকে এভাবেই বসে আছে বাপ-মেয়ে।অবশেষে মেহের ধীর কন্ঠে মুখ খুলতেই যাবে তখন মাহিব অতি উৎসাহে বলে উঠল,
"শায়ের!! শায়ের! চোখ খুল! আব্বা! দেখো,শায়েরের চোখের পাতা নড়ছে!"
মূহুর্তেই সকলের চোখ গেল শায়েরের উপর।কাল রাতে হাকিম এসে ঘাড়ের রক্তপাত বন্ধ করেছে।শায়েরের বিশাল দেহের চামড়া ভারী বলেই হয়তো ছুরিটা তার জীবন নিতে পারেনি।সে পুরোপুরি সুস্থ কতদিনে হতে পারবে তাও অজানা।
" আপনারা বেশি বিরক্ত করবেন না রোগীকে। উনি নিজে থেকে কথা বলতে চাইলে বলবে। জোর করবেন না। আপাদত ওনার বিশ্রামের প্রয়োজন।"
" আল্লাহর অনেক শুকরিয়া ওর জ্ঞান ফিরেছে।বিশ্বাস করতে পারছি না এমন ঘটনা কিভাবে ঘটল!" চরম আশ্চর্য হয়ে বলল মাহিব।
সবার উদ্বেগের মাঝে মেহের অবশেষ মুখ খুলল,
" আমার রাতে দুশ্চিন্তায় ঘুম আসছিলো না তাই ওনার সাথে নদীর পারে হাটতে যাই। একটু পর উনি একটা নৌকা দেখে অন্যদিকে চলে যান আমাকে ফেলে...আর আমি........."
"তোর কত্ত বড় সাহস! এই রাত বিরাতে পরপুরুষের সাথে নদীর পাড়ে যাস!! আব্বা এরপরেও ওকে কিছু বলবে না?"
শাহরিয়ারকে চোখ দিয়ে জামশাদকে থামতে বললে সে হাতের মুঠো শক্ত করে পাশে থাকা চেয়ারে সজোরে লাথি মেরে বসে পরে। রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।সেদিকে ভ্রূক্ষেপ না করে জামশাদ বললেন,
" তারপর কি হলো মা?"
একে একে সব বিস্তারিত খুলে বলল মেহের।সবার আশ্চর্যের সীমানা যেন মহাআকাশ ছাড়িয়ে দূর বহুদূরে চলে যাচ্ছে। দারোগা এসব শুনে অস্ফুটে স্বরে বলল,
" শালা! ডাকাত ধরতে এসে খুনের মামলায় পরে গেলাম! এতো আশ্চর্য! মহা আশ্চর্য ঘটনা! এখন ডাকাত বাদ দিয়ে খুনি ধরতে হবে!!"
" কিন্ত স্যার! খুনী তো নিজেই খুন হয়ে গেল! কেমনে ধরবেন!"
" তুমি চুপ করো তো মোড়ল মিয়া!" বলে জামশাদের দিকে ঘুরে বললেন,"এর পিছে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়?"
" কার হাত থাকবে সেটা আমরা বের করব ? আপনাকে কি হাওয়া খেতে নিয়ে আসছি?" বলেই বসা থেকে চট করে উঠে দাড়াল শাহরিয়ার।তেড়ে এসে বলল,
"দুই দিন ধরে এসে রং তামাশা শুরু করে দিয়েছে একবারে! শালা দারোগা ! এতদিন লাগে তোর বের করতে?" এরপর সবার উদ্দেশ্যে বলল,
" আমি বলি কি ওই আজাদের গলায় পাড়া দিলে এমনি সত্যি বের হয়ে আসবে।ওই বিলাতি যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকেই এসবের শুরু!"
মাহিব এসে শাহরিয়ার কে জোর করে বাইরে নিয়ে চলে গেল। শাহরিয়ার চেঁচিয়ে বলছে," ছাড়! আমাকে ছাড় মাহিব! ওই দারোগা.......
দারোগা মুখ কালো করে, চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইলেন।তার ইহ জিন্দেগীতে এমন অপমান আর কেউ করেনি। জামশাদ ইতোস্থত হয়ে বলল,
" কিছু মনে করবেন না! ওর অল্পতেই মাথা চড়ে যায়! এই স্বভাবটা কিছুতেই দূর করতে পারলাম না।"
" আপনি অতি সম্মানিত বলেই আমি এখনো তদন্ত করে যাচ্ছি। কিন্তু আপনার ছেলে এমন করতে থাকলে আমাকে বিদায় নিতে হবে জামশাদ সাহেব !"
শায়ের প্রথম চোখ খুলেই এই তামাশা দেখতে পেল।পরক্ষণেই তার ঘাড়ে তীব্র যন্ত্রণা টের পেল।মনে হচ্ছে সেই ছুরি এখনো রয়েই গেছে।একপাশটা যেন অবশ হয়ে যাচ্ছে। মাথার একপাশেও প্রচন্ড যন্ত্রণা করছে।এই তীব্র যন্ত্রণা হাড়ে হাড়ে ছড়িয়ে যাচ্ছে।আর সহ্য করতে না পেরে একটু উঠে বসার চেষ্টা করতেই আবারও টান লেগে হালকা রক্ত ঝড়তে শুরু করল।দুই এক ফোটা পরল সাদা ফতুয়ার উপর।তা দেখেই মেহের ছুটে আসল,চোখ অশ্রুতে পরিপূর্ণ। যেন সে চোখে শত কথারা জমে আছে কিন্তু মুখে তা ফুটছে না। জামশাদের মনেও করুণা তৈরি হলো।
হাকিম শায়েরের পেছনে বালিশ দিয়ে তাকে বসতে সাহায্য করতে করতে বলল,
"আপনি বেশি নড়াচড়া করবেন না।ব্যাথা চলে যাবে।আরেকটু সহ্য করুন!"
শায়ের কিছু বলতে পারলনা তার চোখ পরল মেহেরের উপর। হঠাৎ রাতের ঘটনা মনে পরতেই সে ছটফট করে উঠল,উদগ্রীব হয়ে জিজ্ঞেস করল,
"তুমি ঠিক আছো? মেহের? কি হয়েছিল? আমি কি সত্যি বেঁচে আছি?" তার কন্ঠে দূর্বলতা স্পষ্ট।
মেহের শান্ত করতে বলল,
"আমি ঠিক আছি। আল্লাহর অশেষ রহমতে তুমিও ঠিক আছো।বিশ্রাম নাও। তোমাকে খেতে হতে আর জামা টাও নোংরা হয়ে গেছে। আমি নিয়ে আসছি নতুন জামা।" বলেই বের হয়ে গেল।
জামশাদ ও দারোগা দুজনের মধ্যে এমন সখ্যতা দেখে বেশ অবাক হলেন। কিছু ভাবনারা মাথায় আসলেও আপাদত আর কিছু ভাবতে চাইলেন না।
মেহের ঘরে আসল নতুন পোশাক নিয়ে। এসে শায়েরের পাশে বসে বলল,
"এখন ই তোমার জন্য উষ্ণ খাবার চলে আসবে।তুমি একটু বিশ্রাম কর।"
হাকিম শায়েরের পোশাক খুলে ফেলতেই দেখল তার পিঠে,বুকে অজস্র ক্ষত। দেখেই বোঝা যায় অনেক পুরোনো ক্ষতের দাগ। সম্ভবত চাবুকের আঘাত থেকে এমনটা হয়ে থাকে। রাতে তা চোখে পড়েনি এখন স্পষ্ট পড়ছে। মেহেরে সেদিকে তাকিয়ে প্রচন্ড অবাক হলো।
"এগুলো কিসের দাগ? তোমাকে কে আঘাত করেছিলো? বলো আমাকে!"
শায়ের কিছু বলল না। চোখ বন্ধ করে ডুব দিল তার অতীতে। সেই আঘাতের চিহ্ন নজর এড়ালো না বাকিদেরও।
চলবে।
