#দাহরেখা
#পর্ব_২০
#পূর্ণতা_আহমেদ
কাছারিঘরে আদালত বসেছে। শাহরিয়ার বিচারক সেজে একটা ভাঙা কাঠের টুলে বসে আছে। তার মাথায় ব্রিটিশদের মত সাদা পরচুলা নেই, তাই সে একটা সাদা গামছা পেঁচিয়ে নিয়েছে। পাশে মোড়ল মিয়া একটা বড় পাখা দিয়ে তাকে বাতাস করছে, তবে বাতাসের চেয়ে মোড়লের গায়ের ঘামের গন্ধই বেশি ছড়াচ্ছে।
বন্দি আজাদকে আনা হলো। বিচারক শাহরিয়ার চাবুক মেঝেতে মেরে প্রশ্ন করল,
"বলো ব্যারিস্টার! তুমি কেন আমার গুদাম পোড়ালে? আর কেনই বা আজমকে পটল ধরালে?সত্যি বলো, নইলে চাবুক দিয়ে তোমার হাড় চামড়া আলাদা করে দেব!"
"মিস্টার শাহরিয়ার, দিস ইজ আটারলি রিডিকুলাস! আমি ব্যারিস্টার মানুষ,আমি কেন আগুন লাগাতে যাব?"
পাশে লুৎফুন্নেসা বসে হুক্কা টানছেন আর বলছেন "কেন তুই আমার হুক্কায় বিষ মেশালি আজাদ?"
দারোগা চা খেতে খেতে বললেন, "কবে আপনি হুক্কায় বিষ মিশিয়েছিলেন?"
"ওহ মাই গড! চাচি লাইং! আমি বিষ কেন মেশাব? আমি তো শুধু হুক্কায় একটু গোলাপ জল আর বিলেতি সেন্ট মিশিয়েছিলাম, যাতে চাচির মুখ থেকে পেঁয়াজের গন্ধ না আসে! দিস ইজ মাই গুডনেস, নট আ ক্রাইম!"
একথা শুনে শাহরিয়ার চাবুক নিয়ে ছুটে আসলে আজাদের ঘুম ভেঙে যায়।
আজাদ আজ কদিন যাবত কাছারিঘরে বন্দি সে নিজেও জানে না।প্রতিটা মূহুর্তে হয় শাহরিয়ারের চাবুকের আতঙ্ক নাহয় দারোগার তদন্তের আতঙ্কে থাকতে হয়।এবার আতঙ্ক নম্বর দুই এসে হাজির হয়েছে। দারোগা মোজাম্মেল সাথে মোড়ল।
"কি আজাদ সাহেব আপনি দেখি ডাকাতির পাশাপাশি খুনের মামলা ও ভালো খেলেছেন।"
আজাদ স্বপ্নের কথা মনে করতেই ভয়ে চট করে বলে উঠল,"আমি চাচির হুক্কায় আর জীবনেও গোলাপ জল মেশাব না। আই সোয়্যার আমি এখন থেকে কারো হুক্কায় ই কোনোদিন কিছু মেশাব না।আমার বিলেতি আইনের কসম করে বলছি আমায় ছেড়ে দিন। প্লিজ জাস্ট লিভ মি!"
দারোগা চমকালেন। মাত্রই লুৎফুন্নেসা বলেছিল হুক্কায় কিছু মেশানোর কথা।আর অপরাধী জিজ্ঞাসাবাদের আগেই নিজে থেকে তা অস্বীকার করে যাচ্ছে।দারোগার আর বুঝতে বাকি রইল না আজাদ ই যে মূল আসামি।
অবশেষে আজাদকে প্রধান অপরাধী হিসেবে গন্য করা হলো। কিন্তু হাতে এখনো শক্তপোক্ত প্রমান নেই তাই শাহরিয়ারের চাবুকের সহায়তায় এই ডাকাতির পেছনের কারণ জানতে হবে।এর মধ্যে আবার খবর এসেছে আসমা নিখোঁজ। সব মিলিয়ে এক বিশাল গোলকধাঁধায় পড়েছেন দারোগা সাহেব।
সারাদিন শাহরিয়ারের চাবুকের মার খাওয়ার পর ও আজাদের মুখ থেকে স্বীকারোক্তি মিলেনি।অবশেষে হয়রান হয়ে শাহরিয়ার,মাহিবকে নিয়ে জামশাদের ঘরে উপস্থিতি হয়েছে।
"আব্বা এই আজাদ তো কিছুতেই মুখ খুলছে না! ওকে কি করব? চাচি যে কোত্থেকে এই আপদ ধরে এনেছিল!"
"ভাই এমন ও তো হতে পারে এর পিছে অন্য কারো হাত আছে?" বলল মাহিব।
"জানি না মাহিব! শেষ মেষ যেন দেউলিয়া হয়ে পথে নামতে না হয়! আবেদনের কিছু হলো? সময়সীমা বাড়ানোর নোটিশ এসেছে?" কাশতে কাশতে বললেন জামশাদ।
" না আব্বা! মনে হয় না আর সময়সীমা বাড়বে।আগে থেকেই কত ঋণ ছিল আমাদের তা পরিশোধ করার আগেই এত এত টাকার মাল ছাই হয়ে গেল! তাও ইতোমধ্যে কিছু ঋণ নিয়েছি জোতদারদের থেকে।এ নিয়ে কয়দিন ই বা চলবে?" বলল শাহরিয়ার।
"আমার কেন যেন মনে হচ্ছে এটা ব্যবসায়ী লর্ড এডওয়ার্ডের কাজ হতে পারে! তার অনেক দিন ধরেই বাড়িটার ওপর নজর ছিল।তাও আন্দাজে কারো নাম দাওয়া যায় না।"
এমন সময় মেহের হাজির হলো। বাবাকে দেখতে এসেছে।জামশাদের খাটের পাশে এসে বসল।মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল,
"এখন শরীর টা ভালো লাগছে আব্বা?"
" লাগছে কিছু টা।"
মুখে হঠাৎ ই বিষাদের ছায়া নেমে এলো জামশাদের।মেহেরের মুখের দিকে তাকিয়ে ,কন্ঠে তীব্র যন্ত্রণা নিয়ে বললেন,
"তোমাদের আম্মার আজ মৃত্যু বার্ষিকী ছিল!" বলেই তিনি চোখজোড়া বন্ধ করে হারিয়ে গেলেন অতীতে। বাড়ি ছেড়ে মরিয়মের হাত ধরে উঠেছিলেন একটা ছোট মাটির ঘরে।তখন তার দুই ছেলেকে কোলে নিয়ে রাত জেগে লিখেছিলেন ব্রিটিশ বিরোধী কবিতা "নীল মুছে লাল হয় কৃষকের রক্তে " যা সে সময় ব্যাপক সাড়া পেয়েছিল।এর কিছুদিন বাদেই একদিন ব্রিটিশরা এসে তার ঘরে হানা দেয়।তুলে নিয়ে যায় মরিয়মকে।অবশেষে বাবার সহায়তায় মরিয়মকে উদ্ধার করতে পেরেছিলেন।কিন্তু মরিয়মের সে উজ্জ্বলতা যেন চিরতরে ফিঁকে হয়ে গিয়েছিল।মেহেরের এই মুখ যেন তার মার হুবহু ছায়া। মেহের যেন তার রুপ,গুনের আলোতে প্রিয় স্ত্রীর কথা এক মূহুর্তের জন্যেও ভুলতে দেয় না।ভাবনা ছেড়ে বেরিয়ে এসে মেহের কে বললেন,
"তোমার আম্মার শেষ চিহ্নটুকু হারাতে চাই না।যদি সত্যিই কর পরিশোধ না করতে পারি ইংরেজরা এসে এই বাড়ির ধূলোটাও নিয়ে যাবে।আমার আলমারির ডান পাশের ছোট সিন্দুকটা তোমার আম্মার সকল স্মৃতিতে জর্জরিত। সেটা তোমার কাছে যত্ন করে আগলে রেখো।"
মেহেরের গলা ধরে এলো,চোখে জলের আগমন।সাথে দুই ভাইয়ের ও।তারা বাবার পাশে এসে তাকে সান্তনা দিচ্ছে।মেহের বাবার থেকে চাবি নিয়ে আলমারি খুলল।
সেই সিন্দুকটা বের করল পরম যত্নে।প্রথমেই হাতে তুলে নিল মায়ের ব্যবহৃত গলার ছোট হাড়।কত সুন্দর ই না লাগত এটাতে! ভাবতেই মেহেরের চোখের অশ্রু ঝরে পরে একটা কাগজের উপর।সেটা তে হাত দিতে গেলেই তার চোখজোড়া সাবধান হয়ে ওঠে। এগুলো তার মায়ের লেখা চিঠি। জামশাদ তার মায়ের ব্যবহৃত প্রতিটি জিনিস ই খুব যত্ন করে রেখেছেন,চিঠিগুলো ও তাই। জামশাদের কাছে অনেকবার আবদার করলেও তিনি এগুলো পড়ে শোনান নি। মেহের ও বাবা-মার ব্যক্তিগত চিঠি পড়ার জন্য আর বায়না ধরেনি।
কিন্তু আজ কেন যেন খুব পড়তে ইচ্ছে করছে,ভাগ্যক্রমে সুযোগ পেয়েছে হাতে পাওয়ার। একবার সতর্ক দৃষ্টি ফেলল আশেপাশে। ভাইয়েরা বাবার সাথে আলোচনায় ব্যস্ত এই ফাঁকে মায়ের চিঠিগুলো শাড়ির আচলে লুকিয়ে ফেলল।কিন্তু এগুলো পড়বে কিভাবে?
কিন্তু চিঠিটা সাংকেতিক ভাষায় লিখা। তার মা-বাবা দুজনেই এই ভাষা জানতেন।জরুরি মূহুর্তে সাংকেতিক ভাষায় চিঠি লিখে আদান-প্রদান ও করতেন।সবচেয়ে বেশি ব্যবহার করতেন সম্পাদকদের সাথে গোপন তথ্য আদান-প্রদানে। কিন্তু মেহের তো এই সংকেত জানে না।তাহলে এই চিঠি পড়বে কিভাবে?
"দে আমাকে দে। আমি আর ভাই ধরে নিয়ে যাচ্ছি।এত ভারী সিন্দুক তুই উঠাতে পারবি না।" পেছন থেকে বলল মাহিব।
মেহের চমকে উঠল।চিঠিগুলোকে আরও শক্ত করে ধরল যেন এখনই এগুলো হাত ফঁসকে যাবে।চা বানিয়ে আনছি বলে কোনো রকম পালিয়ে গেল।
একটা অন্ধকার ঘর। শুধু কয়েকজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। শায়ের চোখ খুলল কয়েকজোড়া বুটের শব্দে।আজ তিনদিন হয়ে যাচ্ছে সে এখানে বন্দি।দিনে শুধু একবার খাবার মিলে এখানে।কিন্তু সেগুলোকে ঠিক কিসের কাতারে ফেলা যায় তা শায়ের জানেনা। পঁচা-বাসি পান্তা ভাত।তার ওপর ব্রিটিশ পাহারাদাররা এসে থুথু দিয়ে যায় ।পঁচা খাবার নাহয় হজম করা যায় কিন্ত ইংরেজদের অপমান কি হজম হয়?
প্রথম দুদিন ছুঁয়েও দেখেনি কিন্তু বাকিরা তা বেশ তৃপ্ত নিয়ে খেয়েছে যেন এটা তাদের অনেকদিন কার অভ্যাসে পরিণত। কিন্তু আজ ক্ষুধার তীব্র যন্ত্রণায় সে আবর্জনাই মুখে নিল শায়ের।কিন্তু পেট পর্যন্ত যেতেই সব উগ্রে ফেলে দিল।জায়গাটা এতোটাই ছোট যে দম ও ফেলা যায় না।তার উপর দূর্গন্ধ ছড়াচ্ছে তীব্র আকারে।শায়ের বাধ্য হয়ে নিজের পাঞ্জাবির এক কোণা ছিড়ে সে জায়গাটুকু পরিষ্কার করল। প্রতিদিন একজন দুজন করে ধরে নিয়ে যাওয়া হয়।তারপর তাদের সাথে কি করা হয় তা অজানা।তবে তা যে অতি জঘন্য কিছু তা নিশ্চিত।
এই তিনটা দিন সে তার ভাইয়ের দেখা পায়নি।শেষবার তার চোখের সামনেই সবগুলো নখ উপড়ে ফেলা হয়েছিলো এরপর তাকে কোথায় নিয়ে গেল কে জানে!
হঠাৎই ভারী বুটের মচমচ শব্দটা দরজার খুব কাছে এসে থেমে গেল। চাবির ধাতব ঘর্ষণে মরচে ধরা লোহাটা ডুকরে উঠল। চওড়া দরজার ফাঁক গলে ভেতরে প্রবেশ করল এক জোড়া চকচকে চামড়ার বুট, তার ঠিক পেছনে দীর্ঘদেহের এক ইংরেজ অফিসার ক্যাপ্টেন মিলার। তার হাতে একগুচ্ছ বাজেয়াপ্ত করা নথিপত্র, আর অন্য হাতে ধরা একটি বাঁকানো চাবুক।
মিলার ঘৃণাভরে চোখ ঘুরিয়ে সেলের চারপাশে তাকাল। দুর্গন্ধ আর আবর্জনার মধ্যে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকা শায়েরের সামনে এসে দাঁড়াল সে। চাবুকের ডগা দিয়ে শায়েরের থুতনিটা সজোরে ঠেলে ওপরে তুলল।
""So you are that famous rebel poet, are you? Shayer?" মিলারের কণ্ঠে কুৎসিত ব্যঙ্গ।
শায়ের কপালে জমতে থাকা ঘাম আর রক্তের আস্তরণের মধ্য দিয়েই চোখ তুলে তাকাল। চোখ দুটো রক্তজবার মতো লাল হলেও সেখানে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল এক জলন্ত লাভা।
মিলার ফাইলের ওপর থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করল,
"Run British Run,
the fire will come,
And swallow all the white skins…
That burn more than the sun……..Ah! Firing words! So, Shayer , how much do you think you have managed to terrify the British by writing this shits about this raw bloodbath?"
শায়ের চেচিয়ে উঠে বলল, " জুবায়ের ভাই কোথায়?? কোথায়??? কোথায়? আমার ভাই কোথায়?? কি করেছিস তোরা আমার ভাইয়ের সাথে? খুন করে ফেলব সবকটাকে,শু*র!"
মিলারের মুখের ব্যঙ্গাত্মক হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। সে এক ধাপ এগিয়ে এসে সজোরে শায়েরের ক্ষত হওয়া কাঁধে বুট দিয়ে চেপে গর্জে উঠল, "Shut up, you bloody native bastard! Where do you get such audacity? We tear your skin to polish our boots! As we pulled out all ten nails of that bastard one by one, yet your neck still doesn't bow?"
" শরীর কাটতে পারবি.... নখ উপড়াতে পারবি... কিন্তু মানুষের দাহ কালকে ছুঁতেও পারবি না। একটা শায়েরকে মারবি, কাল আরও একশোটা জন্মাবে। তোদের পতন আমাদের রক্তের ওপর দিয়েই হবে।"
"Shut up! Just shut up!" মিলারের পৈশাচিক চিৎকার পুরো করিডোরে প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল। রাগে তার শ্বেতাঙ্গ চেহারা লাল হয়ে হিংস্র রূপ ধারণ করল। সে পেছনে থাকা চারজন সিপাহীকে হুকুম দিল, "Drag him out! Take this bastard to cell Number Four!"
লোহা আর ভারী বুটের ঝনঝনানিতে শায়েরের আধমরা দেহটা মেঝের ওপর দিয়ে হিঁচড়ে নিয়ে চলল চারজন সিপাহী। তাকে টেনে নিয়ে যাওয়া হলো সেলের একেবারে শেষ প্রান্তের এক নির্জন অন্ধকূপে, যার দেওয়ালগুলো জমাট বাঁধা রক্তের গন্ধে ভারী হয়ে আছে।
ঘরের সিলিং থেকে ঝুলতে থাকা দুটো মোটা লোহার শিকলে শায়েরের দু-হাত উঁচুতে বেঁধে টানটান করে ঝুলিয়ে দেওয়া হলো। সিপাহীরা এক হেঁচকায় তার শরীর থেকে ছিঁড়ে ফেলে দিল রক্তে ভেজা ছেঁড়া পাঞ্জাবিটা। উন্মুক্ত হল পিঠ আর বুকের ছাতি ।
মিলার কক্ষে প্রবেশ করল। তার হাতে এবার একটি বিশেষ চাবুক, যার ডগায় ছিল ছোট ছোট বাঁকানো লোহার কাঁটা।
"Let's see how much fire you have left today!"
প্রথম চাবুকের কোপটা আছড়ে পড়তেই শায়েরের পিঠের চামড়া এক লহমায় ছিঁড়ে গিয়ে রক্তের সাথে মিশে দেওয়ালে ছিটকে পড়ল।শায়ের দাঁতে দাঁত চেপে মাংসপেশি শক্ত করে নিল, কিন্তু কোনো চিৎকার মুখ দিয়ে বের হতে দিল না।
"What..? won't you cry? Won't you beg for your life at my feet?"
একটার পর একটা কাঁটাতারযুক্ত চাবুক সজোরে আছড়ে পড়তে লাগল শায়েরের ক্ষতবশত পিঠে। প্রতিটি ঘা যেন তার মাংস ছিঁড়ে সরাসরি হাড়ে গিয়ে বিঁধছিল। তার ওপর এক সিপাহী বালতি ভরে ছিটিয়ে দিল লবণ মেশানো কনকনে ঠান্ডা জল।যখন কোনো কিছুতেই শায়েরের মুখ খুলল না তাকে চেয়ারে বেধে দাওয়া হলো মরনঘাতি এক একটা ছোবল।সেই যন্ত্রণায় শায়েরের মনে হচ্ছিল তার মস্তিষ্কের শিরা উপশিরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
চোখের সামনে সমস্ত পৃথিবীটা শায়েরের জন্য রক্তবর্ণ হয়ে আসতে লাগল। তীব্র যন্ত্রণায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চেতনা গ্রাস করছে এক অতল অন্ধকার। মেহেরের কণ্ঠ তাকে সে অন্ধকার থেকে বের করে আনল। সকাল থেকে ঘাড়ের যন্ত্রণাটা তাকে বার বার অতীতে টেনে নিয়ে যাচ্ছে।
"তোমার শরীরটা এখন একটু ভালো লাগছে?"
"হু!"
"এমন আঘাতেও তুমি কত দ্রুত সুস্থ হয়ে উঠছো দেখে অবাক হচ্ছি! আমি থাকলে তো মরেই যেতাম!"
"এ আর নতুন কি! সয়ে গেছে।" ফিসফিসিয়ে বলল শায়ের।
"কি বললে? শুনতে পাইনি।"
"তুমি এত ঘন ঘন আমার কাছে আসছো,কেউ দেখলে কিছু ভাববে না?"
"যে যা ভাবার ভাবুক।তাই বলে কি বন্ধুর দুঃসময়ে তার কাছে আসা যাবে না?"
"ভালোই বান্ধবী বানিয়ে ফেললাম দেখছি।"
চলবে।
