#দাহরেখা
#পর্ব_২৯
#পূর্ণতা_আহমেদ
মেহের চা-এর কাপটা কাঠের টেবিলের ওপর রেখে মিষ্টি হাসি দিয়ে বলল,
"এমনি বোঝা যায়...কোথায় আটকে গেছো? আমাকে বলো,দেখি সাহায্য করতে পারি কিনা।"
"রক্ত ঝড়ছে নীল আকাশে,
হৃদয়ে সে দৃশ্যে ভাসে
শিকল ভেঙে অনায়াসে,
উড়ে চলি মেঘ বাতাসে....
উমম...তারপর কি মেলানো যায় ভাবছি....."
মেহের কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল,
"উড়তে যেয়ে থমকে গেলে
পেছন ফিরে দেখে নিও
দাড়িয়ে আমি অবলিলায়
চাইলে হাতটা বাড়িয়ে দিও..."
শায়ের চরম বিস্ময় আর মুগ্ধতা নিয়ে মেহেরের কবিতা শুনছে।মেহের থেকে এই গুন আশা করেনি ,বিস্মিত গলায় বলল,
"তোমার এই গুন এতোদিন জানাও নি কেন?"
"তোমার সাথে থেকেই জন্মেছে,যাই বলো আমি জানি অতোটাও ভালো হয়নি।"
"যে বলবে ভালো হয়নি তার মাথায় পাহাড় ধসে পড়ুক।"
মেহের হেসে বলল," সত্যি ভালো হয়েছে?"
"কোনো সন্দেহ নেই।"
মেহের চুপচাপ তাই শায়ের ই নিজ থেকে আবার বলতে শুরু করলো,
"নদীরে পাড়ে অবাক ঢেউ,ব্যকুলতার মাঝে
তোমার কথা মনের তরে নির্দিধায় বাজে
কবি বলে মোহ কাটানোর কি উপায় আছে?......"
বলেই শায়ের মেহেরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, "পরের চরণ তুমি মেলাবে।"
মেহের গভীর ভাবনায় কিছুক্ষণ ডুব দিয়ে বলল,
"আগে বলো মোহ কাটাতে চাও কেন? কিসের মোহ?"
"দুনিয়াবি মোহ।"
"মোহ তো সাধু সন্ন্যাসীরাও পুরোপুরি কাটাতে পারে না আর তুমি কাটাতে চাইছো?"
"পুরোপুরি না পাড়লেও,কিছুটা তো পারবো! সেটাই চেষ্টা করছি।"
"কেন মোহ কাটাতে হবে? এত সুন্দর পৃথিবীর মোহতে পড়তে চাও না? একটাই তো জীবন! সব উপভোগ না করে পালাতে চাইছো কেন..?"
"সুন্দর বলেছো,তবে এর উত্তর আমার জানা নেই মেহের। শুধু জানি যে মোহতে আমি আটকে যাচ্ছি তা থেকে বের হতে না পারলে পুড়ে ছাই হয়ে যাবো।"
"কি সেই মোহ জানতে পারি?"
"তোমার হাতে ওগুলো কি?"
"ওহ! এগুলোই সেই আম্মার চিঠি যা কখনো আমার পড়া হয়ে ওঠেনি। মনে আছে তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছো এটা পড়ে শোনাবে...এখন কথা রাখতেই হবে।"
"মাথাটা খুব ধরেছে,তুমি রেখে যাও। আমি পরে তোমাকে পড়ে শোনাবো।"
"ঠিক আছে। এই যে তোমার বইগুলোর নিচে রেখে গেলাম। তুমি বিশ্রাম নাও। আমি আসছি।"
"এসেছো যখন আর কিছুক্ষণ থেকেই যাও।"
মেহের স্মিত হেসে শায়েরের পাশে যেয়ে বসলো,মুখ কালো করে বলল,
"শুনেছো আমাকে নাকি ব্যারিস্টার সাহেবের মা বউ করে নিয়ে যাবেন?"
"শুনেছি,কি করবে ভেবেছো?"
"পালিয়ে যাবো।"
" কার সাথে?"
মেহের রসিকতা করে বলল,"তোমার সাথে।"
"আমি পালিয়ে যাচ্ছি তোমাকে কে বলল?"
"জানি না।মনে হলো।"
শায়ের স্মিত হাসলো,কিছু বললো না।মেহের আবার বলল,
"তোমার সাথে মিলে বিপ্লবী হওয়ার চেষ্টা করবো।"
"কিন্তু আমাদের ঠিকানা তো এক নয়!"
"কেন এক হবে না? তুমি আর আমি দুজন ই তো এক ধাচের চিন্তা-ভাবনা করি ,তা নাহলে এত সহজে আমাদের বন্ধুত্ব হতো না।আমি সবার সাথে সহজে মিশতে পারিনা।"
"আমার বিপ্লবী হওয়ার পেছনে স্বার্থ আছে কিছুটা কিন্তু তোমার কি বাধ্যবাধকতা আছে?"
"ও মা! বিপ্লবী হতে বাধ্যবাধকতা লাগবে কেন? যারা দেশ আর দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে তারা এমনি নিজের সর্বস্ব বিলিয়ে দেয়।"
"ভুল বলেছো। এই পৃথিবীর নিয়ম হচ্ছে দেওয়া এবং নেওয়া।এই নিয়ম ব্যাতিত পৃথিবী চলতে পারেনা।কেউ কখনো স্বার্থ ছাড়া কিছু বিলিয়ে দেয় না।"
"তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো সবাই নিজেদের স্বার্থের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করছে? বিপ্লবী হচ্ছে?"
"বিপ্লবী হয়ে ওঠার পেছনেও স্বার্থ আছে।সেখানে স্বার্থ থাকে দেশের জন্য। দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। যারা এ সঙ্কটেও ভালো আছে তারা কেউ ই বিপ্লবী হতে চায় না।"
"তাহলে আমি ই কি ব্যাতিক্রম?"
"তোমারও ব্রিটিশ বিরোধী হওয়ার পেছনে কারণ আছে,সেটা হলো তোমার মায়ের মৃত্যু।"
মেহের এক পর্যায়ে চুপ করে গেলো,অদ্ভুত ভাবনায় ডুব দিলো....তারপর বলল,
"কিন্তু...অনেক মানুষ ও তো এই সঙ্কট কালে ভালো আছে...তবুও তারা তো ঠিক ই দেশের জন্য লড়াই করছে।"
"যারা করছে তাদের সংখ্যা খুব ই কম এবং তাদের কেই প্রকৃত বিপ্লবী বলা যায়।"
"তাহলে সে ক্ষেত্রে কি দেওয়া-নেওয়া নিয়ম কাজ করবে না?"
" অবশ্যই করবে। তারা বিপ্লবী হতে যেয়ে কিছু তো একটা বিসর্জন দিবে,সেটাই তাদের স্বাধীনতার স্বাদ এনে দিবে...এখানেও Give and take নিয়ম খাটবে.....আমরা জাতিগত ভাবে মুক্ত হতে পছন্দ করি,আমাদের শিকল পড়িয়ে রাখা কঠিন বিষয়।"
"এসব বাদ দাও...তোমার কথা কিছুই বুঝতে পারছি না,আমার মাথা আর কাজ করছে না। অন্যকিছু বলো।"
"আর মাত্র কিছুদিন বাকি। কর পরিশোধের ব্যবস্থা হয়েছে?'
"হয়েছে। বড় ভাই কিভাবে যেন ব্যবস্থা করেছে। তা দিয়ে হয়ে যাবে,তবে তারপর এত বড় ধস সামাল দেব কিভাবে তাই বড় পরীক্ষা হবে আমাদের জন্য।"
শায়ের চুপচাপ। মেহের উঠে যাওয়া প্রস্তুতি নিয়ে বলল,
"তুমি এখন বিশ্রাম নাও,আমি একটু বাবার কাছে যাবো।"
"মধ্যরাতের দিকে ছাদে আসতে পারবে?'
"কেন? আজও কি কোনো অভিযানে যাবো?'
শায়ের হেসে বলল," নাহ! মোহ কাটানোর সূত্র ফলাবো।"
"মানে!"
" তুমি বুঝবে না,মন চাইলে এসো।"
"আচ্ছা আসব।"
"তোমার কোনো সাদা শাড়ি আছে? থাকলে পরে এসো।"
"সাদা শাড়ি কেন পড়বো?" অবাক হয়ে জিজ্ঞেস করল মেহের।
"তখনই জানতে পারবে।"
——————
কাছারিঘর থেকে কিছুক্ষণ আগে আজাদকে অতিথি ঘরে নিয়ে রাখা হয়েছে।এখন বাধা অবস্থায় নেই,দুজন টহলদার সর্বদা পাহারা দিচ্ছে,সেই অতিথি কক্ষে তখন আরেকপ্রস্থ কেলেঙ্কারী দৃশ্য চলছে। ঘরের চৌকিতে উপুড় হয়ে শুয়ে আছে বিলেত ফেরত ব্যারিস্টার আজাদ হালদার। পিঠে চাবুকের ব্যথায় আকুল হয়ে গা ভাসিয়ে দিয়ে কোঁকাচ্ছে,আর পাশে বসে আমেনা বেগম বাটি ভর্তি সরিষার তেল আর হলুদ বাটা নিয়ে ছেলের পিঠে প্রলেপ দিচ্ছেন।
"আহা রে আমার সোনার চাঁদ ব্যারিস্টার মানিক রে!" আমেনা বেগম আক্ষেপের সুরে বলছেন, "লন্ডন শহর থেকে একগাদা ডিগ্রি নিয়ে এসে শেষমেশ কিনা এই অজপাড়াগাঁয়ের কসাইদের হাতে পিঠের চামড়া খোয়াইলি! আর এই জমিদারের ঘরের ছিরি দেখছিস? সকাল থেকে এক কাপ চায়ের সাথে যা দিল, তাকে চা বলে না, নর্দমার পানি বলে! আমার বউমা এই বাড়িতে থাকে কীভাবে?"
আজাদ ভেউ ভেউ করে কেঁদে উঠে বলল, "আম্মা! ডু ইট স্লো আম্মা ! হোয়াই রাবিং সো হার্ড আম্মা? মাই স্কিন ইজ বার্নিং! আই এম ডায়িং আম্মা!"
ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণ থেকে ভেসে এল এক অদ্ভুত শব্দ।
আমেনা বেগম ও আজাদ দুজনেই চমকে তাকালেন ঘরের কোণের দিকে। দেখা গেল, আজাদের চটপটে বোন চুমকি মুখখানা চরম গম্ভীর করে ছাদের দিকে চোখ তুলে এক নিঃশ্বাসে চেঁচাতে শুরু করেছে।
"তিনশোটা রাজপুত্র গাছে ঝুলিয়ে ডানা...
তোমার মুখের পানে চেয়ে করে যাচ্ছে মানা!
তোমার এ বিশাল সমুদ্রে আর কত দিবে ঠাই?
রাজপুত্ররা দুঃখে চেঁচিয়ে বলছে, আমি পালাই।"
আজাদ ভয়ে কঁকিয়ে উঠে পিঠের ব্যথা ভুলেই একদম লাফ দিয়ে চৌকির ওপর সোজা হয়ে বসল, "আম্মা! আম্মা!..... চুমকি এসব কি ছাইপাশ বকছে?"
আমেনা বেগম হাতের হলুদের বাটিটা থপ করে মেঝেতে ফেলে দিয়ে বুক চাপড়ে উঠলেন, " চুমকি রে! তোর হলো কি!"
চুমকি থেকে সাড়া শব্দ না পেয়ে আমেনা বেগম আবারও বিলাপ করে উঠলেন,"আমার বড় ছেলেটা এখানে থেকে অর্ধেক পাগল হলো, আর ছোট মেয়েটা কিসব জিকির করছে! লুৎফু রে... তোদের এই অভিশপ্ত বাড়িতে কেন আমাদের নিয়ে এলি!"
চুমকি দুই কান থেকে আঙুল বের করে হাঁপাতে হাঁপাতে ছাদের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। তারপর হাত দুটি কোমরে গুঁজে মুখ হাঁড়ির মতো কালো করে বলল, "উঁহু! এমন অদ্ভুত কবিতার মানে টা কি! এটা তো মোটেও প্রেমের কবিতা মনে হচ্ছেনা! কবি কি আমার সাথে বাটপারি করলো ?"
আমেনা বেগম শাড়ির আঁচল কোমরে শক্ত করে বাঁধলেন,এগিয়ে এসে বললেন,"কিসের কবি? কিসের বাটপারি? আর তুই এসব কি অলক্ষুণে মন্ত্র পড়ছিলি শুনি?"
চুমকি বেশ গুরুগম্ভীর মুখে বলল, "আম্মা! তুমি কিছুই বোঝো না! ওই সুদর্শন কবি আমাকে এই ঐশ্বরিক মন্ত্র লিখে দিয়েছে। বলেছে দিনে তিনবার এক পায়ে দাঁড়িয়ে দুই কানে আঙুল দিয়ে পাঠ করলে আমার মনের আকাশ থেকে রসগোল্লা ঝরে পড়বে! সেও বোধহয় আমাকে ভালোবাসবে কিন্তু আমি এতক্ষণ ধরে....?"
আজাদ কপালে হাত দিয়ে বলল, " শায়ের ! ওই ফ্রড কবি..!! তোকেও ডানকি বানিয়ে গেছে..!"
আমেনা বেগম তো রাগে গজগজ করতে করতে তেড়ে এলেন, "দাঁড়া! কোথায় তোর ওই কবি আর কোথায় তোর ওই রাজপুত্রের খাতা? আজই ওই খাতা আমি মাটির চুলায় জ্বালিয়ে দেব! তোকে আমি কবিদের পেছনে ঘোরার জন্য শহরে পড়ালেখা শেখাচ্ছি?"
চুমকি মায়ের তোড়জোড় দেখে এক চুলও না নড়ে একদম চিবুকে আঙুল দিয়ে মিষ্টি হেসে ফিসফিস করে বলল, "আম্মা... খাতা পোড়াবে পোড়াও! তবে তুমি যদি আমার খাতা পোড়াও, তাহলে তোমার ঘরের সিন্দুকের নিচে লুকানো তোমার সেই উনত্রিশ বছর আগের 'প্রেমের চিঠির পোঁটলাটা' আব্বা বিলেত থেকে ফিরলে আমি কিন্তু দেখিয়ে দিবো ! তখন হাজার কান্নাকাটি করেও লাভ হবে না!"
আমেনা বেগম অমনি থমকে গেলেন! মুখ থমথমে হয়ে গেল, তিনি শুকনো ঢোক গিলে থতোমতো খেয়ে বললেন, "তু... তু... তুই ওই চিঠির পোটলা কই পেলি হারামজাদী?"
আজাদ ভেউ ভেউ করার মাঝেই এক চোখ খুলে বলল, "আম্মা! কিসের চিঠির কথা বলছে চুমকি? তুমি আব্বাকে ছাড়া আর কাউকে চিঠি লিখেছিলে নাকি?"
আমেনা বেগম তড়িঘড়ি আজাদের মুখে একটা বালিশ চাপা দিয়ে ফিসফিসিয়ে উঠলেন, "তুই চুপ কর তো গাধা! চাবুক খেয়ে তোর পিঠের চামড়া গেছে, তাও মুখের ফেনা কমে না!" তারপর চুমকির দিকে ফ্যাকাশে চোখে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, "সোনা চুমকি আমার... খাতা পোড়াব তোকে কে বলল? তুই ওই কবির মন্ত্র আরেকবার দুই পায়ে দাঁড়িয়ে পড়িস, কেমন? চল, তোকে রাজবাড়ির রান্নাঘর থেকে এক বাটি ছানার মিষ্টি এনে দেই!"
বালিশ চাপা আজাদ অস্পষ্ট চেঁচিয়ে উঠছে," আম্মা! আম্মা! তুমি ওই কবির একটা ব্যবস্থা করো। ওই কবি ই আমার এ হাল করেছে আম্মা! হি হ্যাজ ব্রেইন ওয়াশড এভরিওয়ান!'
আমেনা বেগম আজাদের কানে ফিসফিসিয়ে বলল,
"চিন্তা করিস না বাবা,ওই কবিকে আমি দেখে নেবো।'
