"শোন মা নূর, পুরুষ মানুষের রাগ হইলো আগুনের মতো, ওরে নেভাইতে জানতে হয়। তুই অখনই নিজের সাজগোজ ঠিক কইরা ওই ঘরে গিয়া বস।" নূর বলল,"কিন্তু চাচি, উনি তো আমায় দেখলে আবার চড়াও হবেন।" "আরে পাগলী, পুরুষ মানুষ হইলো বুনো ঘোড়ার মতো। তুই যদি ডরাইয়া দূরে থাকিস, তবে ও তোরে আরও দাবায়া রাখবে। তুই অখনই ওই ঘরে যাবি। দরজা দিয়া খিল তুইলা দিবি। ও মাতাল হইয়া আসুক আর যাই আসুক—ঘর তো ওর একার না, ঘর তোরও। ও যদি তোরে বের করতে চায়, তুই একদম শক্ত হইয়া থাকবি। পুরুষ মানুষ যত রাগই দেখাক, নিজের ঘরের জোয়ান বউরে ধাক্কা দিয়া বের করার শক্তি ওই বিধাতা তাদের দেয় নাই। ওরে বুঝাইতে দিবি যে এই ঘরে তোর হক আছে।" তিনি নূরের কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বললেন, "মেয়েমানুষের শরীর আর চোখের পানি বড় অস্ত্র রে মা। তুই যদি একবার ওই ঘরে নিজের জায়গা কইরা নিতে পারিস, তবে ওই বাঘের মতো নওসাদ তোর পায়ের কাছে বিড়াল হইয়া থাকবে। ও য্যামনে কাল রাতে তোর গায়ে হাত তুলছে, তুই আজ রাতে ওরে এমনভাবে নিজের মায়ায় বাঁধবি! যা, ডরাইস না। শাড়িটা ভালো কইরা পইরা, চোখে কাজল দিয়া ঘরে গিয়া বয়। দেখবি রাত গভীর হইলে ওই রাগী নওসাদই তোর চরণের দাস হইবো।"