#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ৭
নওসাদের কাছে এই প্রস্তাব যেন আকাশ থেকে পড়া কোনো বাজ! সে অবিশ্বাসের দৃষ্টিতে তার বাবার দিকে তাকাল। যে ছেলের অঙ্গুলিহেলনে পুরো গ্রাম চলে, যার মেজাজ নিয়ে কারো কথা বলার সাহস নেই, সেই নওসাদ দেওয়ানকে আজ এভাবে হুট করে একটা '' মেয়ের সাথে বেঁধে ফেলার চেষ্টা চলছে?
**"বাবা! আপনার কি মাথা ঠিক আছে?
তুই যদি আজ এই বিয়েতে না করিস, তবে কাল সকাল থেকে এই মহাজন সাহেবের আর বাইরে মুখ দেখানোর জায়গা থাকবে না। তোর বাবার সম্মানের কি কোনো দাম নেই তোর কাছে?"**
নওসাদ তবুও একগুঁয়ে হয়ে দাঁড়িয়ে রইল। তার মা তখন এগিয়ে এলেন। তিনি নূরের মায়ের করুণ দশা চোখের পানি দেখে অস্থির হয়ে উঠেছেন।
**"নওসাদ, তুই কি আমাদের কথা রাখবি না?
"তুই যদি আজ কবুল না বলিস, তবে তোর মা আজ থেকে অন্ন-জল ত্যাগ করবে।?"
নওসাদ দেখল চারদিকে গ্রামের মানুষের কৌতূহলী চোখ। কেউ হাসছে, কেউ টিপ্পনী কাটছে। নওসাদের পৌরুষে লাগল এই করুণা।**
নওসাদ রাগে নিজের মুঠি শক্ত করল। একবার অন্দরের দিকে তাকাল, যেখানে লাল বেনারসি পরা নূর বসে আছে ।
নওসাদ বড় করে একটা নিশ্বাস নিলো । তারপর কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল,
**"ঠিক আছে। পড়ান আপনার নিকাহ।
পুরো আসর যেন হাফ ছেড়ে বাঁচল। নওসাদের মা দৌড়ে গেলেন অন্দরে নূরের কাছে।
কাজী সাহেব তাঁর খাতা খুলে বসেছেন। নওসাদ এর পরনে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা শাল। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টিতে এক তীব্র উপেক্ষা। সে রাজি হয়েছে কেবল তার বাবার সম্মানের খাতিরে এবং মায়ের আকুল কান্নার কাছে হার মেনে।
ওদিকে অন্দরমহলে নূরের পরনে লাল বেনারসি পরানো হয়েছে তাকে, হাতে আলতা আর গা ভর্তি গয়না।
নূরের মা তার মাথায় ওড়না টেনে দিতে দিতে কাঁদছেন। নূরের কানে তখনো মানুষের সেই অপমানজনক উক্তিগুলো বাজছে।
কাজী সাহেব ভেতরে এসে বললেন, "মা নূর, নওসাদ দেওয়ানের সাথে আপনার নিকাহ হচ্ছে, আপনি কি রাজি?"
নূর একবার তার মায়ের দিকে তাকাল।
"কবুল।"
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এল 'আরশি মোশারফ'-এর মুহূর্ত। একটা বড় আয়নার ওপর বড় এক টুকরো লাল চাদর ঢাকা দেওয়া হলো। নওসাদ আর নূরকে বসানো হলো পাশাপাশি। চারদিকে মহিলারা গান গাইছে,
চাদরের ভেতর যখন আয়নার দিকে দুজনকে তাকাতে বলা হলো, নওসাদ আয়নার দিকে তাকাল না। সে সরাসরি নূরের মুখের দিকে তাকাল। নূরের ডাগর চোখ দুটো তখন জলে টলমল করছে, কাজলে মাখামাখি হয়ে এক অদ্ভুত করুণ রূপ নিয়েছে।
নূরের বিদায় বেলা কান্নার রোল পড়ল। নূরের বাবা নূরকে জাপটে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আদরের একমাত্র মেয়েকে তিনি দিতে চেয়েছিলেন সুখের সাগরে, কিন্তু পরিস্থিতি তাকে ভাসিয়ে দিল এক অনিশ্চিত ঝোড়ো হাওয়ায়।
________বর্তমান________
সকাল থেকেই দেওয়ান বাড়িতে ব্যস্ততা। নওসাদের মা বড় গিন্নী নিজে দাঁড়িয়ে থেকে, মিষ্টির হাঁড়ি আর ইলিশ মাছ প্যাকেট করছে । নওসাদ তার ঘরে বসে গম্ভীর মুখে চা খাচ্ছে । সে কোনোভাবেই এই 'নাইওর' যাওয়ার পক্ষে নয়। তার মতে, যে বিয়ে হয়েছে পরিস্থিতির চাপে, সেখানে এত লৌকিকতার কী দরকার?
নওসাদ বিরক্ত হয়ে তার মাকে বলল, "মা, আমার অনেক কাজ আছে। হাসান কে সাথে দিয়ে নূরকে পাঠিয়ে দাও। আমাকে কেন যেতেই হবে?"
দেওয়ান গিন্নী এবার শক্ত হলেন। তিনি নওসাদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, "খবরদার নওসাদ! মহাজন সাহেব আমার সইয়ের স্বামী, তোর শ্বশুর। গ্রামের মানুষ মুখিয়ে আছে দেখার জন্য যে দেওয়ান বাড়ির বড় ছেলে তার নতুন বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে কি না। তুই না গেলে নূরের বাবার সম্মান আবার ধুলোয় মিশবে। তোকে যেতেই হবে, এটা আমার আদেশ।"
মায়ের আদেশের ওপর কথা বলার সাহস নওসাদের নেই। সে রাগে একটা দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবিটা টেনে নিল।
নূর আজ একটা ফিরোজা রঙের শাড়ি পরেছে। মাথায় ঘোমটা দেওয়া, চোখে কাজলের টান। নওসাদ একবার আড়চোখে নূরের দিকে তাকাল।
**"বেশি খুশি হওয়ার কিছু নেই। মায়ের জোরাজোরিতে যাচ্ছি।
নওসাদের জিপ গাড়িটা যখন মহাজন বাড়ির গেটে এসে থামল, নূরের বাবা নিজে গেটে দাঁড়িয়ে আছেন। নওসাদ গাড়ি থেকে নামতেই তিনি তাকে জড়িয়ে ধরলেন।
"বাবা নওসাদ, আমার ঘর আজ ধন্য হলো। আসো বাবা ভেতরে আসো।"
নূর গাড়ি থেকে নামতেই তার মা তাকে বুকে টেনে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। নূরের মনে হলো সে যেন মরুভূমির মাঝে এক ফোঁটা পানি পেল।
কিন্তু নওসাদ? নওসাদ সেখানে দাঁড়িয়ে ছিল এক মূর্তির মতো। তার চোখেমুখে কোনো হাসি নেই, শুধু এক অবজ্ঞার ছাপ। সে সবার সাথে দায়সারা ভাবে কোলাকুলি করল।
নূর অন্দরে ঢুকেই কোথায় যেন চলে গেলো। নওসাদ বসার ঘরে বসে নূরের বাবার সাথে কথা বলছে ,
এদিকে নূর আসবে শুনে নূরের সইরা আগে থেকে ভিড় জমিয়েছে। নূর তার সইদের সাথে ঘরের ভেতর হাসাহাসি করছে। অনেক দিন পর সে মন খুলে শ্বাস নিচ্ছে।
নূরের মা পরম আদরে নওসাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। জামাইয়ের গম্ভীর মুখের আড়ালে যে এক পাহাড় সমান আভিজাত্য আর কাঠিন্য লুকিয়ে আছে, সেটা তিনি বেশ বুঝতে পারছেন। তিনি নূরকে ডেকে বললেন,
"মা নূর, তোর ঘর তো সাজানোই আছে। তোর আব্বাজান নিজ হাতে সব পরিষ্কার করাইছে। যা মা, নওসাদকে তোর ঘরে নিয়া যা। ছেলেটা একটু হাত-মুখ ধুইয়া জিরক।"
নূর আমতা আমতা করে নওসাদের দিকে তাকাল। নওসাদ তখনো গম্ভীর হয়ে বসে আছে।
নূর নিচু স্বরে বলল, "আসুন।"
নওসাদ কোনো কথা না বলে উঠে দাঁড়াল। নূরের মা আর খালাদের কৌতূহলী চোখের সামনে দিয়ে নূরের পিছু পিছু অন্দরমহলের দিকে পা বাড়াল,
নূরের ঘরের দরজাটা খুলতেই নওসাদের নাকে এক অদ্ভুত মিষ্টি সুবাস লাগল—শুকনো বকুল ফুল এর একটা মিশ্র গন্ধ। ঘরটিতে একখানা কাঠের পালঙ্ক, যার পায়াগুলোতে লতাপাতার সূক্ষ্ম নকশা করা। বিছানার চাদরটা ধবধবে সাদা, তার ওপর নূরের নিজের হাতে করা লাল সুতোর ফুল তোলা। ঘরের এক কোণে একটা মেহগনি কাঠের আলমারি আর তার পাশেই একটা ছোট্ট পড়ার টেবিল।
দেওয়ালে টাঙানো আছে বেশ কিছু হাতে আঁকা ছবি। কোনোটাতে গ্রামের নদী, কোনোটাতে আবার একটা বড় আমগাছ। একটা ছোট্ট কাঠের তাকে নূরের ছোটবেলার কিছু পুতুল আর কাঁচের চুড়ি জমা করে রাখা।
ঘরের সবচেয়ে সুন্দর অংশ হলো উত্তর দিকের বিশাল জানালাটা। সব মিলিয়ে ঘরটা যেমন ছিমছাম, তেমনি এক চঞ্চল কিশোরীর অগোছালো স্বপ্নের মতো রঙিন।
নওসাদ ঘরের মাঝখানে এসে দাঁড়াল। সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘরটা একবার দেখে নিল। ।
নওসাদ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বিছানায় গিয়ে আয়েশ করে বসল। নূরের সাধের ঘরটা যেন এক নিমেষেই নওসাদের উপস্থিতিতে থমথমে হয়ে গেল।
নূর আলমারি থেকে বের করে আনল একদম আনকোরা, নতুন একটা লাল চেক গামছা। আদরের মেয়ে জামাই আসবে বলে নূরের মা এটা আগে থেকেই তুলে রেখেছিলেন। নূর গামছাটা নওসাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, **"এই নিন, নতুন গামছা। হাত-মুখ ধুয়ে নিন,!
নওসাদ গামছাটা কাঁধে ফেলে বারান্দার দিকে গেল হাত-মুখ ধুতে।
খানিক বাদে অন্দরমহলের বারান্দায় বড় পিঁড়ি পেতে দেওয়া হলো। মহাজন বাড়ির জামাই আদর বলে কথা! নূরের মা নিজে তদারকি করে রান্না করিয়েছেন। নওসাদ এসে পিঁড়িতে বসতেই তার সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে দেওয়া হলো মাটির সানকি আর কাঁসার থালাবাসন।
গরম ধোঁয়া ওঠা সুগন্ধি চালের ভাত, সাথে গাওয়া ঘি।পুকুরের বড় বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আর সরষে ইলিশ।
দেশি মুরগির ঝোল আর খাসির ভুনো মাংস, যা মশলার ঘ্রাণে পুরো বাড়ি মৌ মৌ করছে।
ঘন দুধের ক্ষীর আর নূরের মায়ের হাতে বানানো রসালো পিঠা।
নূরের মা নওসাদের পাশে পাখা হাতে বসে বাতাস করছেন আর পরম স্নেহে বলছেন, "বাবা নওসাদ, তুমি তো কিছুই খাচ্ছ না। এই নাও, এই মুরগির রানটা খাও। নূরের আব্বা নিজ হাতে বাজার থেকে সব আনছেন তোমার জন্য।"
নওসাদ এমনিতে খুব পরিমিত খায়, কিন্তু শাশুড়ির এমন আপ্যায়ন আর নূরের বাবার হাসিমুখ দেখে সে খুব একটা অমত করল না। তবে তার নজর বারবার যাচ্ছিল নূরের দিকে। নূর এক কোণে বসে নওসাদের গ্লাসে পানি ঢেলে দিচ্ছে!
খাওয়াদাওয়া শেষ করে নওসাদ হাত ধুতে উঠল, তখন তার মেজাজ কিছুটা ভালো।
"তোমার মায়ের হাতের রান্নাটা ভালোই, তবে তার কথা শুনে মনে হলো তুমি বাঁদর! এই 'বাঁদর' অপবাদটা শুনে খাবারটা আরও বেশি হজম হলো নূর।"
নূর গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল।, বাপের বাড়িতে এসেও শান্তি নেই। এই লোকটা যেন ছায়ার মতো তার পেছনে লেগে আছে তার সব চপলতাকে ধ্বংস করার জন্য।
.
.
.
চলবে ~
