#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ৮
নওসাদ দুপুরে খাওয়ার পর বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সে, নিজেও টের পায়নি। বাইরের পাখিদের কিচিরমিচির সব ছাপিয়ে একসময় নওসাদের ঘুমটা ভেঙে গেল কিছু চেনা-অচেনা হাসাহাসির শব্দে।
নওসাদ চোখ মেলে দেখল এক দল মেয়ের খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। নওসাদ উঠে বসল। সে জানালার পর্দা সরিয়ে উঁকি দিতেই দেখল, উঠোনের এক কোণে নূর তার সমবয়সী তিন-চারজন সইয়ের সাথে গোল হয়ে বসে কথা বলছে। আর তাদের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা সতেরো-আঠারো বছরের ছেলে, যে নূরের হাসিতে তাল মেলাচ্ছে। নূরের চোখেমুখে পুরোনো হারানো চঞ্চলতা
নওসাদের চোয়াল শক্ত হয়ে এল। নূরের ওই খিলখিল হাসি আর পরপুরুষের উপস্থিতি তার ভেতরে এক ধরণের আদিম হিংস্রতা জাগিয়ে তুলল। গটগট করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াল। নওসাদকে দেখেই আসরটা মুহূর্তেই ভেঙে গেল। নূরের সইরা ঘোমটা টেনে দ্রুত সরে পড়ল, আর ছেলেটাও মাথা নিচু করে ওখান থেকে চলে গেল।
নূর ঘরে ঢুকল, তখন তার মুখে তখনো হাসির রেশ লেগে ছিল। কিন্তু নওসাদকে অগ্নিমূর্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু নওসাদ বিদ্যুৎবেগে নূরের কবজি ধরে এক হ্যাঁচকায় তাকে নিজের খুব কাছে টেনে আনল।
নূর চমকে উঠে বলল,
"এই! কী করছেন কী? ছাড়ুন! কেউ দেখে ফেলবে তো!"
নওসাদ নূরের দুই বাহু শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। নওসাদ দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল,
"আগে বল, ওই ছেলেটা কে? তোর সাথে অত হাসাহাসি করছিল কেন?"
নূর ব্যথায় কুঁকড়ে গিয়ে বলল, "ও... ও তো আমার খালাতো ভাই। আপনি এমন করছেন কেন?"
**"কেন করছি মানে? নওসাদের গলার স্বর এবার আরও হিংস্র।
নূর এবার একটু তেঁতে উঠল। নওসাদের বুক লক্ষ্য করে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল,
"উফ! আপনার জন্য কি আমি আমার ভাই আর সইদের সাথে কথাও বলতে পারব না? এত দিন পর দেখা হলো সবার সাথে, ওরা তো আসবেই। কত কথা থাকে আমাদের!"
নওসাদ এবার একটু শান্ত হলো, কিন্তু নূরের হাত ছাড়ল না।
"তোর সইরা কী বলছিল শুনি? অত কী আলোচনা হচ্ছিল তোদের?"
নূর প্রথমে বলতে চাইল না, কিন্তু নওসাদের জোরাজোরিতে একটু ইতস্তত করে মুখ খুলল। মুখ ঘুরিয়ে নিয়ে বলল,
"ওরা... ওরা জিজ্ঞেস করছিল যে..."
"কী জিজ্ঞেস করছিল?" নওসাদ অধৈর্য হয়ে উঠল।
নূর এবার সজোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে দিল,
"ওরা বলছিল—তোর ওই বুড়ো জামাই কি তোকে ঠিকমতো সুখ দেয়?"
কথাটা শুনে নওসাদ যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়ল! যে দাপুটে নওসাদ দেওয়ানকে পুরো গ্রাম যমের মতো ভয় পায়, তাকে নিয়ে এই ষোলো-সতেরো বছরের মেয়েগুলো এমন 'ইঁচড়ে পাকা' আলোচনা করছে? তাও আবার তাকে 'বুড়ো' বলে দাগিয়ে দিয়েছে?
নওসাদ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পৌরুষে যেন এক বিশাল ধাক্কা লাগল। নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
নওসাদ নূরের কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিল। নূরের নিঃশ্বাস তখন নওসাদের গলায় লাগছে।
, **"ওহ! তোরা তবে এসব আলোচনা করিস? তা তুই কী উত্তর দিলি?
নূরের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারল, দুষ্টুমি করতে গিয়ে সে আগুনের মুখে হাত দিয়ে ফেলেছে। নওসাদের চোখের চাউনি তখন বদলে গেছে—সেখানে রাগের চেয়ে বেশি আছে এক ধরণের অধিকারবোধের নেশা। নূর আমতা আমতা করে বলল, "আমি... আমি তো মজা করছিলাম... ছাড়ুন এখন!"
নওসাদ নূরের ঠোঁটের ওপর নিজের একটা আঙুল রেখে বলল, "না নূর, আজ আর মজা নয়। তোর সইদের প্রশ্নের উত্তরটা আজ রাতেই দিয়ে দেব, যাতে কাল তুই গর্ব করে ওদের বলতে পারিস।"
নওসাদের কথার সামনে নূর পাথরের মতো জমে গেল।
বিকেল গড়াতেই নূরের বাবা নওসাদকে ডাকে , "বাবা নওসাদ, চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আমাদের এদিকের খেত-খামারের অবস্থাটাও দেখে আসবে।"
নওসাদ তার শ্বশুরের সাথে জিপে করে বেরিয়ে যাওয়ার পর নূর যেন হাঁফ ছেড়ে বাঁচল।
নূরের মা ঘরে এসে ঢুকলেন। মেয়ের উদাস মুখ দেখে বললেন, "কিরে নূর, জামাইয়ের সাথে ঝগড়া করলি নাকি?
নূর বিরক্ত হয়ে বলল, **"আমি কিছুই বলিনি মা। তোমার ওই জামাইয়ের মেজাজ সবসময় চড়ে থাকে।
_______________
সন্ধ্যা ঘনিয়ে এল। নূরের বাবা আর নওসাদ ফিরে এলেন। আসার সময় নূরের জন্য বাজার থেকে এক ঠোঙা গরম জিলাপি নিয়ে এসেছে।
রাতের খাওয়া-দাওয়া সেরে সবাই যার যার ঘরে চলে গেল। নূর ঘরে ঢুকে দেখল নওসাদ জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। সে ঘরে ঢুকতেই নওসাদ দরজাটা ভেতর থেকে খিল তুলে দিল।
মাঝরাত। নিঝুম নিস্তব্ধ মহাজন বাড়ি। কেবল ঝিঁঝিঁ পোকার ডাক আর দূর থেকে আসা পেঁচার ডাক শোনা যাচ্ছে। নওসাদ গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ এক অদ্ভুত অস্ফুট শব্দে তার ঘুমটা ভেঙে গেল।
কেউ একজন যন্ত্রণায় কাঁপছে আর গোঙাচ্ছে। নওসাদ উঠে বসল। দেখল পাশে শোয়া নূর চাদরটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে কুঁকড়ে আছে। তার মুখ দিয়ে এক ধরণের অস্পষ্ট গোঙানির শব্দ বের হচ্ছে।
"নূর? নূর, কী হয়েছে ?"
কোনো সাড়াশব্দ নেই। নওসাদ নূরের কপালে হাত দিতেই দেখে আগুনের মতো পুড়ছে গা। নূরের সারা শরীর জ্বরে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। নওসাদ বিড়বিড় করে বলল, **"সর্বনাশ! এত জ্বর!
নওসাদ মনে মনে বেশ রাগ করল নূরের ওপর।আজকে দুপুরে সইদের পাল্লায় পড়ে পুকুরের ঠান্ডা পানিতে অনেকক্ষণ দাপাদাপি করেছে নূর! পুকুরে দীর্ঘক্ষণ গোসল করার কারণেই যে এই প্রবল জ্বর, তা সে নিশ্চিত।
নওসাদ একবার ভাবল নূরের আম্মাকে ডাক দেবে। দরজার দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। দেয়াল সারাদিন মেহমানদারি,রান্নাবান্না নিয়ে নূরের মা হাড়ভাঙা খাটুনি খেটেছেন। এই মানুষটাকে এত রাতে জাগিয়ে আতঙ্কিত করতে নওসাদের মন চাইল না।
নিজেই শক্ত হাতে হাল ধরার সিদ্ধান্ত নিল। নওসাদ ঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে একটা বালতিতে পানি আর একটা মগ নিয়ে এল।
নওসাদ নূরের মাথার কাছে বসল। বিছানার একপাশে বালতিটা রেখে সে মগ ভরে পানি তুলে নূরের মাথায় ঢালতে শুরু করল। নূরের লম্বা ঘন চুলগুলো ভিজে একাকার। পানির স্পর্শে নূর অবচেতন মনেই কিছুটা কেঁপে উঠল,
নওসাদ নূরের চুলে বিলি কেটে শান্ত গলায় বলল,
**"ভয় নেই নূর, আমি আছি তো।
নওসাদ খুব ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে মাথায় পানি ঢালল। তারপর একটা শুকনো গামছা দিয়ে খুব যত্ন করে নূরের চুলগুলো মুছে দিল, এরপর রুমালটা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে নূরের কপালে 'পানি পট্টি' দিতে শুরু করল।
সারা রাত নওসাদের চোখের পাতা এক হলো না। প্রতি দশ মিনিট অন্তর সে পট্টিটা বদলাচ্ছে। যে নওসাদ দেওয়ান এক গ্লাস পানিও নিজে ঢেলে খায় না, সে আজ এক কিশোরীর শিয়রে বসে সেবা করছে।
ভোরের আযান শোনা যাচ্ছে, নূরের শরীরের উত্তাপ অনেকটা কমে এল। শান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল।
নূরের ঘুম ভাঙল। শরীরটা এখনো একটু দুর্বল, মাথাটাও কেমন যেন ভারী হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জ্বরের ভয়াবহ দহনটা যেন আর নেই। নূর চোখ মেলতেই দেখল, তার মাথার কাছে একটা পরিষ্কার সাদা কাপড় ভাঁজ করা।
নূর উঠে বসার চেষ্টা করতেই নজর পড়ল ঘরের এক কোণে। খাটের ঠিক পাশেই মেঝের ওপর পড়ে আছে একটা বালতি আর একটা মগ। নূর ভ্রু কুঁচকে বালতিটার দিকে তাকিয়ে রইল। নূরের মনে পড়ে গেল অস্পষ্টভাবে, কেউ একজন তার মাথায় বারবার ঠান্ডা পানি ঢালছিল, তার চুল মুছে দিয়েছিল, কপালে বারবার পানি পট্টি দিচ্ছিল।
" নওসাদ দেওয়ান "
নূর একবার নিজের কপালে হাত দিল—কপাল এখন ঠান্ডা। তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি খেলে গেল।
হঠাৎ দরজার দিকে নজর পড়ল নূরের। নওসাদ বারান্দা থেকে ঘরে ঢুকল। নূরের দিকে তাকিয়েই নওসাদ গম্ভীর গলায় বলল,
"জেগেছিস? আম্মা নাস্তা নিয়ে আসছে।"
নূর বালতি আর মগের দিকে ইশারা করে খুব আস্তে করে জিজ্ঞেস করল,
**"এগুলো এখানে কেন?
আপনি... আপনি কি আমাকে সারা রাত পানি পট্টি দিয়েছেন?"**
"পুকুরে গিয়ে ঝাঁপাঝাঁপি করলে জ্বর তো হবেই। নিজের খেয়াল রাখার বুদ্ধি তো নেই, এরপর যদি আবার এমন করিস, তবে আমি আর সেবা করতে আসব না।"
নূর নওসাদের দিকে তাকিয়ে রইল।
চলবে ~~~
