#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ৯
নূরের মা—মহাজন গিন্নী—হাতে বড় একটা কাঁসার থালা নিয়ে ঘরে ঢুকলেন। থালায় ধোঁয়া ওঠা গরম সুজি আর ঘি-য়ে ভাজা পরোটা। ঘরে ঢুকেই মেঝেতে বালতি আর মগ দেখে তিনি বেশ অবাক হলেন। তারপর নূরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বললেন, "কী নূর! তোর মুখটা এমন শুকাইয়া গেছে ক্যা? শরীর খারাপ নাকি তোর?"
নূর কিছু বলার আগেই নওসাদ গামছা নিতে নিতে খুব স্বাভাবিক গলায় বলল, " আম্মা, । রাতে একটু জ্বর এসেছিল, । আসলে দুপুরে ওই পুকুরের ঠান্ডা পানিতে অনেকক্ষণ ছিল তো, তাই।"
নূরের মা তো আকাশ থেকে পড়লেন। তিনি নূরকে বকা দিয়ে উঠলেন, **"পোড়া কপাল আমার! তোরে না বারণ করছি এত বেলা কইরা পুকুরে নামিস না? জামাই একা একা সারারাত তোরে দেখল,!
নওসাদ শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, " আপনি সারাদিন খাটুনির পর ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। ।"
নূরের মা জামাইয়ের এই বিবেচনা আর দায়িত্ববোধ দেখে মনে মনে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করলেন। সইয়ের ছেলের হাতে মেয়েকে দিয়ে তিনি যে কোনো ভুল করেননি, আজ তা হাড়েন হাড়ে টের পেলেন। তিনি থালাটা টেবিলের ওপর রেখে বললেন, **"বাবা নওসাদ, তুমি হাত-মুখ ধুইয়া আসো।
নূরের মা ঘর থেকে বেরিয়ে যেতেই নূর বিছানা থেকে নেমে দাঁড়াল। শরীরটা এখনো হালকা কাঁপছে। স সুজির বাটিটার দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলল, "ইশ! এত সকালে এই মিষ্টি সুজি আমি খেতে পারব না।"
নওসাদ হাত-মুখ ধুয়ে এসে নূরের মুখোমুখি দাঁড়াল। তার ভেজা চুল থেকে দু-এক ফোঁটা পানি নূরের কপালের ওপর পড়ল। নওসাদ একটা চেয়ার টেনে নূরের ঠিক সামনে বসল। তারপর চামচ দিয়ে এক চামচ সুজি তুলে নূরের মুখের সামনে ধরে গম্ভীর গলায় বলল, "মুখ খোল।"
নূর চোখ বড় বড় করে বলল, "আরে! আমি নিজের হাতে খেতে পারি তো!"
"আমি যখন বলছি মুখ খোল, তখন কোনো কথা হবে না।"
নূর বাধ্য মেয়ের মতো মুখ খুলল। নওসাদ নিজে হাতে তাকে পুরো বাটিটা খাইয়ে দিল। নূর খাওয়া শেষে আলতো করে বলল,
"আজকে কি আসলেই আমরা দেওয়ান বাড়ি ফিরে যাব?"
"তোর এই শরীরের অবস্থা নিয়ে তোকে নিয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই। আজ আমরা এখানেই থাকব। কাল সকালে ফিরব।"
নূর মনে মনে যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল।
সে খুশিতে হাততালি দিতে গিয়েও নওসাদের চোখের দিকে তাকিয়ে দমে গেল।
নূরের মা এসে নূরের একদম গা ঘেঁষে বসলেন। পরম মমতায় নূরের কপালে, গালে হাত দিয়ে দেখলেন। জ্বরের তপ্ত ভাবটা এখন অনেকটাই কম, কিন্তু মেয়ের মুখটা একদম শুকিয়ে আমসি হয়ে গেছে।
তিনি নূরের মাথাটা টেনে নিজের কোলের ওপর রাখলেন এবং আলতো করে মাথায় বিলি কাটতে লাগলেন। মায়ের হাতের চেনা ওম পেতেই নূরের চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে ওনার শাড়িতে পড়ল।
নূরের মা মেয়ের দুর্বল শরীরটার ওপর চাপ দিতে চাইলেন না। তিনি নূরকে বিছানায় ভালো করে শুইয়ে দিয়ে গায়ের ওপর চাদরটা টেনে দিলেন।
"তুই একদম চুপচাপ শুইয়া থাক। আমি রান্নাঘর থেকে তোর জন্য একটু আদার চা বানাইয়া আনতাছি। মুখের তিতা ভাবটা কাটব।"
খানিক বাদে তিনি আদা চা অনালেন। নূরকে ধরে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। চা খাওয়া শেষে নূরের মা আলমারি থেকে একটা সুতির শুকনো শাড়ি বের করে দিলেন। নূরের চুলগুলো তখনো রাতে মাথায় পানি ঢালার কারণে কিছুটা জট পেকেছিল। তিনি নিজ হাতে চিরুনি দিয়ে নূরের চুলগুলো আঁচড়ে দিলেন এবং খুব হালকা করে একটা খোঁপা বেঁধে দিলেন। "এখন একটু ঘুমা মা। আমি জামাইয়ের লাইগা একটু ডাব পাড়তে বলি।
মায়ের এই নিবিড় যত্নে নূরের শরীরটা অনেক হালকা ঠেকল।
নূরের মা ঘর থেকে বেরিয়ে সোজা উঠোনের দিকে গেলেন। বাড়ির কাজের ছেলেটাকে ডেকে বললেন,
**"ঐ রহমত, জলদি গিয়া উত্তরের কাছের ডাব গাছটা থেইকা দুইটা ভালো দেইখা ডাব পাইড়া আন তো।
রহমতও দেরি না করে গাছে উঠে কচি ডাব পেড়ে আনল। নূরের মা গ্লাসে ডাবের মিষ্টি পানি ঢেলে নূরের ঘরের দিকে পা বাড়ালেন। ওনার পেছনে রহমত হাতে ডাবের বাকি অংশটা চামচ দিয়ে কুরিয়ে বাটিতে নিয়ে আসছিল।
নূরের মা ঘরে ঢুকে দেখলেন নওসাদ জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। ওনাকে ঢুকতে দেখে নওসাদ নিজের গাম্ভীর্য কিছুটা সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল।
"বাবা নওসাদ,, একটু ডাবের পানি খাও, শরীরটা জুড়াইব।"
নওসাদ প্রথমে একটু ইতস্তত করলেও শাশুড়ির মুখের দিকে তাকিয়ে না করতে পারল না। গ্লাসটা হাতে নিয়ে বলল, "ধন্যবাদ আম্মা। আপনি মিছেমিছি এত ব্যস্ত হচ্ছেন।"
নওসাদ যখন ডাবের পানিটা মুখে দিচ্ছিল, তখন তার চোখ গেল বিছানার দিকে। নূর তখন বিছানায় পিঠ ঠেকিয়ে গুটিসুটি মেরে বসে আছে। মায়ের যত্নে তার জট পাকানো চুলগুলো এখন সুন্দর করে আঁচড়ানো, মাথায় হালকা করে একটা খোঁপা বাঁধা। শাড়িটাও বদলে একদম হালকা সুতির একটা শাড়ি পরেছে সে। তার ফ্যাকাশে মুখে এখন সামান্য হলেও সতেজতার ছোঁয়া।
ডাবটা একদম কচি হওয়ায় ভেতরের অংশটা ছিল ভীষণ নরম, ঠিক যেন ধবধবে সাদা মালাই। ছোটবেলা থেকেই ডাবের এই নরম অংশটা নূরের ভীষণ প্রিয়। সে চামচ দিয়ে এক টুকরো নরম শাঁস মুখে পুরে দিয়ে চোখ বন্ধ করে এক অদ্ভুত তৃপ্তি পেল। জ্বরের কারণে মুখের যে তিতকুটে ভাবটা ছিল, তা যেন এই মিষ্টি স্বাদে এক নিমেষেই উধাও হয়ে গেল।
নূর একটার পর একটা চামচ মুখে তুলছে আর মনের সুখে খাচ্ছে। সে এতক্ষণ ভুলে গিয়েছিল যে ঘরের অন্য কোণে নওসাদ দাঁড়িয়ে আছে।
নওসাদ গ্লাসে চুমুক দিতে দিতে আড়চোখে
নূরের এই কাণ্ড দেখছিল।
নূরের মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নূরও তার বাটিটা শেষ করে হাত ধোয়ার বাহানায় আস্তে করে ঘর থেকে বের হলো। শরীরটা এখনো একটু দুর্বল, কিন্তু ঘরের গুমোট পরিবেশ আর নওসাদের সেই তীক্ষ্ণ নজর থেকে বাঁচতে তার মনটা ছটফট করছিল।
পা টিপে টিপে নূর অন্দরমহলের পেছনের বারান্দার দিকে গেল। সেখানে রোদের আড়ালে ছায়াময় কোণটিতে নূরের দুই সই—ময়না আর সাজু—ওত পেতে বসে ছিল। নূরকে দেখেই তারা ফিসফিস করে ডেকে উঠল, "এই নূর! এদিকে আয়, এদিকে আয়!"
নূর বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসতেই ময়না নূরের কপালে হাত দিয়ে বলল,
"জ্বর কমছে রে? শুনলাম দেওয়ান বাড়ির বড় মিয়া নাকি সারারাত তোর মাথায় পানি ঢালছে? জামাই তো দেখতে যেমন বাঘের মতো রাগী, যত্ন তো ভালোই করে!"
সাজু তখন মুচকি হেসে নূরের হাতটা চেপে ধরে বলল, "আরে রাখ তোর জামাইয়ের গল্প! নূর, তুই কি জানিস? ওই যে শহর থেকে যে উকিল সাহেবের ছেলেটা আসছিল—তোর মনে আছে? যে তোরে নীল খামে চিঠি দিছিল?"
ছেলেটার কথা উঠতেই নূরের বুকটা ধক করে উঠল। সে এদিক-ওদিক তাকিয়ে নিচু স্বরে বলল, "আস্তে বল! তোরা ওনার কথা এখন কেন তুলছিস?"
ময়না চোখ বড় বড় করে বলল, "আরে শোন্ না! ও নাকি এখনো শহর থেকে ওনার নানার বাড়িতে চিঠি পাঠায় তোর খোঁজ নেওয়ার জন্য। ও নাকি ওনার বন্ধুদের বলছে, তোরে নাকি ওনার এখনো ভীষণ পছন্দ! তুই যদি একটু ইশারা দিতিস, তবে নাকি ও শহর থেকে ওনার বাবারে নিয়া সরাসরি ঘটক পাঠাইত। দেওয়ান বাড়ির এই রাগী লোকের সাথে তোর ললাট পুড়ত না!"
সাজুও সায় দিয়ে বলল, "ঠিকই তো! ছেলেটা দেখতে যেমন ফর্সা, স্বভাবটাও কত নরম বাবুদের মতো। তোরে কত পছন্দ করত রে! তুই কি ওরে একটুও পছন্দ করতি না নূর?"
নূর সইদের কথার পিঠে কিছুটা চঞ্চল হয়ে, পুরোনো সেই কৈশোরের ভালোলাগার টানে অবচেতন মনেই বলে ফেলল, **"হুম, পছন্দ তো একটু করতামই। দেখতে কত সুন্দর ছিল,
নূর তার সইদের সাথে এতটাই মগ্ন ছিল যে, পেছনের ভারী পায়ের আওয়াজটা কারোরই কানে পৌঁছায়নি।
বারান্দার ঠিক পেছনের খুঁটির আড়ালে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং নওসাদ দেওয়ান। কলপাড়ের দিকে আসছিল, আর তখনই নূরের চেনা কণ্ঠস্বর শুনে তার পা দুটো আটকে যায়।
নিজের বিবাহিত স্ত্রী, যাকে কাল সারারাত নিজের ঘুম হারাম করে সেবা করেছে —সে পরপুরুষের মুখে নিজের প্রশংসা শুনছে! তাও আবার দেওয়ান বাড়ির বড় ছেলের ঘরের বউ হয়ে অন্য এক 'শহুরে বাবু'র পছন্দ-অপছন্দের গল্পে তাল মেলাচ্ছে!
নওসাদের চোয়াল মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো রাগে আর অপমানে লাল টকটকে হয়ে উঠল। তার পৌরুষে অহংকারে তপ্ত কুড়াল দিয়ে আঘাত করেছে যেন! এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। নিঃশব্দে গটগট করে নূরের ঘরের দিকে চলে গেল।
ওদিকে নওসাদের ছায়া সরে যেতেই ময়না আর সাজু হঠাৎ ভয় পেয়ে গেল। তারা ফিসফিস করে বলল,
"নূর, আমাদের কেমন যেন ভয় করতাছে। আমরা এখন যাই রে!" বলে দুই সই দ্রুত ওখান থেকে কেটে পড়ল।
নূর হালকা মনে গুনগুন করতে করতে ঘরের ভেতর ঢুকল, তখন ঘরের ভেতরের আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক জীবন্ত আগ্নেয়গিরি।
নূর ঘরে ঢুকতেই নওসাদ ঘুরে দাঁড়াল। তার সেই চাউনি দেখে নূরের পায়ের তলা থেকে মাটি সরে গেল।
নওসাদ এক পা এক পা করে নূরের দিকে এগিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপে যেন এক একটা বজ্রপাত লুকিয়ে ছিল। নূরের একদম মুখোমুখি দাঁড়িয়ে, অত্যন্ত শীতল, ধারালো আর গম্ভীর গলায় নওসাদ জিজ্ঞেস করল,
"তা... শহুরে বাবুর চিঠিটা কি এখনো তোর বালিশের নিচে লুকানো আছে, নূর?"
নূর চমকে উঠে দু-পা পিছিয়ে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তে ভয়ে নীল হয়ে গেল। কাঁপাকাঁপা গলায় বলল,
"আপ... আপনি... আপনি এসব কী বলছেন?"
চলবে ~~
