#মধুরো_লগন
#পর্ব ১
#ইনায়া_জারিশ
"শোন মা নূর, পুরুষ মানুষের রাগ হইলো আগুনের মতো, ওরে নেভাইতে জানতে হয়। তুই অখনই নিজের সাজগোজ ঠিক কইরা ওই ঘরে গিয়া বস।"
নূর বলল,"কিন্তু চাচি, উনি তো আমায় দেখলে আবার চড়াও হবেন।"
"আরে পাগলী, পুরুষ মানুষ হইলো বুনো ঘোড়ার মতো। তুই যদি ডরাইয়া দূরে থাকিস, তবে ও তোরে আরও দাবায়া রাখবে। তুই অখনই ওই ঘরে যাবি। দরজা দিয়া খিল তুইলা দিবি। ও মাতাল হইয়া আসুক আর যাই আসুক—ঘর তো ওর একার না, ঘর তোরও। ও যদি তোরে বের করতে চায়, তুই একদম শক্ত হইয়া থাকবি। পুরুষ মানুষ যত রাগই দেখাক, নিজের ঘরের জোয়ান বউরে ধাক্কা দিয়া বের করার শক্তি ওই বিধাতা তাদের দেয় নাই। ওরে বুঝাইতে দিবি যে এই ঘরে তোর হক আছে।"
তিনি নূরের কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বললেন,
"মেয়েমানুষের শরীর আর চোখের পানি বড় অস্ত্র রে মা। তুই যদি একবার ওই ঘরে নিজের জায়গা কইরা নিতে পারিস, তবে ওই বাঘের মতো নওসাদ তোর পায়ের কাছে বিড়াল হইয়া থাকবে। ও য্যামনে কাল রাতে তোর গায়ে হাত তুলছে, তুই আজ রাতে ওরে এমনভাবে নিজের মায়ায় বাঁধবি! যা, ডরাইস না। শাড়িটা ভালো কইরা পইরা, চোখে কাজল দিয়া ঘরে গিয়া বয়। দেখবি রাত গভীর হইলে ওই রাগী নওসাদই তোর চরণের দাস হইবো।"
____________
ফ্ল্যাশব্যাক *
বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। বাসর ঘরে “নূর” খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে।
হঠাৎ কারও আসার শব্দ পাওয়া গেল। নূর দুরুদুরু বুকে দরজার দিকে তাকাল। কপাট জোড়া শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকল “নওসাদ দেওয়ান”। তার চোখ দুটো মতো লাল, পরনের পাঞ্জাবির বোতাম খোলা, আর সারা শরীর থেকে মদের গন্ধ আসছে।
নওসাদ টলতে টলতে ঘরের মাঝখানে এসে দাঁড়াল। সে নিজের মনেই গজ গজ করছিল,
"বাবা ভেবেছে এভাবে শেকল পরাবে? নওসাদ দেওয়ান কারো হুকুম মানে না!"
এক ঝটকায় নূরের ঘোমটাটা সরিয়ে দিতেই তার চোখ পড়ল এই ষোলো বছরের কিশোরীর ওপর। বিয়ের আগে সে একবারও দেখেনি কার সাথে তার জীবন বাঁধা হচ্ছে। রাগ যেন আরও চড়ে গেল।
"এই পিচ্চি মেয়েকে ধরে নিয়ে আসছে আমার জন্য?" নওসাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল।
"কী ভেবেছিস তুই? এই দেওয়ান বাড়ির বউ হয়ে রাজত্ব করবি?"
নূর ভয়ে কুঁকড়ে গিয়ে কাঁপা গলায় বলল, "আমি... আমি তো কিছু করিনি। আমায় যেতে দিন..."
"চোপ!" নওসাদ সপাটে এক চড় বসিয়ে দিল নূরের গালে। "কাঁদবি না একদম! তোদের মতো ছোটলোকদের লোভের কারণেই আজ আমার এই দশা।"
নূরের গালটা মুহূর্তেই লাল হয়ে ফুলে উঠল। তার দুচোখ বেয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল। নওসাদ তার চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়ে বলতে লাগল, "তোর বাবা কত টাকা খেয়েছে এই বিয়ের জন্য? বল!"
নওসাদের হাতের মার আর গালিগালাজে নূর দিশেহারা হয়ে পড়ল। সে বুঝতে পারল এখানে থাকা মানে মৃত্যু। নূর সমস্ত শক্তি দিয়ে নওসাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
আলতা পা অবস্থায় নূর ছুটল দরজার দিকে। নওসাদ টাল সামলাতে না পেরে খাটের ওপর আছড়ে পড়ে! নূর অন্ধকার বারান্দা দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল। তার শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে, গয়নাগুলো ঝনঝন শব্দ করছে।
"মা! মাগো বাঁচান!"
সোজা গিয়ে আছাড় খেয়ে পড়ল শাশুড়ির ঘরের দরজার সামনে। পাগলের মতো দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে লাগল,
"মা, দরজা খোলেন! ও আমাকে মেরে ফেলবে! আমায় বাঁচান মা!"
ভেতর থেকে হারিকেন হাতে নওসাদের মা বের হয়ে এলেন। নূরের বিধ্বস্ত অবস্থা, গালের দাগ আর চোখের পানি দেখে তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল ভেতরে কী তাণ্ডব চলেছে। তিনি নূরকে জড়িয়ে ধরতেই নূর ডুকরে কেঁদে উঠল,
"আমি বাড়ি যাব মা, আমি এখানে থাকব না!"
পেছন থেকে নওসাদের ভারী গলার চিৎকার শোনা গেল, "আজ ওকে কেউ বাঁচাতে পারবে না!"
নূর শাশুড়ির পা জড়িয়ে ধরে মেঝেতে বসে ডুকরে কাঁদছে। ঠিক তখনই করিডোর দিয়ে ধপধপ শব্দ করে নওসাদ এগিয়ে এল। তার চোখমুখ তখনো রাগে উন্মত্ত, হাতে একটা চামড়ার বেল্ট।
"সরে দাঁড়াও মা! আজ এই আপদটাকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়ব," নওসাদ চেঁচিয়ে উঠল।
"থাম নওসাদ!"
"ছিঃ নওসাদ! বিয়ের প্রথম রাতেই তুই মদ খেয়ে বাড়ি ফিরলি? তাও আবার বাড়ির বউয়ের গায়ে হাত তুললি?" নওসাদের বাবা চেয়ারম্যন সাহেব দাঁতে দাঁত চেপে বললেন।
"বাবা, তোমরা আমাকে এই বিয়েটা—"
"চোপ একদম!"
এবার নূরের শাশুড়ি গর্জে উঠলেন। তিনি নূরকে আগলে ধরে নওসাদের দিকে তাকিয়ে বললেন, "তোর সাহস তো কম না! আমার সামনে তুই এই মেয়েটার গায়ে হাত তুলিস? যা এখান থেকে!"
নওসাদ রাগে দেয়ালে একটা লাথি মেরে নিজের ঘরের দিকে গজগজ করতে করতে চলে গেল।
নওসাদের মা এবার নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। নূরের সারা শরীর তখনো কাঁপছে। পাশের ঘরের দিকে তাকিয়ে ডাক দিলেন, "আশা! ও আশা! এদিকে আয় তো মা।"
কিছুক্ষণ পরেই সতেরো-আঠারো বছর বয়সী একটি মেয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এল। সে নওসাদের ছোট বোন।
"জি আম্মা?" আশা আমতা আমতা করে বলল।
"তোর এই নতুন ভাবিকে তোর ঘরে নিয়ে যা। আজ রাতটা ও তোর সাথেই থাকবে। দেখিস, মেয়েটা খুব ভয় পেয়েছে।"
আশা এগিয়ে এসে নূরের হাত ধরল। নূরের বেনারসির আঁচল তখনো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আশা নিচু স্বরে বলল, "আসুন ভাবি, আমার সাথে আসুন। ভয় নেই, আমি আছি তো।"
নূর একবার করুণ চোখে তার শাশুড়ির দিকে তাকাল। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। নূর ধীর পায়ে আশার সাথে তার ঘরের দিকে পা বাড়াল।
নূরের সারা রাত এক মুহূর্তের জন্যও চোখের পাতা এক হয়নি।
নূর কোনোমতে উঠে বসে আয়নার সামনে দাঁড়াল। গালের চড়ের দাগটা এখন কালচে হয়ে আছে। ফ্যালফ্যাল করে নিজের দিকে তাকিয়ে রইল—কালকের চঞ্চল নূর যেন এক রাতেই হারিয়ে গেছে।
দরজা ঠেলে আশা ঘরে ঢুকল। হাতে স্টিলের গ্লাসে করে গরম দুধ আর এক টুকরো গুড়।
"ভাবি, উঠছেন? মুখটা ধুয়ে একটু খেয়ে নেন। আম্মা আপনার জন্য চিন্তা করছেন," আশা খুব নিচু গলায় বলল।
নূর কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে নওসাদের গম্ভীর গলা শোনা গেল। সে কার সাথে যেন চিৎকার করে কথা বলছে। নূরের শরীরটা আবার কাঁপতে শুরু করল।
"ও এখন নিচে নামবে না রে আশা," ঘরের দরজায় নওসাদের মা এসে দাঁড়ালেন। তাঁর হাতে নূরের জন্য সাধারণ একটা সুতির শাড়ি। "নূরকে গোসল করিয়ে এই শাড়িটা পরিয়ে দে। আর নওসাদ কোথায়?"
"ভাইয়া তো পুকুরঘাটে গেছে আম্মা," আশা জবাব দিল।
নওসাদ তখন পুকুরঘাটে বসে চুরুট টানছে। কালকের নেশাটা পুরোপুরি কেটে গেছে, কিন্তু মাথাটা এখনো ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কাল রাতে কী কী করেছে, সবটা মনে নেই তার।
"অচেনা একটা মেয়েকে আমার ঘরে বসিয়ে দিলেই আমি তাকে মেনে নেব? কখনোই না।"
নূর আশার ঘরের বারান্দায় বসে আছে। ভেজা চুল পিঠের ওপর ছড়ানো। ঠিক তখনই নওসাদ সামনে এসে দাঁড়াল। দিনের আলোয় নওসাদকে আরও বেশি ভয়ংকর লাগছে।
নূর উঠে দাঁড়াতে চাইল, কিন্তু নওসাদ তার পথ আটকে দাঁড়াল। নূরের গালের দাগটার দিকে তার নজর পড়ল একবার, কিন্তু তার পাথুরে হৃদয়ে কোনো দয়া হলো না।
"কী রে, খুব তো আম্মার কাছে নালিশ করেছিস কারাতে। ভেবেছিস আম্মা বাঁচাবে তোকে?"
"মনে রাখিস, এই বাড়িতে তোকে থাকতে হবে আমার মর্জিতে। আর আমার মর্জি হলো তোকে এখান থেকে তাড়ানো।"
"আমিও এই বিয়ে চাইনি। কিন্তু এই বাড়ির মানুষরাই আমাকে নিয়ে এসেছে। আপনি যদি এতই বীর পুরুষ হন, তবে আমাকে তাড়ানোর আগে আপনার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখান।"
নওসাদ থমকে গেল। এই ষোলো বছরের মেয়েটা তাকে এভাবে জবাব দেবে, তা সে কল্পনাও করেনি। রাগে তার কপাল ফুলে উঠল। হাতটা তুলল আবার মারার জন্য, কিন্তু নূরের অবিচল দৃষ্টি দেখে হাতটা মাঝপথেই থেমে গেল।
নওসাদ বাড়ি থেকে বের হয়ে যায় চন্ডাল মেজাজ নিয়ে!
নওসাদ চলে যেতেই নূর কিছুটা হালকা বোধ করল। সে আসলে কান্নাকাটি করে ঘরে বসে থাকার মেয়ে নয়।
নূর একাই দেওয়ান বাড়ির বিশাল পুকুরঘাটে গেল। পুকুরের স্থির জলে রোদের ঝিলিক। নূর ঘাটের সিঁড়িতে বসে ছোট বাচ্চার মতো দুই পা পানিতে দুলিয়ে ঢেউ তুলতে লাগল।
হঠাৎ তার চোখে পড়ল ঘাটের পাশে একটা পেয়ারা গাছ, ডাসা ডাসা পেয়ারা ঝুলে আছে। নূর তার চিরচেনা রূপটা বেরিয়ে এল। শাড়িটা একটু উঁচিয়ে ধরে সাবধানে গাছে উঠে পড়ল। একটা বড় পেয়ারা পেড়ে নিচে নেমে এসেই সে দেখল আশা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকে দেখছে।
নূর দাঁত বের করে একগাল হেসে পেয়ারাটা আশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, "আশা আপা, লবন আর মরিচ হবে নাকি একটু?"
আশা হতবাক হয়ে এসব দেখে। কেউ যদি দেখে দেওয়ান বাড়ির বউ গাছে উঠে পেয়ারা খাচ্ছে—তাহলে কী হবে!
সন্ধ্যা নামতেই নূর হ্যারিকেনের চিমনিটা পরিষ্কার করে তাতে আগুন জ্বালাল। সন্ধ্যার ম্লান আলোয় নূর যখন বারান্দায় বসে ছিল, তখন তার ছোট চাচি শাশুড়ি তার পাশে এসে বসলেন। মেহেরুন নেসা মানুষটা স্পষ্টভাষী। তিনি পানের বাটাটা সামনে নিয়ে একটা খিলি চিবোতে চিবোতে নূরের দিকে তাকালেন। নূরের ডাগর চোখ দেখে তিনি একটু হাসলেন।
চাচি শাশুড়ি নূরের থুতনিটা ধরে মুখটা উঁচু করলেন। তারপর পানের রসে রাঙা ঠোঁটে রহস্যময় হাসি হেসে বললেন,
"শোন মা নূর, পুরুষ মানুষের রাগ হইলো আগুনের মতো, ওরে নেভাইতে জানতে হয়। তুই অখনই নিজের সাজগোজ ঠিক কইরা ওই ঘরে গিয়া বস।"
নূর বলল,
"কিন্তু চাচি, উনি তো আমায় দেখলে আবার চড়াও হবেন।"
"আরে পাগলী, পুরুষ মানুষ হইলো বুনো ঘোড়ার মতো। তুই যদি ডরাইয়া দূরে থাকিস, তবে ও তোরে আরও দাবায়া রাখবে। তুই অখনই ওই ঘরে যাবি। দরজা দিয়া খিল তুইলা দিবি। ও মাতাল হইয়া আসুক আর যাই আসুক—ঘর তো ওর একার না, ঘর তোরও। ও যদি তোরে বের করতে চায়, তুই একদম শক্ত হইয়া থাকবি। পুরুষ মানুষ যত রাগই দেখাক, নিজের ঘরের জোয়ান বউরে ধাক্কা দিয়া বের করার শক্তি ওই বিধাতা তাদের দেয় নাই। ওরে বুঝাইতে দিবি যে এই ঘরে তোর হক আছে।"
তিনি নূরের কানের কাছে মুখ নিয়ে আরও নিচু স্বরে বললেন,
"মেয়েমানুষের শরীর আর চোখের পানি বড় অস্ত্র রে মা। তুই যদি একবার ওই ঘরে নিজের জায়গা কইরা নিতে পারিস, তবে ওই বাঘের মতো নওসাদ তোর পায়ের কাছে বিড়াল হইয়া থাকবে। ও য্যামনে কাল রাতে তোর গায়ে হাত তুলছে, তুই আজ রাতে ওরে এমনভাবে নিজের মায়ায় বাঁধবি! যা, ডরাইস না। শাড়িটা ভালো কইরা পইরা, চোখে কাজল দিয়া ঘরে গিয়া বয়। দেখবি রাত গভীর হইলে ওই রাগী নওসাদই তোর চরণের দাস হইবো।"
কথাগুলো শুনে নূরের বুকের ভেতরটা দুরুদুরু করতে লাগল।
চলবে ~~
