#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব৫+৬
হঠাৎ নূরের গানের সুরটা থেমে গেল। অনুভব করল তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। নূর ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল দরজার অন্ধকার ছায়ায় নওসাদ দাঁড়িয়ে। বিজলির চমকের মতো নূরের শরীরটা একবার কেঁপে উঠল। দ্রুত জানালার পাশ থেকে উঠে দাঁড়িয়ে নিজের অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে সামলে নিল।
"নূর থতমত খেয়ে নিচু স্বরে বলল, "আপনি কখন এলেন?"
নওসাদ সম্বিত ফিরে পেল। সে নিজের গম্ভীর ভাবটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করল, যদিও তার চোখের সেই মুগ্ধতা তখনো পুরোপুরি মেলায়নি।
গলার স্বরটা স্বাভাবিক করে বলল,
"এই তো মাত্র!
" হ্যারিকেন নেভানো কেন? অন্ধকারে ওভাবে বসে থাকার মানে কী?"
অন্ধকারে বসে থাকব না তো কী করব? চাঁদের আলোয় তো সব পরিষ্কার দেখা যাচ্ছে,
নওসাদ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে আড়চোখে নূরের দিকে তাকাল।
""অসুবিধা হচ্ছে কি না সেটা বড় কথা নয়।
_"আপনার ওই রাগী মুখ দেখলে তো যমদূতও এই পাড়ায় পা দেবে না! আর আমি তো আকাশ দেখছিলাম না, আমি দেখছিলাম ওই বড় তারাটা—একদম আপনার মতো।"
নওসাদ ভ্রু কুঁচকে ফিরে তাকাল। "আমার মতো মানে?"
নূর এক পা এগিয়ে এসে বলল,
*"হ্যাঁ, ওই যে দূরে একা একা জ্বলছে। কারো সাথে কথা নেই, বার্তা নেই, শুধু নিজের তেজ দেখিয়েই খালাস! পাশে কত ছোট ছোট তারা আছে, তাদের দিকে একবার ফিরেও তাকায় না।"
নওসাদ থমকে গেল। নূরের এই উপমাটা তার বুকের বাম পাশে কোথাও যেন একটু বিঁধল। নিজেকে সামলে নিয়ে বলল,
**"বেশি কথা শিখেছিস দেখছি। দপ করে নিভে যাওয়ার চেয়ে একা জ্বলা অনেক ভালো। ""
'আর শোন, কাল সকালে আম কুড়াতে গিয়ে ওভাবে কাদা মাখবি না। বাড়ির ছোটদের সামনে নিজের মান-সম্মান অন্তত রাখিস।"
নূর এবার কোমরে হাত দিয়ে দাঁড়াল। **"ওমা! আম কুড়ানোতেও মান-সম্মান চলে গেল?
আমি তো ভেবেছিলাম চেয়ারম্যান বাড়ির বড় বউ বলে কথা, আমগুলো সব নিজে থেকেই আমার পায়ের কাছে এসে পড়বে! তা সাহেব যখন বারণ করছেন, কাল থেকে কি তবে সানবাঁধানো ঘাটে বসে শুধু আপনার গম্ভীর মুখ ধ্যান করব?"
নওসাদ এবার একটু অপ্রস্তুত হয়ে গেল। নূরের এই কথার প্যাঁচ সামলানো তার পক্ষে কঠিন হয়ে পড়ছে। সে গামছা নিয়ে গোসলখানায় দিকে পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, "তোমার সাথে কথা বলাই বৃথা। একদম অকালপক্ব একটা মেয়ে!"
নূর নওসাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাল। তারপর নিচু স্বরে বলল, "অকালপক্ব না হাতি! নিজে এক একটা কথা বলেন যেন জমিদারি ফরমান জারি করছেন।"
নওসাদ দরজার ওপাশ থেকে শুনতে পেল নূরের এই টিপ্পনী। তার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল, যা নূর দেখতে পেল না। এই প্রথম এই বিশাল গুমোট ঘরে নওসাদের মনে হলো—রুক্ষতার আড়ালেও জীবনের একটা অন্য স্বাদ আছে, যা এই কিশোরী মেয়েটা তাকে বাধ্য করছে আস্বাদন করতে।
নূর বিছানা ঠিক করতে করতে গুনগুন করে আবার গাইতে লাগল,!
নওসাদ গোসলখানা থেকে ফিরে এসে দেখল নূর তখনো বিছানার এক কোণে বসে চুলে বিলি কাটছে। ঘরের হ্যারিকেনটা সে এবার হালকা করে জ্বালিয়ে দিয়েছে, যার ম্লান আলোয় নূরের ছায়াটা দেয়ালে দুলছে। নওসাদ নিজের বিছানায় আয়েশ করে বসার বদলে গম্ভীর মুখে একটা বই হাতে নিল। কিন্তু
নূর হঠাৎ আড়চোখে নওসাদের দিকে তাকিয়ে বলল, "আচ্ছা, আপনি কি সবসময় এই মোটা মোটা বইগুলোই পড়েন? কখনো রূপকথা বা ভূতের গল্প পড়েননি?"
নওসাদ বই থেকে চোখ না তুলেই বলল, "ভূতের গল্প দিয়ে কী হবে? আমার জীবনে বাস্তবের ভূত অনেক বেশি।"
নূর বালিশটা জড়িয়ে ধরে গুটিসুটি মেরে বসে বলল, **"বাস্তবের ভূত মানে? ওই যে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গম্ভীর মুখটা দেখেন, সেটা?
সত্যি বলছি, আপনি যখন রেগে থাকেন তখন আপনাকে একদম 'নিশাচর ভূত' এর মতো লাগে!"**
নওসাদ এবার বইটা সজোরে বন্ধ করল। নূরের এই লাগামহীন সাহস তাকে যেমন রাগিয়ে দিচ্ছে, নূরের দিকে ঝুঁকে এসে বলল,
**"তোর ভয়ডর বলতে কি কিছু নেই নূর?
নূরের চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কাল রাতের সেই রুক্ষতার স্মৃতি তার মনে এক চিলতে কাঁটা ফুটিয়ে দিল ঠিকই, কিন্তু সে সেটা নওসাদকে বুঝতে দিল না।
**"বেশি পন্ডিতি করিস না। যা, শুয়ে পড়।
নওসাদ আলো নিভিয়ে দিতে দিতে বিড়বিড় করল,
"পাগল... আস্ত একটা পাগলী ঘরে এনেছি।"
অন্ধকারে নূরের মৃদু হাসির শব্দ শোনা গেল।
শান্ত রাতে, দেওয়ান বাড়ির বিশাল খাটের দুই প্রান্তে দুজন মানুষ শুয়ে আছে । নওসাদ অন্ধকারের মধ্যেই একবার নূরের দিকে তাকাল, যেখানে মেয়েটা অকাতরে ঘুমাচ্ছে,!
________________
ভোরের আজানের ধ্বনি ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। কুয়াশায় মোড়া গ্রামটা যেন আস্তে আস্তে জেগে ওঠেছে । দেওয়ান বাড়ির বিশাল উঠোনে তখন থেকেই কাজের লোকদের আনাগোনা শুরু হয়ে গেছে। কেউ গরুকে খড় দিচ্ছে, কেউ টিউবওয়েল থেকে পানি তুলছে, আবার কেউ ঝাড়ু দিয়ে উঠোন পরিষ্কার করছে।
নূরের ঘুম ভাঙে খুব ভোরেই। নূর কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। গোসল সেরে, ভেজা চুল পিঠে ছড়িয়ে, একটা সুতির শাড়ি পরে নূর বের হয়। বারান্দায় পা রাখতেই সকালের ঠান্ডা হাওয়া মুখে লাগে। উঠোনের দিকে তাকিয়ে সে থমকে দাঁড়ায়।
দেওয়ান বাড়িটা সত্যিই বিশাল। মাঝখানে বড় খোলা উঠোন, চারপাশে লম্বা দালান ঘিরে আছে। এক পাশে গোয়ালঘর, আরেক পাশে রান্নাঘর, আর পেছন দিকে বিশাল পুকুর—যার পানি ভোরের আলোয় রুপালি হয়ে ঝলমল করছে।
নূর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। রান্নাঘরের দিকে যেতেই ধোঁয়া আর মশলার গন্ধে পুরো জায়গাটা ভরে আছে।
নূরকে দেখেই নওসাদের মা চোখ তুলে তাকালেন।
“এই তো, বউমা উঠে পড়েছো? ভালো। এসো, আজ থেকে একটু একটু করে কাজ শেখো।”
নূর মাথা নিচু করে এগিয়ে যায়। তার হাতে একটা থালা ধরিয়ে দেওয়া হয়—পেঁয়াজ কাটা, মরিচ বাটা, ডাল নাড়া—সবকিছুই যেন নতুন, কিন্তু সে চুপচাপ করে যাচ্ছে।
মাঝে মাঝে পাশের কাজের ফিসফিস করে কথা বলে, কেউ হাসে, কেউ আবার কৌতূহলী চোখে তাকায়—নতুন বউ, চেয়ারম্যান বাড়ির বড় ছেলের বউ, তাই ওর দিকে সবার নজর কিনা!
____________
গ্রামের শেষ মাথার সেই পুরনো নীলকুঠিটা চারপাশের জঙ্গল আর ঝোপঝাড়ে ঢাকা পড়ে আছে।
নীলকুঠির ভাঙা বারান্দায় একটা কাঠের চেয়ারে পা তুলে বসে আছে নওসাদ দেওয়ান। হাতে জ্বলা চুরুট, ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। তার চোখ দুটো স্থির, ঠান্ডা— ভেতরে যেন আগুন লুকিয়ে আছে।
সামনে দাঁড়িয়ে আছে কালু, রহিম, আর আরও দু-তিনজন লোক।
“কাজটা এখনো শেষ হয় নাই কেন?”
কালু গলা খাঁকারি দিয়ে বলল,
“ছোট দেওয়ান সাহেব, বশির একটু বেশি বাড়াবাড়ি করছে। জমি ছাড়তে চাইতেছে না… থানায় যাওয়ারও কথা কইছে।”
নওসাদের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে।
“থানায় যাবে?”
ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চুরুটটা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেয়।
“এই এলাকায় কারো এত সাহস হলো কবে থেকে?”
রহিম তাড়াতাড়ি বলে ওঠে,
“আমরা বুঝাইছি, কিন্তু শোনে নাই।”
নওসাদ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে—
“বুঝাতে পারিস নাই, তাই না?”
হঠাৎ নওসাদ এক ঝটকায় সামনে থাকা টেবিলটায় লাথি মারে।
কাঠের টেবিলটা উল্টে গিয়ে ধপাস করে পড়ে।
সবাই চমকে ওঠে।
“তোরে আমি কী জন্য রাখছি?”
“কথা শোনানোর জন্য, না কাজ করার জন্য?”
কালু কাঁপা গলায় বলে,
“ভুল হইছে দেওয়ান সাহেব… আজকেই শেষ কইরা দিমু।”
নওসাদ তার দিকে এগিয়ে যায়। একদম সামনে গিয়ে দাঁড়ায়।
“শেষ মানে কী, জানিস?”
কালু মাথা নাড়ে।
“আর যদি তাতেও কাজ না হয়…”
কালুর মুখের রঙ বদলে যায়।
“না… না দেওয়ান সাহেব, ওইটা লাগবো না… আমরা ঠিক কইরা ফেলমু…”
নওসাদ সোজা হয়ে দাঁড়ায়।
“আমি ফল চাই। কিভাবে করবি সেটা তোর ব্যাপার।”
সন্ধ্যার একটু পরেই বশিরের বাড়ির সামনে হৈচৈ শুরু হয়।
বশির দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে—
“এই জমি আমার বাপ-দাদার! কেউ জোর কইরা নিতে পারবে না!”
চারপাশে কিছু লোক জড়ো হয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না।
ঠিক তখনই নওসাদের আসে ।
“ছোট দেওয়ান সাহেব, এই অন্যায় কইরেন না। আমার সবকিছু এই জমি।”
নওসাদ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে।
তারপর ধীরে বলে—
“তোর সবকিছু?”
“জি,”, “এইটাই আমার বাঁচার ভরসা।”
নওসাদ মাথা হালকা কাত করে বলে,
“তাহলে তুই ভুল জায়গায় দাঁড়িয়ে আছিস।”
বশির কিছু বুঝে ওঠার আগেই কালু আর অন্যরা তাকে ধরে ফেলে।
“এই কী করতাছেন! ছাড়েন!” বশির ছটফট করতে থাকে।
নওসাদ এগিয়ে এসে সামনে দাঁড়ায়।
“আমি তোকে সুযোগ দিছি। তুই বুঝিস নাই।”
“আমি আমার জমি ছাড়ুম না!” বশির চিৎকার করে।
নওসাদের চোখ হঠাৎ কঠিন হয়ে যায়।
“তাহলে তোরে ছাড়তে হবে।”
একটা ইশারা।
পরের মুহূর্তেই বশির মাটিতে পড়ে যায়। কেউ তার পা চেপে ধরে, কেউ হাত।
চারপাশের লোকজন সব দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না।
নওসাদ শান্তভাবে দাঁড়িয়ে থাকে। যেন কিছুই না।
“মনে রাখিস,”
“এই এলাকায় আমার কথাই শেষ কথা।”
বশিরের চিৎকার ধীরে ধীরে থেমে যায়।
চারপাশে নিস্তব্ধতা নেমে আসে।
রাত নামার পর নওসাদ আবার নীলকুঠিতে ফিরে আসে।
কালু এসে দাঁড়ায় সামনে।
“কাজ শেষ, দেওয়ান সাহেব।”
নওসাদ কোনো উত্তর দেয় না। চুরুট ধরায়।
কিছুক্ষণ পর শুধু একটা কথাই বলে—
“কাল থেকে ওই জমিতে কাজ শুরু হইবো।”
কালু মাথা নাড়ে।
নওসাদ অন্ধকারের দিকে তাকিয়ে থাকে।
তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো দ্বিধা নেই—শুধু একটাই জিনিস স্পষ্ট—
"ক্ষমতা।
আর সেই ক্ষমতার জন্য সে কতটা নিচে নামতে পারে…তার কোনো সীমা নেই।
_____________
গ্রামের শেষ মাথার নীলকুঠি থেকে বের হয়ে নওসাদ সোজা চলে যায় বাজারের উল্টো পাশে, একটা আধা-অন্ধকার জায়গায়—যেখানে দিনের আলোয় কেউ আসে না, কিন্তু রাত হলেই ভিড় জমে।
পুরনো টিনের চালা, ভাঙা কাঠের বেঞ্চ, কেরোসিন ল্যাম্পের হলুদ আলো—এই জায়গাটাই এলাকার গোপন “মদের আড্ডা”।
জিপ থামতেই ভেতরের গুঞ্জন একটু থেমে যায়।
“ছোট দেওয়ান সাহেব আইছে…”
শব্দ ছড়িয়ে পড়ে।
নওসাদ ধীরে ধীরে ভেতরে আসে । তার হাঁটায় কোনো তাড়া নেই, কিন্তু উপস্থিতিটা এমন—সবাই নিজে থেকেই জায়গা ছেড়ে দেয়।
ভেতরে ঢুকতেই দোকানদার তাড়াতাড়ি উঠে দাঁড়ায়।
“আসেন দেওয়ান সাহেব, বসেন… আজ নতুন বোতল আইছে…”
নওসাদ কোনো উত্তর দেয় না। গিয়ে এক কোণের টেবিলে বসে।
চোখ তুলে চারপাশে একবার তাকায়—কেউ তার দিকে সরাসরি তাকানোর সাহস পায় না।
“যা আছে ঢাল,” সংক্ষিপ্ত গলায় বলে।
দোকানদার তড়িঘড়ি করে গ্লাসে মদ ঢালে। কাঁচের গ্লাসটা নওসাদের সামনে রাখে।
নওসাদ গ্লাসটা তুলে নেয়। এক মুহূর্ত তাকিয়ে থাকে—তারপর এক ঢোকেই অর্ধেক শেষ করে ফেলে।
গলা দিয়ে আগুনের মতো নেমে যায় তরলটা।চোখ দুটো আরও লাল হয়ে ওঠে।
কালু পাশে এসে দাঁড়ায়।
“সব ঠিকঠাক হইছে দেওয়ান সাহেব…”
নওসাদ গ্লাস নামায়।
“দেখি কতদিন ঠিক থাকে।”
দোকানদার আবার গ্লাস ভরে দেয়।
এইবার নওসাদ ধীরে ধীরে চুমুক দেয়।চারপাশে অন্যরা নিচু গলায় কথা বলছে, কিন্তু কেউ বেশি শব্দ করছে না। সবাই জানে—এই টেবিলে বসে থাকা মানুষটার মেজাজ খারাপ থাকলে কী হতে পারে।
হঠাৎ পাশের টেবিল থেকে এক লোক একটু জোরে হেসে ওঠে।
নওসাদের চোখ সেদিকে ঘুরে যায়।হাসিটা মুহূর্তেই থেমে যায়।লোকটা মাথা নিচু করে ফেলে।
নওসাদ কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। সেই দৃষ্টি এমন—লোকটার কপালে ঘাম জমে যায়।
তারপর নওসাদ আবার নিজের গ্লাসে মন দেয়।
“সবাই খুব খুশি, না?”
কালু বুঝতে পারে না—এই কথার মানে কী।
“কীসের খুশি, সাহেব?”
নওসাদ হেসে ওঠে—একটা ফাঁকা, ঠান্ডা হাসি।
“আমি যত ঝামেলা সামলাই, ততই সবাই নিশ্চিন্তে ঘুমায়… তাই না?”
কিছুক্ষণ চুপচাপ বসে থাকে।তারপর আবার গ্লাস তোলে।এইবার একটু বেশি জোরে খায়।
চোখের সামনে যেন কিছু ভেসে ওঠে—একটা অস্পষ্ট স্মৃতি, একটা মুখ… তারপর হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে যায়।
নওসাদ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে।
তার মুঠো শক্ত হয়ে আসে।
“আর ঢাল,” সে কর্কশ গলায় বলে।
দোকানদার কাঁপা হাতে আবার গ্লাস ভরে দেয়।
রাত আরও গভীর হয়।
আড্ডা ফাঁকা হতে শুরু করে, কিন্তু নওসাদ এখনো বসে।
টেবিলে কয়েকটা খালি বোতল।
চোখ লাল, চুল এলোমেলো, হঠাৎ উঠে দাঁড়ায়।চেয়ারটা পেছনে ঠেলে পড়ে যায়।
নওসাদ পকেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে ফেলে।
“বাকিটা রাখ।”
তারপর টলতে টলতে বেরিয়ে যায়।
---_____________
নূরের মা আর নওসাদের মা—ছোটবেলার জান-পরান সই। এক পুকুরে গোসল করা, এক থালায় খাওয়ার সেই সখ্যতা। তাদের বন্ধুত্ব ছিল গ্রামের মানুষের মুখে মুখে। বিয়ের পর নওসাদের মা চলে গেলেন দেওয়ান বাড়িতে। নওসাদের মা একটু তাড়াতাড়িই সংসারী হয়ে যান, দেওয়ান বাড়ির গিন্নি হিসেবে বিশাল ঝক্কি-ঝামেলায় জড়িয়ে পড়েন। সময়ের আবর্তে আর সংসারের ব্যস্ততায় দুই সইয়ের দেখা হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবুও মনের কোণে সেই পুরনো ইচ্ছাটা ধিকধিক করে জ্বলত—
নূরের বাবা - মা দীর্ঘ বছর নিঃসন্তান ছিলেন। গ্রামের মানুষের কত কথা, কত কবিরাজি চিকিৎসা—কিছুই বাকি ছিল না। অবশেষে বহু মানত আর দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান—নূর।
অনেক সাধনার ধন বলে নূরের নামের সার্থকতা বজায় রেখেই সে বেড়ে উঠতে লাগল। নূরের বাবা তার এই একমাত্র কলিজার টুকরাকে বিন্দুমাত্র কষ্ট দেননি।
নূর ছিল ডানপিটে, চঞ্চল আর ভীষণ সাহসী। গ্রামের কোনো আমগাছ বা পেয়ারা গাছ ছিল না যার মগডালে নূরের হাতের ছোঁয়া লাগেনি। শাড়ির আঁচল কোমরে গুঁজে সে অনায়াসে গাছের ডালে ঝুলে থাকত। বাবার আশকারায় সে শাসন মানত না, বরং দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখত।
দিন গড়িয়ে নূর এখন ষোড়শী। তার রূপের গুঞ্জন কয়েক গ্রাম ছাড়িয়ে শহরেও পৌঁছে গেছে। নূরের বাবা-মা সিদ্ধান্ত নিলেন একমাত্র মেয়েকে কোনো এক রাজপুত্রের মতো সুপাত্রের হাতে তুলে দেবেন।
ঠিক সেই সময় নওসাদের নানাজান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবার অসুস্থতার খবর পেয়ে নওসাদের মা অনেক বছর পর তার বাপের বাড়ি আসেন। সাথে নিয়ে আসেন তার বড় ছেলে নওসাদকে।
নওসাদের নানা আর নূরের বাবাদের গ্রাম কাছাকাছি হওয়ায়, বাপের বাড়ি এসেই নওসাদের মা খবর পেলেন তার প্রাণের সইয়ের মেয়ের বিয়ে।
নূরের মা জানায় নওসাদের বাবাকে নিয়ে বিয়েতে আসতেই হবে!
_________
গ্রামের অবস্থাপন্ন মহাজন, নূরের বাবার বিশাল বাড়িতে তখন হুলুস্থুল কাণ্ড। নূরের বাবার কয়েক গ্রাম জুড়ে নামডাক, ধানের গোলায় চাল আর পুকুর ভরা মাছ। আদরের একমাত্র মেয়ে নূর—যার জন্য সাত গ্রাম ঘুরে শহর থেকে এক সুপাত্র খুঁজে বের করেছিলেন তিনি।
বিয়ের ভরা মজলিসে যখন চারদিকে উৎসবের ধুম, তখন খবর এল—শহর থেকে আসা সেই বর বিয়ে করতে আসবে না! বরের পরিবার কোনো এক লোভের বশবর্তী হয়ে এই বিয়ে ভেঙে দিয়েছে। মুহূর্তের মধ্যে আনন্দপুরী শ্মশান হয়ে গেল। লগ্ন বয়ে যায়, বরের দেখা নেই। শহর থেকে আসা সেই তথাকথিত শিক্ষিত বর শেষমেশ পিঠটান দিয়েছে, শোনা যাচ্ছে কোনো এক বড়লোকের মেয়ের মোহে সে এই গ্রামের সই সাব্যস্ত করা বিয়ে ভেঙে দিয়েছে।
বিয়ের প্যান্ডেলে মানুষের গলার স্বর বদলে গেছে। গ্রামের কুটিল স্বভাবের মানুষগুলো তখন কানাঘুষা শুরু করেছে। তৎকালীন সময়ে বড় কোনো কারণ ছাড়া বিয়ে ভেঙে যাওয়া মানেই ছিল মেয়ের ওপর কলঙ্ক চাপিয়ে দেওয়া।
গ্রামের দাই মা ফিসফিস করে বলছিলেন, **"দেখলে গো! মেয়ের কপাল তো পোড়া। নিশ্চয়ই কোনো দোষ আছে মেয়েটার, নাহলে কি আর শহর থেকে বর এসে ফিরে যায়?"
আরেকজন টিপ্পনী কেটে বললেন, "আরে অত আহ্লাদ দিলে কি আর মেয়ে মানুষ ঠিক থাকে? ওই যে বাঁদর মেয়ে , নিশ্চয়ই বরপক্ষ এসব টের পেয়েছে। এখন আর এই নূরকে কে ঘরে তুলবে? মহাজন সাহেবের ইজ্জত তো একেবারে মাটিতে মিশে গেল!"
নূরের বাবা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়লেন। তাঁর সেই আদরের মেয়ে, যাকে তিনি ফুলের টোকা পর্যন্ত লাগতে দেননি, আজ তাকে নিয়ে লোকে আবোল-তাবোল কথা বলছে।
ঠিক সেই চরম সংকটের মুহূর্তে প্যান্ডেলের প্রবেশপথে এসে দাঁড়ালেন নওসাদ আর তার বাবা-মা। নওসাদের মা তার প্রাণের সই—নূরের মায়ের বাড়িতে এসেছেন। ছোটবেলার সেই দুই সই, যারা এক পুকুরে সাঁতার কাটত, আজ এক অস্থির অবস্থায় মুখোমুখি হলো।
নূরের মা ডুকরে কেঁদে উঠে নওসাদের মায়ের হাত ধরলেন।
"সই, দেখলে আমার নূরের কপাল? আজ আমার মেয়েটাকে সবাই অপয়া বলছে! আমি কি আমার আদরের নূরকে এই দিনের জন্য এত বড় করলাম?"
নওসাদের মা ব্যথিত হলেন। ভাগ্যচক্রে তিনি আগে বিয়ে করে দেওয়ান বাড়িতে থিতু হয়েছিলেন, আর নূরের বাবা-মা দীর্ঘ বছর নিঃসন্তান থাকার পর বহু সাধনায় নূরকে পেয়েছিলেন। সেই আদরের নূর আজ এক চরম অপমানের মুখে।
নওসাদ তখন প্যান্ডেলের খুঁটিতে হেলান দিয়ে চুরুট টানছিল। তার গায়ে সাদা পাঞ্জাবি, চোখেমুখে চেনা গাম্ভীর্য। তার মা যখন নূরের মায়ের সাথে কাঁদছেন, নওসাদ তখন নিস্পৃহভাবে আসর দেখছিল। তার কেন জানি এসব কান্নাকাটি একদম পছন্দ নয়। সে ভাবছিল, একটা বিয়ে ভেঙেছে তো কী হয়েছে? এই নিয়ে এত হইচই করার কী আছে!
কিন্তু গ্রামের মানুষের উক্তি তখন আরও বিষাক্ত হয়ে উঠল। এক মাতব্বর চিৎকার করে বলল, "মহাজন সাহেব, এখন আর কান্নাকাটি করে লাভ নেই। আপনার মেয়ে তো এখন 'কলংকিত । গ্রামের কেউ তো আর একে ঘরে তুলবে না। এবার কি তবে কুমারী হয়েই বাড়িতে বসে থাকবে?"
এই কথাটি তীরের মতো গিয়ে লাগল নওসাদের বাবা, দেওয়ান সাহেবের কানে। তিনি গ্রামের বর্তমান চেয়ারম্যান, একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তিনি নূরের পরিবারের অপমান সহ্য করতে পারলেন না। তাছাড়া নূরের বাবার সাথে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
দেওয়ান সাহেব হঠাৎ আসরের মাঝখানে এসে দাঁড়ালেন। তাঁর বজ্রকণ্ঠ শুনে প্যান্ডেলের কোলাহল মুহূর্তেই থেমে গেল। তিনি সরাসরি নূরের বাবার হাত ধরে বললেন,
"ভাই, অনেক হয়েছে। এই গ্রামের মানুষের মুখ আমি আজই বন্ধ করব। তোমার নূর কোনো কলঙ্কিত মেয়ে নয়, ও আমার ঘরের লক্ষ্মী হবে। তোমার মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত।"
পুরো আসর নিস্তব্ধ। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। দেওয়ান সাহেব নওসাদের দিকে তাকিয়ে স্থির গলায় ঘোষণা করলেন
"মহাজন সাহেব, আমার ছেলে নওসাদ এখানে উপস্থিত। এই আসর ভাঙবে না। আজ এই লগ্ন থেকেই আপনার মেয়ে নূর আমার বাড়ির বড় বউ হয়ে দেওয়ান বাড়িতে যাবে। আমি আজই নওসাদের সাথে নূরের বিয়ের প্রস্তাব দিচ্ছি।"
নওসাদের হাত থেকে চুরুটটা খসে পড়ল। সে স্তব্ধ হয়ে তার বাবার দিকে তাকাল। তার মা আনন্দের অশ্রু মুছতে মুছতে সইকে জড়িয়ে ধরলেন।
"আর নূর? অন্দরমহলের জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই ষোলো বছরের কিশোরী নূর, যে কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবছিল তার জীবন শেষ হয়ে গেছে, সে অবাক চোখে তাকিয়ে রইল সেই লম্বা, রুক্ষ আর গম্ভীর মানুষটার দিকে—যাকে কিছুক্ষণ পর তার জীবনসঙ্গী হিসেবে কবুল বলতে হবে।
চলবে…........
