#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ১০
কে ওই ছেলেটা? কী নাম তার? আর কী সম্পর্ক ছিল তোমার সাথে ওনার?"**
নূর একটা ঢোক গিলে, কাঁপা গলায় নওসাদকে সবকিছু খুলে বলতে শুরু করল—
**"উফ,, ওভাবে তাকাবেন না... আমি সব বলছি আপনাকে।
ওনার বাবা শহরের অনেক বড় উকিল, আর আমাদের এই গ্রামের চৌধুরী বাড়ি হলো ওনার নানার বাড়ি। আজ থেকে কিছুমাস আগে, উনি ওনার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।"**
নওসাদ নূরের দিক থেকে চোখ সরাল না। সে শুনতে লাগল।
নূর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "গ্রামে তখন মেলা বসেছিল। আমি আমার সইদের সাথে মেলা দেখতে গিয়েছিলাম। ওই মেলাতেই উনি প্রথম আমাকে দেখেন। এরপর একদিন আমি যখন পুকুরঘাট থেকে কলসি নিয়ে ফিরছিলাম, উনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে এই নীল খামের চিঠিটা আমার দিকে বাড়িয়ে দেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিঠিটা নিয়ে দৌড়ে ঘরে চলে আসি। চিঠিতে শুধু লেখা ছিল—'তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমার সাথে কথা বলবে?'"
"আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওনার চিঠির কোনো উত্তর দিইনি। ওনার সাথে আমি কখনো একটা কথাও বলিনি। মা-বাবা জানতে পারলে আমার পিঠের চামড়া তুলে ফেলত! কিন্তু... একটা ছেলে শহর থেকে এসে অমন সুন্দর করে চিঠি দিয়েছে, সেই ভালোলাগা থেকে সইদের কাছে একটু গর্ব করে বলেছিলাম যে একটা শহুরে বাবু আমাকে পছন্দ করে। ওইটুকুই! এর বাইরে আর কিচ্ছু নেই।"
**"ওহ! এই তাহলে তোমার প্রেম কাহিনী?
নওসাদ আর একটি কথাও বাড়াল না। নূরের মুখের দিকে আর না তাকিয়ে সে ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেল।
ভেতরের চাপা রাগটা সে খুব শক্ত হাতে সামলে নিল। একটা চোরা হিংসা আর খটকা যে মনের কোনো এক কোণে এখনো খচখচ করছে না, তা নয়।
নূর বিছানায় চুপচাপ বসে রইল। নওসাদের এই আকস্মিক নীরবতা আর শান্ত হয়ে যাওয়াটা তাকে আরও বেশি অপরাধী প্রমাণ করে দিচ্ছিল।
_______________
সন্ধ্যা পেরিয়ে চারদিক নিঝুম হয়ে এল। মহাজন বাড়ির বসার ঘরে নূর একা বসে আছে।
ঠিক তখনই নূরের বাবা বাইরের বৈঠকখানা থেকে বাড়ির ভেতরে ঢুকলেন। বসার ঘরে নূরকে একা বসে থাকতে দেখে তিনি চারদিকে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, **"কী রে নূর? বাবা নওসাদ কই?
রান্নাঘর থেকে নূরের মা-ও তখন বসার ঘরে এলেন। ওনার মুখে স্পষ্ট চিন্তার রেখা। তিনি নূরের বাবার দিকে তাকিয়ে বললেন, **"হ হ, আমি তো হেই চিন্তায় আছি। রাত থমথম করতাছে, এখনো বাড়িতে
ফিরল না! কোনো সমস্যা হইলো নাকি আবার?"**
নূরের মা মনে মনে নানা রকম অমঙ্গল চিন্তা করতে লাগলেন। জামাই এমনিতে ভীষণ রাগী আর গম্ভীর, বাপের বাড়ি এসে মেয়ের সাথে কোনো মনমালিন্য হলো কি না, সেই চিন্তায় হচ্ছে ।
রাত যখন প্রায় নয়টা, তখন হঠাৎ বাড়ির উঠোনে নওসাদের জিপ গাড়ির শব্দ শুনে ঘরের সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। নূর সবার আগে বারান্দায় গিয়ে দাঁড়াল।
জিপ থেকে নওসাদ নামল। জিপের পেছনের ডালা থেকে সে একটা মস্ত বড় বাঁশের টুকরি নামাল।
নূরের মা তড়িঘড়ি করে উঠোনে নেমে এসে বললেন,
"বাবা নওসাদ! তুমি কই গেছিলা বাবা? আমরা তো চিন্তায় শেষ!"
নওসাদ টুকরিটা বারান্দার আলোয় এনে রাখতেই সবার চোখ ছানাবড়া! টুকরি ভর্তি মাছ। ইলিশ মাছের একটা আস্ত ঝাঁকাও আছে পাশে। এই মাঝরাতে এত মাছ দেখে সবাই তাজ্জব বনে গেল।
নওসাদ শাশুড়ির দিকে তাকিয়ে বলল,
"চিন্তার কিছু নাই আম্মা। আসার পথে নদীর ঘাটের পাশ দিয়ে আসছিলাম। দেখলাম লণ্ঠন জ্বালিয়ে জেলেরা জাল থেকে একদম টাটকা নদীর মাছ নামাচ্ছে। দেখে খুব ভালো লাগল, তাই ভাবলাম আপনাদের জন্য নিয়ে আসি।"
নূরের বাবা টুকরির ভেতর মাছ দেখে বললেন,
"আরে বাবা নওসাদ! তুমি আবার এত কষ্ট কইরা এই মাঝরাতে নদী থেইকা মাছ আনতে গেলা ক্যা? এইগুলা কে বলল তোমারে আনতে? বাড়িতে তো মাছের অভাব নাই!"
**"কষ্টের কিছু নেই আব্বাজান।
নূরের মা তো জামাইয়ের এই কাণ্ড দেখে খুশিতে গদগদ। তিনি তখনই কোমরে শাড়ির আঁচলটা শক্ত করে গুঁজে বললেন, "নদীর এক্কেরে টাটকা জ্যান্ত মাছ!, এত মাছ রাইখা দিলে সকালে স্বাদ নষ্ট হইয়া যাইব। আমি এখনই বটি লইয়া বসতাছি, সব কাইটা নুন-হলুদ মাখাইয়া রাখতে হইব।"
তিনি রান্নাঘরের দিকে যেতে যেতে পেছন ফিরে ডাক দিলেন, **"ঐ নূর! জলদি আয়, বটিটা ধুইয়া দে।
মায়ের ডাক শুনে নূরের মুখটা এক নিমেষে তিতা হয়ে গেল। এতগুলো আঁশটে মাছ কাটার কাজে হাত দিতে হবে ভাবতেই তার জান বেরিয়ে যাওয়ার উপক্রম।
নূর রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে আড়চোখে বারান্দায় দাঁড়িয়ে থাকা নওসাদের দিকে তাকাল। নওসাদ তখনো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে নূরের দিকে তাকিয়ে এক অদ্ভুত ধূর্ত আর বিজয়ী হাসি হাসছিল। নূর প্রতিশোধের গন্ধ পেলো!
নূর মনে মনে নওসাদকে একশ একটা গালি দিয়ে বিড়বিড় করতে লাগল—"আসছে আমার বড় দাতা হাতেম তাই! এই মাঝরাতে ওনাকে কে বলেছিল এত মাছের শ্রাদ্ধ করতে? লোকটা একটা আস্ত জল্লাদ! আমার কপাল! খাটতে খাটতে আজ আমার হাড় মাস আলাদা হয়ে যাবে!"
নূর রান্নাঘরের মেঝেতে বটি নিয়ে বসা মায়ের পাশে ধপ করে বসে পড়ল। একটা মস্ত বড় মাছের গায়ে হাত দিতেই মাছটা ডানা ঝাপটে উঠল, আর নূরের সুতির শাড়িতে ছিটকে এল আঁশটে পানি। নূর চোখ-মুখ কুঁচকে একটা কাঠি দিয়ে মাছটার মাথায় আলতো করে খোঁচা দিল।
মুখটা বাংলা পাঁচের মতো করে সে মনে মনে আবারও বিড়বিড় করল, **"বড় বাড়ির বড় দেওয়ান!
নূরের মা—মহাজন গিন্নী তখন বেশ হাত চালিয়ে মাছের পিঠের চাকা কাটছেন। মেয়ের বিড়বিড়ানি শুনে তিনি ধমক দিয়ে উঠলেন, **"কী রে নূর? একলা একলা কী বকবক করতাছস?
মাছ কাটাকুটি আর ধোয়াধুই করতে করতে রাত প্রায় সাড়ে দশটা বেজে গেল। নূরের হাত দুটো আঁশটে গন্ধে একাকার, শাড়ির নিচের অংশটাও ভিজে গেছে। নূরের মা শেষবারের মতো মাছের টুকরোগুলো বড় গামলায় ধুয়ে নিচ্ছিলেন।
সব কাজ শেষ করে নূর ভালো করে সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে, ভেজা শাড়ি বদলে ঘরে ঢুকল, তখন রাত এগারোটা পার হয়ে গেছে। ঘরের হারিকেনের আলোটা একদম কমিয়ে রাখা হয়েছে, ঘরের ভেতর ঢুকতেই নজর গেল বিছানার দিকে। হারিকেনের মৃদু, আলোয় বিছানায় কাত হয়ে শুয়ে আছে নওসাদ। এখন সে পুরোপুরি খালি গায়ে চাদরের একাংশ কোমরে জড়িয়ে শুয়ে আছে।
নূর দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নওসাদের চওড়া, সুগঠিত বুক আর সুঠাম কাঁধের ওপর হারিকেনের হলদেটে আলো-ছায়ার খেলা এক অদ্ভুত মায়া তৈরি করেছে। তার গায়ের ফর্সা চামড়াটা এই মৃদু আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। তীব্র রাগী আর রাশভারী এই পুরুষটাকে খালি গায়ে এই অলস ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে নূরের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মনের অজান্তেই নূরের মনে হলো—"লোকটাকে আজ এত রাতে ভীষণ সুন্দর দেখাচ্ছে কেন!"
"কী হলো? দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? দেওয়ান বাড়ির জল্লাদকে খালি গায়ে দেখে কি মহাজন বাড়ির ছোট বুড়ির চোখ চড়কগাছ হয়ে গেল?"
নূর থতমত খেয়ে নিজের চোখ দুটো পলকের মধ্যে সরিয়ে নিল। তার ফ্যাকাশে গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল।
"আপনার দেমাক চব্বিশ ঘণ্টাই মাথায় চড়ে থাকে! নিজে তো রাজার মতো আয়েশ করছেন, আর ওদিকে মাঝরাতে নদী থেকে মাছ তুলে এনে আমার হাড়-মাস আলাদা করে দিলেন। আপনার কি দয়া-মায়া বলতে কিছু নেই?"
"চুপচাপ ঘুমাও এসে "!
নূর আর কথা বাড়ানোর সাহস পেল না। নওসাদের গম্ভীর কণ্ঠস্বর তাকে এক নিমেষে শান্ত করে দিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার অপর পাশে আলতো করে শুয়ে পড়ল। ঘরের হারিকেনটা নিভিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আলো ঘরের দেয়ালে আঁকিবুঁকি কাটছে।
মাঝরাতে ঘুমের ঘোরে নওসাদ এর কাছে চলে আসে নূর!"নূরের হাতের ছোঁয়া পেতেই নওসাদের বন্ধ চোখ দুটো সজাগ হয়ে উঠল।
নওসাদ চোখ মেলে অন্ধকারের মাঝেই নূরের নিষ্পাপ, ঘুমন্ত মুখটার দিকে তাকাল। চাঁদের আলোয় নূরের মুখের চপলতা এখন এক শান্ত মায়ায় রূপ নিয়েছে। নূরের হাতের স্পর্শে নওসাদের বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। মনে মনে নিজেকে শক্ত করল। তার পুরুষালি অহংকার তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল—যে বিয়েটা হয়েছে পরিস্থিতির চাপে, তাকে সে এত সহজে নিজের মনের ভেতর রাজত্ব করতে দিতে পারে না।
নওসাদ মনে মনে ভাবল, "নূর দেওয়ান বাড়ির বড় বউ, ও আমার অধিকার, আমার দায়িত্ব। কিন্তু ওকে আমি এখনো মন থেকে পুরোপুরি আমার অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিতে পারিনি। দেওয়ান বাড়ির ছেলে নিজের দায়িত্ব কখনো অবহেলা করে না, নূরের কোনো ক্ষতি আমি হতে দেব না... কিন্তু মন? মনটা এত সহজে সঁপে দেওয়া যায় না।"
নওসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের আবেগকে শক্ত হাতে দমন করল। তারপর খুব আলতো করে, নূরের হাতটা নিজের বুক থেকে সরিয়ে দিল। নিজের শরীরটাকে একটু দূরে সরিয়ে নিয়ে নূরের মাঝখানে একটা অলিখিত দূরত্বের দেয়াল টেনে দিল। নূর ঘুমের ঘোরেই একটু উসখুস করে উঠল, কিন্তু নওসাদ আর তার দিকে ফিরে তাকাল না। উল্টো ঘুরে শুয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল।
নূরের ঘুম ভাঙল। উঠে বসে দেখল বিছানার অপর পাশটা খালি। নওসাদ ইতিমধ্যেই উঠে বাইরে চলে গেছে।
রান্নাঘর থেকে নূরের মা—মহাজন গিন্নী—নূরকে ডাক দিলেন, "কিরে নূর? বেলা হইয়া গেল, এখনো উঠস না ক্যা? জামাই তো অনেক সকালে উইঠা শ্বশুরের সাথে বাইরে গেছে। জলদি হাত-মুখ ধুইয়া আয়, নাস্তা তৈরী ।"
নূর বিছানা থেকে নেমে ••••••••
চলবে ~~~
