#দাহরেখা
#পর্ব_১৯
#পূর্ণতা_আহমেদ
চোখ খুলতেই শায়ের নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার ঘরে।মাথায় তীব্র যন্ত্রণা নিয়েও চারপাশটা বোঝার চেষ্টা করছে।ঝাপসা চোখে দেখতে পেল মেঝেতে কয়েকজন পরে আছে।তার মস্তিষ্ক নাড়া দিয়ে উঠতেই চোখেজোড়া এই ঝিম অন্ধকারে আবিষ্কার করল,আরো কয়জনকে একটা কাঠের পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে।কয়েকজন মাটিতে রক্তাক্ত ,কারো কারো গোঙানির শব্দ ভেসে আসছে কানে।
ভয়ে উঠতে যাবে তখনই দেখল সে নিজেও একটা কাঠের পিলারের সাথে বাধা।শরীর ঘামে ভিজে একাকার। সাথে একটা অল্প বয়সী মেয়ে তার ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। সম্ভবত জ্ঞান নেই।মেয়েটার পায়ের কাছে আরেকজন বয়স্ক মহিলা তার দিকে অশ্রভেজা চোখে তাকিয়ে আছে।এই ছোট ঘরটায় বোধহয় কোনো বাতাস কিংবা আলো কোনোটাই প্রবেশ করেনা।এর মধ্যে এতগুলো মানুষ একসাথে গিজগিজ করে রাখা।
আরেকবার গোঙানির শব্দ পেয়ে শায়ের সেদিকে ফিরেই দেখল,তার দিকে তাকিয়ে থাকা সেই মহিলা তাকে কিছু একটা বোঝাতে চাইছে কিছু তা অস্পষ্ট। হয়তো উনি বোবা।
এমন দম বন্ধকর পরিবেশে রাত হচ্ছে না দিন তা বোঝার জো নেই।এভাবেই সম্ভবত রাত পার হয়ে গেছে। বেশ অনেকক্ষণ পার হওয়ার পর সামান্য নড়াচড়ায় শায়েরের হুশ ফিরল।পাশে থাকা মেয়েটির ও জ্ঞান ফিরেছে। তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে বড় বড় চোখ করে,হঠাৎ সে চোখজোড়াতে সূর্যের আলো পরে তা উজ্জ্বল বাদামি হয়ে উঠল।ছোট সেই দরজা চট করে খুলে গেছে।
ঘরে পরপর ঢুকল কিছু ব্রিটিশ সৈন্য। এর মধ্যে একজন বাদামি চুলের ইংরেজ সৈনিক ঘরে ঢুকে চারদিকটা দেখছে।তাদের চোখে মুখে হাসি যেমনটা শিকারী তার শিকার দেখলে হয়।একজন তার পা মেঝেতে থাকা একটা বয়স্ক লোকের পেটের উপর রেখে কৌতুক করে বলল,
"Look at this bengali bastard! Bloody nigger! This street dog has came to his real place! At our foot! “ বলতেই বাকিরা একসাথে পৈশাচিক হাসিতে মেতে উঠলো।
তারপর লোকটার পেট বরাবর এমন সজোরে লাথি মারল যে সে চিৎকার করে বলে উঠল,
"বাবারা,আমারে ছাইড়া দেন। আগামীবার ফসল ফলতেই সব কর পরিশোধ কইরা দিমু।এ বছর সব নষ্ট হইসে। আমগো নিজেগো খাওনের কিচ্ছু নাই! ছাইড়া দেন!"
"Then you don’t have a right to live! Die you old bastard! disgusting skin! Its making me sick!” বলেই মুখ বরাবর আরেকটা লাথি পরল।তারপর আর কোনো আকুতি শোনা গেল না।
আরেকজন ব্রিটিশ সৈন্য এসে সামনে দাড়াল শায়েরের।একটু নিচে ঝুঁকে পাশে থাকা মেয়েটার চিবুক তুলে নিজের দিকে ফেরাল।মেয়েটার সুন্দর চোখজোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিরবে। শায়ের নির্বাক হয়ে দেখছে সে দৃশ্য। থরথর করে কাঁপতে থাকা মেয়েটা বলল,
"আব্বা মরসে এখনো চল্লিশ দিন ও হয় নাই! আম্মা আর আমরা কই যামু? আমাগো বাড়ি নিলামে তুইলেন না।আমগো আর থাকার জায়গা নাই!"
বলেই মেয়েটা সেই বোবা মহিলার দিকে তাকাল।মহিলাটা সম্ভবত তার মা।
শায়েরের আর বুঝতে বাকি রইল না যে কর পরিশোধ করতে না পারায় মা-মেয়েকে তুলে আনা হয়েছে।এটা অবশ্য নতুন দৃশ্য নয়। সূর্য ডোবার আগে কৃষকেরা কর পরিশোধ করতে না পারলে বা কোনো কারণে মারা গেলে অবশিষ্ট বাড়ি বা জমি কেড়ে নাওয়া হয় সূর্যাস্ত আইন প্রয়োগে আর কেড়ে নেওয়ার মত কিছু না থাকলে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো। চলতো তাদের উপর শারিরীক নির্যাতন।এই মেয়েটার ছোট শরীরের ক্ষত বলে দিচ্ছে সে এই নিয়ে বহুবার ধর্ষিত হয়েছে।শায়ের কিছু বলতেই যাবে তখনই একটা পরিচিত কন্ঠস্বর ভেসে আসে।
"মুখ বন্ধ করাতে পারবি না কুকুরের দল! বের হ! বের হয়ে যা আমাদের দেশ থেকে! ডাকাতের বংশ! আমাদের দেশ লুট করে খাচ্ছিস!"
এই কন্ঠ শায়েরের ভেতরে তোলপাড় তুলে দিল।সামনে থাকা ব্রিটিশ সৈন্যের পায়ের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল সে কন্ঠের মালিককে। তার আগেই
আরেকজন ব্রিটিশ সে ছেলেটার মুখ বরাবর জোরে লাথি মারল।শুরু হলো ইংরেজি ভাষায় গালিগালাজ।তারপর সেই ছেলেটার ছেড়া পাঞ্জাবির কলার ধরে টেনে তুলল। এই ফাঁকে সেই মুখ চিনতে পেরে শায়েরের বুক ধক করে উঠল। দ্রুত সে চেচিয়ে উঠে থামাতে গেলে এক ইংরেজ সৈন্য তাকে ধাক্কা দিয়ে ফেলল মেঝের উপর।তারপর মাথায় পা দিয়ে জোরে চাপ প্রয়োগ করলো,পায়ে ছিল ভারী বুট।তীব্র আতঙ্ক আর যন্ত্রণায় গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না শায়ের।শুধু নির্বাক চোখে চেয়েই রইল সেদিকে।চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রকণা। এক ব্রিটিশ সৈন্য এসে সামনের সেই ছেলেটার এক আঙুলের নখ খুর দিয়ে একটানে উপড়ে ফেলল,তা দেখে শেষবার শায়েরের বুক চিরে চিৎকার ভেসে আসল,
"ভাইইইইইইই!!!!"
——————
সেই কখন থেকে ঘরে পায়চারি করছে লুৎফুন্নেসা।যখন থেকেই আজমের লাশ,আর শায়েরকে জীবিত দেখেছে তখন থেকে শান্তিতে দম ও ফেলতে পারছেন না।বারবার মৃত আজমকে অপয়া বলে মনে মনে গালি দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই গুলফা এসে বলল,
"বেগমা কাইল রাইত থেকা আসমারে সারা বাড়ি খুঁজে হয়রান হইয়া গেলাম! তার কোনো হদিস নাই!"
লুৎফুন্নেসার আতঙ্ক যেন দ্বিগুণ বেড়ে গেল। এক ধমক লাগিয়ে বিদায় করলেন গুলফাকে।
সকালে শুনেছেন দারোগার লোকেরা নদীর ধারে গেছে তদন্ত করতে! কিন্তু আসমার লাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি।এর মানে আজম এই কাজ সফলভাবেই করেছিলো।লাশের পায়ে অন্তত ভারী পাথর বাধতে পেরেছে। কিন্তু শায়ের মুখ খুললে কি হবে?
এমন সময় দরজায় আবার টোকা পড়ল,লুৎফুন্নেসা রাগে দপ দপ করতে করতে দরজা খুলে বললেন,
"ওরে অপয়া তোকে কি আমার বাজনা বাজিয়ে বলতে হবে? "
কিন্তু দরজা খুলেই গুলফার বদলে জামশাদকে দেখতে পেয়ে বোকা বনে গেলেন।জামশাদ হালকা কেশে জিজ্ঞেস করলেন,
"ভাবী তোমাকে দেখতে এলাম! শরীর এখন ঠিক আছে?"
ইতোস্থত হয়ে উত্তর দিলেন,"আরে জামশাদ যে! এসো বসো ঘরে এসে বসো আগে।"
জামশাদ বসতেই বলল,"ভাবী কি হয়েছিল? হঠাৎ মাথা ঘুরে পরে গেলে কেন? হাকিম ডেকে আনব?"
"না পরে উপায় আছে জামশাদ? কি অঘটন ঘটে যাচ্ছে একের পর এক! আজম এমন হবে তা কখনো কল্পনা করেছি? এতদিন সাধারণ পাহারাদার ভেবে এমন আপদের সাথে ছিলাম! কে যে এই সর্বনাশ করছে! তোমার কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ন্না তো?"
"জানি না ভাবি।কিছুই বুঝে উঠতে পারছি না।"
"শায়েরের জ্ঞান ফিরেছে? কিছু বলেছে? "
"মাত্রই ফিরল! আরেকটু সুস্থ হলে কথা বলব।এখন কথা বলার অবস্থায় নেই।"
"ওই আপদের মুখ যেন চিরতরে বন্ধ হয়!" মনে মনে বললেন লুৎফুন্নেসা।মুখে বললেন,"তাই হোক!"
"আদিল কোনো চিঠি পাঠিয়েছে? "
"আর চিঠি! সেই যে বের হলো আমার ছেলেটা! আর ফিরল না! এই ছেলের চিন্তায় আমি আরও মরে যাচ্ছি জামশাদ!"
"কেন যে কাউকে কিছু না বলেই চলে গেল! আমার মেয়েটা এখনো ওকেই ভালোবাসে! ছোট থেকেই একসাথে বড় হয়েছে! এত সহজে কিভাবে ভুলবে ?"
——————
শায়েরের বুকের ছাতি হাপরের মতো দ্রুত ওঠানামা করছে। কপালে আর ঘাড়ে জমতে থাকা শীতল ঘাম গড়িয়ে পড়ছে ব্যান্ডেজের ওপর। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, দৃষ্টি তখনও ঘরের কোনো এক অদৃশ্য কোণে আটকে রয়েছে ,যেন সেই পৈশাচিক নির্যাতন আর নখ উপড়ে ফেলার রক্তিম দৃশ্যটা তার চোখের পর্দা থেকে কিছুতেই মুছে যাচ্ছে না।
মেহের ব্যাকুল হয়ে অতি যত্নে শাড়ির আঁচল দিয়ে শায়েরের কপাল ও ঘাড়ের ঘাম মুছে দিল। তার হাতের উষ্ণ স্পর্শ পেতেই শায়েরের ঘোর ভাঙল। সে ধীরে চোখ ফিরিয়ে তাকাল মেহেরের দিকে। মেহেরের চাহনি আর ব্যাকুলতা শায়েরকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনলেও, তার ভেতরের তছনছ হয়ে যাওয়া মন শান্ত হতে পারছিল না।
ঘরের মধ্যে থমথমে নীরবতা নেমে এসেছে। এক কোণে দাঁড়িয়ে থাকা দারোগা সাহেবের ধারালো চোখ দুটো শায়েরের পিঠ ও বুকের সেই উন্মুক্ত চাবুকের দাগগুলোর ওপর আটকে আছে। মোড়ল মিয়ার দিকে ঝুঁকে তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন,
"এ দাগ কোনো সাধারণ মানুষের হতে পারে না মোড়ল। বিলেতি জেলখানায় রাজদ্রোহী আর স্বদেশী বিপ্লবীদের চাবুক মেরে এভাবেই ছাল-চামড়া উঠিয়ে ফেলা হয়। এ কোনো সাধারণ কবি নয়।"
জামশাদ সাহেব লাঠিতে ভর দিয়ে এক পা এগিয়ে এলেন। তার কণ্ঠে গভীর সংশয় ও উদ্বেগ, " শায়ের, বাবা তুমি ঠিক আছো?"
শায়ের নিজের নিস্তেজ শরীরটাকে বালিশের সাথে আরেকটু এলিয়ে দিল। ঘাড়ের মাংসপেশির যন্ত্রণার চেয়েও বুকের ভেতরের পুরোনো দাহকাল তাকে বেশি দগ্ধ করছে।
জামশাদ শায়েরের নিশ্চুপতায় নিজেও চুপ হয়ে রইলেন।তার পেছন পেছন ঘরে এসেছেন লুৎফুন্নেসা। যতই আড়াল করার চেষ্টা করুক না কেন তার চেহারা থেকে আতঙ্কের ছাপ কিছুতেই মুছতে পারছেন না। আগুনদৃষ্টিতে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করছেন শায়েরকে।যদি কোনো যাদুবলে এখনি শায়েরের ধড় থেকে মাথাটা আলাদা করতে পারতেন তবেই শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেন।কিন্তু তা আপাদত সম্ভব নয়!
তাই মুখে মেকি হাসি ফুটিয়ে বললেন,
"কি বাবা! কি অবস্থা তোমার! মাথা টাথা ফেঁটে গেছে নাকি!" বলতে বলতে শায়েরের পাশে চলে গেলেন। কাধের ব্যান্ডেজে জোরে চাপ দিয়ে বললেন,
" আহারে সোনা ছেলেটার কি অবস্থা হয়েছে!"
যন্ত্রণায় শায়েরের মুখে বিরক্তি ফুটে উঠল।সে বিষাক্ত চোখে তাকাল লুৎফুন্নেসার দিকে। সেদিকে কোনো প্রকার পাত্তা না দিয়েই লুৎফুন্নেসা জোরে এক চাপর মারলেন পিঠে,
" আরে এমন মোটা তাজা জলহস্তির মত শরীরে দশটা তীর বেধে দিলেও কিছু হবে না!" বলেই মেকি হাসলেন।
তীর বিধলে কিছু হবে কিনা জানা নেই তবে লুৎফুন্নেসার ভারী হাতের চাপর খেয়ে শায়েরের মনে হলো এখুনি দম বেরিয়ে যাবে,সে অস্ফুট স্বরে চেচিয়ে উঠল,"উহহহ!"
মেহের ছুটে এসে লুৎফুন্নেসাকে সরিয়ে দিয়ে বলল,
" কি করছেন চাচি! ওকে মেরে ফেলবেন নাকি?"
" কি বলিস! এমন সোনার টুকরা ছেলেকে মারব কেন? আমি তো ওকে সাহস জোগাচ্ছিলাম।" বলেই কান্নার নাটক করে আবার ও বললেন,"দেখেছো জামশাদ আমি ভালো করতে গেলেই দোষ হয়ে যায়!"
" আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই।" বললেন দারোগা।
" আহ মরা! এমনি মরে আছি আবার দারোগার জ্বালা শুরু হয়েছে! আবার কি ঘ্যানঘ্যান করবেন?"
" ঘ্যানঘ্যান না করলে তদন্ত করব কিভাবে? সে যাই হোক! আজাদকে নিয়ে আপনার কি ধারণা? শুনেছি সে আপনার গ্রামের প্রতিবেশীর ছেলে। তার কি এসবে জড়িত থাকার কোনো সম্ভাবনা আছে?"
আরেহ! আজাদের কথা তো ভুলেই গেছিলেন লুৎফুন্নেসা।এভাবে তো ভেবে দেখেননি। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল। একবার শায়েরের দিকে তাকালেন। শায়ের ও তার উত্তর শোনার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে। লুৎফুন্নেসা চোখ দিয়ে হুমকি দিল, যদি শায়েরের মুখ খসে তাহলে সেও চুপ থাকবে না।শায়েরের সে নিরব হুমকি বুঝতে কোনো অসুবিধাই হলো না। সেও পাল্টা চোখ রাঙালো।
দুজনের চোখের হুমকি আদান-প্রদান শেষে লুৎফুন্নেসা একটু কেশে গলা ঝাড়লেন। তারপর বললেন,
" আজাদকে আমার শুরু থেকেই সন্দেহ হতো।কিন্তু কেন যেন বারবার এড়িয়ে যাচ্ছিলাম দারোগা সাহেব। আশ্চর্যভাবে অনেক কিছুই মিলে গেছে ওর এই ঘটনার সাথে। ডাকাতি হওয়ার আগের দিন ও সেচ্ছায় এসে আমার হুক্কার নল ডলতে শুরু করল।আমার দাসীরা সাক্ষী।হয়তো বা আমার হুক্কায় ও বিষ মেশাতে চেয়েছিলো।"বলেই ন্যাকা কান্না শুরু করলেন।তারপর নাক টেনে আবার বলতে শুরু করলেন,
"শেষবার আমি নিশ্চিত হলাম এই আজমের ঘটনায়।আজমকে আমি আজাদের সেবায় রেখেছিলাম।ওকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতো।হয়তো এ ফাঁকেই আমাদের সর্বনাশের ফন্দি এঁটেছিল।"
" বুঝলাম। আপনিও কি আজাদকেই সন্দেহ করছেন শায়ের?"
শায়েরর দিকে লুৎফুন্নেসা খুন দৃষ্টিতে হুমকি দিল,
"ওরে শায়ের! ওরে ডাকাত! তুই যদি মুখ খুলিস একবার আমিও তোর ডাকাতির খবর বের করে দিব।"
শায়ের সে হুমকি তে মেজাজ হারালেও বহু কষ্টে মেজাজ নিয়ন্ত্রণ করে উত্তর দিল,
"ওহ তাহলে এজন্যই আমাকে উপরে পাঠানোর বন্দোবস্ত করেছিলেনক ব্যারিস্টার। আমি তো সেই শুরু থেকেই ওনাকে সন্দেহ করে যাচ্ছিলাম।এজন্যই তাহলে আমাকে সরাতে চেয়েছিল।" বলেই শায়ের লুৎফুন্নেসার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিল।
একথায় লুৎফুন্নেসা গদগদ হয়ে মনে মনে আওড়ালেন,
"পাজির পাজি! শয়তানের হাড্ডি! নিজের পিঠ বাঁচাতে হলেও দিনশেষে এসে তোর আমার পা ধরতেই হবে। কোথায় পালাবি?"
সেই মনের কথা বুঝতে পেরে শায়ের ও মনে মনে বলল,
"ব্রিটিশ মহিলা একটা!"
চলবে।
