#দাহরেখা
#পর্ব_১৭
#পূর্ণতা_আহমেদ
আচমকা আক্রমণে হতভম্ব হয়ে গেল শায়ের। মূহুর্তেই সাদা পাঞ্জাবির কলার ভিজে লাল হয়ে উঠল তাজা রক্তে। এক মূহুর্তের জন্য মনে হলো জীবন এখানেই থমকে যাবে। কিন্তু এত সহজেই হারার পাত্র সে নয়। পরক্ষণেই আক্রমণকারীর নাক বরাবর মাথা দিয়ে সজোরে আঘাত করল। রাতের এই আধারে জোৎস্নার মৃদু আলোতে মুখয়বব স্পষ্ট না হলেও আক্রমণকারীর শারীরিক গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে।উচ্চতা ও স্বাস্থ্যের দিক দিয়ে লোকটি শায়েরের থেকেও বেশ শক্তিশালী। এই পেশিবহুল শরীর নিয়ে আক্রমণকারীও দমে যাওয়ার পাত্র নয়। আঘাত পাওয়ার সাথে সাথেই ভারসাম্য সামলে নিয়ে শায়েরের পাজর বরাবর তীব্র আঘাত করল। এই তীব্র আক্রমণে শায়েরের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তাও নিঃশেষ হওয়ার পথে।এই দূর্বলতার সুযোগ নিয়ে দ্রুত আক্রমণকারী তার পেশীবহুল হাত দিয়ে শায়েরের গলা জড়িয়ে ধরে শ্বাস আটকে ফেলল।ঘাড়ে ছুরিটা যে অবস্থায় ছিল তীব্র চাপে আগের থেকে আরও বেশি চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। এই অসহ্যকর যন্ত্রণা আর
শ্বাসকষ্টে শায়েরের চোখদুটি ঘোলা হয়ে যেতে শুরু করল।
অন্যদিকে মেহের যেখানে ছিল সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার মস্তিষ্ক শিথিল নেই,মাথায় নানা দুশ্চিন্তারা হানা দিচ্ছে পরপর। এখনো পর্যন্ত শায়ের ফিরে আসেনি।এভাবে আর কতক্ষণ অপেক্ষা করা যায়?
একবার ভাবছে সামনে এগোবে আবার শায়েরের হুমকি মনে করে থেমে যাচ্ছে।কিন্তু শায়েরের কি এমন জরুরি কাজ পরল যে তাকে এভাবে ফেলেই চলে গেল। সেই নৌকার দৃশ্যটিও বারবার চোখে ভাসছে।তখন থেকেই শায়েরের মধ্য আচমকা পরিবর্তন। মনে মনে ভাবল সে নৌকায় কি শায়েরের পরিচিত কেউ থাকতে পারে।গতকাল রাতেই শায়ের বলেছিল পত্রিকায় ছাপানোর জন্য তার লেখালেখি সংগ্রহ করতে তার বন্ধু সাহায্য করবে।সেই নৌকায় কি তবে তার পরিচিত কেউ থাকতে পারে? পত্রিকার জন্য কাল বিদ্রোহী কবিতাও লিখেছিল কিন্তু সে ব্যাপারে মেহের তো অজান্তা নয়। তাহলে হুট করে তাকে এভাবে ফেলে কেন চলে গেল।এই দোটানায় ভুগতে থাকা মেহের আর দুশ্চিন্তায় অপেক্ষা করতে পারল না।সামনের দিকে পা বাড়াল।
এই মধ্যেরাতে চারিপাশের পরিবেশ থমথমে। যত সামনে এগোচ্ছে তত অন্ধকার আর নির্জনতা পাল্লা দিয়ে বাড়ছে।দূর দূরান্তে কিছু বড় বড় মাছ ধরার নৌকা দেখা যায়।সমুদ্রের ঢেউ আর তীব্র বাতাস ছাড়া কোনো শব্দ নেই।
এদিকে শায়ের জীবনের শেষ নিঃশ্বাসটুকু নাওয়ার আপ্রাণ যুদ্ধ করছে।কিন্তু আর বোধহয় পারবে না।কাগজের পাতায় যে হাত কলমের ছোঁয়ায় আগুন তৈরি করতো সে হাত এভাবে নিস্তেজ হয়ে যাচ্ছে দেখে শায়েরের চোখ বেয়ে এক ফোটা অশ্রু ঝরে পরল।মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা শায়েরের মস্তিষ্কে হঠাৎ মেহেরের সুন্দর চোখজোড়া ভেসে উঠলো। এমন অবস্থায় ও মেহেরকে এক পলক দেখার জন্য তার ভেতরটা কেন যেন ছটফট করে উঠছে। হাত পা ছোড়াছুড়ি করার শক্তিটাও ক্রমশ কমে আসছে।তবুও সে পাশান হাত শিথিল হলো না উল্টো আরও বেশি চাপ দিতে থাকল।শেষবার শুধু অনুভব করল তার পিঠে বেয়ে উষ্ণ কিছু বয়ে যাচ্ছে।তারপর ধীরে ধীরে আবছা হয়ে গেল দৃশ্য।নদীর জলে আবছা চোখে দেখতে পেল নিজের অসহায়ত্ব।
আক্রমনকারী দেখল শায়েরের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে তার কোলে ঢুলে পরেছে।অবশেষে মুখে ফুটে উঠলো বিজয়ের হাসি।তবুও নিঃশ্বাস পরীক্ষা করে নিশ্চিত হলো শায়েরের মৃত্যু। নিথর দেহটাকে এক পাশে রেখে নৌকা আবার মাঝ নদীতে নিয়ে যাওয়ার জন্য হাতে বৈঠা নিল।নদীতে পরবর্তী লাশ পরবে শায়েরের।
যখনই বৈঠা হাতে নিতে যাবে কারো পায়ের মৃদু আওয়াজ কানে ভেসে আসল।সতর্কতার সাথে পিছে ফিরে দেখল শায়েরের মৃতদেহ ওভাবেই পরে আছে,রক্তে ভেসে যাচ্ছে মেঝে।ধীরে ধীরে পা ফেলে নৌকার মাথায় এলো। তখনই কেউ তার চোখ বরাবর ভাঙা কাঁচের চুড়ি ঢুকিয়ে দিল।এক চোখের তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে বসে পড়ল নীচে
আরেক চোখ দিয়ে দেখতে পেল খয়েরী সুঁতি শাড়িতে এক ফর্সা নারী সামনে দাঁড়িয়ে। সে আর কেউ না মেহের। মেহের ও চরম আশ্চর্য হলো আক্রমনকারীকে চিনতে পেরে।নৌকার ভেতরে একবার শায়েরের নিথর দেহ আর রক্ত দেখে আতঙ্কিত হয়ে উঠল।ভেতরটা যেন মূহুর্তেই তছনছ হয়ে গেছে।চোখে বেয়ে অশ্রু গড়ানোর আগেই আক্রমণকারী তার চুল ধরে পেছন থেকে হ্যাঁচকা টানে নিয়ে আসে নিজের কব্জায়।হাতাহাতির এক পর্যায়ে মেহের নৌকা থেকে উল্টে বালুর উপর পরে।
তৎক্ষনাৎ নিজের কোমরে আটকে রাখা আরেকটা ভাঙা চুড়ির টুকরো বের করল।ভাগ্যিস এটা নিয়ে এসেছিলো বিপদের শঙ্কা করে।আক্রমণকারী সামনের দিকে এগোতেই মেহের বলল,
"আমাদের মেরে ফেলতে চাইছো কেন আজম ভাই?"
আজম কোনো উত্তর না দিয়ে মেহেরের দিকে পা ফেলতে শুরু করল।মেহের জোরে চেঁচাতে থাকে সাহায্যের জন্য।সে বুঝে উঠতে পারছে না কোনো কিছুই।তাকে কেন কেউ মারতে চাইবে? এরমধ্যেই আজম তার কাছে চলে আসে,মেহেরের গায়ে হাত দাওয়ার আগেই মেহের তার পা বরাবর ভাঙা চুড়ি ঢুকিয়ে দেয়।কিন্তু এত বড় দেহ যার তার এতে তেমন কিছুই হয় না।শুধু ডান চোখটা তীব্র জ্বালা করছে।এক চোখ হারানোর রাগে আজম মেহেরের চুল ধরে টেনে তুলে সর্বোচ্চ শক্তি দিয়ে গালে এক চড় দিল।এক চড়েই মেহেরের পুরো ঘাড় থেকে মাথা অবধি বিষিয়ে উঠলো।আছড়ে পরল আবার বালুর উপর।আজম আবারও সেদিকে পা বাড়াতে গেলে পিছন থেকে এসে কেউ একজন তার গলায় এক পোছ দিল।চারপাশে ছিটকে পড়ল রক্ত।আজম যেখানে ছিল সেখানেই স্থির হয়ে গেল। কাঁপা হাতে গলা ধরে দেখতে পেল কেউ তার কন্ঠনালী কেটে ফেলেছে।পিছনে ঘুরতেই পেট বরাবর লাথি খেয়ে আছড়ে পরল বালিতে। তারপর অবাক চোখে শেষ বারের মতো দেখতে পেল শায়ের কে।
জমিদার বাড়ির ছাদের বাতাসে চুরুটের ধোঁয়া ছড়িয়ে পড়েছে।এই ধোঁয়ায় মিশে আছে দুই ভাইয়ের জমিদারি হারানোর ভয়। অতিরিক্ত দুশ্চিন্তা দুজনকে ঘিরে ধরেছে।একদিকে জামশাদের শরীরের অবনতি অন্যদিকে পথে বসার আশঙ্কা সব মিলে এক বিশাল জটিল পরিস্থিতি।
"সূর্যাস্ত আইনের সময়সীমা কি বাড়বে?"
"আর বাড়বে! সারাদেশে আন্দোলন আগুনের মত ছড়াচ্ছে। ইংরেজদের নিজেদের ই অর্থনৈতিক অবস্থা রসাতলে যাচ্ছে। কখন জানি বিদায় হয়!"
"তাহলে তো ভালোই হবে!"
"তুই কি ভাবছিস ওরা গেলে ভালো থাকবি? মনে নেই কদিন আগেই যে স্বদেশীদের ধরিয়ে দিলাম সেই ক্ষোভ এখনো রয়ে গেছে। ইংরেজ বিদায় হলে আমরা পালানোর ও সুযোগ পাবো না।শালা ইংরেজদের মত হারামজাদা আর একটাও হয় না! এত তেল মাখলাম তবুও গলে না। ওঁতপেতে বসে আছে! " বলেই নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল শাহরিয়ার।
"সেটাই স্বাভাবিক! ওদের তেল মারার লোকের অভাব নেই। যে যত বেশি মারবে সে তত বেশি সুবিধা পাবে।"
“কাল শহরে যাব তোকে নিয়ে।বাবার পরিচিত ধনী ব্যবসায়ীদের থেকে ধার নিয়ে যদি কিছু পাওয়া যায়।"বলেই আরেকটা টান দিল চুরুটে।
সে ধোঁয়ায় চেয়ে থেকে মাহিব বলল,
"এ সঙ্কটকালে মনে হয় না কেউ সাহায্য করবে ।ব্রিটিশ কর না হয় পরিশোধ হবে বাকি সময় কিভাবে চলব? এবছর আর ফসল ফলবে নাকি তার ও কোনো নিশ্চয়তা নেই। অভুক্ত মরতে হবে।"
"বাড়িতে এত গুলো দাস দাসী এদের চালাতেই তো প্রচুর অর্থ লাগে।আর এত বড় বাড়ির যা খরচ! এক কাজ কর মাহিব। বাড়িতে যত দামী জিনিসপত্র পাবি সব নিয়ে কাছারিঘরে বন্দি কর।আর সেখানে পাহারাদার বাড়িয়ে দে।যে মাথামোটা দারোগা এনেছিস। এর তদন্ত করতে করতে বাড়ি নিলামে উঠবে।"
হাঠাৎ বাড়ির প্রধান পাহারাদার এসে বলল,
"সাহেব! জলদি আসেন! নীচে মেহের আপা আর শায়ের ভাইরে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেসে।"
হাতে ধোঁয়া ওঠা গরম চা আর পাশে তার সহোযোগী মোড়লকে নিয়ে ছক কষছেন দারোগা সাহেব। সব সূত্র একত্র করে বললেন,
"আজ সারাদিনে কি কি জানতে পারলাম জানো মোড়ল?"
"সেটা কি স্যার?"
" ঘটনা এক : গুদামঘরের শষ্য চুরি হয়েছে কিন্তু রেশম কাপড় চুরি হয়নি। যদি ইংরেজরা জড়িত থাকে তাহলে হয় দুটো চুরি হতো নাহয় দুটোই পুড়তো।
ঘটনা দুই : এ বাড়িতে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটেছে এ বাড়িতে নতুন মেহমান আসার পর।
আজাদ আর শায়ের।
ঘটনা তিন: আজাদ সাহবের মতে তিনি পাহারাদারের হুক্কায় বিশেষ সুগন্ধি মিলিয়েছিল।কিন্তু হুক্কা কোনো পাহারাদার খায় না।প্রধান ফটকের পাহারাদার ছাড়া।
সেদিন রাতেও কেউ খায়নি। রাতের খাবারের পর সবাই বিভোর ঘুমে ছিলো। তাহলে এ বাড়ির ভেতরের কারো কাজ ই হবে। হতে পারে বাবুর্চি জড়িত আবার নাও হতে পারে।
ঘটনা চার: আজাদ আর শায়ের দুজন ই প্রধান সন্দেহের তালিকায়। হয় আজাদ খুব বোকা সাজতে চাইছে ভেতরে চালাক আর না হয় শায়ের ধুর্ত কিন্তু আসলে বোকা।আজাদ সম্পর্কে কিছুটা জানলেও শায়ের খুব চালাকির সাথে কথা এড়িয়ে গেছে। এখন ভোর হলে শায়েরের কথার পরই বোঝা যাবে কে আসল ডাকাত! বুঝলে মোড়ল!"
"স্যার আপনের কোনো তুলনা হয় না! ওই শাহরিয়ার আপনেরে পাগল কইছে।তারে কালকা চোখ ধরে দেখায় দিবেন কে আসল পাগল।"
" ওই জমিদারের পুত্রকে আমি......"
বলতে বলতেই নিচে শাহরিয়ারের জোর গলা শোনা গেল।দারোগা চরম আশ্চর্য হয়ে বলল,"এর কি কাজ নেই! এই রাতেও ভেড়ার মত চেচাচ্ছে।" বলে বেলকনি দিয়ে নীচে একবার দেখার চেষ্টা করলেন।
নিচে নামতে নামতে দারোগা দেখতে পেলেন বাড়ির প্রায় সবাই উঠানে জড়ো হয়েছে। একটু ভীড় ঠেলে ঢুকতেই প্রথমে দেখতে পেলেন শায়েরকে কয়জন ধরে অন্দরের ভেতর নিয়ে যাচ্ছে। তার সাদা পাঞ্জাবি রক্তে মাখানো। পাশে মেহের কেঁদে যাচ্ছে ,চুল উসকো খুসকো। এক জেলে পাশ থেকে বলে উঠল,
"এনারা এত রাইতে নদীর ধারে কি করতেছিল? কপাল ভালো আমরা সময় মত গেসি।তাও তো বাঁচবে বলে মনে হইতেসে না।"
শাহরিয়ার প্রশ্ন করতেই আরেক জেলে বলল,
"দূর থেইকা মহিলার চিৎকার শুইনা তীরে ছুইটা গেছি। কেবল মাছ ধইরা নৌকা নিয়া পাড়ে ফিরসিলাম।যাইয়া দেখি এই লোক মাটিতে পইরা আছে।কোনো চেতনা নাই।কোনো রকম শ্বাস চলে।"
দূর থেকে আরেক জেলের দল একটা ভারী দেহ টেনে আনছে। সেই মৃতদেহ দেখে লুৎফুন্নেসার বুক ধক করে উঠলো।আতঙ্কে তার হাত পা জমে যাচ্ছে। অস্ফুটে স্বরে উচ্চারণ করলেন," আ..জজ..ম!!" বলেই মাথা ঘুরে পরে গেলেন মেঝেতে। একদিকে এত বড় কান্ড আরেকদিকে লুৎফুন্নেসার জ্ঞান হারানো। সব মিলে পরপর ঘটনায় কেউ যেন দম ফেলার ই সুযোগ পাচ্ছেনা। পুরো বাড়িতে পরে গেল হইচই।
ঘরের চারপাশে নিস্তব্ধ পরিবেশ। ঘরে দারোগা মাত্রই ঢুকল।মেহের এক কোণা দাড়িয়ে চোখের পানি ফেলছে ,বড় ভাই পাশে আর ছোট ভাই শায়েরের পাশে বসা।শায়ের খাটে অচেতন হয়ে শুয়ে আছে।মাহিব কোনো রকম একটা কাপর দিয়ে শায়েরের ঘাড় চেপে ধরেছে রক্ত বন্ধের জন্য। আর এদিকে হাকিমকে জরুরী খবর দাওয়া হয়েছে।ভাগ্যিস আজমের চিকিৎসার জন্য আনা হয়েছিল।নাহলে এত রাতে হাকিম পেতে বেকায়দা হতো।
"তোমার বা কান দিয়ে তো রক্ত ঝড়ছে মা।" দারোগার কথায় সবার নজর পড়ল মেহেরের উপর।
হঠাৎ শাহরিয়ার ক্ষিপ্র গতিতে এসে মেহেরের চুলের মুঠি ধরে গর্জাল,"এত রাতে বাড়ির বাইরে পা রাখার সাহস করলি কিভাবে!! বল! নদীর পাড়ে কি করছিলি তুই? আজম মরল কিভাবে?"
চলবে।
