#দাহরেখা
#পর্ব_১৪
#পূর্ণতা_আহমেদ
"সবাই এক সারিতে দাড়ান। আজ কেউ বাদ পরবে না। বাড়ির কর্তা,চাকর-বাকর,বাবুর্চি থেকে শুরু করে গরু-ছাগল সকলেরই জিজ্ঞাসাবাদ করা হবে।"
"কিন্তু দারোগা সাব! খামারের গরু তিনদিন ধরে না খাওয়া সে কেমনে কথা কইবে।তার তো নিজের ই জান যায় যায়!"
"তুমি চুপ কর মতিন মিয়া! তোমাকে যেটা বলেছি সেটা কর। বাড়ির আনাচে কানাচে যত পাহারাদার ,চাকর-বাকর পাও সবকটাকে ধরে নিয়ে এসো।"
"আরে ধুর কি তামাশা শুরু করলেন! আপনার যা করার করুন এই রোদে আমাদের দাড় করিয়ে রাখার কি মানে? এখন ই আমায় বের হতে হবে সূর্যাস্ত আইনের সময়সীমা বাড়াতে আবেদন করব। আমাকে অযথা বেধে রাখবেন না।"
" হু! হু! শাহরিয়ার সাহেব! এটাও কিন্তু অপরাধীর অন্যতম চাল! অপরাধী সর্বদাই প্রশ্ন এড়াতে চায়।কিন্তু সরাসরি না, নিজেকে নির্দোষ সাজানোর ভান ধরে।"
" কি আশ্চর্য! আপনি কি আমাকে ডাকাত বানাতে চাচ্ছেন!"
"চটে যাচ্ছেন কেন? হতেই পারে এ ডাকাতির সাথে আপনার হাত আছে।"
" মানে কি আমি নিজেই নিজের বাড়িতে ডাকাতি করে অনাহারে মরার বন্দোবস্ত করেছি?"চরম আশ্চর্য হয়ে বলল শাহরিয়ার।
"হতেই পারে! দারোগার কাজ ই সবাই কে সন্দেহ করা। সে হতে পারে আপনি কিংবা......আআ...কি করছেন!!...আরেহহ!...আশ্চর্য! ..ছাড়ুন!"
এক হাতে দারোগার কলার ধরে টানতে টানতে বাড়ির গেটের কাছে নিয়ে শাহরিয়ার রাগে ফুসতে ফুসতে বলল,
"তোকে আর দারোগাগিরি করতে হবে না।আমার বাড়ি এসে আমাকেই ডাকাত বলিস! হারমজাদা!"
"আপনি কি পাগল হলেন! ছাড়ুন! ছাড়ুন! এতেই স্পষ্ট এর সাথে আপনি জড়িত! তা আমি প্রমাণ করেই ছাড়ব!"
পেছনে সকলের হাসির শব্দের মাঝে মাহিব আর শায়ের ছুটে এলো শাহরিয়ারকে থামাতে।
প্রায় ঘন্টা দুয়েক পর এ ঝামেলা মিটে পরিবেশ ঠান্ডা হলো। শাহরিয়ার রাগে গজ গজ করতে বেরিয়ে পড়ল তার কাজে। তার পক্ষ থেকে মাফ চেয়ে নিল মাহিব।শুরু হলো আবার তদন্ত।এই জিজ্ঞাসাবাদ চলল সন্ধ্যা পর্যন্ত।
অবশেষে সারাদিনের ক্লান্তি শেষে নিজের ঘরে এসে দম ফেলছে শাহের তখনই দরজায় জোরে জোরে টোকা পরল। বাইরে আর কেউ না লুৎফুন্নেসা দাড়িয়ে। আসমা আর শায়েরের বেহেয়াপনা শুনে খুন চাপলেও পরে এক চমৎকার বুদ্ধি আবিষ্কার করলেন।যে এই বাড়িতে কোনো রকম আশ্রয় পেয়েছে সে বাড়ির এমন সংকটময় দিনে বাড়ির কাজের লোকের সাথে নষ্টি ফষ্টির খবর বাকিরা শুনলে শায়েরের সম্মান আর আশ্রয়ের স্থান দুটোই যাবে। এই ভয় দেখিয়ে ওকে কাবু করলে সিন্দুক ও উদ্ধার হবে তারপর আর চিন্তা কি সিন্দুক নিয়ে দূরে কোথাও পারি জমাবেন লুৎফুন্নেসা।
এসব ভেবে ভেবেই চরম উত্তেজনায় দরজায় কড়া নাড়াচ্ছেন।চট করেই খুলে গেল দরজা।
"আরে চাচি! এই অসময়ে আপনি! "
শয়তানি হাসি নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত শায়েরকে দেখে বলল,
"ছিঃ! ছিঃ! তোমার থেকে এটা আশা করি নাই।"
শায়ের ভাবল আসমা বোধহয় ভয়ে সব বলেই দিয়েছে,তাই উত্তর দিল,
"আমিও আপনার কাছে এটা আশা করিনি।"
লুৎফুন্নেসা অবাক হয়ে জিজ্ঞেস করল,"আমি আবার কি করলাম?"
শায়ের মাথা নিচু করে কানের কাছে ফিসফিসিয়ে বলল,
"এই যে আপনি আপনার স্বামীকে খুন করে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। আপনার থেকে এটা মোটেও আশা করিনি!”
লুৎফুন্নেসার পরান পাখি উড়াল দাওয়ার উপক্রম। চোখ দুইটা বড় বড় হয়ে বেরিয়ে আসছে কোটর থেকে।মূহুর্তেই সারা শরীরে ছুটল ঘাম।আমতা আমতা করে বলল,
"এসব তোমাকে কে... বলল? ওই আসমা? ওই হারামজাদির কাজ ই উল্টো পাল্টা বলা।"
"আর ছলচাতুরী করে লাভ নেই।"
আতঙ্কে বুদ হওয়া লুৎফুন্নেসা ঘাম মুছতে মুছতে বলল,
"কে তুমি? কি তোমার আসল পরিচয়? "
"তা জেনে আপনি কি করবেন?" দরজায় হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল শায়ের।
আগুন দৃষ্টি নিক্ষেপ করে লুৎফুন্নেসা হুমকি দিল,
"আমার পিছনে লেগে আছো কেন? সিন্দুক নিয়েও ক্ষান্তি হয়নি? বলো কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে এ বাড়িতে?"
"বললাম তো আপনার তা না জানাই ভালো।"
"তোমার পরিচয় আমি বের করেই ছাড়ব। সবার সামনে তোমার এই মুখোশ আমি টেনে খুলছি দাড়াও।"
হুংকার দিয়েই দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন।পেছন থেকে শায়েরের ডাক ভেসে এলো ,
"দ্বিতীয় খুনটা এর কয়দিন পর করেছিলেন যেন?"
——
মাঝরাতের শুরু,শায়েরের বিদ্রোহ শব্দ বোধহয় আজ আর লেখা হবে না। লুৎফুন্নেসা যেতে না যেতেই হাজির হলেন দারোগা মোজাম্মেল হক।
মুখে চরম বিরক্ত ফুটে উঠল শায়েরের তবুও তা প্রকাশ করল না। সারাদিন এই লোক জ্বালিয়ে খেয়েছে।খামারের গরু-ছাগল কথা বলতে না পারায় বোধহয় তার হাত থেকে রক্ষা পেয়েছে। কিন্তু শায়েরের গতি কি?
"শায়ের সাহেব! ঘুমিয়ে গেছিলেন?"
"এখন কি তবে আমার তদন্ত শুরু হবে?"
"হা! হা! আপনি বেশ মজার মানুষ। আপনাকে আমার মনে ধরেছে।সকালের এই অপমান থেকেও আমাকে রক্ষা করেছিলেন।তার জন্য ধন্যবাদ। "
"এখন কি এই ভালো কাজের জন্য আপনার আমাকে সন্দেহ হচ্ছে?"
সশব্দে হেসে দারোগা সাহেব উত্তর দিলেন,
"আমাদের কাজ ই সবাইকে সন্দেহ করা। প্রায় সবার ই জিজ্ঞাসাবাদের পর্ব শেষ। শুধু আপনার টাই বাকি রয়ে গেল।"
"আমি এই বাড়িতে নিজেই একজন আশ্রয় নাওয়া অসহায়। তারপরেও তৃতীয় ব্যক্তি বলে সন্দেহ সবার আগে আমার উপর আসা টাই স্বাভাবিক।"
"তা অবশ্য ঠিক! কিন্তু একটা মজার মিল পেলাম আপনার আমার সাথে।আমার ও আপনার মত রাতে চা খাওয়ার অভ্যাস আছে! হা! হা!"
"অভ্যাস না। শুধু আজকে রাতের ই সঙ্গী। সারাদিন যেভাবে আমাদের রোদে দাড় করিয়ে রেখেছিলেন এই চা ছাড়া এখন মাথাব্যথা কমানোর আর কোনো উপায় নেই।আগে জানলে আপনার জন্যও এক কাপ নিয়ে বসতাম।"
" তার আর প্রয়োজন নেই! আজ অপরাধী ও আমার ভয়ে চা খেয়ে রাত জেগে পালনোর ছক কষবে তার উপর আমিও যদি চায়ের আয়োজন শুরু করি তাহলে বাকিদের জন্য আর চা পাওয়া যাবে না। এমনি খাবারের টান শুরু হয়ে গেছে।তার উপর আর চায়ের টান শুরু করতে চাই না। হা! হা!"
" হা! হা! আমিও অপরাধীর মধ্যে পরে গেলাম তাহলে।"
" তা কেন হবে? আপনি এখন বসে আমার সাথে অপরাধী বের করার ছক কষবেন।" বলেই হাসলেন মোজাম্মেল।
"হা! হা! নিশ্চয়ই!"
"পুরো নাম?"
" শায়ের,শুধুই শায়ের।"
" শায়ের নামের অর্থ জানেন?"
" কবি।"
" নামের সাথে কাজের মিল আছে?"
স্মিত হেসে বলল,"আছে।"
"চমৎকার! আমাকে একটা কবিতা শোনান তাহলে।"
"কি কবিতা?"
"এই ধরুন আপনার জীবন নিয়ে।"
"জীবনের ছন্দ তো শেষ হয় না। কিছু শব্দ এলোমেলো হয়ে চলে যায় সেগুলো ধরে লাইনের পর লাইন মেলানো মুশকিল।"
"অসাধারণ বললেন! আমি মুগ্ধ আপনার কথায়! তবে কবি হিসেবে যদি চান আমাকে আরও মুগ্ধ করতে পারেন।এই ধরুন আপনার এই ঘরের প্রতিটি কোণা মিলিয়ে একটি কবিতা শুনিয়ে।"
"আমি যদি অপরাধী হতাম একজন দারোগার সামনে নিজের সব কোণার জানান দিতাম না।" বলেই স্মিত হেসে উঠল শায়ের।
" হা! হা! হা! তা আপনার জানান দাওয়ার আগেই আমার চোখে পরে যেত। সে যাক কবিতা অন্য সময় শুনব। এখন তাহলে আপনার জীবন গল্প শুনি কি বলেন?"
"আমি আপদত একজন অসহায় পথিক যার কোনো নিশ্চিত ঠিকানা নেই।যখন যে নীড়ে আশ্রয় পাই সেখানেই উড়ে যাই।"
"দারুন! তবে এতোটূকুতে সন্তুষ্ট হতে পারলাম না। "
"মসজিদের ইমামের কাছে বড় হওয়া।কেউ একজন মসজিদের সামনে ফেলে চলে গেছিল।এরপর এক একজনের আশ্রয়ে আশ্রয়েই বেঁচে আছি। শেষ আশ্রয় স্থল ছিল আজিমপুর।সেটাও এখন ধূলিসাৎ।তারপর উড়ে এলাম বন্ধুর বাড়ি কিছুদিনের জন্য কিন্তু তার আগেই এই বাড়ির দরজায় নিলামের হুমকি পরে গেল।এখন বেশ চিন্তায় আছি পরবর্তী কার দয়ায় থাকব।"
" খারাপ লাগল শুনে! আশা করি আপনার দিন ভালো আসবে।তবুও নিজ থেকে তো নিশ্চয়ই কিছু করতেন সেটা কি?"
"গ্রামের এক চাচার ব্যবসা দেখছিলাম তার মাঝে হঠাৎ …...."
"আমি ভেতরে আসতে পারি?"
"আরে মেহেরুন্নেসা যে! আসুন আসুন!"
"আপনাদের নিশ্চয়ই বিরক্ত করলাম!"
"একদম ই না। এই ফাঁকে আপনার জিজ্ঞাসাবাদ টাও হয়ে যাবে।" রসিকতা করে বললেন মোজাম্মেল।
"আজাদ সাহেবের অবস্থা করুন! জরুরি চিকিৎসার প্রয়োজন।আপনারা ওনাকে আর এভাবে আটকে রাখবেন না। কিছু হলে এর দায় আমাদের উপর আসবে।"
"কি বলছেন! ঠিক আছে আমি বিষয় টা দেখছি!"
"আপনি বিশ্রাম নিন শায়ের।আমি মাহিবের সাথে বিষয়টা দেখছি। এখন তবে উঠি,রাতের ঘুম ভালো হোক আপনার সকালে আমাকে কবিতা শোনাতে হবে।" বলেই চলে গেলেন দারোগা মোজাম্মেল।
তাকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহের। আতঙ্কিত হয়ে বলল,
"উনি কি আপনার পত্রিকার কথা জেনে গেছেন?"
" না...তুমি কি আমার পত্রিকা বাঁচাতেই ছুটে আসলে?"
রাতের নিঝুম,নিস্তব্ধতার ভেতর ই এক যুগোল বসে আছে জানালার পাশে।শায়ের কন্ঠে আগুন ঢেলে আবৃত্তি করল,
"বুকের ভেতর জ্বলুক এবার স্বাধীনতার তীব্র আগুন, পরের শিকল পায়ে পড়ে আর কতকাল কাটবে ফাগুন?
বিদেশি ওই রেশম চুড়ি, সুতো-কাপড় ছুড়ে ফেলো, স্বদেশী এই চরকা ঘুরাই, নতুন আলো জ্বেলে তোলো।
জাগো হে তরুণ, জাগো হে তরুনী, তোলো গর্জন নদীর মতো,
পায়ের তলায় পিষে ফেলো ঐ ইংরেজ রাজের দম্ভ যত। "
এক নিঃশ্বাসে পরে মেহেরের দিকে তাকিয়ে শায়ের জিজ্ঞেস করল, "কেমন হলো?"
"অসাধারন! এজন্যই হয়তো বলা হয় কলম অনেক বড় অস্ত্র। "
"তাহলে এই কবিতা ছাপানো যাবে?"
"আগুন লেগে যাবে! কিন্তু কিভাবে কি করছেন?"
"আমি নিজেই তো থাকছি আপনাদের দয়াতে। তাই এখন এক পরিচিত বন্ধুর কাছে পাঠাব সে তার পত্রিকায় ছাপাবে।"
"আজকে এই জটিল পরিস্থিতি না হলে আপনাকে অন্যের পত্রিকায় ছাপাতে দিতাম না।"
শায়ের স্মিত হেসে বলল,"নিজেরাই বিপদে আছেন।তারপর কি ব্যবস্থা হলো? সময়সীমা প্রায় শেষের দিকে।"
"সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে এখন দেখা যাক কি হয়।" বলেই দীর্ঘশ্বাস ফেলল মেহের।
"যদি সত্যিই নিলামে ওঠে?"
চলবে।
