#দাহরেখা
#পর্ব_১৫
#পূর্ণতা_আহমেদ
"আপনি ইংরেজদের সাথে কবে চুক্তি করেছিলেন?"
"হোয়াট এ ননসেন্স!! আই এম এ ব্যারিস্টার ফ্রম লিংকনস ইন!! আর আপনি..... আআ...আআ..আউচ...স্লো...ডু ইট স্লো....ইউ রাবিশ ডক্টর ! "
আজাদের পিঠের ছাল সব প্রায় উঠে গেছে।কিছুক্ষণ আগে অবস্থা বেগতিক দেখে বাড়িতে হাকিম ডেকে আনা হয়েছে।হাকিম আব্দুল্লাহ জীবাণু নাশক দিয়ে হতভম্বতার সহিত চুপচাপ তার পিঠের ক্ষততে ডলে যাচ্ছেন। আজাদের জ্ঞান মাত্রই ফিরেছে কিন্তু চোখ খুলতে না খুলতেই মোজাম্মেল এর প্রশ্নের মুখে বেচারার আবার জ্ঞান হারানোর উপক্রম।
"আপনি আগুন লাগার কতক্ষণ আগে পাহারাদারদের হুক্কায় ঘুমের ওষুধ ঢেলেছিলেন?"
"ইউ আ্যবসোলিউট ইডিওট! ইট ওয়াজ মাই পারফিউম নট হুক্কার ঘুমের ওষুধ!! আমি কেন ওদের ঘুম পাড়াতে চাবো!!..হোয়াইইই!!!....আপনাদের কাছে রিকুয়েষ্ট প্লিজ...লিভ মি.... জাস্ট লিভ মি!!..ওই...চাচি আমাকে বিয়ে করানোর নাম করে এখানে চাবুকের মার খাওয়াচ্ছে! আমি সবকটার নামে মানহানি মামলা করব।"
"তার মানে আপনি সত্যিই ঘুমের ওষুধ দিয়েছিলেন কিন্তু আপনার এ কাজের সাথে আর কে কে জড়িত ছিল?"
"আশ্চর্য!! বারবার এক কথা!! ডোন্ট ইউ রিপিট দিজ গার্বেজ ওয়ান মোর!! আমি কেন ওষুধ মেলাতে যাব? আই ওয়াজ কেম টু ম্যারি। আই এম এ ব্যারিস্টার নট ব্ল্যাকস্মিথ!!!"
"আগুন কি নিজেই লাগিয়েছিলেন নাকি কাউকে দিয়ে লাগিয়েছিলেন? এত গুলো জিনিস কয়জন কে নিয়ে লুট করিয়েছিলেন?"
আজাদ এ পর্যায়ে কেঁদে ফেলল হাউমাউ করে।নিজের চুল নিজে ছিড়ছে কষ্টে আর দুঃখে। আর এক মূহুর্ত থাকলে সে নিশ্চিত পাগল হয়ে যাবে।
"এভাবে কাঁদাও একটা সুকৌশলী চাল।অপরাধী যখনই বুঝে যায় সে ধরা পরে গেছে তখন ই অসহায় সাজার ভান ধরে যাতে তার উপর থেকে সন্দেহ উঠে যায়।আপনি সত্যিই একজন পরিপক্ক ডাকাত। এমন নিখুঁত অভিনয় খুব কম ডাকাতদের ই করতে দেখেছি।"
"আই সোয়্যার আই উইল কিল ইউ!!!! হাও ম্যানি টাইম আই হ্যাভ টু টেল ইউ??? ইট ওয়াজ শায়ের!! হি ইজ দ্যা আ্যকচুয়্যাল ডাকাত!"
"তাহলে আপনি বলতে চাচ্ছেন শায়েরের সাথে হাত মিলিয়েই সব লুটপাট করেছেন?"
আজাদ মোজাম্মেলের এই অত্যাচার আর সইতে না পেরে আবারও জ্ঞান হারালো।
অন্যদিকে শায়েরের প্রশ্নে কিছুটা থমকাল মেহের।যদি সত্যি নিলামে উঠে কি করবে তা এখনো ভাবেনি তবুও উত্তর দিল,
"একদিকে ভালোই হবে। সাধারণ জীবন যাপন করতে পারব।...কিন্তু আম্মার....।" বাকিটা বলতে গিয়ে গলা ধরে এলো,চোখে হালকা অশ্রু নিয়েই বলল,
"এ বাড়িটা অনেক স্মৃতিতে জর্জরিত। বিশেষ করে আম্মার। অতটা মনে নেই শুধু মনে আছে ছাদের দক্ষিণ পাশটাতে আম্মা প্রায় ই একা দাঁড়িয়ে কি যেন ভাবতেন আর আমি ছুটে যেতাম বিরক্ত করতে কিন্তু এখন তো সেই জায়গাটা নিজের ই করে নিয়েছি।চোখে জল নিয়ে স্মিত হেসে আবার বলল,
"এই বাড়ির প্রতিটা কোণা আম্মার হাতে সাজানো তাই কখনো নিজেকে একা মনে হয় না। জানেন! আমার ঘরের যে খাটটা দেখেছেন সেটা ও আম্মার ছিল। ওনার শাড়িগুলো ও এখনো ওভাবেই আছে।রাতে যখন ঘুম আসেনা সেগুলো জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করি।" বলতে বলতে চোখে জমা অশ্রু কণা গাল বেয়ে গড়িয়ে পরে।
শায়েরের চোখে মুখে নেমে এলো বিষাদের ছায়া। যেন এই বিষাদময় চাহনি বলে দিচ্ছে সে বাস্তবতা ও মনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত। শায়ের কে এমন নিরব দেখে মেহের ই আপন মনে বলতে শুরু করল,
" আমি ছোটবেলায় এমন ছিলাম না। খুব চঞ্চল আর হাসিখুশি ছিলাম।যেদিন আম্মার মৃত্যুর আসল কারণ জানতে পারি সেই একরাত আমাকে পুরোপুরি বদলে দিয়ে গেছে।"
"যদি কখনো জানতে পারেন আপনার আম্মার খুনি আপনার কাছের ই কেউ?"
চকিতে তাকাল মেহের।শায়েরের চোখে মুখে ছুটে বেড়াচ্ছে নানা অব্যক্ত কথারা। চরম আশ্চর্য হয়ে বলল,
"কি বলছেন এসব!!"
"না এমনি বললাম ভয় পাওয়ার কিছু নেই হঠাৎ জানতে ইচ্ছে করল যদি এমন হতো কি করতেন?"
"খুন করে ফেলতাম। আমি সবচেয়ে বেশি ঘৃণা তাদের করি যারা আপন সেজে পিঠে ছুরি মারে।"
দোতলার সিঁড়ি বেয়ে উঠতেই উত্তরে যে ঘর টা প্রথমে চোখে পরে সেটাই লুৎফুন্নেসা বেগমের। সন্ধ্যা থেকেই সে ঘর থেকে আসমার মৃদু গোঙানির শব্দ আসছে।
"খোদার কসম বেগমা!! আমি শায়ের ভাইরে কিচ্ছু কই নাই!"
চুলের মুঠি ধরে কান বরাবর আরেকটা চড় মাড়লেন লুৎফুন্নেসা।এই নিয়ে প্রায় বিশ-পঁচিশটা চড় পড়েছে আসমার গালে। অত্যন্ত রাগান্বিত স্বরে বললেন,
"তুই বলিস নাই তো কি আমি তার কানে কানে যেয়ে বলে আসছিলাম রে কালসাপ! পোড়ামুখী! আমার খেয়ে আমার পাতিলেই ছিদ্র করিস!" বলেই ছাব্বিস নম্বর চড় পড়ল আসমার গালে।
"আহ! বেগমা! ছাড়েন! এই অবিচার আল্লাহ সইবে না!আগে আমারে বলেন আমি কেন তারে চুমু খাইতে যাব? ওই গুলফার ভেতর শয়তানিতে ভরা! আমারে আপনার থেকে দূরে সরাইতে এসব কইছে! বিশ্বাস করেন!" কাঁদতে কাঁদতে জবাব দিল অসহায় আসমা।
"তুই মুখ না খুললে এখুনি তোকে কেটে কেটে নদীর জলে ভাসায় দিব!! অপয়া!!"
"বলতেসি!! বলতেসি!! এই আগুনের পিছে শায়ের ভাইয়ের ই হাত ছিল আমি তা দেইখা ফেলার পর সে আমায় হুমকি দিসে মাইরা ফেলার! কিন্তু আপনার বিষয় তারে আমি কিচ্ছু কই নাই! খোদার কসম! যদি কইয়া থাকি তাইলে আমার মাথায় বাজ পড়ুক!"
লুৎফুন্নেসা এই উত্তরে তেমন চমকালেন না যেন এমন কিছুই আশা করেছিলেন।এ বাড়িতে শায়েরের মত ধূর্ত শেয়াল আরেকটা ও নেই।কিন্তু তার জীবনের এই কালো অধ্যায় শায়ের কিভাবে জানল তাই ভেবে পাচ্ছেন না।যখন এ ঘটনা ঘটে তখন আসমার জন্মই হয়নি।যারা তাকে সাহায্য করেছিল তাদের ও সরিয়ে দিয়েছেন বহু আগেই! এতদিনে ওরা মরে-পঁচে ভুত হয়ে গেছে তাহলে এ খবর শায়েরের কানে আসল কিভাবে তা ভেবে ভেবেই লুৎফুন্নেসা চরম আতঙ্কিত।এই বয়সে এসে এমন চাপ তার শরীরের জন্য মারাত্মক ক্ষতি।
এমন সময় দরজায় টোকা পড়ল আজমের।লুৎফুন্নেসার আরেক বিশ্বস্ত হাত।
আজম ঘরে ঢুকতেই লুৎফুন্নেসা আসমার দিকে ইশারা করলে আজম মাথা নাড়ায় সে বুঝেছে।লুৎফুন্নেসার সামনে আসমার আত্নচিৎকার চাপা পরে যায় আজমের শক্ত হাতের চাপে।গরু বাধার মোটা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলা হয় আসমার কোমল গলা। প্রায় দশ মিনিট তীব্র হাত-পা ছোড়াছুড়ি আর গোঙানিতে অবশেষে নিস্তেজ হয়ে পরে আসমার ছোট শরীর।
বাঁচতে চাওয়ার তীব্র চেষ্টা আর মৃত্যুর কঠিন যন্ত্রণার শেষ অশ্রু বিন্দুটুকু গড়িয়ে পড়ে চোখ থেকে। এই চোখ আজ এই চাকচিক্যের আড়ালে থাকা নিষ্ঠুরতা দেখেছে।খুব ছোট বয়সে আসমার মা লুৎফুন্নেসার কাছে বিক্রি করে চলে যায় তখন থেকেই তার একান্ত সেবা করে যাচ্ছে।কাজে হাজারটা ভুলের জন্য খেতে হয়েছে অনেক মার।আজ তার মার খাওয়ার দিন শেষ হয়েছে।
চঞ্চলতা আর বাচাল স্বভাবের জন্য এ বাড়ির সকলের মনেই আলাদা একটা মায়ার স্থান তৈরি হয়েছিল আসমার জন্য। শুধু যার আজীবন সেবা করে গেল তার মনে জায়গা পেল না আসমা। লুৎফুন্নেসার আদেশে বস্তায় ভরা হলো আসমার নিথর দেহ। লুৎফন্নেসার কক্ষে আলমারির পেছনে এক গোপন সুড়ঙ্গ আছে।তার স্বামী বেঁচে থাকতে এটি তৈরি করেছিলেন যা সকলের অজানা।
আজ বহু বছর পর এই সুড়ঙ্গ মুখ খোলা হলো অতি সন্তপর্ণে। এই সুড়ঙ্গের পথটি চলে গেছে সরাসরি উত্তরের জঙ্গলে। এই নিয়ে তৃতীয় বার ব্যবহার হবে এই পথ।এক হাতে লন্ঠন আরেক হাতে লাশের বস্তা কাধে নিয়ে অতি সাবধানে বের হওয়ার সময় লুৎফুন্নেসা ইশারা দিলে আজম মাথা ঝাঁকিয়ে জানাল এর পরের আদেশের জন্যও সে প্রস্তুত।
চলবে।
