প্রণয়ের প্রণয়িণী তুমি জীবনের কঠিন বাস্তবতায় বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে যায় জেরিন নওশিন। আপনজনদের অবহেলা আর নির্যাতন থেকে বাঁচতে আশ্রয় নেয় এক অপরিচিত বাড়িতে। কিন্তু সেখানেও তার জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত পরিস্থিতি। বাড়ির বড় ছেলে জায়েদ মাহির শিকদার। অহংকারী, রাগী আর ভীষণ জেদি একজন মানুষ। যে নওশিনকে একদমই সহ্য করতে পারে না। অথচ ভাগ্যের পরিহাসে তাকেই বিয়ে করতে হলো নওশিনকে। একদিকে জায়েদের তীব্র ঘৃণা, অন্যদিকে নওশিনের অসহায়ত্ব। এই অদ্ভুত সম্পর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? ঘৃণার আড়ালে কি কখনো জন্ম নেবে ভালোবাসা, নাকি এই সম্পর্ক হয়ে উঠবে নওশিনের জীবনের নতুন এক কঠিন অধ্যায়?