#চলমান
পাঠ : 1
উপন্যাস : প্রণয়ের প্রণয়েণী তুমি
লেখিকা : ঐশী বিশ্বাস
তুমি আমার গলায় নওশিনকে ঝুলিয়ে দিতে পারো না আম্মু ! ও আমার থেকে অনেক ছোট । তাছাড়া ওর স্কিন কালার আমার একদম পছন্দ নয় কালী একটা দেখলেই বমি পায় । গড ড্যাম ! আমি পারব না ওকে বিয়ে করতে । ওকে আমার সহ্য হয় না নওশিন আই জাস্ট হেট ইউ !
গলা নিচে জায়েদ ! ভুলে যেও না আমি তোমার মা চেঁচামেচি করবে না । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে , বর্তমান জটিলতা তুই বুঝতে পারছিস না । মেয়েটার জীবন নিয়ে কথা এভাবে ছিনিমিনি খেলা যায় না ।
আমার কিছুই বোঝার দরকার নেই আমি কিছুই বুঝতে চাই না । আমি নওশিন কে বিয়ে করব না এটাই শেষ কথা ।
আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর...
নো ! আমি কিছুই বুঝতে চাই না , বিয়ে করব না এমন তো বলিনি । আমি বিয়ে করব কিন্তু নওশিনকে না আমি বিয়ে করলে ইনায়া কে করব । এটাই আমার শেষ কথা ।
আমি কোনো মতেই ইনায়া কে তোমার বউ হিসেবে মেনে নেব না ।
আর আমারও শেষ কথা তুমি যদি ইনায়ার সঙ্গে আমার বিয়ে না দাও , তাহলে আই উইল গো ব্যাক টু আমেরিকা এগেইন ।
ডাইনিং রুমের সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে নওশিন । চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে । এই বাড়ির বড় ছেলে জায়েদ মাহির শিকদার আর বাড়ির গৃহিণী হেলিনা শিকদারের মধ্যে তাকে নিয়েই কথাকাটাকাটি হচ্ছে।
এই পৃথিবীর বুকে নিজেকে একটা আস্ত বোঝা মনে হয় তার । সে যেখানে যায় সেখানেই ঝামেলা হয় । আর সেই ঝামেলার কারণটাও যেন সে নিজেই ।
আগের ঘটনা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে ।
তার বাবা - মা কেউই বেঁচে নেই আল্লাহ তাদের নিজের কাছে নিয়ে গেছেন । একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজনেই মারা যান । মুহূর্তের মধ্যে অনাথ হয়ে যায় সে একপ্রকার বাধ্য হয়েই তার চাচা - চাচি তার দায়িত্ব নেন ।
অন্যের বাড়িতে বোঝা হয়ে থাকলে যা হয় , তার সঙ্গেও ঠিক তাই হয়েছে । যে বাবা-মায়ের কাছে রাজকন্যার মতো করে থাকত , সেই বাবা-মাকে হারানোর পর যেন রাতারাতি চাকরানি তে পরিণত হলো সে । একটু এদিক-সেদিক হলেই চাচির হাতে মার খেতে হতো । ভালোবাসা তো দূরের কথা সামান্য স্নেহ টুকু ও জোটেনি তার ভাগ্যে ।
কয়েক দিন আগে টাকার লোভে এক বয়স্ক লোকের সঙ্গে তার বিয়ে ঠিক করে চাচা-চাচি । বিনিময়ে লোকটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন তারা । সেই টাকা দিয়ে চাচাতো ভাইকে একটা বাইক কিনে দেওয়া হয় , আর চাচাতো বোনের বিয়ের জন্য কিছু টাকা রেখে দেওয়া হয় ।
যেদিন সেই বয়স্ক লোকটার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল , সেদিন সাত-পাঁচ না ভেবেই বাড়ি থেকে পালিয়ে এসেছিল নওশিন ।
হেলিনা শিকদার ছিলেন তার আম্মুর খুব ভালো বান্ধবী । বাবা-মা মারা যাওয়ার পর অনেকবারই তাকে দেখতে এসেছিলেন তিনি । তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল । কিন্তু নওশিনের চাচা-চাচি এসব একদম পছন্দ করতেন না । একদিন হেলিনা শিকদারকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন তারা । এরপর তিনি আর কখনো সেই বাড়িতে যাননি ।
যদিও যাওয়ার কথা ছিল না যাকে একবার অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । তিনি চাইলে অনেক কিছুই করতে পারতেন কিন্তু হেলিনা শিকদার সেদিন কোনো প্রতিবাদ না করে নীরবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন ।
সেদিন বাড়ি থেকে পালিয়ে গ্রামের রাস্তা ধরে দৌড়াচ্ছিল নওশিন । কোথায় যাবে তা জানা নেই তবে এটুকু জানে। চাচা - চাচির কাছে আর ফিরে যাওয়া যাবে না ।
অন্যমনস্ক হয়ে হাঁটার কারণে হঠাৎ একটা গাড়ির সামনে মুখ থুবড়ে পড়ে সে । গাড়ি থেকে নেমে এলেন হেলিনা শিকদার ।
আল্লাহর কী অপার রহমত ! নওশিনকে দেখেই কোনো বাড়তি কথা না বলে গাড়িতে তুলে নিলেন তিনি । এরপর গাড়ি ঘুরিয়ে নিলেন বাড়ির দিকে ।
নওশিন ও সেদিন কোনো উচ্চবাচ্য না করে তার সঙ্গে গাড়িতে উঠে বসেছিল । দীর্ঘদিন পর যেন একটা ভরসার জায়গা খুঁজে পেয়েছিল সে ।
গাড়িতে হেলিনা শিকদার তার সঙ্গে বেশ সুন্দর করে কথা বললেন । সেই কথার মাধ্যমেই জানতে পারল তার বিয়ের খবর পেয়ে বিয়েটা ভাঙার জন্যই হেলিনা শিকদার তাদের গ্রামে গিয়েছিলেন । কিন্তু আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়াই রাস্তায় তার দেখা পেয়ে যান । তা না হলে তাকে নিয়ে বিশাল একটা যুদ্ধ করতে হতো ।
নওশিন কে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন হেলিনা শিকদার । দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ।
এর মধ্যে তিনি নওশিনকে জানিয়েছেন তার চাচা-চাচি এবং যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল , তারা সবাই মিলে তাকে খুঁজছে । এই বাড়ি পর্যন্ত পৌঁছাতে তাদের খুব বেশি দেরি হবে না ।
তাই যেকোনো ভাবেই হোক তিনি চান নওশিনের সঙ্গে জায়েদের বিয়েটা দিয়ে দিতে । যাতে কোনো ভাবেই নওশিনকে আবার সেই মানুষগুলোর হাতে তুলে দিতে না হয় ।
আর এসব নিয়েই মা-ছেলের মধ্যে এতক্ষণ কথাকাটাকাটি হয়েছে ।
জায়েদ কখনোই নওশিনের সঙ্গে ঠিকভাবে কথা বলেনি । অথচ এখন তাকেই নাকি বিয়ে করতে হবে ! তার ওপর একটা অচেনা মানুষ যেভাবে তার গায়ের রং নিয়ে কথা বলছে , সেটা কিছুতেই মেনে নিতে পারছে না নওশিন ।
এসব কথা অবশ্য তার কাছে নতুন নয় । কালো বলে কম কথা তো আর শুনতে হয়নি তাকে ! কিন্তু একটা অচেনা মানুষের মুখ থেকে এভাবে অপমানিত হওয়াটা যেন কিছুতেই সহ্য হচ্ছে না ।
নিজেকে ভীষণ অসহায় লাগছে তার ।
বাবা-মা যদি আজ বেঁচে থাকতেন , তাহলে হয়তো এসব কিছুই হতো না !
হেলিনা শিকদারের জেদের কাছে যেমন তার স্বামী শারফুল শিকদার সব সময় হার মেনে যান , তেমনি ছেলের জেদের কাছেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে ।
তিনি যতটা রাগী এবং জেদি , তার ছেলে জায়েদ যেন তার দ্বিগুণ ।
তবে এবার ছেলের জেদের কাছেই হার মেনে ইনায়ার সঙ্গে জায়েদের বিয়ে দিতে রাজি হয়েছিলেন তিনি । মেয়েটাকে তার মোটেও পছন্দ ছিল না । ছেলে যে ইনায়া নামের মেয়েটাকে পছন্দ করে সেটা তিনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন ।
যতই ভাইয়ের মেয়ে হোক না কেন , নিজের ছেলের জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দিতে রাজি ছিলেন না । তাই ছেলের পছন্দের মানুষটি সম্পর্কে খোঁজখবরও নিয়েছিলেন ।
কিন্তু ছেলের বউ হিসেবে ইনায়া কে তার মোটেও পছন্দ হয়নি । এই সম্পর্কের ব্যাপারে বরাবরই তিনি নারাজ ছিলেন । তবুও ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত মেনে নিতে হয় ।
ভেবেছিলেন নওশিনের একটা ব্যবস্থা করবেন । কারণ জায়েদ তো নওশিনকে বিয়ে করতে একেবারেই নারাজ ।
আজ ইনায়ার সঙ্গে জায়েদের বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু আল্লাহর শুকরিয়া ইনায়া কে পাওয়া যাচ্ছে না ।
হেলিনা শিকদারের ছোট ভাই , অর্থাৎ ইনায়ার বাবা জাফরুল আহমেদ বড় বোনের সামনে মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বললেন_
আমি আন্তরিকভাবে দুঃখিত আপু । আমি ভাবতে পারিনি আমার মেয়ে এমন একটা কাজ করবে , ইনায়া কে কোথাও খুঁজে পাইনি আপু ।
হেলিনা শিকদার নিজের মুখের গাম্ভীর্য বজায় রেখে বললেন_
ভালোই করেছে ভবিষ্যতে বাড়িতে আসলে আমাকে জানিয়ে দিও আমি ধন্যবাদ জানাব ।
জাফরুল আহমেদ যেন হেলিনা শিকদারের কথাটা ঠিক হজম করতে পারছেন না ।
স্বাভাবিকভাবে এখন মা - ছেলের অগ্নি তাণ্ডব চালানোর কথা ছিল । কিন্তু এমনটা হচ্ছে না ,
ছেলে না হয় অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে । একটা রুমে চুপচাপ মাথা নিচু করে বসে আছে জায়েদ । তার প্রেমিকা তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে । তাই হয়তো এমন নিশ্চুপ হয়ে আছে ।
ইনায়া আর জায়েদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়েও হতে যাচ্ছিল , কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত কী করল ।
জায়েদের চুপচাপ থাকাটা মানা যায় কিন্তু হেলিনা শিকদারকে এমন শান্ত দেখে তিনি অবাকের ওপর অবাক হচ্ছেন ।
শুধু তিনি নন , হেলিনা শিকদারের রাগ সম্পর্কে যাদের ধারণা আছে তারাও সবাই এমন ঘটনায় অবাক ।
এতক্ষণে হেলিনা শিকদারের রাগের তাপে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা ছিল । অথচ কিছুই হচ্ছে না চারপাশটা কেমন অস্বাভাবিক শান্ত হয়ে আছে ।
জাফরুল আহমেদের ভাবনার মাঝেই হেলিনা শিকদার বলে উঠলেন_
জাফরুল যাও , তোমার দুলাভাইকে বলো আমার সঙ্গে দেখা করার জন্য ।
জাফরুল আহমেদ আর কিছু বললেন না , শারফুল শিকদারকে ডাকতে চলে গেলেন । কিছু প্রশ্ন করার সাহস ও হচ্ছে না যদি আবার চড় বসিয়ে দেন ! হেলিনা শিকদারের মুখের চেয়ে হাতই যেন বেশি চলে ।
কিছুক্ষণ পর শারফুল শিকদার এসে উপস্থিত হলেন হেলিনা শিকদারের সামনে ।
হেলিনা শিকদারের পরনে জামদানি শাড়ি গলায় মুক্তার মালা , কানে মুক্তার দুল , নাকে ডায়মন্ডের নাকফুল আর হাতে একগাছি চুড়ি । মুখজুড়ে গম্ভীরতা , ব্যক্তিত্বে এক অদ্ভুত দাপট । চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন তিনি ।
তাকে দেখে মনে হচ্ছে যেন তার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছেন । অবশ্য তার স্ত্রীও প্রধানমন্ত্রীর চেয়ে কম কিছু নন !
হেলিনা শিকদারের সামনে চেয়ার টেনে বসলেন শারফুল শিকদার ।
সঙ্গে সঙ্গে হেলিনা শিকদার বললেন_
আমি আজই নওশিন আর জায়েদের বিয়ে দেব তোমার কী মত ?
শারফুল শিকদার মাথা নাড়ালেন । তিনি তো হেলিনা শিকদারের যেকোনো মতামতেই এক কথায় রাজি । কারণ তিনি জানেন হেলিনা শিকদার যা সিদ্ধান্ত নেন , তা পরিবারের ভালোর জন্যই নেন ।
কিন্তু স্বামীর এমন নীরব সম্মতি উনার মোটেও পছন্দ হলো না রাগী কণ্ঠে বললেন_
কী হলো ? কথা বলছ না কেন ?
আমি রাজি , তাছাড়া নওশিন মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে ।
স্বামীর কথা শুনে সন্তুষ্ট হলেন হেলিনা শিকদার । আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে গেলেন । উদ্দেশ্য নওশিনের কাছে যাবেন ।
নওশিন রুমে চুপচাপ বসে আছে এমন সময় বাইরে থেকে হেলিনা শিকদারের কণ্ঠ শুনে নড়েচড়ে বসল সে ।
বাইরে থেকে ভারী অথচ মায়া মাখা কণ্ঠে তিনি বললেন_
আসব নওশিন মা ?
নওশিন ভেতর থেকে উত্তর দিল_
আসুন আম্মু ।
হেলিনা শিকদারকে আম্মু ডাকার কারণ হলো , তিনি নিজেই নওশিনকে বলেছেন তাকে আম্মু বলে ডাকতে । তাই এখন থেকে নওশিন তাকে আম্মু বলেই ডাকে ।
হেলিনা শিকদার রুমে ঢুকে নওশিনের দিকে এগিয়ে গেলেন । মমতা মাখা হাতটা নওশিনের মাথায় রাখলেন । তারপর স্বভাবসুলভ গম্ভীর সুরেই বললেন_
আমি তোমাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব আম্মু । তুমি কি রাজি ? আমার ছেলেকে বিয়ে করবে ?
নওশিন কেঁপে উঠল , সে শুনেছে জায়েদের যে মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে ।
নওশিন কাঁপা কণ্ঠে বলে_
আম্মু উনি তো আমাকে পছন্দ করেন না । উনি আমাকে আগলি আর নোংরা বলেছেন । এমনকি এটাও বলেছেন আমি যদি আর উনার সামনে যাই তাহলে উনি আমাকে জানে মেরে ফেলবেন ।
হেলিনা শিকদার দীর্ঘশ্বাস ফেললেন ছেলেটা তার বড্ড গাঁড় তেড়া । বিয়ে করবে না বলে ছোট মেয়েটাকে পর্যন্ত ভয় দেখিয়েছে ।
নওশিনকে ভরসা জুগিয়ে বললেন_
তোমার আম্মু তো আছে তোমার পাশে কিছুই হবে না , আম্মু । কয়েক দিন একটু রাগ দেখাবে তারপর ঠিক হয়ে যাবে ।
নওশিন কিছুক্ষণ ভাবল সে যেদিকেই যাবে , সেদিকেই যেন তার জন্য বিপদ অপেক্ষা করছে । এই রাগী লোকটাকে বিয়ে করলে অন্তত এই মহিলার মতো একজন মানুষ তার পাশে থাকবে । বিপদে তাকে আগলে রাখবে । আর সে যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে হয়তো আবার সেই অতল সমুদ্রে হারিয়ে যাবে ।
ছোট করে বলে_
হুম... আমি রাজি আম্মু ।
নওশিনের কথা শুনে মনে মনে আলহামদুলিল্লাহ বললেন হেলিনা শিকদার । তারপর নওশিনকে বললেন_
কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে এসে তোমাকে সাজিয়ে দেবে মা । তুমি সুন্দর করে সেজে নিও ।
কথাটা বলে বেরিয়ে গেলেন তিনি এবার উদ্দেশ্য ছেলের রুম । দরজায় নক করলেন কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এল না তাই অনুমতি না পেয়েই রুমে ঢুকে গেলেন ।
গম্ভীর সুরে বললেন_
আমি তোমার কথা মেনে নিয়েছিলাম যেহেতু তুমি এতে সফল হওনি এটা তোমার ব্যর্থতা । তাই এবার আমার কথা তোমাকে মেনে নিতে হবে ।
আম্মু...
আমি তোমার আর কোনো কথাই শুনব না । তোমাকে নওশিনকে বিয়ে করতেই হবে ।
আমি বলে দিচ্ছি আম্মু ! তুমি যদি আমাকে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দাও আমি ওকে খুন করে ফেলব ।
এটা পরে দেখা যাবে তুমি কী করো । এখন তোমাকে বিয়েটা করতেই হবে ।
নো ! আম্মু আমি এই কালী মেয়েকে জীবনেও বিয়ে করব না ।
সঙ্গে সঙ্গে জায়েদের গালে একটা চড় পড়ল ।
জায়েদ অগ্নি দৃষ্টিতে তাকাল মায়ের দিকে ।
হেলিনা শিকদার রাগী কণ্ঠে বললেন_
চোখ নামাও জায়েদ , আমি তোমার মা । আমি যা বলেছি তাই হবে আর এটাই ফাইনাল ।
কথাটা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন হেলিনা শিকদার । সঙ্গে সঙ্গেই জায়েদের রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা গেল ।
কিছুক্ষণ পর রুম থেকে আর কোনো শব্দ না আসায় জাকির কাঁপা পায়ে দরজার সামনে এগিয়ে গেল । বেশ কয়েকবার নক করল কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এল না ।
তাই বাধ্য হয়েই বিনা অনুমতিতে রুমে প্রবেশ করল।
হাতে থাকা কালো রঙের বিয়ের শেরওয়ানিটা জায়েদের দিকে এগিয়ে দিল জাকির । তারপর কাঁপা কণ্ঠে বলে_
ভাই এটা আপনার বিয়ের শেরওয়ানি । রেডি হয়ে নিচে যেতে বলেছেন ম্যাডাম ।
সঙ্গে সঙ্গে জাকিরের গালে পরপর দুটো শক্ত চড় পড়ল । কাঁপা স্বরে জাকির বলে_
আমি কী করেছি ভাই ?
জাস্ট গেট আউট !
জাকির যেন প্রাণ ফিরে পেল এই অসুরের রুমে কে-ই বা থাকতে চায় ! বের হতে পারলেই বাঁচে । নাহলে কখন এই অসুর তার মতো ভালো মানুষের ওপর আবার হাত তুলে বসে তার ঠিক নেই ।
এই ছেলে আর মায়ের মাঝে পড়ে সে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে । যেই যখন পারছে ঠাস - ঠুস মেরে দিচ্ছে আর বকা তো একদম ফ্রি ।
এর মধ্যেই আবার বাঘের গর্জন শোনা গেল_
জাকির রুম থেকে বেরিয়ে যা , নাহলে তোকে খুন করে ফেলব ।
জায়েদের কথা শুনে আর এক মুহূর্তও দাঁড়াল না জাকির । তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল ।
নওশিন দাঁড়িয়ে আছে আয়নার সামনে । তার পরনে ভারী কালো জামদানি শাড়ি । গলায় , হাতে ও কানে ভারী ভারী গয়না । এই পনেরো বছর বয়সেই তাকে নিয়ে দ্বিতীয়বারের মতো বউ সাজানো হচ্ছে ।
আগেরবার ছিল লাল শাড়ি আর এবার কালো ।
অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নওশিন । সে এমনিতেই শ্যাম বর্ণের অধিকারী তার ওপর কালো শাড়ি ! নিজেকে কেমন অদ্ভুত লাগছে ।
তবে আশ্চর্যের বিষয় লাল শাড়ির সাজের চেয়ে এই কালো শাড়ির সাজেই নিজেকে বেশি সুন্দর লাগছে তার ।
মনে মনে প্রশ্ন জাগল সে তো সুন্দর নয় তাহলে আজ নিজেকে এত সুন্দর লাগছে কেন ?
মানুষ বলে কালো রং নাকি অশুভ । সেও কি অশুভ ছিল ? তাহলে আজ কেন একটা শুভ দিনে তাকে কালো রঙে রাঙিয়ে দেওয়া হলো ?
কিছুই জানা নেই তার আর জেনেই বা কী করবে ? জীবনটাই তো আজানা এক পথে এগিয়ে যাচ্ছে ।
এমন সময় কয়েকটা মেয়ে এসে তাকে নিয়ে যেতে লাগল ।
অন্যদিকে জায়েদের পরনে কালো শেরওয়ানি । ফর্সা , সুঠাম দেহে বেশ মানিয়েছে পোশাকটা । বাদামি চোখজোড়া অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে । রাগের তীব্রতা এমন যেন এই মুহূর্তেই সবকিছু জ্বালিয়ে - পুড়িয়ে দিতে পারে সে ।
এর মধ্যেই চোখের সামনে নওশিনকে দেখতে পেল জায়েদ । মেয়েটাকে দেখামাত্রই তার রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল ।
এক ঝটকায় সামনে এগিয়ে গিয়ে নওশিনের গলা চেপে ধরে বলে_
কালী ! তোর খুব শখ আমাকে বিয়ে করার ? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস ? তুই কোথায় আর আমি কোথায় ! তোকে আমি খুন করে ফেলব !
এমন পরিস্থিতি দেখে কয়েকজন দ্রুত এগিয়ে এসে জায়েদ কে নওশিনের কাছ থেকে সরিয়ে নিল ।
নওশিন ভয়ে একেবারে জড়সড় হয়ে গেল আর একটু হলেই হয়তো বড় কোনো অঘটন ঘটে যেত ।
এরপর দুজনকে পাশাপাশি বসানো হলো
নওশিন ভয়ে তটস্থ হয়ে আছে । একটু আগে জায়েদ তার সঙ্গে যা করেছে তাতে মনে হচ্ছে কয়েক দিন পর হয়তো তাকে আর খুঁজেই পাওয়া যাবে না ।
কাজি সাহেব জিজ্ঞেস করলেন_
দেনমোহর কত লিখব ?
হেলিনা শিকদার এক মুহূর্ত দেরি না করে বললেন_
লিখেন জায়েদ মাহির শিকদারের দুইটা কিডনি , দুইটা চোখ , লিভার , হৃৎপিণ্ড সহ সকল সাম্রাজ্য ।
সবাই হেলিনা শিকদারের এমন কথা শুনে অবাক হয়ে গেল । জায়েদ মায়ের দিকে তাকিয়ে বলে_
আম্মু তুমি কি আমাকে মারার প্ল্যান করছ ?
হুম....তুমি যদি এই মেয়ে কে ছাড়ার কথা ভাবো তাহলে নিজের জীবন দিয়ে ছাড়তে হবে ।
জায়েদ আর কিছু বলল না । কাজি সাহেব আবারও বললেন_
তুমি কি ইকবাল সিদ্দিকীর একমাত্র কন্যা জেরিন নওশিনকে বিবাহ করতে রাজি ? রাজি থাকলে বলো কবুল ।
জায়েদ কিছুই বলল না এবার হেলিনা শিকদার হুংকার দিয়ে বললেন_
তাড়াতাড়ি কবুল বলো !
আম্মু...
বলো !
কবুল , কবুল , কবুল !
জায়েদের মুখ থেকে কথাগুলো বের হতেই উপস্থিত সবাই একসঙ্গে বলে উঠল_
আলহামদুলিল্লাহ !
কাজি সাহেব এবার নওশিনের উদ্দেশে বললেন_
তুমি কি শারফুল শিকদার এর বড় পুত্র জায়েদ মাহির শিকদারকে বিয়ে করতে রাজি ? রাজি থাকলে বলো কবুল ।
কাজি সাহেবের কথা শেষ হওয়ার আগেই হেলিনা শিকদার বাধা দিয়ে বললেন_
আমার নাম কে বলবে ? কাজি সাহেব আপনার মৃত বাপ ? ছেলে কি আমার না ?
হেলিনা শিকদারের কথা শুনে বেচারা কাজি সাহেব একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন । কোনো রকমে নিজেকে সামলে আবারও বললেন_
মা তুমি কি শারফুল শিকদার ও হেলিনা শিকদারের বড় পুত্র জায়েদ মাহির শিকদারকে বিয়ে করতে রাজি ? রাজি থাকলে বলো কবুল।
নওশিনের গলা কাঁপছে কী বলবে , কী করবে , কিছুই বুঝতে পারছে না সে ।
হেলিনা শিকদার মমতা মাখা কণ্ঠে বললেন_
ভয় পেয়ো না আম্মু , বলো ।
নওশিন এবার কাঁপা কাঁপা গলায় বলে_
কবুল , কবুল , কবুল !
সবাই একসঙ্গে বলে উঠল_
আলহামদুলিল্লাহ...
