#চলমান
পাঠ : 2
উপন্যাস : প্রণয়ের প্রণয়িণী তুমি
লেখিকা : ঐশী বিশ্বাস
বিয়ে শেষ হতে না হতেই বাইরে থেকে হইচইয়ের আওয়াজ ভেসে আসতে শুরু করল । প্রথমে বিষয়টিকে কেউ তেমন গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই একদল লোক চিৎকার - চেঁচামেচি করতে করতে বাড়ির ভেতরে এগিয়ে এলো । তাদের এমন আগমনে মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে উঠল ।
হেলিনা শিকদার বসা থেকে উঠে দাঁড়ালেন । তাঁর অভিজ্ঞ চোখ সহজেই বুঝতে পারল , কোনো একটা বিপদের আশঙ্কা রয়েছে । কপালে ভাঁজ ফেলে বজ্রকণ্ঠে ডাকলেন জাকিরকে ।
ডাক শুনে জাকির দ্রুত ছুটে এসে তাঁর সামনে দাঁড়াল ।
হেলিনা শিকদার গম্ভীর কণ্ঠে বললেন_
আমাদের লোক কোথায় ? পড়ে ঘুমাচ্ছে ? এতগুলো লোক ঢুকে গেল তারা কোথায় ছিল ?
জাকির মাথা নিচু করে বলে_
দেখছি ম্যাডাম...
কুহিক ফাস্ট ।
এতগুলো অপরিচিত মানুষের ভিড়ের মধ্যে নওশিনের চাচা ইমন সিদ্দিকী , চাচাতো ভাই সোহেল এবং সেই লোকটি কেও দেখতে পেল , যে কিছু দিন আগেও তাকে বিয়ে করতে চেয়েছিল । পরিচিত মুখগুলো চোখে পড়তেই নওশিনের হাত - পা ঠান্ডা হয়ে এলো । বুকের ভেতরটা ধক করে উঠল ।
এখন যদি তার চাচা তাকে জোর করে নিয়ে যায় তাহলে মার তো খেতেই হবে । তার ওপর সেই বয়স্ক লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে । কথাগুলো মনে পড়তেই ভয়ে নওশিনের চোখ ভরে উঠল । কিছু বুঝে ওঠার আগেই হুঁ হুঁ করে কেঁদে উঠল সে ।
নওশিনের কান্নার শব্দ কানে আসতেই জায়েদের ভাবনায় ছেদ পড়ল । এতক্ষণ সে নিজের মতো কী সব ভাবছিল , আশপাশে কী ঘটছে সেদিকে তার কোনো খেয়ালই ছিল না । নিজের স্ত্রী ভাবতেই মেজাজ বিগড়ে যাচ্ছে তার ওপর আবার এই মেয়ের কান্নাকাটি ।
একপলক নওশিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে সামনে তাকাল জায়েদ । এতগুলো অপরিচিত লোককে দেখে ভ্রু কুঁচকে গেল তার । পরিস্থিতি বুঝতে না পেরে দ্রুত উঠে দাঁড়াল ।
এদিকে ভয়ে নওশিনের কান্নার শব্দ আরও বেড়ে গেল । জায়েদ বিরক্তিতে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে_
Stupid! Stop! Don't try.
জায়েদের ধমক খেয়ে নওশিন কিছুটা চুপসে গেল। কান্নার শব্দ কমে এলো ঠিকই , কিন্তু চোখের পানি থামল না । এরই মধ্যে নিজের চাচাতো ভাই সোহেলকে তার দিকে এগিয়ে আসতে দেখে আতঙ্কে জমে গেল সে । বসা থেকে উঠে দাঁড়াতেই সোহেলের তেড়ে আসার দৃশ্য চোখে পড়ল ।
কী করবে বুঝে উঠতে না পেরে ভয়ে জায়েদের পেছনে গিয়ে দাঁড়াল নওশিন । শেরওয়ানির একপাশ আলতো করে ধরে কাঁপতে লাগল । জায়েদ অগ্নি দৃষ্টিতে পেছনে তাকাতেই নওশিন কাঁপা গলায় বলে উঠল_
আমা...কে বাঁচান প্লিজ ! ওঁরা আমাকে মেরে ফেলবে আমি যাবো না ওদের সাথে ।
এবার জায়েদ বুঝতে পারল , এতগুলো মানুষের হঠাৎ এখানে আসার কারণ কী ।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সোহেল এসে জায়েদের পাশ থেকে নওশিনকে টেনে বের করে আনল । তারপর সজোরে তার গালে একটা চড় বসিয়ে দিল । চড়ের তীব্রতায় তাল সামলাতে না পেরে জায়েদের পায়ের কাছেই মুখ থুবড়ে পড়ল নওশিন ।
এরপরও শান্ত হলো না সোহেল । নওশিনের চুলের মুঠি ধরে তাকে টেনে দাঁড় করিয়ে রাগান্বিত কণ্ঠে বলে_
কীভাবে সাহস হয় বিয়ের আসর থেকে পালিয়ে আসার ।
ব্যথায় নওশিন কেঁদে উঠল অসহায় কণ্ঠে ডাকল_
আম্মু...........
নওশিনের কথা যেন এতক্ষণ হেলিনা শিকদারের মাথাতেই ছিল না । তিনি তখন ইমন সিদ্দিকীর সঙ্গে নওশিনকে নিয়ে তর্কাতর্কিতে ব্যস্ত ছিলেন । হঠাৎ মেয়েটার অসহায় আম্মু ডাক কানে আসতেই আর এক মুহূর্ত দেরি করলেন না । দ্রুত ছুটে গেলেন তার কাছে ।
সোহেলের হাত থেকে নওশিনকে ছাড়িয়ে নিয়ে সজোরে তার গালে একটা চড় বসিয়ে দিলেন হেলিনা শিকদার ।
নিজের ছেলেকে মার খেতে দেখে ইমন সিদ্দিকী রাগে ফেটে পড়লেন । তেড়ে এলেন হেলিনা শিকদারকে মারতে । মায়ের দিকে লোকটাকে এগিয়ে আসতে দেখে জায়েদ আর স্থির থাকতে পারল না । মুহূর্তেই সামনে গিয়ে ইমন সিদ্দিকীর ডান হাত চেপে ধরে মুচড়ে দিল ।
দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলে_
আমার আম্মুকে মারতে আসার সাহস হয় কী করে তোর , জানোয়ারের বাচ্চা ! খুন করে ফেলবো ! আমাকে চিনিস তুই ? কাদের সাথে পাঙ্গা নিতে এসেছিস মাথায় আছে ? এমনভাবে তোকে আর তোর ছেলেকে মারবো তোদের চিহ্নও পাওয়া যাবে না ।
ইমন সিদ্দিকী ব্যথায় ককিয়ে উঠলেন । এমন সুঠাম দেহের অধিকারী একটা ছেলে এভাবে হাত মুচড়ে ধরলে স্বাভাবিক থাকা সত্যিই কঠিন ।
এদিকে নওশিন ভয়ে জড়সড় হয়ে হেলিনা শিকদারের পেছনে লুকিয়ে আছে । তার চোখেমুখে তখনো আতঙ্ক স্পষ্ট ।
এরই মধ্যে যে লোকটার সঙ্গে নওশিনের বিয়ে দেওয়ার কথা ছিল , সে এগিয়ে এসে হেলিনা শিকদারকে উদ্দেশ্য করে বলে_
ওকে আমার কাছে দিয়ে দাও নওশিন আমার । আমি টাকার বিনিময়ে কিনে নিয়েছি ।
লোকটার কথা শুনে হেলিনা শিকদারের চোখমুখ কঠিন হয়ে উঠল হুংকার দিয়ে বললেন_
কাকে কী বলছো মাথায় আছে ? শিকদার বাড়ির বউয়ের ওপর তুমি আঙুল তুলছো ! তার চেয়েও বড় কথা নওশিন আমার একমাত্র বৌমা । শিকদার বাড়ির ভবিষ্যৎ র্কতি , জান কেড়ে নেব ।
লোকটাও এবার হুংকার দিয়ে উঠল_
কীসের বউ , কীসের বৌমা ? আমি তার চাচা - চাচির কাছ থেকে ওকে কিনে নিয়েছি । নওশিনকে আমি বিয়ে করব !
হেলিনা শিকদার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন_
এক পা কবরে চলে গেছে এখনো বিয়ের শখ আছে ! তাছাড়া নওশিন কোনো বস্তু না যে কেনা -বেচা করবে ।
আমি এত কিছু জানি না আমার মেয়ে লাগবে ।
মেয়ে ওই তো লাগবে ! তাহলে যার কাছ থেকে নওশিনকে কিনেছেন , তাদের তো একটা মেয়ে আছে । তাকে নিয়ে নিন নওশিন কিন্তু আমার ছেলের । আমার ছেলের জিনিসে হাত দিলে কিন্তু আমার ছেলে জান কেড়ে নেয় ।
লোকটা একবার রাগান্বিত জায়েদের দিকে তাকাল। পরক্ষণেই আবার নওশিনের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে বলে_
না আমার এ মেয়েকেই লাগবে !
লোকটার এমন কথায় হেলিনা শিকদারের শান্ত মস্তিষ্কও গরম হয়ে গেল । অন্যের বাড়িতে এসে ঝামেলা করতে চাননি বলেই এতক্ষণ বিষয়টা অন্যভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু এখন যা দেখছেন , তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় ।
তিনি জাকিরকে ডেকে বললেন_
সবটি কে জেলে ঢোকানোর ব্যবস্থা কর । এমন কেস দিব যাতে মাসখানেকের আগে বের হতে না পারে ।
জাকির মাথা নাড়ল ।
এরপর হেলিনা শিকদারের লোকজন এগিয়ে এসে সবাইকে ধরে নিয়ে যেতে শুরু করল । এতক্ষণ তারা ম্যাডামের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল । এখন যেহেতু নির্দেশ পেয়ে গেছে তাই আর দেরি করল না। জাকিরের নির্দেশে সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হলো ।
এদিকে নওশিন তখনো হেলিনা শিকদারের আঁচলের এক কোণা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে ।
জায়েদ একপলক তাকাল নওশিনের দিকে ।
মনে মনে বিরক্ত হয়ে ভাবল , কয়েক দিনের মধ্যেই কালো মেয়েটা তার মাকে কীভাবে বশ করে নিয়েছে ! যার জন্য জোর করে তার বিয়েটাই দিয়ে দিলেন এই মেয়ের সঙ্গে ।
নওশিনকে কাঁদতে দেখে হেলিনা শিকদার তার কাছে এগিয়ে এলেন । পরম মমতায় চোখের পানি মুছে দিয়ে গম্ভীর অথচ স্নেহমাখা কণ্ঠে বললেন_
মা , কান্না করো না আমি আছি তো । তুমি না স্টোন মেয়ে তাহলে কান্না করছো কেন ? আম্মু থাকতে তোমার কিসের ভয় ?
নওশিন কান্নাভেজা কণ্ঠে বলে_
আম্মু ওরা আবার আসবে আমাকে নিতে । আমি যাবো না আম্মু আমাকে ওরা নিয়ে গেলে খুব মারবে ।
হেলিনা শিকদার দীর্ঘশ্বাস ফেললেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বললেন_
তোমাকে আর কোথাও যেতে হবে না আম্মু , তুমি আমার কাছে থাকবে ।
অন্যদিকে জায়েদ হনহন করে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো । কিন্তু তার আগেই শারফুল শিকদার ছেলের সামনে এসে দাঁড়ালেন ।
কোথায় যাচ্ছো ?
ঢাকা আব্বু , আমি ঢাকায় ফিরে যাবো ।
আজ আমরা ঢাকায় যাবো না আর তুমিও যাবে না।
What ! তোমাদের সমস্যা আসলে কী বলবা ? যার যা যখন তোমাদের ইচ্ছা আমার উপর চাপিয়ে দিবা ? আমাকে কী সরকারি খেলার মাঠ মনে হয় ?
শারফুল শিকদার শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন
কথা বোঝার চেষ্টা করো বাড়ির কেউ এই বিয়ে নিয়ে জানে না । তোমার দাদু ভাইকে নতুন বউ দেখাতে হবে না ? আর সবাইকেও তো জানাতে হবে । তাই আমরা আমাদের বাড়ি দিনাজপুরে যাবো ।
জায়েদ বিরক্তিতে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল_
আমি তো ওই কালী মেয়েকে বিয়ে করতে চাইনি। বিয়েটা আমাকে জোর করে করানো হয়েছে । কাজ শেষ এখন তোমরা কালীকে নিয়ে সংসার করো । আমি এই মেয়েকে নিয়ে সংসার করব না , বা কারোর সামনে পরিচয়ও দিব না বউ হিসাবে ।
একটু থেমে আবার বলে_
সেখানে ঢাকা না গিয়ে দিনাজপুরে এই কালীকে দেখানোর জন্য আমি যেতে পারবো না ।
এমনিতে শারফুল শিকদার খুব শান্ত স্বভাবের মানুষ । তবে অতিরিক্ত বাড়াবাড়ি একদম পছন্দ করেন না । ছেলের মুখে এমন কথা শুনে এবার তিনিও রেগে গেলেন ধমকের সুরে বললেন_
তুমি কবে এমন হলে ? মানুষের স্কিন কালার নিয়ে থাকে , এমনভাবে কালী বলতে তোমার লজ্জা করে না ? এসব শিক্ষা দিয়েছি আমরা তোমায় ? মেয়েটাকে যেভাবে তুমি কালী কালী করছো , মেয়েটা শুনলে কষ্ট পাবে না ? আর মেয়েটা এতটা ও কালো না । গায়ের রং উজ্জ্বল শ্যামলা ।
No, আব্বু ! সরি বাট মেয়েটা সত্যি একটা কালী । আই জাস্ট হেট দিস ।
জায়েদ ভুলে যেও না , ও তোমার বিবাহিত স্ত্রী ।
আমি মানি না আব্বু আর ভবিষ্যতেও মানবো না ।
কথাটা শেষ হতে না হতেই কোথা থেকে এসে হেলিনা শিকদার ছেলের গালে একটা চড় বসালেন বজ্রকণ্ঠে বললেন_
মানতে হবে ! আর মানতে তুমি বাধ্য । জেরিন নওশিন তোমার বউ , তোমার জীবনসঙ্গী । এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ।
No, আম্মু ! No ! বে , আমি এই মেয়েকে জীবনে ও মেনে নিব না ।
হেলিনা শিকদার এবার ছেলের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন_
যাকে পছন্দ করেছিলে , সে তো তোমায় ফাঁকি দিয়ে উড়াল দিয়ে অন্য খাঁচায় বন্দী হয়েছে । আমি খোঁজ নিয়েছি ইনায়া এখন একটা ছেলেকে নিয়ে হোটেলে আছে । তাই সব ভুলে নওশিনের সঙ্গে সুন্দর করে সংসার শুরু করো ।
আম্মু.......
গলা নিচে ! তুমি বারবার ভুলে যাও আমি তোমার জন্মদাত্রী মা । আমার সাথে আর তোমার বাবার সাথে গলা উঁচিয়ে কথা বলার সাহস করবে না তুমি।
জায়েদ এবার কিছুটা শান্ত হয়ে বলে_
সরি ফর দ্যাট আম্মু বাট আমি কোনো কিছুই মানিয়ে নিতে পারছি না আর ওই মেয়েকে তো নাই।
কথাটা বলেই দূরে দাঁড়িয়ে থাকা নওশিনের দিকে আঙুল দিয়ে ইশারা করল ।
হেলিনা শিকদার আর কোনো কথা শুনতে রাজি নন দৃঢ় কণ্ঠে বললেন_
আমি আর কোনো কথাই শুনতে চাই না তুমি গাড়িতে উঠে বসো আমরা দিনাজপুর যাবো ।
আম্মু !
যাও তুমি জায়েদ ।
মায়ের এমন কঠিন নির্দেশের পর আর কিছু বলার রইল না জায়েদের । একপ্রকার বাধ্য হয়েই গিয়ে গাড়িতে উঠে বসল রাগে তার শরীর জ্বলছে । অথচ নিজের ইচ্ছামতো কিছুই করতে পারছে না । কয়েক ঘণ্টার ব্যবধানে তার জীবনটা যেন সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে ।
কিছুক্ষণ পর জাকির এসে ড্রাইভিং সিটে বসল । পেছনের আসনে বসলেন শারফুল শিকদার , হেলিনা শিকদার আর তাদের মাঝখানে নওশিন ।
গাড়ি চলতে শুরু করল নওশিন একমনে জানালার বাইরে তাকিয়ে আছে । বাইরের দৃশ্যগুলো দ্রুত পেছনে চলে যাচ্ছে অথচ তার মনটা আটকে আছে কিছুক্ষণ আগের ঘটনাগুলোতে । শারফুল শিকদার , হেলিনা শিকদার আর তার স্বামী নামক মানুষটার সব কথাই সে শুনেছে ।
যে মানুষটার সঙ্গে তার নতুন জীবন শুরু হওয়ার কথা , সেই মানুষটাই তাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে রাজি নয় । তার ওপর বারবার গায়ের রং নিয়ে অপমান করছে ।
নওশিনের এসব ভালো লাগছে না । কিন্তু কী-ই বা করার আছে তার ? জীবনের প্রতিটি বাঁকে যেন কোনো না কোনো সমস্যা অপেক্ষা করে থাকে । নিজের ইচ্ছার বিরুদ্ধে কত কিছুই তো মেনে নিতে হয়েছে তাকে ।
তাই এবার আর কিছু ভাবতে চাইল না সে । জীবন যেদিকে যাচ্ছে যাক সে বরং সেভাবেই তাল মিলিয়ে চলার চেষ্টা করবে ।
চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে আবারও জানালার বাইরে তাকাল নওশিন । নতুন এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছে তাদের গাড়ি । আর সেই গাড়িতেই বসে আছে তার নতুন জীবনের সবচেয়ে অচেনা মানুষটি ।
