#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৩
পিনপতন নীরবতার মাঝে হঠাৎ কিছু পড়ার শব্দে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠলো জেভিনের। কান খাড়া হলো তৎক্ষনাৎ। চোখের দৃষ্টি হলো তীক্ষ্ণ।
ভড়কে গেলো এলারা। হঠাৎ করেই একটা ব্রাশ টেবিল থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। হাতে থাকা স্কাল্পচারটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে ভীত দৃষ্টিতে তাকালো সামনে ঘুরে দাঁড়িয়ে থাকা জেভিনের দিকে। এভাবে বাড়ির ভেতর ঢুকে আসার জন্য যদি তার ব্যাপারে খারাপ ভাবে জেভিন? রেগে যাবেন কি তিনি? শুকনো ঢোক গিলল এলারা।
বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো জেভিন। মুহূর্তেই দুজন দুজনের চোখে চোখ পড়লো। দৃষ্টি মিলিত হলো তাদের। জেভিনের এমন দৃষ্টিতে তাকাতে দেখে এক কদম পিছিয়ে গেলো এলারা। এভাবে তার আসা টা কি ঠিক হয়েছে জেভিনের বাড়ি? তাও একা একটা মেয়ে! তার ওপর লোডশেডিং হয়ে পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে।
মোমবাতির হলদেটে আলোয় এলারার ভীত মুখটা জেভিনের নজরে আসতেই দৃষ্টি নরম হয়ে এলো তার। দৃষ্টি হলো গভীর। আচমকাই ঠোঁট কোণ ঘেষে ফুটে ওঠলো সূক্ষ হাসি। অস্পষ্ট স্বরে বলে ওঠলো,
" ইয়েস ইট'স মাই রিয়্যা'ল বার্বিগার্ল "
হাসফাস করে ওঠলো এলারা। এদিক ওদিক তাকিয়ে এলারা আমতা আমতা করে বলে ওঠলো,
" সরি স্যার আমি আসলে এভাবে বাড়ির ভেতর ঢুকতে চাইনি। কাউকে দেখছিলাম না তার ওপর মেইন দরজা খোলা ছিলো তাই ঢুকে পড়েছি। সরি স্যার "
চমৎকার হাসলো জেভিন। তৎক্ষনাৎ তার ভাবভঙ্গি পাল্টে গেলো যেনো। এলারার দিকে এক কদম এগিয়ে বলে ওঠলো,
" নো নো ইট'স ওকে এলারা। প্লিজ কাম ইন "
গুঁটিগুঁটি পায়ে ভেতরে এগিয়ে এলো এলারা। অদ্ভুত এক মিষ্টি ঝাঁঝালো ঘ্রান এসে নাকে বারি খেলো তার। পুরো শরীর জুড়ে কেমন একটা শিহরন বয়ে গেলো।
" এনি প্রবলে'ম এলারা? "
এদিক ওদিক মাথা ঘুরিয়ে নিজেকে ধাতস্থ করে বলে ওঠলো,
" আসলে স্যার আমি স্কাল্পচার তৈরি করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে গেছি। যদি হেল্প করতেন.... "
জেভিনের ঠোঁটের হাসি দৃঢ় হলো মুহূর্তেই। হেসে বলে ওঠলো,
" ইয়াহ অফকো'র্স। প্লিজ সীট হেয়া'র "
বলেই রুমের একপাশে থাকা একটা টুলের দিকে আঙুল তাক করলো জেভিন। এলারার হাতদুটো অবশ হয়ে এলো। এতোক্ষণ ধরে একটা স্কাল্পচার ধরে রাখা কি চাট্টিখানি কথা! শক্ত করে চেপে ধরে রাখার ফলে এলারার হাত দুটো কেমন লালচে হয়ে এসেছে। সেটাকে নিয়ে এলারা টুলটার দিকে এগোতে গেলো দুটো হাত এসে স্কাল্পচারটাকে আঁকড়ে ধরলো। চমকে ওঠলো এলারা। সামনে তাকাতেই দেখতে পেলো জেভিনকে। জেভিন এলারার হাত থেকে স্কাল্পচারটাকে নিজের কাছে নিতে নিতে বলে ওঠলো,
" আমাকে বললেই পারতে। এতোক্ষণ ধরে রাখার কি দরকার ছিলো এলারা। হাতদুটো দেখো কেমন লাল হয়ে গেছে "
অবাক নেত্রে নিজের হাত দুটোর পানে তাকালো এলারা। তার কষ্ট হচ্ছে জেভিন বুঝলো কি করে? এতোকিছু খেয়াল করেছে?
চোখের সামনে তুড়ি বাজাতেই হুশ আসলো এলারার। জেভিন মুচকি হেসে বলল,
" যাও বসো "
এলারা মাথা নেড়ে টুলটায় বসতেই জেভিনও গিয়ে তার মুখোমুখি আরেকটা টুলের ওপরে বসলো। সামনে ছোটখাটো একটা ওয়ার্কবেঞ্চে স্কাল্পচারটা রেখে পেপার সরিয়ে বলে ওঠলো,
" এবার বলো কোথায় প্রবলে'ম হচ্ছে তোমার? "
এলারা মাথা নেড়ে এক এক করে সব বলল জেভিনকে। জেভিন সব শুনে বলল,
" ইউ জাস্ট চি'ল ওকে। আমি যেভাবে যেভাবে বলবো তুমি শুধু সেভাবে সেভাবে এগোবে ঠিক আছে? "
এলারা মাথা নেড়ে সম্মতি জানাতেই এলারার কাছে স্কাল্পটিং ক্লে এগিয়ে দিলো জেভিন। এলারা তক্ষুনি কোমড় বেঁধে কাজে নেমে পড়লো।
★
এলারার পূর্ন মনোযোগ স্কাল্পচারের ওপর। জেভিন গাইড করে দিচ্ছে বলে নিজেকে এখন কেমন একজন দক্ষ ভাস্কর্য শিল্পী মনে হচ্ছে এলারার। এমন একজন গাইড টিচার থাকলে বুঝি পথচলাটা এতোটা সোজা হয়ে যায় এলারার জানা ছিলো না।
জেভিন ওঠে গিয়ে নতুন করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিলো। যখন লোডশেডিং হয়েছে তখনই ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ার বিকট আওয়াজ শুনেছে সে। রাতের আঁধারে পুরো এলাকা নিকষকালো অন্ধকারে ঢেকে আছে। অবশ্য পুরো এলাকাতে আছেই শুধু তার বাড়িটা। আর রাস্তায় থাকে ল্যাম্পপোস্টগুলো। তাই কারেন্ট এতো তারাতারি আসবে বলে আশা করা যায় না।
নতুন মোমবাতির আলোয় নতুন করে রুমটা যেনো জীবন পেলো। রমরমিয়ে আলোকিত হলো আধো অন্ধকার রুম। জেভিন ঘুরে গিয়ে এলারার মুখোমুখি হয়ে বসলো। উরুতে কনুই ঠেকিয়ে মুখে হাত দিয়ে পূর্ন দৃষ্টিতে তাকালো মনোযোগী এলারার দিকে। তার দৃষ্টি স্কাল্পচারের দিকে সীমাবদ্ধ। পড়নে সফেদ রাঙা ট্যাঙ্ক টপ আর ঢিলেঢালা ব্যাগি প্যান্টস। হাফ কার্ল চুলগুলো মেসি বান করা। কপালে দু পাশে এসে বাঁকানো কিছু চুল এসে দুলে ওঠছে।
স্টুডিও রুমের সাথে লাগোয়া ব্যালকণি থেকে কিছুক্ষণ পর পর দমকা হাওযা এসে মোমবাতির শিখাটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এলারার দোল খেতে থাকা চুলগুলো একটু পর পর বাতাসের কারনে এসে এলারার গাল স্পর্শ করে যাচ্ছে। তা দেখে বড্ড ঈর্ষান্বিত হলো জেভিন। ভেতরে ভেতরে আপসোসে ভরে ওঠলো।
চুলগুলো কেন এলোমেলো হয়ে তার লিটল কুইনকে স্পর্শ করবে? তার জায়গায় সে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতো? তাহলে তো সে এলারার নরম গাল দুটোকে একটু ছুঁয়ে দেখতে পারতো। সে কেন পারছেনা তার কুইনকে একটু ছুঁয়ে দিতে? এইযে এলারা তার নরম মাখনের মতো হাতদুটো দিয়ে কতো যত্ন নিয়ে নির্জীব একটা বস্তুকে তৈরি করছে, স্কাল্পচারটার জায়গায় আজ সে থাকলে সেই নরম, উষ্ণ স্পর্শ তো সে অনুভব করতো! সে কেন নেই? তার তো কুইনের স্পর্শ চাই। নরম, উষ্ণ ভালোবাসাময় স্পর্শ। এই নির্জীব স্কাল্পচারও তার কুইনের স্পর্শ পাচ্ছে। বাতাসও তার গাল ছুঁয়ে যাচ্ছে। অথচ সে? এতটা কাছে থেকেও কিছুই ছুঁতে পারছে না! কবে পাবে এই সব কিছু নিজের করে সে?
ক্লে তে মেখে যাওয়া এলারার হাতদুটোতে চোখ বুলাতে গিয়েই ভ্রু কুঞ্চিত হলো জেভিনের। মোমবাতির হলদেটে আলোয় স্পষ্ট চোখে পড়লো এলারার বাম হাতের কালচে দাগটার দিকে। উহু! একটা নয়। চারটে দাগ!
" তোমার হাতে ওগুলো কিসের দাগ এলারা? "
কাজ থেমে গেলো এলারার। চকিত দৃষ্টিতে তাকালো জেভিনের পানে। তার থেকে চোখ ফিরিয়ে তার বাম হাতের দিকে তাকালো একবার। দাগগুলো এখনো যায়নি। কেমন জ্বলজ্বল করছে কালচে রেখাগুলো। এগুলোর জন্য তাকে টিটেনাসও দিতে হয়েছিলো। ঢোক গিলে এলারা হেসে বলে ওঠলো,
" সেরকম কিছুই না স্যার ওই আরকি একটু কেটে গিয়েছিলো "
" কিন্তু এগুলো তো নখের আঁচড়ের দাগ মনে হচ্ছে! "
এলারার কথার পরমুহূর্তেই বলা জেভিনের কথায় মিইয়ে গেলো এলারা। চোর ধরা পড়বার মতো এদিক ওদিক তাকালো। এতে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো জেভিনের। তার বার্বিগার্ল কি তার থেকে কিছু লুকাচ্ছে?! মাথার ভেতরে কয়েক সেকেন্ডেই কয়েক সপ্তাহ আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটালো জেভিন। চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে পুনরায় বলে ওঠলো,
" স্কাল্পচার তৈরির জন্য মিস সুজানার কাছে কেন হেল্প চাইলে না তুমি এলারা? সে তো তোমাদের গাইড টিচার "
মিস সুজানার প্রসঙ্গ উঠতেই মনটা বিষিয়ে ওঠলো এলারার। মিনমিনে কন্ঠে শুধালো,
" ম্যাম ব্যস্ত ছিলেন তাই তিনি হেল্প করতে পারেননি "
এলারার নত মুখপানে জেভিন তার সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করলো।
" এই সময় এতো কিসের ব্যস্ততা ওনার? "
ঢং ঢং ঢং
দেয়ালে ঝুলে থাকা কাঠের কারুকার্য করা অ্যান্টিক পেন্ডুলাম ঘড়িটা ঠিক বারোটা বাজতেই ঢং... ঢং... করে বারোবার ঘণ্টাধ্বনি ছড়িয়ে দিল। নিচে ঝুলে থাকা পিতলের দোলকটা ধীর ছন্দে এদিক-ওদিক দুলতে লাগল তৎক্ষনাৎ। দুজনই সেদিকে দৃষ্টিপাত করলো।
সেই প্রসঙ্গ সেখানেই স্টপ করে দিলো জেভিন। এলারার দিকে তাকিয়ে গমগমে গলায় বলে ওঠলো,
" হাত ধুঁয়ে এসো তোমার এখন বাড়ি যাওয়া উচিত "
এলারা মাথা নাড়লো। জেভিন ওয়াশরুম দেখিয়ে দিতেই পা বাড়ালো সেদিকে। হাত ধুঁয়ে ওয়াশরুম থেকে বেরোতেই এতোক্ষণে পুরো রুমটায় চোখ পড়লো এলারার। রুমটা বেশ বড়। বিভিন্ন পেইন্টেড ক্যানভাস, চোখ ধাঁধানো ভাস্কর্য, রং তুলি দিয়ে পুরো রুমটা নান্দনিক ভাবে পরিপাটি করে সাজানো। মোমবাতির আলোয় মন কাড়ার মতো রুমটার পরিবেশ তৈরি হয়েছে। রুমের এক কোণায় রাখা ছোট বড় নিউ ক্যানভাস।
চোখ মুখ কুঁচকে ফেলল এলারা। অন্যদিকে তার রুমটা দেখো বড্ড অগোছালো করে রেখেছে সে। ছোট রুম হলেও পরিপাটি করে গুছিয়ে রাখলে তার রুমটাও সুন্দর দেখাতো। ছেলে হয়ে যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে তাহলে এলারা মেয়ে হয়ে কি করলো জীবনে! নিজের ওপরেই ধিক্কার জানালো এলারা।
" তোমার স্কাল্পচারটা এখানেই থাক, নিয়ে যেতে গেলে শেইপ নষ্ট হওয়ার চান্স থাকবে। কাল এসে বাকিটুকু কমপ্লিট
করো "
তড়িৎ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা জেভিনের পানে তাকালো এলারা। কথাটা অবশ্য মন্দ বলেনি। সাইকেল দিয়ে আনার সময়ই তার অনেক কষ্ট হয়েছিলো। এখন নিতে গেলে তার সব কষ্টের ওপর পানি ঢেলে দেওয়া হবে। মাথা নেড়ে সম্মতি জানালো এলারা। জেভিন দরজার কাছ থেকে কিছুটা পিছিয়ে যেতেই রুম থেকে বেরিয়ে এলো এলারা।
" একা একা কোথায় যাচ্ছো তুমি? "
হকচকিয়ে গেলো মেয়েটা। পেছন ঘুরে দেখলো জেভিন কেমন চোখা দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। আমতা আমতা করে বলে ওঠলো,
" কেন স্যার বাসায়? "
" আমি তোমাকে পৌঁছে দিয়া আসবো চলো আমার সাথে "
বিস্ময়ে চোখদুটো বড় বড় হয়ে গেলো এলারার। হৈ হৈ করে বাঁধ সেধে বলল,
" না না স্যার তার কোনো প্রয়োজন নেই। আমি সাইকেল নিয়ে এসেছি। চলে যেতে পারবো। "
"ইট'স নট অ্যা রিকোয়ে'স্ট, এলারা "
জেভিন আর একবারও পেছনে তাকালো না। সামনের দিকে হাঁটতে হাঁটতেই গম্ভীর স্বরে বলে উঠল,
"গো ফাস্ট "
তব্দা খেয়ে গেলো মেয়েটা। পরমুহূর্তেই লিভিং রুম থেকে পুনরায় জেভিনের কন্ঠস্বর ভেসে আসতেই দৌঁড় লাগালো সেদিক।
চলবে......
