#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০২
চারদিক মুখোরিত হয়ে আছে পাখির কিচিরমিচির শব্দে। সকালের স্নিগ্ধ আলো দিনটাকে যেনো নবজীবন দিয়েছে। ক্লাসরুমে এসেই স্লাইডিং জানালা খুলে দিলো এলারা। ওমনি সকালের নরম রোদ এসে আছড়ে পড়লো ক্লাসরুমটায়। মুহূর্তেই জ্বলমল করে ওঠলো পুরো রুমটা। মুখের ওপর রোদের ছিঁটা এসে পড়তেই চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলল এলারা। ঠোঁটে ফুটে ওঠলো স্নিগ্ধভরা হাসির রেখা। পিটপিট করে চোখ খুলে স্বচ্ছ আকাশে ভাসমান তুলার ন্যায় বিচরন করতে থাকা মেঘেদের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ। প্রানভরে টেনে শ্বাস নিলো।
রাতের বৃষ্টির পর গাছের পাতা আর মাঠের ঘাসগুলোকেও কেমন জীবন্ত ও ফুরফুরে মনে হচ্ছে। ঘাসের ওপর কোথাও কোথাও ফোঁটায় ফোঁটায় পানির কণা জমে আছে। যা কিনা রোদের তোপে মুক্তার ন্যায় ঝিকিমিকি করছে। এক দমকা হাওয়া এসে ছুঁয়ে দিলো এলারার সর্বাঙ্গ। চোখ বুজে অনুভব করলো সেটা। কিঞ্চিৎ হেসে পাশ ফিরে তাকালো রুমটার এক কোণায় ঝুলিয়ে রাখা খাঁচাটার দিকে। সেটার স্ট্যান্ডের ওপর কেমন ভদ্র বাচ্চার মতো বসে আছে সবুজ রাঙা টিয়া পাখি। মাথা কাত করে চোখ পিট পিট করে তার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো!
টিয়া পাখিটাকে মূলত আনা হয়েছিলো তাদের আর্ট করার মডেল হিসেবে। তারপর থেকে পাখিটা এখানেই আছে। সারাদিন এখানে বসে এটা সেটা খায়, আর রাত হলে ইন্সটিটিউটেরই একজন টিচার সঙ্গে করে নিয়ে যান। সারাদিন এলারা এখানেই থাকে বিধায় পাখিটার সঙ্গে তার ভাব জমেছে প্রচুর। এখন ভালো বাচ্চাটি হয়ে বসে থাকলেও যখনই প্র্যাকটিস ক্লাস শুরু হবে তখনই তার বকবকানির যাত্রা শুরু হবে। সেরকমভাবে কথা বলতে না পারলেও ছোটখাটো কয়েকটা বাক্য শিখেছে যা কিয়ৎক্ষন পর পর পুনরাবৃত্তি করে এই যা!
মাঝে মাঝে টকটকে লাল ঠোঁট দিয়ে চুকচুক করে যখন কাঁচা মরিচ কি নির্দ্বিধায় খেয়ে ফেলে তখন এলারা অবাক নেত্রে দেখে সেই দৃশ্য। সবাই টিয়া পাখিটাকে পছন্দ করলেও মিস সুজানার দুচোখের শত্রু যেনো এই অবোঝ প্রাণীটা। অবশ্য এর কিছু কারণও আছে। টিয়া পাখিটার দিকে এগিয়ে গেলো এলারা।
হাত বাড়িয়ে খাঁচার বাহির থেকেই আদুরে কন্ঠে বলে ওঠলো,
" এই যে মিস্টার মিঠু। আজ এতো শান্ত কেন হ্যাঁ? পরে বকবক করলে কিন্তু মিস সুজানা তোমার বারোটা বাজাবে বুঝলে! "
টিয়া পাখিটা মুখ ঘুরিয়ে ফেলল তৎক্ষনাৎ। কিড়মিড় করে কেমন শব্দ তুললো মুখের ভেতর। এলারার চোখ বড় বড় হয়ে গেলো বিস্ময়ে। পাখিটা কি মিস সুজানার নাম শুনে মুখ ঘুরিয়ে ফেলল? এখন কি গালাগাল করছে আবার? চোয়াল ঝুঁলে পড়লো এলারার। এই পাখির সঙ্গে বন্ধু পাতানোর পর থেকে অবাক হওয়ার শেষ নেই তার।
" এলা... এলারা। বন্ধু... বন্ধু "
মিঠুর কন্ঠস্বরে ভাবনার জাল ছিঁড়ে বেড়িয়ে এলো এলারা। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো দৃঢ় হাসি।
" তুমিও আমার খুব ভালো বন্ধু মিঠু। ইউ আর মাই স্পে'শাল ফ্রেন্ড ফর'এভার ডি'য়ার "
তৎক্ষণাৎ পাখিটা বলে ওঠলো,
" এলারার প্রিন্স এসেছে... এলা প্রিন্সেস। প্রিন্সেসের প্রিন্স এসেছে! "
খিলখিলিয়ে হেসে ওঠলো এলারা। কোমড়ে হাত দিয়ে বলে ওঠলো,
" তাই বুঝি! তা এটাও বলে দাও আমার রূপকথার প্রিন্স এখন কোথায়? আমিও দেখি তাকে। প্রিন্সেসের তার প্রিন্সকে দেখার ইচ্ছা হয় না বুঝি?! "
মিঠু তার কথা আদৌও শুনেছে কিনা কে জানে! সে নিজের মতোই গৎবাঁধার ন্যায় বলতে লাগলো,
" প্রিন্স এসেছে... প্রিন্স এসেছে। এলারা প্রিন্সেস... এলারা প্রিন্সেস "
ঠোঁট ওল্টালো এলারা।
" তুমি খুব পঁচা হয়ে গেছে মিঠু। আমার প্রিন্স এসেছে সেটা বলতে পারছো আর সে কে তা বলতে পারছো না? দিস ইজ নট ফে'য়ার মিঠু "
পাখিটির দৃষ্টি ঘুরলো অন্য পানে। একাধারে বলতে শুরু করলো,
" প্রিন্স আসছে... প্রিন্স আসছে... প্রিন্স, প্রিন্স "
কপাল গুটালো এলারা। এটা ঠিক যে সে তার প্রিন্সের অনেক কাল্পনিক আজগুবি গল্প বলেছে মিঠুর কাছে। কিন্তু আজ হঠাৎ এতো কেনো তার কাল্পনিক প্রিন্সের নাম জপছে মিঠু? কাহিনী কি? পারছেনা যেনো গলা ফাটিয়ে একই কথা বলতে!
" মিস এলারা নূর! "
শীতল, গভীর এক কন্ঠে চমকে ওঠলো এলারা। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা শ্রোত বয়ে গেলো যেনো। চকিত নয়নে পেছন তাকাতেই জেভিনকে এক হাত পকেটে গুঁজে মাথা কিঞ্চিৎ কাত করে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। চুলগুলো ক্ষানিক এলোমেলো। দুই একটা চুল এসে কপালে পড়ে আছে। ঠোঁটের কোণায় সূক্ষ্মতর হাসি। খুব বেশি খেয়াল না করলে তা চোখে পড়বার কথা নয়। এলারা কি খুব বেশি খেয়াল করেছে তাহলে? নিজের আচরণেই তব্দা খেয়ে গেলো মেয়েটা।
তখনই এক এক করে রুমে প্রবেশ করতে লাগলো স্টুডেন্টরা। রুমে প্রফেশনাল একজন আর্ট টিচারকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো তারা। জেভিন লুরেন্ট। প্রফেশনালি আর্ট শেখান তিনি। তবে তারা মিস সুজানার অধীনে থেকে আর্ট শিখছে। এখানে হঠাৎ করে টিচার জেভিন লুরেন্টের আসার কথা নয়।
জেভিনের থেকে চোখ ফিরিয়ে রুমে আসা স্টুডেন্টদের দিকে তাকালো এলারা। কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হয়তো জেভিনকে তারা মোটেও আশা করেনি এখানে। স্টুডেন্টদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালেন মিস সুজানা। রুমে ঢুকে সকলের উদ্দেশ্যে বলে ওঠলেন,
" কি হলো তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? তারাতারি নিজেদের কাজ শুরু করো। গো ফাস্ট "
সাত আটজন দাঁড়িয়ে থাকা স্টুডেন্টদের থেকে একজন মিস সুজানার কাছে গিয়ে ফিসফিস করে বলল,
" ম্যাম লুরেন্ট স্যার! "
ভ্রু কুঁটি করেই সামনে তাকাতেই মুহূর্তেই তা মিলিয়ে গেলো যেনো। হাসি হাসি মুখে এগিয়ে গেলো জেভিনের দিকে।
" মিস্টার লুরেন্ট! আপনি এখানে? এনি প্রবলেম? "
বলতে না বলতেই তার চোখ গেলো এলারার দিকে। এলারা কেমন কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা বেশ অস্বস্তিতে পড়েছে। একনাগাড়ে একটা লোক এভাবে তার দিকে তাকিয়ে থাকলে অস্বস্তি হওয়ার নয় বুঝি!
কপাল কুঁচকালেন মিস সুজানা। কন্ঠে কিছুটা রাগ ঢেলে বললেন,
" এলারা কি আবার কিছু করেছে মিস্টার লুরেন্ট? ওহ গড ! এই মেয়েটাকে নিয়ে যে কি করবো! এলারা কি করেছিস তুই? একটা ঝামেলা না পাকালে তোর শান্তি হয় না তাই
না? "
ঘন ঘন মাথা নাড়লো এলারা।
" না না ম্যাম আমি কিছু করিনি বিশ্বাস করুন "
" জাস্ট সাট আপ! না করলে স্যার এমনি এমনি এখানে এসেছেন? ডিজগাস্টিং! "
মিস সুজানার ধমকে চুপ করে গেলো এলারা। এই মানুষটাকে সে কখনোই কোনোকিছু বিশ্বাস করাতে পারবে কি না সে জানে না। তাকে তো সবসময়ই অবিশ্বাস আর দোষারোপ করা হয়। এ আর এমন কি!
জেভিনের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটার পানে চাইলো একবার। এই তো কিছুক্ষণ আগেই কেমন খিলখিল করে হাসছিলো! হঠাৎ করেই কেমন মুষড়ে পড়লো মেয়েটা! চোয়াল ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হয়ে এলো। দাঁতে দাঁত চেপে কেমন ভয়ঙ্কর চোখে তাকালো মিস সুজানার পানে। সেটা থোরাই না দেখলো রমনীটি। দেখলে বুঝি এখনই তাকে কাবু করে ফেলার জন্য যথেষ্ট ছিলো।
" ডাইনি সুজানা... ডাইনি সুজানা .... রাক্ষুসে, রাক্ষুসে,, "
চকিত দৃষ্টিতে সকলে ফিরে তাকালো খাঁচায় বসে বাদাম খেতে থাকা টিয়া পাখিটার দিকে। কেমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাদাম খাচ্ছে আর বুলি আওড়াচ্ছে দেখো! যেনো সে এটা বলে খুবই মজা পাচ্ছে।
তেলে বেগুনে জ্বলে ওঠলো মিস সুজানা। যার তার সামনে তাকে এসব বলে অনবরত অপমান করে চলে দুইদিনের টিয়া পাখি। তার বড় ধারালো নখ দিয়ে চেপে ধরলেই তো হাওয়া ফুস হয়ে যাবে, এতো বড় বড় কথা আসে কি করে এইটুকু একটা জিনিসের?! ক্লাসের উপস্থিত সকলে মুখে হাত দিয়ে হাসি চেপে যাওয়ার চেষ্টা চালালো। এলারা ভীত দৃষ্টিতে একপলক তাকালো সবুজ রঙের প্রানীটির দিকে। এমন কথা না বললে কি চলে না প্রাণীটির?
★
সকলে যে যার মতো নিজেদের কল্পনার দৃশ্যকে বাস্তবে ক্যানভাসে ফুটিয়ে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ বা ভাস্কর্য বানানোর চেষ্টায় মগ্ন। তাদের সকলকে তদারকি করে চলেছেন মিস সুজানা। কোন জিনিসটা কিভাবে আঁকতে, কিভাবে ভাস্কর্যের মুখমন্ডল তৈরি করা প্রয়োজন সেসব দেখিয়ে দিচ্ছেন তিনি।
তার অন্য পাশেই রুমের এক পাশে বসে এক মনে পটারি হুইল ঘুরিয়ে ক্লে দিয়ে কিছু বানানোর চেষ্টায় আছে এলারা। হাতের চাপে বারংবার কেমন এঁকেবেঁকে যাচ্ছে ক্লেটা। সঠিক রূপটাই দিতে পারছে না সে। বার কয়েক তার কাছে মিস সুজানা আসলেও দেখিয়ে দেওয়ার বদলে ওল্টো আরো যেনো তিনি তার কনফিডেন্স ভঙ্গ করতে এসেছেন। তাই তো সে নিজের মতোই বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ইন্সটিটিউটে একমাত্র বন্ধু বলতে মিঠুই আছে তার সঙ্গী। আর নাহলে কম বেশি সকলেই তাকে লুজার বলেই হেয় করে সবসময়। আচ্ছা আজ যদি তার বাবা - মা থাকতো তাহলে কি তার সাথে তারা এমন করতে পারতো? তাকে এতোটা অবহেলা করতে পারতো?
যখন সে নিজের ভাবনায় মশগুল তখনই তার ক্লে তে চটচটে হয়ে যাওয়া হাত দু'টুর ওপরে এসে আরো এক জোড়া রুক্ষ পুরুষালি হাত আঁকড়ে ধরলো যেনো। চমকে ওঠলো এলারা। সামনে তাকাতেই দেখতে পেলো তার সামনে বসে আছে জেভিন। তার বড়সড় হাতদুটোর নিচে আলতো হয়ে চাপা পড়ে আছে এলারার ক্লে তে মাখে মাখো ছোট নরম হাত দুটো। জেভিনের হাতের কাছে তার হাতদুটো খুবই নগন্য মনে হলো কিছুক্ষণের জন্য।
অবাক নয়নে চেয়ে রইলো জেভিনের পানে। জেভিনের ঠান্ডা হাতের স্পর্শে এলারার সর্বাঙ্গের লোমগুলো কেমন খাড়া হয়ে গেছে। পুরো রুম জুড়ে ধ্বনিত হলো মিঠুর সমস্বরে বলা আধো আধো বুলিগুলো,
" প্রিন্স এসেছে.. এলারাকে Love you করেছে। প্রিন্স এসেছে.. এলারার প্রিন্স এসেছে "
কথাগুলো এলারার কর্নকুহর অব্দি বোধহয় পৌঁছালোনা সেই পরিস্থিতে। রুমের প্রত্যেকটি স্টুডেন্ট কেমন আড়চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে। মিস সুজানা রুম থেকে বেড়িয়ে গেছেন সেই কখন। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মাথায় হঠাৎ জেভিন বলে বসলো যে সে নাকি আজ এই ক্লাসের স্টুডেন্টদের তদারকি করবে। মিস সুজানার থেকে সিনিয়র হওয়ায় মুখের ওপর না করতে পারেননি স্বাভাবিক ভাবেই। পরে না আবার কর্তৃপক্ষের কাছে তার নামে কমপ্লেইন চলে যায়। পাছে নিজের চাকরীটা খোয়াতে চাননা তিনি।
জেভিনের কন্ঠ স্বাভাবিক। পটারি হুইল স্বশব্দে ঘুরে চলেছে।
" হাতের ব্যালেন্স রাখাটাও জরুরি। ক্লে তে হাত রাখলেই পটারি তৈরি হয়ে যাবে না। আগে হাতের ব্যালেন্স রাখাটা শিখো এলারা "
বেকুবের মতো কেমন তাকিয়ে রইলো জেভিনের পানে এলারা। যন্ত্রের ন্যায় জেভিনের কথার পরিপ্রেক্ষিতে মাথা নাড়লো শুধু। জেভিনের দৃষ্টি পটারি হুইলে নিজের আকৃতি নিতে থাকা ক্লে টার দিকে। উঁহু! ক্লে টার দিকে নয়। সে তো একদৃষ্টে তাকিয়ে আছে এলারার ছোট হাতদুটোর পানে। অনুভব করছে সেই নরম স্পর্শ। একটু লাগলেই বুঝি গলে যাবে এলারার মাখনের মতো নরম হাতদুটো।
ক্লে তে মেখে যাওয়া হাত দুটোকে কি অসম্ভব রকমের সুন্দর লাগছে তার কাছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে এভাবেই সে দেখতে থাকুক দৃশ্যটি। অনুভব করতে থাকুক সেই স্পর্শ। ক্লে তে মেখে যাওয়া হাতও কি এতো সুন্দর হয়? এতো ছোট কেন হাত দুটো? নাকি ঠিকই আছে? তার এতো বড় দানবীয় হাতের কাছেই বোধহয় নরম, পবিত্র হাতদুটোকে তার খুবই নগন্য মনে হচ্ছে!
এলারার সঙ্গে সঙ্গে জেভিনের হাত দুটোও এখন ক্লে তে ভরে ওঠেছে। এমনভাবে এলারাকে হাতে ধরে শেখাচ্ছে যেনো কোনো ছোটবাচ্চাকে হাতেখড়ি শেখাচ্ছে জেভিন। মুহূর্তেই কেমন ম্যাজিকের মতো এলারার ভাবনার মাঝেই পটারি হুইলটা থমকে গেলো। ধ্যান ভাঙলো এলারার।
পটারি হুইলের দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে গেলো এলারার। কয়েক মিনিটের মাঝেই হাতের সমান ছোট একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়েছে। মনটা নেচে ওঠলো তার। ঠোঁটের কোণায় চকচক করে ওঠলো মনোমুগ্ধকর হাসি।
ততক্ষণে হাত গুটিয়ে নিয়েছে জেভিন। দৃষ্টি এলারার ঠোঁটের সেই হাসিটার দিকে। হাসলে নরম গালদুটো কেমন ফুলে ওঠে এলারার। হঠাৎ করেই এলারার সেই অধরযুগল ছুঁয়ে দেখার এক প্রবল ইচ্ছা জেঁকে ধরলো তার মস্তিষ্কে। বুকের ভেতরটা কেমন ছটফট করে ওঠলো। এতোটা কাছে থেকেও একবার ছুঁয়ে দেখতে পারবে না?! আচ্ছা ছুঁয়ে দিলে যদি মেয়েটা তার কাছ থেকে দূরে চলে যায়! মস্তিষ্কের নিউরনগুলো মুহূর্তেই কেমন জ্বলে ওঠলো। দূরে কেন যাবে? কোথাও সে যেতে দেবে না, নিজের করে রেখে দিবে। সম্ভব হলে বুকের মধ্যিখানে সবসময় জড়িয়ে ধরে রাখবে তাও হারিয়ে যেতে দেবে না সে। এলারা শুধু তার! শুধুই তার!
★
সমানে দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছে এলারা। বোধ বুদ্ধি বুঝি সে হারিয়েই ফেলবে এখন। এক্সিবিশনের জন্য সে যে স্কাল্পচারের ছবিটি জমা দিয়েছিলো। তিন দিন আগে জানতে পারলো যে সেটা নাকি নির্বাচিত হয়েছে। প্রথমে তো খুশিতে একটা ডান্সও দিয়েছিলো। কিন্তু এখন তার মাথাই কাজ করা বন্ধ করে দিয়েছে যখন সে কাজে হাত লাগাতে গেছে। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে না পারলে যে সে নিজেকে কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে সে লুজার নয়!
ছবিটিতে এমন ছিলো যে গাউন পড়িহিত একটি নারীকে পাশ থেকে ফর্মাল লুকের একজন পুরুষ তার কোমড় জড়িয়ে ধরে আছে। পুরুষটি এক হাত দিয়ে নারীটির চিবুক ধরে গ্রীবা উঁচিয়ে তার মুখের কাছে কিছুটা ঝুঁকে আছে। নারীটি বা হাত দিয়ে বাঁ কাঁধে গোলাকৃতির একটি ছাতা ধরে আছে।
স্কাল্পটিং ক্লে দিয়ে বানানোর প্রথম দিকে সব ভালোই যাচ্ছিলো এলারার। মাঝারি আকৃতির বেশ বড়সড় একটা স্কাল্পচার বানানোর কথা। এক্সিবিশনের ডেট আসতে আর চারদিন মাত্র। সব কমপ্লিট করতে পারলেও নারী এবং পুরুষটির হাত এবং নারীটি যে ছাতাটা ধরে রাখবে সেটা বানাতে গিয়ে যতো বেঁধেছে বিপত্তি! স্কাল্পচার তৈরিতে অতোও দক্ষ হয়ে ওঠেনি এখনো এলারা। তাও মাথায় কি ভুত চেপে ধরে বসলো সেই স্কাল্পচারই কিনা সে প্রদর্শন করবে! এতো বড় সাহস হলো কি করে তার?!
মাঝ পথে এসে এভাবে হাল ছেড়ে দিতে হবে তাকে?! মাথা চেপে ধরে বসে পড়লো এলারা। কার কাছে এখন সাহায্য চাইবে সে? হেল্প ছাড়া সে কমপ্লিট করবে কিভাবে এটা? একেই বুঝি বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা! হাত পা ছুড়েঁ কাঁদতে ইচ্ছে হলো এলারার। তখনই মাথায় এলো মিস সুজানার নাম। থম মেরে বসে রইলো এলারা। তার কাছে কি হেল্প চাওয়া উচিত হবে এলারার? চেষ্টা করতে সমস্যা কি!
পাশেই পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিলো এলারা। ঘেটেঘুটে মিস সুজানার নাম্বার খুঁজে কল লাগালো তক্ষুনি। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে তবুও রমনীটির কোনো হেলদোল দেখা গেলো না। সকল আশা বুঝি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো এলারার। শেষবারের মতো আরেকবার কল করতেই মুহূর্তেই রিসিভ হলো সেটা। খুশিতে চোখ মুখ চকচক করে ওঠলো এলারার। ফোনটা কানে লাগাতেই তা কর্পূরের ন্যায় উড়ে গেলো তা। ছলছল করে ওঠলো চোখ।
ফোনের অপর পাশ থেকে মিস সুজানার ঢুলুঢুলু রাগান্বিত কন্ঠস্বর ভেসে আসতে লাগলো,
" হেই কি সমস্যা কি তোর? ওহ গড! একটু কি শান্তি দিবি না আমাকে? সারাদিনের পর যাই একটু এনজয় করছিলাম দিলি তো মুডটাকে নষ্ট করে! বাস্টার্ড! কি চাই বল তারাতারি? "
ঢোক গিলে কান্নাগুলো গিলে ফেলার চেষ্টা করলো এলারা। মিনমিনে কন্ঠে বলে ওঠলো,
" ম্যাম আমি আসলে স্কাল্পচারের কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছি যদি একটু হেল্প..... "
খেপে ওঠলেন মিস সুজানা।
" এই তুই কি ম-মনে করিস আমায়? তোর মেইড লাগি? যখন যা বলবি তাই আমাকে শুনতে হবে? মুরদে নেই যখন তাহলে এক্সিবিশনে নাম দিয়েছিস কেন? হোয়াই? পারবো না আমি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আর আমাকে কল দিলে খবর আছে তোর। যা না গিয়ে তোর ওই দু'দিনের পাতানো স্যারের কাছে। যত্তসব উটকো ঝামেলা "
বলতে দেরি অপর পাশ থেকে খট করে কল কাটতে দেরি হলো না। এলারা ফোন কানে লাগিয়েই বসে রইলো। চোখের কার্নিশ বেয়ে নিজের অজান্তেই কেমন তরল গড়িয়ে পড়ছে। সত্যিই সে লুজার! বিগ লুজার! তার সঙ্গের স্টুডেন্টরা পারলে সে কেন পারছে না? কেন? এভাবে যেন কথা শুনাতে পারে তার জন্যই কি এলারার সঙ্গে এমন হচ্ছে?
মুখে হাত দিয়ে নিঃশব্দে অশ্রু ঝরাতে লাগলো এলারা। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এভাবে তার স্বপ্নের পথে এগোনোর প্রথম ধাপটা চূর্ন হয়ে যাবে? তখনই মানসপটে ভেসে ওঠলো একটি মুখ। জেভিন! তড়িৎ গতিতে মুখ থেকে হাত সরিয়ে ফেলল এলারা। জেভিন তো তাকে সেই প্রথমদিন বলেছিলো যে তাকে যেকোনো সময় সাহায্য করবে! স্বপ্নের পথে এগোতে যা সাহায্য লাগবে সবরকমের সাহায্য সে করবে! তার কাছে একবার সাহায্য চেয়ে দেখলে কেমন হবে?
এমনিতেও জেভিন তাকে এই কয়দিনে তদারকি করে অনেক কিছু শিখিয়েছে। যা প্রথম থেকে মিস সুজানা তাকে ভালোভাবে গাইড করলে এতোদিন হয়তো সেও সকলের মতো কিছুটা দক্ষ হয়ে উঠতে পারতো। অন্তত নিজের স্বপ্নের জন্য একটাবার সাহায্য চেয়ে দেখলে ক্ষতি কি!
পরক্ষণেই কপাল কুঁচকে এলো এলারার। হাতের ওল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে বসা থেকে উঠে দাঁড়ালো সে। কিন্তু জেভিনের ফোন নাম্বার তো তার কাছে নেই? তাহলে উপায়? ঠোঁট কামড়ে উপায় বের করায় মশগুল হলো এলারা। তৎক্ষনাৎ মাথায় তড়াক করে টনক নড়লো সে জেভিনের বাসা চেনে! মুহূর্তেই খুশির ঝিলিক দেখা গেলো এলারার চোখমুখ জুড়ে।
একবার ক্লাসেরই কিছু স্টুডেন্টদের সঙ্গে ডকুমেন্টস বানানোর জন্য তার বাড়িতে গিয়েছিলো দুই তিনজন মিলে। জায়গাটা নিরব এবং বাহিরের সকল কোলাহল থেকে মুক্ত হলেও এলারার কাছে পরিবেশটা বেশ লেগেছিলো তখন। হাতে স্কাল্পচার টা উঠিয়ে নিলো এলারা। ভালোভাবে পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে দ্রুত কদমে রুম ত্যাগ করলো অষ্টাদশী।
★
মোমবাতির হলুদাভ আলোয় আলোকিত হয়ে আছে পুরো রুম। হঠাৎ করেই লোডশেডিং হয়েছে কিছুক্ষণ আগে। পুরো বাড়ি নিকষকালো অন্ধকারে ছেয়ে আছে। সেই অন্ধকারকে কাটানোর চেষ্টা চালাচ্ছে মোমবাতির শিখা।
কাঁধ অব্দি কমপ্লটি করা নারী ভাস্কর্যটার সামনে গালে হাত দিয়ে টেবিলে কঁনুই ঠেকিয়ে একদৃষ্টিতে মূর্তিটির চোখের দিকে তাকিয়ে আছে জেভিন। চোখ জুড়ে অদ্ভুত এক মুগ্ধতা তার। চোখের দৃষ্টি পুরো মুখমন্ডলে বারকয়েক নজর বুলালো জেভিন। শেষে গিয়ে চোখের দৃষ্টি থমকালো নারী ভাস্কর্যটির ফোলা ফোলা ঠোঁটের দিকে। অজানা এক নেশা যেনো মাথা চাড়া দিয়ে ওঠলো জেভিনের। ধীরে ধীরে চোখের দৃষ্টি গভীর হলো তার।
কেমন যন্ত্রের ন্যায় বসা থেকে উঠে দাঁড়ালো জেভিন। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেলো সেটার দিকে। মোমবাতির আলোয় ছায়ায় হঠাৎ কেউ জেভিনকে দেখলে বলবে রূপকথার কোনো রাজপুত্র এসে বুঝি পৃথিবীতে নেমেছে।
অদ্ভুত এক ঘোর দেখা গেলো জেভিনের বাদামী চোখ জোড়ায়। ঝুঁকে এলো ভাস্কর্যটির দিকে। নির্জীব মূর্তিটির অধর পানের দিকে এগিয়ে গেলো সে। ঝুঁকে গিয়ে নারী ভাস্কর্যটির অধরে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো আচমকাই। ঠোঁটের কোণায় ফুটে ওঠলো সূক্ষ্ম হাসির রেখা। পরমুহূর্তেই চোখমুখে এসে ভর করলো একরাশ অপূর্ণতা। ঘোর কেটে চাহনি হলো শীতল। ভাস্কর্যটির থেকে কয়েক কদম পিছিয়ে গেলো জেভিন। অসহায় কন্ঠে বলে ওঠলো,
" বাট দিস ইজন'ট ইউ ..। আই কা'ন্ট ফিল ইউ মাই লাভ "
কয়েক কদম পুনরায় এগিয়ে গেলো জেভিন। নারী মূর্তিটির গালে হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠলো,
" দিস ইজ জাস্ট অ্যা ক্লে, ইট'স নট ইউ বার্বিগার্ল। বাট আই ওয়া'ন্ট ইউ প্রিটিগার্ল। আই ট্রুলি ওয়া'ন্ট ইউ "
সামনে থাকা এমন দৃশ্য চোখে পড়তেই চোয়াল ঝুলে পড়লো এলারার। মেইন দরজা হাট করে খোলা থাকায় অন্ধকারে হাতড়ে মোমবাতির আলোর উৎস খুঁজে খুঁজে এখানে এসে পৌঁছেছিলো এলারা। তাকাতেই যে এমন দৃশ্য দেখতে পাবে তা কল্পনাও করতে পারেনি সে। নির্জীব একটা ভাস্কর্যকেও বুঝি কেউ এভাবে চুমু খায়?! আবার দেখো কেমন করে কথা বলছে তার সাথে! এলারা মাথাটা ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে ওঠলো যেনো। তার কি এখন জ্ঞান হারানো উচিত এই দৃশ্য দেখো?
চলবে....
