#My_Beautiful_Obsession
#লেখনীতে_মাহি
#পর্ব_০৪
উরুতে কনুই ঠেঁকিয়ে থুতনীতে হাত দিয়ে গভীর একজোড়া মনোযোগী দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে একটি ক্যানভাসের ওপর। ক্ষনে ক্ষনে দৃষ্টি ঘুরছে জেভিনের। ঘোর লাগা এক দৃষ্টি। মনে হচ্ছে যেনো চোখ দিয়েই বন্দী করে ফেলবে ক্যানভাসে থাকা অষ্টাদশীকে।
ওষ্ঠপুষ্ট গোলাপী ঠোঁট, শুভ্র গায়ের রং, হাফ কার্ল চুলগুলো চমৎকার ভাবে বান করা। বড় বড় পাপড়ি বিশিষ্ট ডাগর চোখ দুটোতে কি অসম্ভব মায়া। ফুলের মতো পবিত্র চেহারা। গালে হাত দিয়ে ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে দেখো! ঠোঁটের কোণ বেয়ে চঞ্চল হাসি ফুটে ওঠেছে। পড়নে হরেক রঙের ফ্লাওয়ার গাউন। যেনো তা দিয়ে অষ্টাদশীকে পবিত্র রাখার একটুকরো চেষ্টা।
ঠোঁট বাঁকিয়ে হাসলো জেভিন। ক্যানভাসটায় হাত ছোঁয়ালো আলতো করে। ক্যানভাস থেকে চোখ ফিরিয়ে তাকালো আধো অন্ধকার রুমের এক কোণে থাকা কাঠের লতা পাতার কারুকার্য করা বড় আলমারিটার দিকে। ব্যালকনির বন্ধ কাচের ম্লাইডিং ডোর ভেদ করে ঠিকরে অন্ধকারে রুমে প্রবেশ করছে চাঁদের উজ্জ্বল কিরণ। আঁধারে ঢাকা রুমটাকে ক্ষানিক আলোকিত করার একটুকরো প্রয়াস চালাচ্ছে যেনো!
বসা থেকে ওঠে জেভিন ধীর পায়ে এগিয়ে গেলো সেই আলমারিটার দিকে। চাঁদের কিরণ এসে জেভিনকে স্পর্শ করতেই চকচক করে ওঠলো তার চেহারা। জ্বলজ্বল করলো তার বাদামী চোখজোড়া। খট করে শব্দ তুলে আলমারির দুটি পাল্লা খুলল জেভিন। অন্ধকারেই আবছা স্পষ্ট হলো আলমারির ভেতরে থাকা সফেদ রাঙা ওয়েডিং গাউন আর ভেইল হেঙ্গারে ঝুলিয়ে রাখা।
তার অপর পাশের হেঙ্গারেই ঝুলছে কালো স্যুট, প্যান্ট, সাদা শার্ট। জেভিন হাত বুলালো সাদা গাউনটায়। কল্পনার মানসপটে ভেসে ওঠলো সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ছবি। মুহূর্তেই এক মুগ্ধতা এসে ভর করলো জেভিনের চোখ মুখ জুড়ে। নিম্নের ঠোঁট কামড়ে হাসলো কিঞ্চিৎ। মেয়েটাকে এই গাউনে দেখতে যে আর তর সইছে না তার।
★
একা নিরিবিলি রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে চলেছে এলারা। মনের ভেতর তার দুটো অনুভূতি কাজ করছে। একটা ভালো তো আরেকটা খারাপ। ভালো অনুভূতিটা হলো গতকালই তার বানানো ভাস্কর্যটা একজন সংগ্রাহকের বেশ পছন্দ হয়েছে। বেশি দামে কিনেও নিয়েছেন সেটা। ৮০ হাজার টাকার অ্যামাউন্টটা অবশ্য তার জন্য বেশিই বলা চলে। নাহলে সে তো এখনো প্রফেশনালি কিছুই হয়ে ওঠেনি। সেদিক থেকে এটা তার সবথেকে বড় এবং প্রথম অর্জন বলা চলে। এর সব ক্রেডিট সে জেভিনকে দিয়েছে। শেষ মুহূর্তে এসে ওভাবে যদি জেভিন গাইড না করতো তাহলে তো এটা অর্জন করা তার পক্ষে সম্ভবই হতো না। তখন তার খুশি আর দেখে কে!
অন্যদিকে তার খারাপ অনুভূতি একটু বেশিই খারাপ। আজ যখন এলারা ইন্সটিটিউটে গেলো তখন পুরো ইন্সটিটিউট জুড়ে ছিলো চাপা গুঞ্জন। যাকে নিয়ে এতো আলোচনা সেই ব্যক্তিটি হলেন মিস সুজানা। অতিরিক্ত ড্রিংকস করে নাকি তিনি রাস্তায় অসচেতনভাবে হাঁটছিলেন। যার দরুন তার ভয়ানক এক এক্সিডেন্ট হয়েছে।
শোনামাত্রই সে ছুটে গিয়েছিলো হসপিটালে। এক্সিডেন্টের কারণে তার দুই হাতের হাড় পুরোপুরি গুড়িয়ে গিয়েছে। উপায়ন্তর না পেয়ে তার হাতদুটোকে কনুই অব্দি কেটে ফেলা ছাড়া ডাক্তারদের আর কিছুই করার ছিলো না।
চেহারার আংশিক ভয়ঙ্করভাবে থেতলে গিয়েছে। আইসিইউতে ভর্তি মিস সুজানা। এখন সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছেন ডাক্তাররা। জেভিন এসে একপলক দেখে কাজ আছে বলে গিয়েছে তারপর তাকে আর কোথাও দেখা যায়নি।
দীর্ঘশ্বাস ফেলল এলারা। খারাপ হলেও মিস সুজানার জন্য বেশ কষ্ট হচ্ছে তার। এতটা না হলে কি হতো না!? হসপিটাল থেকে এলারা গিয়েছিলো চার্চে। এতোক্ষণ ওখানেই বসে ছিলো। মিস সুজানার জন্য প্রার্থণা করে, মন শান্ত রাখার জন্য নিরবে বসে ছিলো বেশ অনেকটা সময়। রাত গভীর হচ্ছে বলে বাসার উদ্দেশ্যে বেড়িয়েছে এলারা। আজ সাইকেলটাও আনেনি সে। যার দরুন এখন হেঁটে হেঁটে যেতে হবে তাকে।
ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে আছে নিস্তব্ধ অন্ধকার রাস্তা। রাস্তাটা বেশ কিছুটা ভেতরের দিকে হওয়ায় মানুষের দেখা মেলছে না এই সময়। পেছনে কারোর উপস্থিতি টের পেতেই পা থমকালো এলারার। এতোক্ষণ ভয় না লাগলেও নিরিবিলি রাস্তাটা বুঝি এখন তাকে গিলে খাচ্ছে। বুকের ভেতরটা ছ্যাৎ করে ওঠলো। অজানা ভয় এসে জড়ো হলো মুহূর্তেই।
তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো এলারা। পুরো রাস্তা ফাঁকা। টিমটিম করে শুধু জ্বলছে নিউন লাইটগুলো। ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে হাঁটার গতি বাড়ালো এলারা। পরমুহূর্তেই পুনরায় মনে হতে থাকলো কেউ তাকে পিছু করছে। আড়চোখে পাশে তাকাতেই সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেলো এলারার।
হলুদাভ আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দুই তিনজন মানবের ছায়া। নিঃশ্বাসের গতি তীব্র হলো মেয়েটার। বুকের ওঠানামা বেড়েছে বহুমাত্রায়। হাঁটার গতি দ্রুত করতে করতে এক সময় প্রাণপণে রাস্তার মাঝখান দিয়ে ছুটতে লাগলো এলারা। ঘাড় ঘুরাতেই দেখতে পেলো কালো পোশাকধারী মানবগুলোও এখন দৌঁড়াতে শুরু করেছে। বুকের ভেতরটা অজানা ভয়ে হু হু করে ওঠলো।
এতোক্ষণ তো লাগে না তার বাসা আসতে আজ কেন এতো দেরি হচ্ছে? চার্চ থেকে তো বাসা খুব দূরে নয়। রাস্তাটা এতোটা দীর্ঘ মনে হচ্ছে কেনো তার? ফুসফুসে শ্বাস আটকে এলো এলারার। ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো। আশেপাশে চোখ বুলাতেই দ্বিতীয়বারের মতো ঝটকা খেলো অষ্টাদশী। এ কোন রাস্তায় এসেছে সে? তবে কি সে ভুল রাস্তায় এসে পড়লো? এটা তো সে চেনে না? কোথায় যাবে এখন?
আচমকাই সামনের দিকে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পিচঢালা রাস্তায় পড়ে গেলো এলারা। ব্যথায় কুঁকড়ে ওঠলো মেয়েটা। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করছে তার। ততক্ষনে লোকগুলো তার পেছনে এসে দাঁড়িয়েছে। হাঁপাচ্ছে তারা। ঠোঁটে শয়তানি হাসি। চোখে লোভাতুর দৃষ্টি। হিংস্র নেকড়ের সামনে খাবার থাকলে যেমন তাদের জিভ দিয়ে লালা পড়ে ঠিক তেমনই লোকগুলো চোখ মুখ দিয়ে উপচে পড়ছে লালসা মেটানোর তৃষ্ণা।
রাস্তার ওপর দু হাতে ভর দিয়ে এলারা হামাগুড়ি দিয়ে সামনে যেতে নিলে পায়ে হঠাৎই টান পড়লো তার। তড়িৎ গতিতে ভয়ার্ত দৃষ্টিতে ঘাড় ঘুরাতেই দেখতে পেলো লোকগুলোর থেকে একজন তার পা টেনে ধরেছে। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হলো এমন অচেনা জনমানবহীন রাস্তায়। হু হু করে কেঁদে ওঠলো এলারা। পা ছাড়ানোর চেষ্টা করতে করতে এলারা কাঁদতে কাঁদতে বলে ওঠলো,
" প্লিজ ছেড়ে দিন আমায়। এমন করবেন না। আপনাদের কি ক্ষতি করেছি আমি!? প্লিজ ছেড়ে দিন.... "
সঙ্গে সঙ্গেই হেচকাঁ টান অনুভব হলো এলারার পায়ে। চিৎকার করে ওঠলো সে। লোকগুলো হো হো করে হেসে ওঠলো। এক টানে এলারাকে তাদের সামনে নিয়ে আসলো। পিচঢালা রাস্তার ঘর্ষনে এলারার শুভ্র নরম হাতের এখানে সেখানে ছিঁলে গিয়ে চামড়া ওঠে এলো। এখন শারিরীক যন্ত্রনার থেকেও এলারার মনে ভয় ঢুকে গেছে অনেকটা। একা একটা মেয়ে হয়ে কি করবে এখন সে? কিভাবে বাঁচাবে নিজেকে?
লোকগুলো তার দিকে এগিয়ে আসতেই আচমকাই বুকে সাহস সঞ্চয় করে একজনের মুখ বরাবর লাথি বসিয়ে দিলো এলারা। মুখে হাত দিয়ে ছিটকে গেলো কিছুটা। এই সুযোগে রাস্তা থেকে ওঠে গিয়ে এলারা যেই না দৌঁড় দিতে যাবে তখনি তার কব্জি চেপে ধরলো একজন। কুঁকড়ে ওঠলো মেয়েটা। লাথি দেওয়া লোকটি দাগে কিড়মিড় করছে রাগে আর অপমানে।
সঙ্গে সঙ্গেই হাতের পূর্ন জোর দিয়ে এলারার নরম গালে চড় বসিয়ে দিলো লোকটি। পুরুষালি হাতের চড় খেয়ে এলারার মাথাটা ভনভন করে ওঠলো। দাঁত লেগে ঠোঁট কেটে গেলো তার। কিটকিটিয়ে হেসে ওঠলো লোকগুলো। লোকগুলো তৎক্ষনাৎ থাক্কা মেরে এলারাকে পুনরায় রাস্তার মাঝে ফেলে দিলে। ধীরে ধীরে এলারার দিকে এগিয়ে আসতে লাগলো তারা। চিৎকার করে কেঁদে ওঠলো মেয়েটা। শেষ আশায় জনমানবহীন নিরব রাস্তাকে কাঁপিয়ে তুলে চিৎকার করে বলে ওঠলো,
" প্লিজ.... সাম'বডি হেল্প মি! "
লোকগুলোর হাতের থাবা এলারার ওপর এসে পড়ার আগেই শক্ত-পোক্ত হাতের এক ঘুষিতে লোকটি ছিটকে পড়লো রাস্তায়। কান্নারত নয়নে বিস্ময় নিয়ে তাকালো এলারা। দু হাত মুষ্টিবদ্ধ করে চোয়াষ শক্ত করে দাঁড়িয়ে আছে জেভিন। জেভিনকে সামনে দেখতে পাওয়া মাত্রই নিভে যাওয়া শেষ আশাটুকু যেন ধপ করে জ্বলে ওঠলো পুনরায়। কান্নামাখা কন্ঠে এলারা হিঁচকি তুলতে তুলতে কাঁপতে কাঁপতে বলে ওঠলো,
" স-স্যার....."
তড়িৎ পানে চাইলো জেভিন। এলারার কান্নামিশ্রিত চেহারা দেখে বুকের ভেতরে এক চাপা অনুভূতি হলো তার। মাথার ভেতরে ধপ করে আগুন জ্বলে ওঠলো। টেনে তুললো এলারাকে। আলতো হাতে ভঙ্গুর অসহায় এলারাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরলো জেভিন। এমন হলো যেনো কোনো বাচ্চাকে ধরেছে সে। একটু শক্ত করে ধরলেই বুঝি ব্যথা পেয়ে কাঁদবে। এমন পরিস্থিতি এলারা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারলো না। জেভিনের প্রশস্ত বুকটাকেই তার নিরাপদ আশ্রয় মনে হলো তখন। জেভিনের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এলারা। হিংস্র বাঘের ন্যায় গর্জে ওঠলো জেভিন।
বাকি লোক দুটো জেভিনের দিকে এগিয়ে আসতে নিলে এলারাকে ছেড়ে পাশেই থাকা মোটাসোটা একটা লাঠি দিয়ে বেধরম পেটাতে লাগলো লোকগুলোকে।
লোকগুলো আধমরা হয়ে যেতেই জেভিন এগিয়ে এলো এলারার দিকে। দৃষ্টি বুলালো এলারার ছিঁলে যাওয়া ট্যাঙ্ক টপ পড়া উন্মুক্ত হাত দুটো। চামড়ে ওঠে কেমন লালচে হয়ে গেছে তার নরম হাতদুটো। বুকের ভেতরটা হাহাকারে ভরে ওঠলো জেভিনের। চোখ দুটো কেমন জ্বলে ওঠলো তার। জেভিন কাঁপা কাঁপা হাতে এলারাকে নিজের কাছে টেনে এনে আদুরে নরম কন্ঠে বলতে লাগলো,
" আর কোনো ভয় নেই বাচ্চা। আমি এসে গেছি না হুম... আর কেউ তোমাকে ছুঁতে পারবে না বার্বিগার্ল। আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না সোনা। চলো আমার সাথে "
জেভিনের কথাগুলো তখন এলারার কর্নকুহর অব্দি পৌঁছালো কি না কে জানে। কোনো হেলদোল দেখা গেলো না তার মাঝে। কেমন চুপ হয়ে গেছে মেয়েটা কিছুক্ষণ আগের ঘটনার মুখোমুখি হয়ে। জেভিন এলারাকে নিয়ে গাড়িতে বসালো। নিজেও গিয়ে বসে শব্দ তুলে গাড়ি স্টার্ট দিলো জেভিন।
★
সুনসান নিরিবিলি রাস্তা আসতেই ব্রেক কষলো জেভিন। রাস্তার পাশ দিয়েই দেখা যাচ্ছে নদীর ধার। ডানপাশে ঘন জঙ্গল। বাঁদিকে বয়ে চলেছে স্বচ্ছ নদীর জল। আঁকাশের পূর্ন চাঁদের আলো এসে নদীর পানিতে পড়তেই মুক্তার মতো জ্বলমল করে ওঠছে।
জেভিন ঘাড় ঘুরিয়ে তাকালো এলারার দিকে। মেয়েটার কান্না অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। কেমন চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। জেভিন গাড়ি থেকে বের হয়ে ঘুরে গিয়ে এলারার পাশের দরজাটা খুলে দিতেই মাথা তুলে তাকালো অষ্টাদশী। গাড়ি যে থেমেছে সেটা বিন্দুমাত্র টের পাইনি সে। জেভিন গমগমে গলায় বলে ওঠলো,
" বেড়িয়ে এসো "
এলারা আশেপাশে তাকিয়ে বেড়িয়ে এলো ভেতর থেকে। এলারাকে নিয়ে গিয়ে বসালো নদীর ধারে পেতে রাখা কাঠের বেঞ্চিটায়। এলারা চুপটি করে বসে রইলো। মনটা কেমন ভিষিয়ে ওঠেছে তার। আচ্ছা আজ যদি জেভিন না থাকতো তাহলে কি হতো তার? তার মায়ের মতোই কি সকালে নিউজপেপার ছাপতো যে নির্জন সড়কে ধর্ষনের পর তরুনীর মরদেহ উদ্ধার! গায়ে কাটা দিয়ে ওঠলো এলারার। অতীতের পাতা ঘেটে বুঝি সব পুনরায় জীবন্ত হয়ে উঠবে।
" এলারা "
ভাবনার জাল ছিঁড়ে বেড়িয়ে এলো এলারা। সামনে তাকাতেই তব্দা খেয়ে গেলো মেয়েটা। জেভিন তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে আছে।
" একি স্যার আপনি ওখানে বসেছেন কেন? বেঞ্চে বসুন "
জেভিনের থেকে কোনো উত্তর ভেসে এলোনা এলারার কথার। জেভিন এলারার দিকে এগিয়ে এসে দোনা মোনা করতে করতে এলারার মখমলের ন্যায় হাতদুটো তার পুরুষালি রুক্ষ হাতের আঁজলায় নিলো। হাতদুটো কেমন থরথর করে কাঁপছে তার। তা স্পষ্ট অনুভব করতে পারছে এলারা। হাত ধরাটাকে ছোট্ট মস্তিষ্ক কোনো খারাপ ইঙ্গিত দিলো না তাকে। যে মানুষটা তাকে ওই খারাপ পরিস্থিতির হাত থেকে বাঁচিয়েছে সেই মানুষটাই তার সাথে অসংগত আচরণ করবে তা সে কোনোভাবেই ভাবতে পারে না। তাহলে তো নিজেকেই নিজের কাছে খুবই নিচু মনে হবে তার।
তৎক্ষনাৎ তার কানে ভেসে এলো জেভিনের কাঁপা কন্ঠস্বর,
" ওরা তোমাকে খু-খুব কষ্ট দিয়েছে তাই না? "
ঝাঁকুনি দিয়ে ওঠলো এলারার শরীর। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি হলো যেনো। বুকটা কেঁপে ওঠলো তার। ওই ওই লোকগুলো তার দিকে কেমন লোভাতুর দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিলো। তার দিকে হাত বাড়াচ্ছিল। ভয়ে জড়থর হয়ে ফুঁপিয়ে ওঠলো মেয়েটা। চকিত দৃষ্টিতে তাকালো জেভিন। ততক্ষণে হাত ছেড়ে দিয়েছে তার। এলারা হাত দিয়ে চোখ ঢেকে একাধারে কেঁদে চলেছে। ক্ষনে ক্ষনে কেঁপে ওঠছে তার শরীর।
বুকের ভেতরটা চেপে এলো জেভিনের। বাঁ পাশটায় অসহ্য যন্ত্রনা অনুভব হলো। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ঘাড় এবং কপালের শিরা উপশিরা গুলো ফুলে ফেপে ওঠলো তার। চোয়াল ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হলো। এলারা চোখের ওপর থেকে হাত সরাতেই জেভিনের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। দৃষ্টি নরম হয়ে এলেও ভেতরের আগুনটা যেনো নিভেনি তার। এলারার চোখ মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। নাকের ডগা লাল হয়ে ফুলে ওঠেছে। গোলাপী ফোলা ঠোঁট দুটো কান্নার তোপে তিরতির করে কাঁপছে। চোখের প্রত্যেকটা নোনা জল যেনো মুক্তার ন্যায় ঝরছে। চাঁদের উজ্জ্বল কিরণ এলারার চেহারায় আছড়ে পড়লো। জেভিনের খুব করে ইচ্ছে হলো এলারার সেই অধরযুগলে একটু ছুঁয়ে দিতে।
কাঁদলে যদি এলারাকে এতোই সুন্দর লাগে তাহলে সে যদি এই দৃশ্য বারবার দেখার জন্য তাকে কাঁদায় তাহলে কি বেশি কিছু হয়ে যাবে? তার বার্বিগার্ল শুধু কাঁদবে তার জন্য আর কারোর জন্য নয়। এই দৃশ্য শুধু সে দেখবে। আর কারোর দেখার অনুমতি নেই। কিন্তু দেখছে তো। এই যে চাঁদ, ঝিরিঝিরি বাতাস, আর ওই ধীর গতিতে বয়ে চলা নদী। তারা তো সবাই দেখছে এলারাকে। কেন দেখছে? দেখার অধিকার তো শুধু তার! কেন দেখবে ওরা। রাগ হলো জেভিনের। জ্বলে পুড়ে খাঁক হলো তার অন্তর। ঈর্ষায় ভরে ওঠলো তার মন।
কানের কাছে তারা কেমন ফিসফিস করছে দেখো!
বাতাস এসে কানের কাছে হিসহিসিয়ে বলে যাচ্ছে,
" আমি তো এলারাকে ছুঁয়ে দিতে পারছি সবদিক থেকে। তুই কি পারছিস জেভিন? তোর তো সেই অধিকারই নেই। তুই ছুঁয়ে দিলে তো এলারা তোর কাছ থেকে চলে যাবে বহুদূর। "
জেভিনের কাছে মনে হলো বাতাসটি কিটকিটিয়ে হাসছে। বিদ্রুপ করছে তাকে! এতো বড় সাহস!
তখনই কানে ভেসে এলো ফিসফিস করতে থাকা নদীর জলকে,
" চাঁদ দেখো এলারার মুখমন্ডল। তোমার কিরণে কেমন জ্বলজ্বল করছে তার মুখস্রী। কেমন পরীর মতো মেয়ে দেখো। এতো দূরে আকাশে থেকেও তুমি তাকে ছুঁয়ে দিতে পারছো, জল হয়েও আমি এলারার শ্রবনের মাধ্যমে ওকে আলিঙ্গন করছি। কিন্তু দেখো জেভিন এতো কাছে থেকে তাকে ছুঁতে পারছেনা, ধরতে পারছে না। ইশশশ আমাদের ভাগ্য কত ভালো বলো "
সঙ্গে সঙ্গেই চাঁদও যেনো সায় দিয়ে ওঠলো। বিদ্রুপের স্বরে বলে ওঠলো,
" তুই পারবিনা জেভিন। এলারাকে পারবিনা ছুঁতে। সেই অধিকারই নেই তোর। কারণ তুই মানব। আর আমরা প্রকৃতির অংশ। আমাদের ছুঁয়ে দিতে কোনো অধিকার লাগে না। তোর লাগে। তুই চাইলেই পারবি না ওকে স্পর্শ করতে। তাহলে ভাব জেভিন তুই আমাদের থেকে কতোটা দূর্বল জাতি "
বলেই একসঙ্গে সকলে কিটকিটিয়ে হেসে ওঠলো যেনো। রাগে শরীর থরথর করে কাঁপতে লাগলো জেভিনের। পারলে এই এই সবকিছুকে সে দেখিয়ে দিতো সে কতটুকু কি করতে পারে। এলারাকে কাছে পাবার তীব্র নেশা যেনো জেঁকে বসলো তার ওপর। অন্যরা কেনো প্রশংসা করবে তার কুইনের। সে করবে! তারা কেন করবে? অধিকার? অধিকার আছে তার। এলারার ওপর তারই শুধু অধিকার আছে।
ওর সবকিছুতে তার অধিকার আছে। তক্ষুনি এলারার হাত চেপে ধরলো জেভিন। মাথা নিচু করে ফেলল তৎক্ষনাৎ। তার দৃষ্টি নমনীয় নয়। সে এমন রুক্ষ দৃষ্টি দেখাতে চায় না তার লিটল কুইনকে। সে তো সবসময় তার কুইনকে ভালোবাসার চোখে দেখবে, তার কুইন তাকে ভালোবাসার চোখে দেখবে। আচমকাই জেভিনের এক অপ্রত্যাশিত কথার তোপে চমকে ওঠলো এলারা,
" আই উই'ল ম্যা'রি ইউ এলারা, মাই লাভ। আই
উই'ল "
চলবে.....
