গল্প: তুমি আসবে বলে
পর্ব - ২: একটা হ্যাঁ এর অপেক্ষায়
আয়ানের হাতে আংটির বক্সটা তখনও খোলা।
মেহু চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।
আয়ান আস্তে করে বললো,
"মেহু, কাঁদতেছো কেন? আমি তো তোমাকে ভয় দেখাইতে আসি নাই।"
মেহু কাঁপা গলায় বললো,
"আয়ান, তুমি বুঝতেছো না। আব্বু আমাকে অনেক বিশ্বাস করে। আমি যদি এখন না করি, আব্বু সমাজে মুখ দেখাইতে পারবে না।"
আয়ান একটা দীর্ঘশ্বাস ফেললো। ও বক্সটা বন্ধ করে মেহুর হাতে জোর করে দিয়ে দিলো।
"এটা তোমার কাছে রাখো। বিয়ের দিন পর্যন্ত সময় দিলাম তোমাকে। ওইদিন যদি তুমি এই আংটিটা পরে আসো, আমি বুঝবো তুমি আমাকে চাও। আর যদি না পরো, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। এটা আমার ওয়াদা।"
এই কথা বলে আয়ান বাইকে উঠে চলে গেলো।
মেহু বক্সটা হাতে নিয়ে ছাদে উঠে আসলো। রুমে এসে বক্সটা খুলে দেখলো, ভেতরে ছোট্ট একটা চিরকুট।
তাতে লেখা -
"তুমি আসবে বলে আমি আজও অপেক্ষায় আছি।"
মেহুর বুকটা কেমন করে উঠলো। ওই রাতে ও আর ঘুমাইতে পারলো না।
পরের দিন সকালে মেহুর মা এসে বললো,
"মেহু, কাল তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। একটু সুন্দর করে সেজে থাইকো।"
মেহু শুধু মাথা নাড়লো। কিন্তু ওর মন বলতেছে, কালকের দিনটা ওর জীবন বদলে দিবে।
কারণ কাল আয়ানও আসবে...
চলবে...
