গল্প: তুমি আসবে বলে
পর্ব - ১ : বিয়ের ৩ দিন আগে
লেখিকা: মেঘলা ইসলাম
মেহু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে।
নিচে পুরো বাড়িতে বিয়ের হইচই। ওর বিয়ে। আর মাত্র ৩ দিন বাকি।
কিন্তু ওর মনটা কোথাও নেই। চোখটা বারবার রাস্তার দিকে চলে যাচ্ছে। ও জানে, এই সময়টায় আয়ান এই রাস্তা দিয়েই যাবে।
ঠিক তখনই বাইকের শব্দ।
আয়ান এসে দাঁড়ালো। কালো শার্ট, চোখে সেই রাগী চাহনি। এলাকার সবাই ওকে ভয় পায়। কিন্তু মেহু জানে, এই ছেলেটা শুধু ওর সামনে আসলেই কেমন চুপ হয়ে যায়।
আয়ান উপরে তাকিয়ে বললো,
"নিচে নামো। কথা আছে।"
মেহু ভয় পেয়ে গেলো। "এখন? কেউ দেখে ফেলবে আয়ান।"
আয়ান একটু হেসে বললো,
"দেখলে দেখুক। ৩ দিন পর তো তুমি অন্য কারো হয়ে যাবা। তখন তো আর দেখতেও পারবো না।"
মেহুর বুকটা ধক করে উঠলো। ও আস্তে করে নিচে নেমে আসলো।
আয়ান ওর দিকে একটা ছোট বক্স এগিয়ে দিলো। ভেতরে একটা আংটি।
"এটা রাখো।"
মেহু অবাক হয়ে বললো, "এটা কেন?"
আয়ান সোজা ওর চোখের দিকে তাকিয়ে বললো,
"তুমি শুধু একবার বলো মেহু, তুমি আমাকে চাও। আমি কথা দিচ্ছি, বিয়ের আসর থেকে তোমাকে নিয়ে যাবো। পরিবার, সমাজ, কারো ভয় আমি পাই না। শুধু তোমার একটা হ্যাঁ লাগবে আমার।"
মেহুর হাত কাঁপছে। চোখে পানি চলে আসছে।
একদিকে ওর বাবা-মায়ের সম্মান, আরেকদিকে আয়ান।
মেহু কি বলবে?
ও আস্তে করে বললো,
"আয়ান, আমার হাতে আর সময় নাই..."
চলবে...
-
