পর্বের নাম: পর্ব - ৩: বিয়ের আগের রাত
গল্পের লেখা:
আজ মেহুর গায়ে হলুদ।
সারা বাড়িতে গান বাজতেছে। সবাই হলুদ শাড়ি পরে নাচতেছে। কিন্তু মেহুর মুখে একটুও হাসি নাই।
রুমে একা বসে মেহু আয়ানের দেওয়া বক্সটা খুললো। ভেতরে আংটিটা জ্বলজ্বল করতেছে। আর চিরকুটটা...
"তুমি আসবে বলে আমি আজও অপেক্ষায় আছি।"
তখনই মেহুর ফোনে মেসেজ আসলো।
আয়ান: "মেহু, কাল তোমার বিয়ে। আমি কাল সকাল ১০টায় তোমাদের বাড়ির পেছনের রাস্তায় থাকবো। ১০ মিনিট অপেক্ষা করবো। তুমি যদি আসো, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। আর না আসলে আমি বুঝবো তুমি আমাকে ভুলে গেছো।"
মেহুর হাত কাঁপতেছে। ও কি করবে বুঝতেছে না।
একদিকে আব্বু আম্মুর মান-সম্মান, আরেকদিকে আয়ানের ভালোবাসা।
রাতে সবাই ঘুমিয়ে গেলো। মেহু ছাদে গিয়ে দাঁড়ালো। আকাশে চাঁদ উঠছে। ও মনে মনে বললো,
"আল্লাহ, আমাকে একটা পথ দেখাও। আমি কাউকে কষ্ট দিতে চাই না।"
হঠাৎ পেছন থেকে মেহুর মা ডাক দিলো,
"মেহু, এতো রাতে ছাদে কি করতেছোস? নিচে আয়। কাল তোর বিয়ে, তাড়াতাড়ি ঘুমা।"
মেহু চোখের পানি মুছে নিচে নেমে আসলো।
কিন্তু ওর মন ঠিক করে ফেলছে, কাল সকাল ১০টায় ও একটা সিদ্ধান্ত নিবে।
মেহু কি আয়ানের কাছে যাবে? নাকি বিয়ের পিঁড়িতে বসবে?
চলবে...
