#মধুরো_লগন
#লেখিকা_ইনায়া_জারিশ
#পর্ব ৪
নওসাদ আর কোনো কথা না বাড়িয়ে বিছানার কাছে এগিয়ে এল। নূর কিছু বুঝে ওঠার আগেই নওসাদ তাকে পাজাকোলে তুলে নিল। নূর চমকে উঠে নওসাদের কাঁধ খামচে ধরল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। নওসাদ তাকে নিয়ে সোজা গোসলখানায় গেল।
সেখানে নূরকে দাঁড় করিয়ে দিয়ে নওসাদ কর্কশ গলায় বলল, "দাঁড়িয়ে আছো কেন? জল ঢালো গায়ে।
নূর নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি তখনো লাল, দৃষ্টি শূন্য। নূরের এই নির্বিকার ভাব দেখে নওসাদের রাগ চড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, "একবার বললেই কি তোর কানে কথা যায় না?
নূর যখন তবুও নড়ল না, তখন নওসাদ নিজেই বালতি থেকে মগ ভরে ঠান্ডা জল নূরের মাথায় ঢেলে দিল। হঠাৎ ঠান্ডা জলের ঝাপটায় নূর শিউরে উঠে নওসাদ তখন যেন এক উন্মাদ। সে রাগে গজগজ করতে করতে মগের পর মগ জল নূরের মাথায়, গায়ে ঢালতে লাগল। নূরের ভেজা চুলগুলো তার ফর্সা মুখে লেপ্টে গেল।
গোসল শেষে নূরকে ওভাবেই ভেজা অবস্থায় রেখে নওসাদ দ্রুত ঘরে গিয়ে আলমারি থেকে একটা সর্ষে ফুলের রঙের সুতির শাড়ি আর ব্লাউজ নিয়ে এল। এটা পরে জলদি ঘরে আসো ।
নূর গোসলখানা থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে এসে দাঁড়াল। তার ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। সে এক হাত দিয়ে দেয়াল ধরে কোনোমতে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করার মতো শক্তিও যেন তার শরীরে নেই।
নওসাদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আয়নায় নূরের প্রতিবিম্ব দেখে সে আবার বিরক্ত হলো। দেখল মেয়েটা ভেজা চুল নিয়েই ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মোছার কোনো নাম নেই। নওসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে আলনা থেকে বড় একটা গামছা টেনে নিল।
সে নূরের সামনে গিয়ে দাঁড়াতেই নূর ভয়ে এক পা পিছিয়ে গেল। নওসাদ কোনো কথা না বলে নূরের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এল। তারপর নূরের ভেজা চুল গামছা দিয়ে মুছে দিতে লাগলো ।
"চুল না মুছলে তো আবার জ্বরে পড়বি।
নূর নিচু স্বরে বলল, "আমি খুব ভয় পেয়েছি..."
নওসাদ চুল মোছা থামাল না, তবে তার হাতের গতি একটু ধীর হয়ে এল। সে নূরের চোখের দিকে না তাকিয়েই গম্ভীর গলায় বলল, "হুম, বুঝেছি। ভয় পাওয়াটা বিচিত্র কিছু না।"
_______________
নওসাদের মা হুকুম দিচ্ছেন— "ওরে তোরা আজ জলদি হাত চালা! ঝড়ে কত আম-কাঁঠাল পড়ছে দেখ, সেগুলো কুড়িয়ে আচারের ব্যবস্থা কর।"
উঠোনের এক কোণে বড় বড় কড়াইয়ে দুধ জ্বাল হচ্ছে। দেওয়ান বাড়ির গরুর খামারের খাঁটি দুধের সেই সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। ঝাড়ুদাররা বিশাল উঠোন ঝাড়ু দিচ্ছে,
নওসাদ বেরিয়ে যাওয়ার পর নূর কতক্ষন পর বাইরে এলো!
নূর বারান্দায় দাঁড়িয়ে কাঁচা আম আর কাসুন্দি মেখে খাচ্ছিল।
নূর আম খেতে খেতে দেখল কুকুরটা উঠোনে ঘুরছে। সবাই ওটাকে যমের মতো ভয় পায়। নূর চট করে একটা আমের টুকরো ওটার দিকে ছুঁড়ে দিয়ে শিস দিল। কুকুরটা থমকে দাঁড়িয়ে নূরের দিকে তাকাল। নূর একদম ভয় না পেয়ে আবার হাসল।
ঠিক সেই সময় নওসাদের মা ওখান দিয়ে যাচ্ছিলেন। নূরের এই বাঁধভাঙা চঞ্চলতা দেখে তিনি থমকে দাঁড়ালেন।
"বউমা! একি করছো? এই কুকুরটার কাছে যেও না, কামড়ে দেবে তো!"
"কামড়াবে না গো মা!
"তা তো বুঝলাম বউমা। কিন্তু তুমি এই বাড়ির বড় বউ। এভাবে বারান্দায় দাঁড়িয়ে শিস দেওয়া কি মানায়? লোকে দেখলে কী বলবে?"
আচ্ছা থাক, অনেক হয়েছে। এখন আম খাওয়া শেষ করে ভেতরে এসো। তোমার জন্য নতুন কিছু গয়না আর কাপড় বের করে রেখেছি।.........
_________________
নূর ঘাটের সিঁড়িতে পা ডুবিয়ে বসে আছে । অন্যদের মুখে সে অনেকবার শুনেছে বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা, কিন্তু কাল রাতের সেই অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম—যন্ত্রণাদায়ক আর রূঢ়।
নূরের মনে মনে নওসাদের প্রতি একরাশ বিরক্তি জমেছে।
পুকুরের ওপাড়ে একটা পানকৌড়ি ডুব দিল। নূর সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নূর
উঠে দাঁড়াল, তার ভেজা পায়ের ছাপগুলো শান বাঁধানো ঘাটে স্পষ্ট হয়ে রইল।
দেওয়ান বাড়ির অন্দরমহলে তখন দুপুরের রান্নার এলাহি কারবার। বড় বড় হাঁড়িতে সুগন্ধি চালের ভাত আর দেশি মুরগির ঝোলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। নূর এর শাশুড়ি আজ বলেছে — "বউমা, আজ তুমিই সবাইকে বেড়ে খাওয়াবে।
নূর তাই আঁচলটা কোমরে শক্ত করে জড়িয়ে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকল। বাড়ির লোকসংখ্যা তো কম নয়! নওসাদের বাবা আর তিন চাচা মিলে চারজন মুরুব্বি, আর নওসাদের পেছনেই রয়েছে তার ছয় ছয়জন চাচাতো ভাই এবং দুই ছোট বোন। মোট কথা, লম্বা দালানে পিঁড়ি পেতে যখন এই বিশাল পরিবার খেতে বসে, তখন মনে হয় কোনো ছোটখাটো উৎসব চলছে।
নূর রান্নাঘরে গিয়ে দেখল বড় বড় পিতলের গামলায় তরকারি সাজানো। সে একে একে বড়দের জন্য আলাদা ভাবে খাবার সাজাতে লাগল। বনেদি বাড়ির নিয়ম অনুযায়ী আগে ছেলেরা বসবেন,!
— খাওয়ার পর্ব শেষ করে পুরুষরা বৈঠকখানায় গিয়ে বসেছেন। বাড়ির বড় বউরা এখন অন্দরমহলের শীতল পাটিতে বসে পানের বাটা নিয়ে জিরিয়ে নিচ্ছেন। রেশমা—নওসাদের সেজ চাচাতো ভাইয়ের বউ, স্বভাবটাই তার একটু চনমনে আর কৌতুহলী।
সে রান্নাঘরের বারান্দার এক কোণে নূরকে একা পেয়ে ইশারায় ডাকল, " ভাবি! ও ভাবি,
নূর আঁচলে হাত মুছতে মুছতে হাসিমুখে এগিয়ে এল। রেশমা নূরের হাত ধরে টেনে জলচৌকির ওপর বসিয়ে দিল। রেশমার চোখের কোণে দুষ্টুমি।
" ভাবি, একটা কথা বলব,!আপনাকে আজ সকাল থেকে দেখছি, কেমন যেন একটা ঘোর ঘোর ভাব আপনার চোখে। বড় ভাইজান তো গ্রামের বাঘ, ওনার সামনে সবাই তটস্থ থাকে। কিন্তু আজ দেখলাম খাওয়ার সময় ভাইজান আপনাকে আড়চোখে তিন-তিনবার দেখেছেন!
নূর লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। ""আপনিও না রেশমা আপা!
রেশমা এবার আরও কাছে সরে এল। দেওয়ান বাড়ির পুরুষরা বাইরে বাঘ হলেও ভেতরে ভেতরে বউদের আঁচল ধরা থাকে। বড় ভাইজানের প্রথম বিয়ের পর উনি যে কি পাষাণ হয়ে গিয়েছিলেন তা তো আমরা সবাই জানি। ভাবি আমরা চাই আপনি মন দিয়ে সংসার করুন আর ভাই আপনি ভালো থাকেন আপনাদের মধ্যে মিল মহব্বত হোক!
বাড়ির বিশাল অট্টালিকা এখন নিঝুম, কেবল ঝিঁঝিঁ পোকার একটানা ডাক শোনা যাচ্ছে।
নূর জানালার পাশে মেঝের ওপর হাঁটু মুড়ে বসে আছে। তার কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে থাকা ঘন কালো চুলগুলো পিঠ বেয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কালবৈশাখীর পরের এই পরিষ্কার আকাশে আজ অগণিত তারা। নূর সেই তারার দিকে তাকিয়ে আপন মনে গুনগুন করছে। চাঁদের রুপোলি আলো তার ফর্সা মুখে এসে পড়েছে,!
নওসাদ ক্লান্ত পায়ে ঘরে ঢুকল। তার পরনে এখনো ধবধবে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা চাদর ঝোলানো। ঘরে ঢুকেই সে থমকে দাঁড়াল।
জানালার পাশে বসে থাকা এই মেয়েটার মধ্যে আজ কোনো চঞ্চলতা নেই, আছে শুধু এক গভীর স্নিগ্ধতা। নওসাদ দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নূরের লম্বা চুলগুলো বাতাসের ঝাপটায় হালকা উড়ছে, আর নূরের কণ্ঠের গুনগুন রাতের নির্জনতাকে এক মায়াবী রূপ দিচ্ছে।
নওসাদ মনে মনে নিজেকে বারবার সতর্ক করল— "নওসাদ দেওয়ান, নিজেকে সামলাও।
কিন্তু তার অবচেতন মন আজ কোনো শাসনই মানতে চাইল না। সে না চাইতেও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ওই ছিপছিপে গড়ন আর চাঁদের আলোয় পড়া মুখটার দিকে।
নওসাদের বুকের ভেতরটা আজ কেমন যেন খাঁ খাঁ করে উঠল। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে যে একাকীত্বের দেয়াল তুলেছিল নিজের চারপাশে, নূরের এই স্নিগ্ধ রূপ আজ যেন সেই দেয়ালে বড় একটা ফাটল ধরিয়ে দিল। সে কতক্ষণ ওভাবে তাকিয়ে রইল তার কোনো হিসেব নেই।
চলবে ~~
