পার্ট ১০
~রাতের দিকে মির্জা বাড়িতে ডুকলো কায়রানের কালো মার্সিডিসটা, নেমে এলো আরশিয়া কায়রান এবং আয়াশ সে যারিয়াবের ডেরায় গার্ডদের মারতে ব্যাস্ত ছিলো শেষে কায়রান সাথে করে নিয়ে এলো, 'না না নিয়ে এলো বললে ভুল হবে যখন শুনেছে আরশিয়াদের বাসায় তখনই দৌড়ে আগে গাড়িতে উঠে পড়েছে যদি ওই শাকচুন্নিটাকে একটু দেখতে পায় তাহলে জ্বালানো যাবে,
মির্জা বাড়ির সদর দরজা দিয়ে ডুকলো সবাই, রেহানা সেই কখন থেকে কান্না করছেন মেয়েকে খোঁজে পাওয়া যাচ্ছে না, কি করবেন, সব জায়গায় গিয়েছে কোথাও পান নি, সাইদুল আহমেদও চিন্তায় চিন্তা শেষ, জিসা ইতিমধ্যে কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে,
রেহানা কারো উপস্থিত টের পেতেই সামনে তাকান চমকালেন "আরশিয়া? আম্মু
দৌড়ে গিয়ে মেয়েকে ঝাপটে ধরলেন," কোথায় গিয়েছিলি মা, আম্মু কত কষ্ট পেয়েছি জানিস তুই তুই ছাড়া আমার আর কে আছে মা বল"
আরশিয়াও কান্না করে দেয় মাকে জরিয়ে ধরে বলে "আম্মু চলে এসেছি তো, কাঁদে না "
জিসার রাগ উঠে অন্য দিকে তাকিয়ে বলে "মামা, আমাদের কেউ চিনে না, আমরা মনে হয় ভাড়া থাকি, থাক ওনাদের মা মেয়ের আদর খেতে দেও একজন আরেকজনের হুহ " বলে মুখ বাকায়,
সাইদুল আহমেদ চিন্তা মুক্ত হলে জিসার কথা শুনে হেসে ফেললেন, আরশিয়াও হেসে ফেললো আর রেহানা মির্জা বললেন সে কি "আয় আয় তোদের কিভাবে আদর না করে থাকবো, তোরাই তো আমার সব "
তারপর সাইদুল আহমেদ আর জিসা তাদের উপর জরিয়ে ধরলো,
আচমকা একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো "এখানে ভাই তুই মানুষের দুঃখের সিন দেখাতে নিয়ে এলি? আমাদের কে কি এনাদের মানুষ মনে হচ্ছে না নাকি "
জিসা তাকিয়েই এক চিৎকার দেয় আয়ায়ায়ায়ায়ায়া, সবাই হতবাক হয়ে চেয়ে থাকে জিসা তেরে যায় আয়াশের দিকে আয়াশ গিয়ে লুকিয়ে পড়ে কায়রানের পেছনে, জিসা খ্যাকখ্যাক করে উঠে "বের হয়ে আয়, তোকে আজ দেখাবো মজা, বের হ, আমাকে আমাকে..... "
আয়াশ দাত বের করে হেসে বলে "আমাকে কি গ? বলো বলো
আ.....
কিছু বলার আগেই কায়রান ওদের পাশ দিয়ে সরে এসে, রেহানা মির্জার সামনে গিয়ে দাঁড়ায়, রেহানা মির্জা চমকালেন, থমকালেন বললেন " তু তুমি কায়রান?
আরশিয়ার কিছু বলা লাগলো না কায়রান-ই বললো "কেমন আছেন আন্টি?
রেহানা কায়রানের গালে দুইহাত দিয়ে ধরে বললেন ছলছল চোখে বললেন" কই ছিলি বাপ, তোকে আমার মেয়ে এতো খুঁজেছে, কই হারিয়ে গিয়েছিলি? আমার জন্য তোর মায়া হয় নি আমিতো তোকে মায়ের মতোই আদর করতাম,
কায়রান অনুভব করলো নিজের মায়ের মমতা, তার মা থাকলেও বুঝি এমন ভাবে স্নেহ করতো, ভালোবাসতো,
ধরাক করে উঠলো বুক,
কিভাবে তার পাপের কথা ওনাদের বলবে, এই জীবনে দুইবার সে একই জায়গায় এসে আটকালো প্রথম আরশিয়ার কাছে ছোট বেলায় তখন ছিলো নিষ্পাপ আর এখানো সেই আরশিয়া, রেহানা মির্জা 'এখন সে পাপী, কায়রান মির্জাকে সবাই জানে সে কোথাও আটকায় না কোনোকিছুতেই না, অথচ আসলেই কি তাই?
কায়রান সময় নিয়ে বললো "একদিন সব বলবো আন্টি এখন প্লিজ আর কিছু জিজ্ঞাসা করো না, খেতে দাও আমি খাবো ক্ষিদে পেয়েছে "
রেহানা অনেক খুশি হলেন এক ছেলের জায়গা এই-ই পূরন করে দিচ্ছে।বললেন "আয়, বাবা আয় খেতে বসবি, তোমরা সবাই বসে পড়ো, আমি খাবার আনছি।
আয়াশ আর জিসা শুধু এনাদের কার্যকলাপ দেখছে যার কারনে তাদের ঝগড়া করার কথা ভুলেই গিয়েছে,হঠাৎ দুইজনের চোখ যায় একে অপরের দিকে জিসা তাকাতেই চোখ মারে আয়াশ, জিসা কেন জানি লজ্জা পেলো ওইদিনের ক্থা ভেবে তারপর চোখ রাঙালো আয়াশকে, আয়াশ হাসলো জিসা যেনো খেই হারিয়ে পড়ে এমন অবস্থা 'বদমাইশটা হাসেও সুন্দর হুহ আমার থেকে তো না
' নিজে নিজে ভেবেই চুল পেছনে সরিয়ে আলাদা একটা অ্যাটিটিউড নিয়ে চলে যায় কিন্তু মুখে ছিলো একটা মুচকি হাসি, আয়াশ মাথা চুলকিয়ে হাসে বিরবির করে " হেসেছে হেসেছে, মানে ফেসেছে "
তারপর সেও ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে খেতে, সবার সাথে পরিচয় হয় তার। তবে খাওয়ার সময় ফিসফিস করে কায়রানকে বলতে ভুললো না " ভাই, তুই আমাকে ছাড়া-ই বউ, শশুর বাড়ি পেয়ে গেলি ছিহ, কারু ছিহ, আর এই শশুর বাড়ির বাতাস পেয়ে হাসতেও শিখে গেলি শালা, আর এতোদিন আমাদের তোর দাঁতটুকুও দেখতে দিলি না হুহ।
কায়রান নাক মুখ কুচকে বললো "চুপ কর আয়াশ, পারলে জিসাকে পটা তারপর তোকেও সেট করিয়ে দিবো সারাজীবনের জন্য (অবিশ্বাস্য হলেও সত্য কায়রান আজকে এভাবে কথা বললো খুবই প্রানবন্ত হাসি, কথা সব।)
আয়াশ খুশিও হলো আবার অবাক হয়ে দেখলোও,
এভাবেই তাদের একটা সুন্দর সময় কেটে যায়, অতঃপর বিদায় নিয়ে কায়রান আয়াশ চলে যায়,
___________
কেটে গেলো ৫ দিন,
পরের দিন দুপুরের ঘটনা, আরশিয়া সবে শাওয়ার নিয়ে বের হয়ে এসেছে, আয়নায় গিয়ে চুল আচরাচ্ছে, হঠাৎ ফোনে টুং শব্দ হলো, আরশিয়া মুচকি হাসে সে ভেবেছে কায়রান-ই করেছে, কারন এই ৫ দিনে তাদের মেসেজে অনেক কথা হয়েছে, ঘুরেছেও অনেক জায়গায়, রাতেও লোকটা তার সাথে দুইদিন ঘুমিয়েছে, ওনার নাকি তাকে ছাড়া ভালো লাগে না, ভেবে মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে নিরাশ হলো নাহ কায়রান না আবার অবাক হলো একটা অচেনা নম্বর থেকে একটা ভিডিও আর কিছু ছবি পাঠানো হয়েছে,
আরশিয়া অবাক হয়েই ভিডিওটা চালু করতেই যেনো পায়ের মাটি সরে গেলো , ভিডিওতে দেখা যাচ্ছে কায়রান একটা লোককে খুব নৃশংস ভাবে হত্যা করেছে, কিন্তু লোকটাকে চিনতে অসুবিধা হলো না আরশিয়ার কাপাকাপা গলায় বলে উঠে "আ আব্বু " কায়রান প্রথমে লোকটাকে চেয়ার থেকে উঠীয়ে লাতি মেরে নিচে ফেলে এবং সাথে সাথে একটা রামদা নিয়ে লোকটার ঘার থেকে মাথাটা আলাদা করে ফেলে, তারপর লোকটাকে বড় পাত্রের মাঝে ফুটানে গরম পানিতে ফেলে দেয়, আরশিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে রয় 'এ কি দেখছে 'কি মনে করে ছবিগুলো ডাউনলোড দিয়ে দেখতে চাইলো তা দেখে যেনো কান্নাও হারিয়ে ফেলেছে , ছবিতে কায়রানের সাথে অর্ধ নগ্ন অবস্থায় একটা সুন্দরী রমনি, আরও এমন কিছু ছবি আর দেখতে পারলো না আরশিয়া।
ধপ করে বসে পড়লো বিছানায়। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠে, জিসা, রেহানা মির্জা আর সাইদুল আহমেদ সবাই-ই ছিলেন বাসায়, কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে আসেন
এসে দেখেন মেয়ের কান্না,
ঝাপটে ধরেন আরশিয়াকে জিসাও গিয়ে জরিয়ে ধরে আরশিয়াকে সে বলে "আরশি কি হয়েছে বল আমায়, কেউ কিছু বলেছে? কি হয়েছে বল না, এই আরশি,
রেহানা মির্জা ব্যাকুল হয়ে বললেন " আরশিয়া মা কি হয়েছে আম্মুকে বল "
সাইদুল আহমেদ বললেন "আরশি তুই না আমার লক্ষি,বল কি হয়েছে, নাহলে বুঝবো কিভাবে বল,
সবার জেরাজেরিতে আরশিয়া আর থাকতে না পেরে চলে যায় বাহিরে। সবাই যায় তার পিছু পিছু, দূর থেকেই সবাই দেখলো আরশিয়া সমুদ্রের ধারে বসে আছে কান্না করছে কিন্তু কেউ গেলো না, মেয়েটা অনেক জেদি নিজে থেকে না বললে কিছুই কেউ জানবে না।
রেহানা মির্জা বুঝলেন কায়রানের থেকেই কোনো কষ্ট পেয়েছে আরশিয়া। তিনি আর কথা বারালেন না, চলে গেলেন রুমে।
আরশিয়া অনেক ক্ষন পর রুমে এসে ঘুমাতে যাবে দেখে কায়রান কল করছে, রাগ যেনো তরতর করে বেড়ে গেলো, ফোন নিয়ে কায়রানের নাম্বারে ব্লক করে দিল, আর পড়ে ফোনটা মেঝের মধ্যে একটা আছার দেয়, ফোনটা ভেঙে একাকার, আরশিয়ার চোখ দিয়ে আর জল বের হলো না ভাবলো 'যারিয়াব বুঝি ঠিকই এগুলোর ইঙ্গিত দিয়েছিলো আর সে ওই নোংরা খুনি লোকটাকে বিশ্বাস করেছিলো , হাসলো আরশিয়া পরিহাসের হাসি যেই হাসিতে নেই কোনো আনন্দ শুধু তাচ্ছিল্য। নিজেকে সামলিয়ে হেসে বললো
" কায়রান জাওয়াদ ভালো থাকবেন, আপনার সাথে দেখা হওয়ার আগে যেনো আমার মৃত্যু হয়,আসলেই নরম আর দুর্বল মানুষদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই, যারা এক কথায় মানুষকে বিশ্বাস করে ফেলে, "
