পার্ট ১১
লন্ডনের অন্যতম সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি পার্কের রাস্তা হলো হাইড পার্কের দ্য সার্পেন্টাইন রোড,হাইড পার্কের ঠিক মাঝখান দিয়ে বয়ে যাওয়া বিশাল লেক 'দ্য সার্পেন্টাইন'-এর পাশ ঘেঁষে এই রাস্তাটি চলে গেছে। রাস্তার একপাশে স্বচ্ছ লেকের জলরাশি, যেখানে রাজহাঁস ও বুনো হাঁস ভেসে বেড়ায়, আর অন্যপাশে বিশাল সব প্রাচীন ওক ও এলম গাছের সারি।
লন্ডনের ব্যস্ত শহরের ঠিক কেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও এই রাস্তাটি অত্যন্ত শান্ত ও ছায়াঘেরা। সকালে বা বিকেলে হাঁটা, জগিং করা কিংবা সাইকেল চালানোর জন্য এটি অনেক জনপ্রিয়।
সেই রাস্তা ধরেই এক যুবতি হেটেঁ যাচ্ছে, পরনে ডেনিম স্কার্ট আর একটা শার্ট, চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দেয়া, মুখে নেই কোনো প্রাশাদনির ছোঁয়া তবুও ফর্সা হওয়ায় অত্যন্ত মায়াবী লাগছে, এবং হাতে একটা ডায়রি,
স্কার্ফ আছে গলায়,আপন মনে হাঁটছে,
হঠাৎ পেছন থেকে ডাক পড়ে
"আরশিয়ায়ায়ায়ায়ায়ায়া,
(আরশিয়া পেছন ফিরে তাকায়, দেখে জিসা দৌড়ে আসছে, এসে হাপাতে হাপাতে বলে)
" আমাকে ফেলে চলে এলি?
"তুই ঘুমিয়ে ছিলি তাই ডাকি নি,
জিসা মুচকি হেসে হাঁটা শুরু করে আরশিয়াও হাঁটে, সে এখন ২৪ বছরের যুবতি, দেখতে অনেক সাস্থ্যবান আর সুন্দর হয়েছে, কিন্তু মুখটায় আর আগের মতো হাসি লেগে থাকে না,সারাক্ষন গম্ভীর হয়ে থাকে, জিসা ভাবে কি থেকে কি হয়ে গেলো,
হঠাৎ তার ভিতরেও একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব হলো, কিসের এই ব্যাথা? মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই ৬ বছর আগে ফেলে আসা বিষাক্ত ময় কিছু দিনগুলো, তার জীবনের সুখে দুঃখে পাশে পাওয়া বেস্ট ফ্রেন্ড কত কষ্ট সহ্য করেছে,
____
৬ বছর আগে,
সেই দিন রাতে আরশিয়া মা, মামাকে নিয়ে তাদের বাসায় যায়, এবং জিসাকে লন্ডনে নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু মা বাবা থাকবে কিভাবে একমাত্র মেয়েকে ছাড়া, তখন জিসার মা বাবাও দেশ ছাড়েন পাড়ি দেন সবাই দূর দেশে, যদিও অনেক বোঝা পড়া করে তবেই সিধান্ত নেন, কিন্তু তখনো কেউ জানে না হয়েছেটা কি,
তারপর লন্ডনে ২ বছর কেটে যায় আরশিয়া একদম চুপচাপ হয়ে যায় কারও সাথে মিশতেও পারতো না এখনো মিশে না শুধু তার পরিবার আর জিসা ছাড়া তাও এতো কথা বলে না, একদম শক্ত আর গম্ভীর হয়ে গেছে, ওই যে বলে না মানুষ নিজেকে শক্ত করতে যেয়ে অনুভূতি হারিয়ে ফেলে তার ক্ষেত্রেও এমন হয়েছে, তারপর একদিন হঠাৎ রেহানা মির্জা বলেছিলেন"কি হয়েছে বল মা, না বললে কিন্তু আমার মরা মুখ দেখবি "
আরশিয়া তখন কিছুক্ষন নিশ্চুপ থেকে বলেছিলো যা দেখাবো তা তুমি মানতে পারবে না আম্মু তবুও শুনে রাখো ওই লোকটা একটা বিশ্বাসঘাতক, সে আমার সাথে বেইমানি করেছে আর সে একজন পাপিষ্ঠ পুরুষ, আচ্ছা আম্মু যদি তোমার স্বামীকে কেউ মেরে ফেলে তখন কি তোমারর খুব কষ্ট হবে?
রেহানা মির্জা কেপে উঠে আরশিয়ার কথা শুনে মনে যেনো একটা সন্দেহ জাগল " বল না মা কি হয়েছে আর তুই এই কথা কেন বলছিস, আর কায়রান তো ভালো ছেলে তা..."
বলার আগে আরও কিছু আরশিয়া থামিয়ে দিয়ে বলে "চুপ করো, আম্মু ওনি আব্বুকে মেরে ফেলেছে, উনি আমার সাথে বেইমানি করেছে যার মাফ হয় না কখনো "
বলে দৌড়ে রুমে চলে গেল আরশিয়া, রেহানা মির্জা কায়রানের ব্যাপারে শুনে অবাক হলেন কষ্ট ও পেলেন অনেক কিছু পরের কথাটার জন্য তার মুখে একটা মুচকি হাসি দেখেছিলো জিসা, সে দরজা এসে থমকে যায় মা মেয়ের সময় কাটানো দেখে কিন্তু তারও যে অনেক কিছু জানা বাকি তাই সে শুনেছিলো সব, সে লন্ডনে আসার পর থেকে আলাদা একটা বিষন্নতার সৃষ্টি হয়েছে, মাঝে মাঝে ওই বদমাইশ, হুতুম পেঁচার কথা মনে পড়ে,
