পার্ট ৯
অন্ধকার রুম হালকা আলো জ্বলছে মাথার উপরে থাকা হলুদ লাইট টা থেকে।হাত মুখ বেধে চেয়ারে বসানো হয়েছে আরশিয়াকে, কেন এখানে আনা হয়েছে কে এনেছে সে কিছুই জানে না, কিছু লোক এসে এখানে ফেলে চলে গেলো আর কেউ নেই এই অন্ধকার আর ভয়ানক রুমটাতে, এইতো কিছুক্ষন আগেই সে দিব্বি মনের আনন্দে ঘুরতে বেরিয়েছিলো পার্কে , জিসার পিরিয়ড থাকায় সে সাথে নেয় নি 'কি প্রয়োজন বেচারিকে এমন কষ্ট করানোর, এমন সময় রেস্ট নেওয়া অনেক জরুরি, আরশিয়া জিসাকে খায়িয়ে ঘুম পারিয়ে দিয়েই বের হয়েছিলো একটু ঘুরতে কালকে রাতে কায়রান আসায় যেনো মনটা অনেক ভালো লাগছিলো, নিজের অজান্তেই মানুষটাকে এতো ভালোবেসে ফেলেছে বুঝতেই পারে নি, এতো বছর ঘৃণার বদলে ভালো-ই বেসে এসেছে অথচ নিজের কাছেই নিজে ধরা পড়তে পারে নি। টের পায় নি কিছুই, তারপর পার্কে ভিউ উপভোগ করতে করতে হঠাৎ পেছন থেকে কেউ তাকে রুমাল চেপে ধরে মুখে পড়ে আর মনে নেই, তারপর চোখ খুলেই এই ভয়ংকর রুমটার সাক্ষি হলো,
কে এসব করছে কিছুই মাথায় ডুকছে না , তারপর সময় যায় দুই ঘন্টা কেটে যায় অপেক্ষার অবসান ঘটিয়ে রুমের দরজা খোলার শব্দ শুনা যায়, আরশিয়া দুর্বল শরীর নিয়ে টেবিল থেকে মাথা তুলে সামনে দেখে একটা অবয়ব সেটা পুরুষের বেশ বোঝাই যাচ্ছে, সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ এগিয়ে আসছে
তার পায়ের শব্দে যেনো আলাদ একটা গা ছমছমে ব্যাপার স্যাপার আছে, ভাসমান হলো সেই পুরুষটির চোখ খুব চেনা গ্রিন কালার চোখ, দেখতে দেখতে মুখটাও ভাসমান হলো
আরশিয়া অবাক আর বিষ্ময়ে হতবাক হয়ে চেয়ে থাকে কোনোরকম মুখ থেকে ফিসফিস করে বলে উঠে "যা যারিয়াব "
যারিয়াব চেয়ে আছে চোখে একটা উদ্বেগ আর সেই চোখ যেনো অনেক কিছু বলছে যা আরশিয়া বুঝতে পারছে না,
সে এগিয়ে আসে টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দেয় আরশিয়া সেটা খায়, কারণ তার গলা ভিজাতে হবে একটুর জন্য জানটা বেরিয়ে যাচ্ছিল। তারপর নিজেকে সামলে বলে উঠে "আপনি এখানে? আপনি আমাকে এখানে এনেছেন?
" রানী,( যারিয়াব মায়া ভরা মুখে ডেকে উঠে,)
আরশিয়া খানিকটা কেঁপে উঠে তারপর বলে "আ আমাকে এখানে কেন এনেছেন? কি চাই আপনার? আমার সাথে কিসের শত্রুতা আপনার?
যারিয়াব ভোবন ভোলানো হাসি হাসে " শুনলাম তুমি কায়রান জাওয়াদকে ভালোবাসাো?
"জি, বাসি অনেক ভালোবাসি। (আরশিয়া বলে দৃঢ় কন্ঠে বলে)
ঠাস করে আরশিয়ার গালে থাপ্পড় পড়ে , আরশিয়া বেকুব বনে যায়, যারিয়াবের রুপ বদলে গেছে সে অনেক হাইপার হয়ে গেছে, রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরশিয়াকে থাপ্পড় দিয়েছে, সেটা আরশিয়া বেশ ভালোই বুঝতে পারছে কিন্তু কেন করছে এমন
আরশিয়া জিজ্ঞাসা করে " আপনার সমস্যা কি? আমার গায়ে হাত তুলছেন আমাকে তুলে এনেছেন, আমার সাথে কিসের শত্রুতা আপনার, একটু খোলাসা করে বলুন।
যারিয়াব হাসে কি ভয়ংকর সেই হাসি, এগিয়ে যায় আরশিয়ার কাছে তারপর আরশিয়ার পেছন থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে
" আমি তোমাকে ভালোবাসি রানি,অনেক ভালোবাসি, এই পাথরে ফোটা সুন্দর একটা ফুল তুমি , আমি আমি যখন শুনলাম কায়রানকে তুমি ভালোবাসো আমার আমার কিছু করার ছিলো না এ ছাড়া, আমি তোমাকে হারাতে পারবো না রানী, তুমি প্লিজ আমার হয়ে যাও, আমি তোমাকে অনেক সুখে রাখব,
আরশিয়া কি বলবে বুঝতে পারছে না এমন ভাবেও কেউ ভালোবাসার মানুষের কাছে এতো মায়া নিয়ে কথা বলতে পারে? তাকে চাইতে পারে? কিন্তু তার তো সম্ভব না কানিক্ষন অনেক কিছু ভেবে তারপর বললো
"আপনি আমাকে ভালোবাসেন মানলাম, কিন্তু আমি যাকে ভালোবাসি? তার কি হবে? ভালোবাসা মানে বুঝেন? আপনাদের ওই গ্যাংস্টারদের কাজই তো খুনখারাবি করা আপনারা আর কি বুঝবেন ভালোবাসার?সেই ছোট থেকে ওই মানুষটাকে মনে ধরে রেখেছি,ভালোবাসা হলো মনের একটা টান, কোনো স্বার্থ না থাকলেই সেখানে ভালোবাসার জন্ম দেওয়া যায়। আপনি আজ আমাকে জোড় করে রেখেও কি করবেন পারবেন কি আমার মন থেকে তাকে দূরে রাখতে? যাকে আমি সেই ছোট থেকে এখনো পর্যন্ত মনে রেখে দিয়েছি, আপনি এই কয়েকদিনে আমার মোহোতেই শুধু পড়েছেন মি.যারিয়াব, আপনি আমাকে ভালোবাসেন নি,
যারিয়াব চেয়ে রইলো কি সুন্দর কথা বলে তার রানী কিন্তু এটা কি বললো সে তো বলবে আমিও ভালোবাসি যারিয়াব তোমাকে, ভাবতে ভাবতেই হিংস্র হয়ে উঠলো চেপে ধরলো গিয়ে চেয়ারের সাথে আরশিয়াকে চেপে ধরলো মুখ
" চুপ, চুপ আর একদম এসব বলবে না, আমি যেটা চাই সেটা নিয়েই ছাড়ি তুমি আমার রানী, আমার আমার, তোমাকে কেউ নিতে পারবে না আমার কাছ থেকে, ভালোবাসো না সমস্যা নাই, পৃথিবীতে এমন অনেক বৈবাহিক সম্পর্ক আছে যেখানে সারাজীবন কাটিয়ে দেয় একসাথে কিন্তু ভালোবাসা থাকে না সেখানে, তুমিও না হয় ভালোবাসলে না, আমি সারাজীবন তোমার সাথে কাটাতে চাই রানী,
আরশিয়া অনেক বার বোঝালো যারিয়াবকে, সে বোঝার অবস্থাতেই নেই, সে শুধু বিরবির করছে' যেতে পারবে না, যেতে পারবে না '
ধারাম করে একটা শব্দ হলো,
দুইজনেই তাকাতেই দেখতে পেলো কায়রানকে, যে রুদ্রমূর্তি ধারন করে দাঁড়িয়ে আছে তারপর ধীরে ধীরে এগিয়ে এসে দাড়ালো যারিয়াবের সামনা সামনি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে, কায়রান আরশিয়ার বাধন খুলে দাড় করালো তাদের মাঝখান বরাবর, কায়রান আরশিয়াকে তার দিকে টেনে হাত দিয়ে কোমড় ঝাপটে ধরে ঠোঁট বরাবর কিস করে আরশিয়া কি বলবে বুঝতে পারছে না 'এই লোকটা এই জায়গায়ও তাকে ছাড়ছে না ' যারিয়াব হাসে মলিন হাসে সে আজকে অনেক গভীর ক্ষত উপহার পেয়েছে তার হাসি দেখলেই বোঝা যাচ্ছে, কায়রান হিংস্র হাসি হাসে
"যারি, কাজটা ঠিক করিস নি একদম, তোকে আজ মৃত্যু দিতে এসেছিলাম যদি আমার সট্রবেরির গায়ে হাত দিতি তাহলে বোঝাতাম আমি কে আর কি করতে পারি, অবশ্য বোঝানোর কিছু নেই তুইতো চিনিস আমি কে, কেমন হাহাহা।
" আসলেই তোকে আমি অনেক ভালো করেই চিনি , এখানে যদি নিজের আসল রুপ দেখাতি আরও খুশি হতাম অন্তত রানী তো দেখতে পেতো তোর আসল মুখোসের আড়ালে লুকিয়ে থাকা চেহারা
(যারিয়াব অনুভূতি শূন্য হয়ে বলে )
কায়রান এগিয়ে গিয়ে কলার চেপে ধরে যারিয়াবের, "বাস্টার্ড,তুই এই নামে একদম সট্রবেরিকে ডাকবি না, নাহলে জানে মেরে ফেলবো"
যারিয়াব হাসে অদ্ভুত হাসি তারপর বলে "ওকে ওকে, ডাকবো না শুধু দেখিস, তোর ভালোবাসা যেনো তোর কাছ থেকে দূরে সরে না যায়, আসি
যারিয়াব চলে যাওয়ার পর কায়রান আরশিয়ার দিকে তাকিয়ে হুংকার ছেড়ে উঠে " তোকে বলেছি বাসা থেকে বের হতে? বেশি সাহস বেড়ে গেছে, আর যদি দেখি তাহলে হাত পা ভেঙে বাসায় দাঁড় করিয়ে রাখবো,
আরশিয়া খানিক ভেবে বলে "হাত পা ভাঙলে তো দাঁড়ানো যায় না মি. কায়রান, তাহলে আমি কেমনে দাঁড়াই থাকব"
কায়রানের হাসি পেলো তা লুকিয়ে বললো "তবে রে,দাঁড়া আমার মুখে মুখে কথা,
আরশিয়া দৌড় দিতে যাবে তার আগেই কায়রান খপ করে হাত ধরে তাকে টান মেরে বুকে এনে ফেলে, আরশিয়া ব্যাথা পেয়ে মাথায়, বলে উঠে " উফ, এটা সিমেন্ট দিয়ে বানানো বুক নাকি ভাই, গেলো আমার মাথাটা,
"এটা তোর পার্সোনাল জায়গা,
(কায়রান চোখ মেরে বলে)
আরশিয়া লজ্জা পেয়ে কায়রানের বুকেই জরিয়ে ধরে,
কায়রান প্রশান্তি পায় এই একটা কাজে, ১ মিনিট পার হতেই আরশিয়া বলে
" আমাকে কখনো ঠকাবেন না ত? আর ওই লোকটা যে বলে গেলো আপনার কিসের আসল রুপ কায়রান? বলবেন প্লিজ, আমার এসব নিয়ে ভাবলে মাথা হ্যাঙ হয়ে যায়,
কায়রান কিছু বললো না, আরশিয়াও আর কথা বাড়ায় না, উত্তরের আশাও আর করে না, আরশিয়া বুঝতে পেরেছে কায়রান কিছু লুকোতে চাচ্ছে,সেটা কায়রানকে বুঝতে না দিয়েই, কায়রানকে বলে দুইজনেই বাসায় চলে গেলো।
