#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
"কোন পা'গ'ল বুড়োর উপদ্রব শুরু হয়েছে গ্রামে।
পশ্চিম দিকের আমাদের আম বাগানের সব আম নাকি সেই বুড়ো পেড়ে রাতারাতি গ্রামের সবাইকে বিলিয়ে দিয়েছে। তারপর নাকি সেই আম বাগানেই আস্তানা গেড়ে বসেছে। লোকমুখে খবর এসেছে।"
অরণ্যের কুঞ্চিত ভ্রু আরও খানিকটা গভীর হলো,
"কি?! বাবা আজ রিচার্ড সাহেব নিজে আসবেন বলে জানিয়েছেন আমের পেটিগুলো নিয়ে যাওয়ার জন্য,আমিতো ভেবেছিলাম ইতোমধ্যে তা পেটিতে ভরা হয়ে গিয়েছে।"
"সেটাই তো বলছি। সকাল থেকে দুই দুইবার লোক পাঠিয়েছি আম তুলে আনার জন্য,না ওদের কোনো খবর এসেছে না বাগানের প্রহরীর।
তার মধ্যে কানে আসলো এমন সব কথা।আর না পেরে রোকনকে পাঠাতে চাইলাম,সে না গিয়ে আহার করতে বসে গিয়েছে। একটু আগে ওকে এ নিয়েই কথা শুনাচ্ছিলাম আমি।
তাই বলছি ওদেরকে আমি আর ভরসা করতে পারছিনা,
তুমি নিজে গিয়ে একবার দেখে এসো ব্যাপারটা।"
"জ্বি বাবা,আমি এক্ষুনি যাচ্ছি। রিচার্ড সাহেব অনেক বড়ো বণিক,আমি চাইনা কোনো পা'গ'লের উপদ্রবের কারণে আমাদের ব্যবসায়িক সম্পর্ক খারাপ হোক।"
জমির তালুকদার নীরবে মাথা দুলিয়ে সায় দেয়। অরণ্য উঠে পড়ে বাগানে যাওয়ার উদ্দেশ্যে।
চারুলতা তখন সিড়ি বেয়ে নীচে নামছিলেন। শরীরের ব্যথার কারণে আস্তে-ধীরে হাঁটেন তিনি। এই সময়ে প্রায়ই তিনি পুকুরপাড়ে একা সময় কাটাতে যান।
নামতে নামতে বসার ঘরের সব কথা ই তিনি শুনেছেন।
এক সাথে বেরোনোর সময় দড়জার কাছে মুখোমুখি পড়ে যান মা-ছেলে।
চারুলতা তার দিকে না তাকিয়ে চলে যেতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়,কিন্তু অরণ্য তড়িৎ গতিতে গিয়ে তাকে ধরে ফেলে।
অরণ্য চিন্তিত স্বরে জিজ্ঞেস করে,
"মা তুমি এভাবে অসুস্থ শরীরে একা হাঁটছো কেনো?সাথে কোনো দাসী নাওনি কেনো?"
চারুলতা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে,তারপর অভিমানী কন্ঠে বলে,
"তোমার ওই র'ক্তমাখা অপবিত্র হাত দিয়ে কক্ষণো ছোঁবেনা আমাকে। আর আমি একা থাকতেই স্বাচ্ছন্দবোধ করি।"
বলেই চলে যান তিনি সেখান থেকে।
অরণ্য আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে।
সাথে দুজন রক্ষী নিয়ে অরণ্য চলে যায় গ্রামের পশ্চিম দিকের আম বাগানের দিকে। নির্জনা কুঠি থেকে বেশ খানিকটা পথ হেটে যেতে হয় সেখানে।
পুরো পাঁচ বিঘা জমি নিয়ে দেওয়াল দিয়ে ঘেরা বিশাল আম বাগান তাদের।
সেখানে পৌছে বাগানের প্রবেশপথে কোনো প্রহরী বা বাবার পাঠানো কোনো লোককে দেখতে না পেয়ে রাগ উঠে যায় তার।
সে দ্রুতকদমে প্রবেশ করে বাগানের ভেতর। কয়েকবার নাম ধরে ডাকার পরেও কেউ সাড়া না দিলে সে আরও গভীরে এগুতে থাকে বাগানের।
অবশেষে কিছুদূর গিয়ে একজন প্রহরীর দেখা মিলে তার,তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে।
অরণ্য রেগে জিজ্ঞেস করে তাকে,
"বাগানের প্রবেশমুখ এভাবে ফেলে রেখে তুমি এখানে কি করছো?তোমাকে কি এই জন্য মাইনে দিয়ে রাখা হয়েছে?আসার পথে দেখলাম গাছের সব পাকা আম আর নেই। তার মানে সত্যিই চুরি হয়েছে। তোমাদের গাফিলতির কারণে কতো বড়ো ক্ষতি হয়েছে কোনো ধারণা আছে তোমার?"
প্রহরী এদিকে থরথর করে কাঁপছে অরণ্যের ধমক শুনে,সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে,
"ক্ষমা করবেন জমিদার বাবু,কিন্তু বিশ্বাস করুন এখানে অতিপ্রাকৃত কিছু ঘটছে কাল রাত থেকে।
রাতে আমি বাগানে কিছু শব্দ শুনে চোর এসেছে ভেবে দেখতে আসি বাকি প্রহরীদের বাইরে রেখে।
এখানে এসে আমি গাছের নীচে এক বুড়োকে বসে থাকতে দেখতে পাই। তার চোখে চোখ পড়ার সাথে সাথেই যেনো আমি কোনো ঘোরের মধ্যে চলে যাই। যখন ঘোর কাটে তখন আমি আর কাউকে দেখতে পাইনি। অনেক খুঁজেও আমি সেই বুড়োকে আর দেখতে পাইনি। অবশেষে আমি ফিরে আসতে নিই। কিন্তু অনেক খুঁজেও আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কাল রাত থেকে আমি এখানে এভাবেই পথ খুঁজে চলেছি।"
অরণ্যের রাগে মাথার রগ ধপধপ করে কাঁপতে থাকে,
"একেতো তোমরা তোমাদের দ্বায়িত্বের গাফিলতি করেছো,তার উপর এখন আজগুবি কাহিনি শোনাচ্ছো আমাকে?আর বাকিরা কোথায়?"
"আমি জানিনা মনিব তারা কোথায়। আমি সত্যি কোনো আজগুবি কাহিনি শোনাচ্ছি না। আমার মনে হচ্ছে কাল রাত থেকে আমি চক্রাকারে এক জায়গায় ঘুরে চলেছি। বাকিরা বাইরে না থাকলে আমার মনে হয় বাকিদের সাথেও এটাই ঘটেছে।"
অরণ্যের মেজাজ বিরক্তির শেষ সীমানায় গিয়ে ঠেকে এসব আজগুবি কথাবার্তায়,
"চুপ! একদম চুপ! এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও,তোমাদের সবার শাস্তির ব্যবস্থা পরে করছি আমি। এর আগে আমি সেই বুড়োকে দেখতে চাই। দেখি কার এতো ক্ষমতা যে অরণ্য তালুকদারের জিনিসে হাত দেয়। এমন শাস্তির ব্যবস্থা করবো যে অন্য কেউ এই দুঃসাহস দেখানোর কল্পনাও করবেনা কখনো।
গুজব যদি সত্যি হয়ে থাকে তাহলে এই আম বাগানের কোথাও লুকিয়ে আছে এই বুড়ো। আমি নিজেই খুঁজে বের করবো তাকে।"
অরণ্য সাথে আনা রক্ষীদের অন্যদিকে খুঁজতে বলে সামনের দিকে আগাতে থাকে। মেজাজ প্রচুর বিগড়ে আছে তার। এখান থেকে বেরোতে পারলে এর সাথে জড়িত একটাকেও ছাড় দিবেনা।
সে হাঁটতে হাঁটতে একদম বাগানের শেষ মাথায় পৌছে যায়,পথিমধ্যে কাউকে খুঁজে না পেয়ে সে এবার রেগে হুংকার ছাড়ে,
"আমার বাগানে এসে ঘাটি গাড়ার সাহস দেখিয়েছিস,তাহলে এখন লুকিয়ে আছিস কেনো?সাহস থাকলে সামনে আয়!"
"কথাটা কি আমাকে বললি নাকি?"
হঠাৎ পিছন থেকে কারো আওয়াজ ভেসে আসায় চমকে উঠে পিছন ফিরে তাকালো অরণ্য।
তার সামনের গাছটার নীচেই বুড়োটি বসে আম খাচ্ছে। পড়নে ছেড়া আলখেল্লা,মাথায় লাল রংচটা গামছা বাধা,মুখে একগাল সাদা দাড়ি। তাকে পিছন ফিরে তাকাতে দেখে হাতের আমের আটি ফেলে দিয়ে কাধে তার পুটলি ঝুলিয়ে লাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধটি।
অরণ্য আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ সেদিকে,সে হলফ করে বলতে পারে যে একটু আগে সে যখন এই গাছটি পার করে এসেছে সেখানে কেউ ছিলোনা।
তবে সে সেসব চিন্তা ঝেড়ে ফেলে বুড়োকে জিজ্ঞেস করে,
"তুই ই তাহলে সেই চোর? তোকে দেখে আমি অবাক হচ্ছি,এই শরীরে তুই এতোগুলো আম কিভাবে চুরি করেছিস?তোর আর কোনো সাথী আছে নাকি?সত্যি করে বল!"
বৃদ্ধ ফকির হঠাৎ রেগে যায়,রাগী কন্ঠে সে বলে উঠে,
"বেয়াদব মানুষ! আমাকে চোর বলিস কোন সাহসে?! মুখ সামলে কথা বল"
"একেতো আমার বাগানের আম চুরি করেছিস,তার উপর জমিদার অরণ্য তালুকদারের সাথে তুই তুকারি করছিস?! আর আমার সামনেই আমের আঁটি ফেললি তুই,তবু বলছিস কেনো চোর কেনো বলছি তোকে?"
"তোর বাগানের আম মানে? এই মাটি,এই জমি সৃষ্টিকর্তার,আর এই ফল তার নেয়ামত। এই ফল খাওয়ার অধিকার সকল জাতির রয়েছে। একে তুই একাধারে তোর বলে দাবি করিস কোন প্রেক্ষিতে?
সাবধান করে দিচ্ছি ছেলে,আরেকবার আমাকে চোর অপবাদ দিবিনা! তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই!"
অরণ্যের পুরো শরীরে জ্ব'লুনি ধরে যায় এমন কথা শুনে,সে হিসহিসিয়ে বলে উঠে,
"তুই জানিস?তুই কার সামনে কথা বলছিস?আমি আশেপাশের দশ গ্রামের জমিদার,এই ভূমির মালিক আমি,এখানের সমস্ত ফলন আমার!"
"কিসের জমিদার তুই?তুই যদি জমিদার হয়ে থাকিস,এই ভূমির মালিক হয়ে থাকিস তাহলে এই ভূমিতে বসবাসরত মানুষগুলোও কি তোর আপন নয়?এই গ্রামে এতো ফল থাকতে,এতো শস্য থাকতে তোর মানুষগুলো না খেয়ে থাকে কেনো তাহলে?"
অরণ্য বাঁকা হেসে তাচ্ছি'ল্যের সুরে বলে,
"ওহহ...তাই বুঝি তুই চুরি করে সেই ফল সবাইকে বিলিয়েছিস?বেশি মায়া হচ্ছিলো তাদের প্রতি?
তুই ঠিক বলেছিস,এখানে বসবাসরত মানুষগুলোও আমার,তাই আমি ওদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সব দিয়েছি।
মানুষের বাচ্চা ওরা,মানুষ না খেয়ে এক সপ্তাহ বেঁচে থাকতে পারে আর খাওয়ার পানি থাকলে তো অনায়াসে দুই-তিন মাস বেঁচে থাকতে পারে তারা।
এই গ্রামে যেহেতু এই পর্যন্ত না খেতে পেয়ে কেউ মা'রা যায়নি,তার মানে আমি ওদেরকে যথেষ্ট দিয়েছি বেঁচে থাকার জন্য,তাই নয়কি?
ওদের মতো সাধারণ দুর্বল মানুষগুলো এর চেয়ে বেশি দিয়ে কি করবে?ওরা তো শুধু বেঁচে থাকার জন্যই আহার গ্রহণ করে,ওদের জীবনের কোনো মূল্য আছে নাকি?
আর যেসব সাধারণ মানুষগুলোর জন্য তুই চুরি করতে গেলি,এখন আমি তোকে কোমড়ে দড়ি বেঁধে তাদের সামনে টানতে টানতে বন্দী করে নিয়ে যাবো,
কিন্তু তোর ওই অকৃতজ্ঞ মানুষগুলো একবার তোকে বাঁচানোর জন্য মুখ ফিরে তাকাবেনা পর্যন্ত এদিকে।
কারণ কি জানিস?
কারণ এই দুনিয়ায় মায়া,দয়া,ভালোবাসার কোনো মূল্য নেই। আমি তাদের খেতে দিইনি,কিন্তু তারা তবুও আমাকে ঝুঁকে সালাম করবে এখন দেখলে। আর তুই তাদের মায়া দেখিয়ে খেতে দিয়েছিস। তাদের ভালো করতে গিয়ে তোর শাস্তি হবে, কিন্তু তারা তোকে একবারও রক্ষা করার জন্য এগিয়ে আসবেনা।
মানুষ জাতটা এতোটাই অকৃতজ্ঞ। তাদের প্রতি ভালোবাসা দেখাতে নেই।
কারণ তারাও জানে কে ক্ষমতাবান আর কে দুর্বল।
দুর্বলের পক্ষে কেউ থাকেনা,হোক সে যতোই ভালো।
যেমন আজ তোর পক্ষে কেউ থাকবেনা।"
বলেই অরণ্য এগিয়ে আসতে নেয় বৃদ্ধকে ধরার জন্য।
কিন্তু বৃদ্ধ ফকির হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ে তখন যেনো বেশ মজার কিছু শুনেছেন তিনি,সেই সাথে আশেপাশে প্রবল জোরে বাতাস বইতে থাকে,যেনো এক্ষুনি কোনো বড়ো ঝড় আসবে। অরণ্য চমকে উঠে হঠাৎ আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে।
বৃদ্ধ ফকির হাসতে হাসতে তার দাঁড়িতে হাত বোলাতে বোলাতে বলে,
"তোর ক্ষমতার অনেক লোভ,অনেক দম্ভ তোর ক্ষমতার উপর তাইনা জমিদার? ক্ষিধের জ্বা'লা পৃথিবীর সবচেয়ে কঠিন জ্বা'লা এটুকু পর্যন্ত বোধ করার অনুভূতি নেই তোর মাঝে। মানুষের প্রতি মায়া,মমতা,ভালোবাসা তোর তুচ্ছ মনে হয়। গায়ের জোর,ক্ষমতার জোর সবকিছুর উর্ধ্বে,বাকি কোনো সম্পর্ক তোর প্রয়োজন নেই তাইতো?
তোকে আমার পছন্দ হয়েছে ছেলে।
আমরা জ্বীনেরা প্রায়ই এমন,আমাদের আশ্চর্য সব ক্ষমতা রয়েছে,কিন্তু আমাদের সাধারণ মানুষকে ভালোবাসা বারণ,নিয়মবিরুদ্ধ এটা।"
বৃদ্ধ ফকির বলতে বলতেই তার পুটলি থেকে এক লম্বা কালো শিকল বের করে এনে আকাশের পানে তুলে ধরে,
"তোর ভেতরের মানুষ সত্ত্বা প্রচন্ড দুর্বল,একে দিয়ে তোর কোনো কাজ নেই। তোকে আমার মনে ধরেছে তাই আমি তোকে এই জ্বিন সত্ত্বা উপহার দিলাম। আজ থেকে এই শেকল হবে তোর সকল ক্ষমতার আধার,
তোর মানুষ সত্ত্বাকে দিনের আলোতে তিলে তিলে গিলে খাবে এই জ্বিন সত্ত্বা,রাতের প্রথম দুই প্রহর তোকে তার প্রদত্ত আঘা'ত নিরাময়ের সুযোগ দিবে আর শেষ দুই প্রহরে দিবে তার সব ক্ষমতা।
তোকে অমরত্ব প্রদান করে চিরকালের জন্য ক্ষমতাবান করবে তোর জ্বিন সত্ত্বা।
জ্বিন দের কোনো সাধারণ মানুষকে ভালোবাসা নিয়ম বিরুদ্ধ,নিয়ম ভঙ্গ করলে প্রাণনাশ হবে তার।
আবার কোনো সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ই পারে এই শেকল ছিন্ন করে তোর জ্বীন সত্ত্বাকে মুক্তি প্রদান করতে।
কোনোদিন যদি তোর এই প্রাপ্ত ক্ষমতার বদলে তুই কি কি হারিয়েছিস,ক্ষমতার লোভে কতোটা ভুল করেছিস বুঝতে পারিস তাহলে খুঁজে নিস এমন এক মানুষকে যে নিঃস্বার্থভাবে শুধু তোকে ভালোবাসবে।
চন্দ্রগ্রহণের সময় চাঁদকে যখন অন্ধকার পুরোপুরি গ্রাস করবে তখন এই শেকল রাতের বেলা দৃশ্যমান হবে আর তোর জ্বিন সত্ত্বা সেই মূহুর্তে হবে শক্তিহীন,তখনি সেই মানুষ এই শেকল ছিন্ন করতে পারবে তোর দেহ থেকে আর তুই মুক্তি পাবি এই জীবন থেকে।"
বৃদ্ধ লোকটির কথা শেষ হবার পরপরই যেনো নেতিয়ে থাকা সেই শেকলটি জীবন্ত হয়ে উঠে। বৃদ্ধের হাত থেকে উড়ে এসে সোজা ঢুকে যায় অরণ্যের বুকে।
অরণ্য এতোক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়েছিলো,লোকটা কি বলছে কিছুই বোধগম্য হয়নি তার,তার সাথে কি হতে চলেছে কোনো ধারণা ছিলোনা তার।
সে বিস্ফোরিত নয়নে তাকিয়েছিলো যখন ফকিরের হাতের সেই শেকল জীবন্ত হয়ে উঠে,তার কিছু বোধগম্য হওয়ার আগেই সেই শেকল তার বুকের ভেতর ঢুকে যায়,সাথে অনুভব হয় সারা শরীরে অমানুষিক এক যন্ত্রণা,সেই ব্যথার তাড়না এতোটাই তীব্র ছিলো যে সে প্রচন্ড জোরে আত্মচিৎকার করে উঠে।
বৃদ্ধ ফকির মিলিয়ে যায় সেখান থেকে,সাথে সাথে মিলিয়ে যায় সেই আম বাগানে সৃষ্ট মায়াজাল।
মায়াজালে আটকে পড়া প্রতিটা প্রহরী এবং রক্ষী শুনতে পায় সেই আর্তনাদ।
তারা ব্যস্ত পায়ে ছুটে আসে যেদিক থেকে সেই আওয়াজ এসেছে।
(চলবে)
