#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
আমার মা অসুস্থ থাকার কারণে সারাদিন বিছানাবন্দী থাকতেন যখন আমি ছোট ছিলাম। আমি সারাদিন দৌড়-ঝাপ করে এসে সাথে সাথে সবকিছু মা কে বলতাম, কিভাবে আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে এসেছি।
আর মা ছিলেন সব চাইতে আলাদা। বাকি সবাই আমার গুণের প্রসংশা করতো,সৎ মাগুলো ভাইয়েরা আমার মতো কেনো না তা নিয়ে বকতো তাদের,গ্রামের মানুষ আমাকে সম্মান করে চলতো,বাচ্চারা ভয়ে আমার সাথে তর্কে যেতোনা,বাবা পর্যন্ত খুশি আমার উপর। শুধু মা ই খুশি নন এগুলো নিয়ে।
তিনি সবকিছুতেই বাধা দিতেন আমাকে। যেমনঃ এতো বড়ো গাছে উঠবেনা,পড়ে গিয়ে ব্যথা পাবে,মা'রা'মা'রি করা ভালোনা,যাও ক্ষমা চেয়ে এসো,অস্ত্র চালনা কেনো শিখতে হবে?এসব বিপদজনক কাজ,আমি এখনো ছোট ইত্যাদি ইত্যাদি। উনি সবসময় খালি আমাকে বকতেন।
বিশেষ করে যেদিন আমি বাবার বলা কথাগুলো উনাকে বলেছিলাম যে আমার জীবনের উদ্দেশ্য কি তখন তিনি আঁতকে উঠে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন।
আমাকে বুঝিয়ে বলেছিলেন,
"অরণ্য, তোমাকে বিধাতা এজন্য সাধারণ মানুষ থেকে বেশি ক্ষমতা দিয়েছেন যাতে তুমি তোমার সামর্থ্য দিয়ে তোমার থেকে দুর্বলদের রক্ষা করতে পারো।
মানুষকে ভালোবাসতে শিখো,তুমি যতটা দয়াশীল তাদের প্রতি হবে তারা ততোটা বেশি তোমাকে ভালোবাসবে।
ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড়ো ক্ষমতা,এটা গায়ের জোরে এটা অর্জন করা যায়না।
যার কাছে ভালোবাসা নেই সে পৃথিবীর সবচেয়ে বড় নিঃস্ব।
কোনো ধন-সম্পদ ভালোবাসার অভাব পূরণ করতে পারেনা।
ভালোবাসার জোরে তুমি সবার মনের উপর রাজত্ব করতে পারবে,তুমি কখনো নিঃসঙ্গ হবেনা।
তাই ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা।
তোমার সক্ষমতা ভালোবাসা অর্জন করতে কাজে লাগাও অরণ্য।"
আমি শুনেছিলাম মায়ের সব কথা,মন দিয়ে শুনেছিলাম।
কিন্তু বিশ্বাস করতে পারিনি।
ভালোবাসা দিয়েই যদি সবার মনে রাজত্ব করা যায়,তাহলে তিনি কারো মনে জায়গা করতে পারেননি কেনো?
তিনি চাকরদের সাথে পর্যন্ত ভালো ব্যবহার করতেন,কই তারা তো উনাকে ভালোবাসে না?
উনি জমিদারনি, এই 'জমিদারনি' খেতাবটার ক্ষমতার জন্য সবাই উনার সামনে উনাকে সমীহ করে চললেও,আড়ালে ঠিকই উনাকে নিয়ে কটুক্তি করতো তারা।
মাকে ডা'ই'নী ডাকতো,মিথ্যা গুজব ছড়াতো তার নামে।
আমি অনেকবার তাদের হাতেনাতে ধরতে পেরে কঠোর শাস্তি দিয়েছি,এরপরে বাকিরা কেউ অন্দরমহলে মায়ের নামে ক'টুক্তি করার সাহস পায়নি।
তাহলে কি দাঁড়ালো?বাবা ঠিক,মা ভুল।
ক্ষমতার জোর যার আছে তার সামনে দুনিয়া ঝুঁকতে বাধ্য। সাধারণের প্রতি ভালোবাসা দেখাতে গেলে এরা তোমাকেই অবজ্ঞা করবে।
ভালোবাসা যদি সত্যি সব ক্ষমতার উর্ধ্বে হয়ে থাকতো তাহলে মা সবার চেয়ে ক্ষমতাবান হতো।
কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড়ো দুর্বলতা।
এই দুর্বলতা থাকার কারণে মা নামে জমিদারনি হলেও কখনো প্রকৃতপক্ষে এর ক্ষমতা অর্জন করতে পারেননি।
কিন্তু বাবার অন্যান্য স্ত্রী গুলো মায়ের থেকে নীচু পদের হলেও তারা ঠিকই তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন।
আবার এই ভালোবাসা উনার আমার বাবার প্রতিও ছিলো। বাবাকে আমি আমার জন্মের পর থেকে কখনো মায়ের কক্ষে যেতে দেখিনি,বা তাঁদের হেসেখেলে কোনোদিন এক কাপ চা পান করতে দেখিনি। বাবা তার অন্যান্য স্ত্রী আর রক্ষি'তাগুলো নিয়ে মজে থাকতো।
আর মা শুধু নীরবে অশ্রু বিসর্জন করতো আর সব সহ্য করতো। বাবার এই দিকটা আমারও অনেক খারাপ লাগতো। বাবা আর কিছু না হোক,মায়ের সাথে মাঝে মাঝে কথা তো বলতে পারতো।
এখানে মা পুরোপুরি নিঃসঙ্গ,তার পরিবার নেই,কোনো বন্ধু নেই,চাকরগুলো দূরত্ব বজায় রেখে চলে তার সাথে,আমি ছাড়া উনার কেউ নেই কথা বলার,বাবাও তো একটু বুঝতে পারতো মায়ের কষ্টটা তাইনা?
কিন্তু উনি বুঝতোনা মায়ের ভালোবাসা,মা রূপসী নয়,সেজন্য মায়ের দিকে তাকাতেন না তিনি। মনের অজান্তেই তখন এই সৌন্দর্যের পূজারি মানুষগুলোকে ঘৃ'ণা করতে শুরু করি আমি।
কিন্তু সবচেয়ে বেশি ঘৃ'ণা আমার মায়ের ভালোবাসার প্রতি হতো। উনি কেনো কখনো কোনো প্রতিবাদ করেননি?
কেনো কখনো স্ত্রী হওয়ার অধিকার আদায় করতে যাননি বাকিদের মতো?
শুধু নীরবে ভালোবেসে অশ্রু বিসর্জন করে গিয়েছেন।
আবার এবং বারবার তিনি আমাকে প্রমাণ করেছেন ভালোবাসা একটি ভ্রম শুধু,এই ভ্রম এর পিছনে ছুটতে গেলে শুধু কষ্ট পেতে হবে,এই ভ্রম যার আছে সে পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তি।
আর আমি বাবার কথামতো ক্ষমতাধর হতে চেয়েছিলাম,মায়ের মতো দুর্বল নয়। তাই এই ভালোবাসার সবগুলো বিপরীত পন্থি বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে ধারণ করেছিলাম।
আমার এমন চালচলন নিয়ে মায়ের সাথে প্রায়ই কথা কা'টাকাটি হতো আমার।
প্রায় নিত্যদিনের ঘটনা ছিলো এগুলো যেনো,
বড়ো হতে হতে আমি মায়ের এই শাসনের উপর বিরক্ত হয়ে পড়ছিলাম। রাগের মাথায় কথা কা'টাকাটির সময় আমি প্রায়ই উনার দুর্বলতা গুলোর কথা তুলে উনাকে আক্র'ম'ণা'ত্মক কথা বলতাম।
যেগুলো শুনে মা অনেক কষ্ট পেতেন,আমার সামনেই কেঁদে ফেলতেন উনি।
আমি রাগ করে বেরিয়ে যেতাম সবসময়,মনে মনে পণ করতাম আর কখনো মায়ের কাছে যাবোনা আমি।
কিন্তু মা কখনো আমার প্রতি অভিমান দেখিয়ে দূরে সরে থাকতেন না।
রাতে সবাই ঘুমিয়ে পড়লে উনি তার দুর্বল শরীরটাকে টেনে নিয়ে আসতেন আমার ঘরে। আমি দড়জা খুললেই টের পেয়ে যেতাম,তবু ঘুমের ভান ধরে পড়ে থাকতাম।
মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন,কপালে চুমু খেতেন,তারপর আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকতেন শুধু। আমি নীরবে অনুভব করতাম শুধু।
মায়ের হাতের স্পর্শটা কেনো যেনো সবার থেকে আলাদা ছিলো।
বাবাও আমাকে স্নেহ করেন কিন্তু তার স্পর্শটা কেনো জানি মন পর্যন্ত পৌছাতো না,কারণ হয়তো বাবা আমার মাথায় এভাবে হাত বুলানোর পরেই আমার কাছে কিছুনা কিছু আশা,ইচ্ছা ব্যক্ত করতেন।
কিন্তু মা এভাবে মাথায় হাত বুলানোর পর আমার থেকে কিছুই চায়নি কখনো,উনি সবসময় আমাকে শুধু বিপদ এড়িয়ে চলতে বলেছেন যাতে আমার কোনো ক্ষতি না হয়।
তাই প্রতিবার আমার অভিমান এক রাতেই গলে যেতো,পরেরদিন আমি আবার যেতাম উনার বকা খাওয়ার জন্য।
কিন্তু আমি আমার মধ্যে উনার কথামতো কোনো পরিবর্তন আনার চেষ্টা করিনি।
আমার বিশ্বাসগুলোর প্রতি আমি অটল ছিলাম।
আমি মায়া,দয়া,ভালোবাসা নামক দুর্বলতাগুলো আমার মনে ঘর করতে দিইনি কখনো। আর আমার সৌন্দর্যের উপর মোহিত নারীগুলোকেও কখনো জীবনে ঠাঁই দিইনি,তাদের আমি চরম ঘৃ'ণা করতাম।
আমি ২১বছরে পড়তেই বাবা উনার জমিদারি ভার আমার হতে তুলে দেন। আমার হাতে জমিদারি তুলে দেওয়াটা ছিলো লোকমুখে।
আসলে আমার জমিদারিকালের সিদ্ধান্ত সব উনি নিয়েছেন।
উনি আমাকে বলেছেন,যাও অরণ্য ওই জমিগুলো দখল করে নাও,আমি তাই করেছি। উনি যখন বলেছেন এই গ্রামের জমিদারকে হটানো দরকার,আমি তাই করেছি। উনি আমাকে বলেছেন এরা বিরোধ করছে,এদের ফসলি জমি জ্বা'লিয়ে দাও,আমি তাই করেছি।
ধরতে গেলে এমন কোনো কাজ নেই যেটি তিনি তার ক্ষমতার জোরে করাতে পারেননি,তা আমাকে দিয়ে করিয়ে নেননি।
আর আমার মাথায় ভুলেও কোনোদিন এমন কোনো ভাবনা আসেনি যে আমি কোনো খারাপ কাজ করছি বা বাবা আমাকে শুধু ব্যবহার করছেন।
কখনো ভেবে দেখিনি আমার করা কাজগুলো শত শত মানুষের হাহাকারের কারণ হয়েছে,কতোগুলো মানুষ নিজের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে,কতোগুলো মানুষ অনাহারে দিন পার করেছে আমার কাজগুলোর কারণে।
আমি তখন শুধু দেখেছিলাম বাবার কথামতো চলাতে আমার জমিদারি,আমার ক্ষমতা দিনদিন বেড়ে যাচ্ছিলো,পাতালঘরের সিন্দুকগুলো সোনাদানায় উপচে পড়ছিলো,মানুষ আমার নাম শুনেই ভয়ে কাঁপতো,আমার বিরুদ্ধে যাওয়ার সাহস কোনো বড়ো জমিদারও দেখাতো না,ইংরেজ সাহেবরা রীতিমতো মতো আমার পায়ে পড়েছিলো তাঁদের ব্যবসার জন্য।
বাবা অত্যন্ত খুশি ছিলেন,আমিও অনেক সন্তুষ্ট ছিলাম আমার অবস্থান নিয়ে।
কিন্তু মা ততোটাই অসন্তুষ্ট ছিলেন আমার প্রতি। আমাদের মনোমালিন্যগুলো আমার জমিদারি হাতে নেওয়ার পর থেকে বিরোধে রূপ নেয়। মা এক সময় আমার সাথে কথা বলা ই বন্ধ করে দিলেন। কখনো অন্দরমহলে দুজন সামনা সামনি পড়ে গেলেও তিনি মুখ ফিরিয়ে চলে যেতেন।
মায়ের এই পরিবর্তন আমাকে অনেক কষ্ট দিতো,জানি মা তার থেকেও বেশি কষ্টে আছেন। নয়তো তিনি এভাবে নিজের ছেলের থেকে মুখ ফিরিয়ে নিতেন না।
কিন্তু আমার পক্ষে উনার কথাগুলো মেনে নেওয়া অসম্ভব ছিলো।
তাই আমি মাকে নিজের হালে ছেড়ে দিলাম,তিনি আমার সাথে অভিমান করে বেশিদিন থাকতে পারবেন না। একদিন ঠিকই আবার আমাকে সব ভুলে কাছে টেনে নিবেন তিনি।
কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে,মা সত্যিই আমার থেকে নিজেকে দূর করে ফেলেছিলেন। দিন পেরিয়ে মাস পেরিয়ে বছরও কেটে যায়,কিন্তু মা নিজ থেকে তার অভিমান ভুলে আমার মাথায় হাত আর বুলিয়ে দেননি,আমিও নিজের জিদ ভুলে উনার সামনে মাথা নত করতে পারিনি। তাই আমাদের সম্পর্কটা আর ঠিক হয়ে উঠেনি।
এভাবেই পাঁচটা বছর পেড়িয়ে যায়। তারপরেই আমার জীবনে আসে ১০৪বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত দিনটি।
হঠাৎ করে বাবার ডাক পড়ে আমার জন্য।
সবে বিকেল তিনটা তখন। আমি তখন জমিজমার কাজ তদারকি করতে ব্যস্ত।
তবে বাবার ডাক কক্ষনো ফেলিনি আমি,চলে গেলাম তার সাথে দেখা করতে।
= ফ্ল্যাশব্যাকঃ ১০৪বছর আগের অভিশপ্ত দিনটি =
অরণ্য যখন বসার ঘরে প্রবেশ করলো,জমির তালুকদার তখন সোফায় বসে হুক্কা ফুঁকছিলেন। গায়ে সাদা পাঞ্জাবী আর লুঙ্গি,মেহেদী দেওয়া লাল দাঁড়ি,কালচে হয়ে যাওয়া দুটি ঠোঁট,ভাবলেশহীন মুখশ্রী,পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছেন তিনি। তার দুই পাশে তার দুই সুন্দরী দাসী হাওয়া করছেন তাকে।
পায়ের কাছে মাথা নিচু করে হাটু গেড়ে বসে আছে তার সৎ ভাই রোকন।
অরণ্য এগিয়ে আসতে আসতে একবার ভ্রু কুঁচকে তাকালো সেদিকে।
অরণ্যকে আসতে দেখে জমির তালুকদার তার হুক্কা সরিয়ে রাখে একপাশে,তার রুক্ষ চেহারায় হাসি ফুটে যখন তিনি বলেন,
"এইতো আমার একমাত্র সক্ষম ছেলেটা এসে গিয়েছে। তোমাকে ছাড়া আমি কি করতাম জানিনা বাবা অরণ্য। এতোগুলো ছেলের মধ্যে একমাত্র তোমাকেই পুরুষ বানাতে পারলাম। বাকিগুলো শুধু গায়ে গতরেই বড়ো হয়েছে, তিনবেলা গেলা আর গঞ্জে গিয়ে মেয়ে নিয়ে ফূর্তি করা ছাড়া কিছুই পারেনা অ'কর্মাগুলো।"
বলতে বলতে পায়ের কাছে বসে থাকা রোকনের দিকে নাক ছিঁটকে তাকালেন তিনি। পাশের দাসীগুলোও ঠোঁট চেপে হেসে উঠলো হেসে উঠলো এই কথা শুনে।
রাগে অপমানে রোকনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। কথাটি যে তাকে কটাক্ষ করে বলা হয়েছে তা বুঝতে কারো বাকি নেই।
সে চোখের কোণা দিয়ে একবার তাকালো তার ভাই অরণ্যের দিকে।
কালো রঙের পাঞ্জাবির সাথে সাদা পাজামা পড়ে আছে,অত্যন্ত সুদর্শন ও সক্ষম এই ব্যক্তিটির জন্য সারাজীবন তার নরক হয়ে গিয়েছে। ছোট থেকে উঠতে বসতে সব ভাইকে এই লোকের সাথে তুলনা করা হয়েছে।
তারা ভাইয়েরা রূপে গুণে এতো খারাপ নয়,কিন্তু এই লোকটির পর্যায়ে শত চেষ্টা করেও পৌছানো অসম্ভব।
অবশ্য সম্ভব হবে কি করে?তারা তো আর তার মতো ডা'ই'নীর পেট থেকে জন্ম নেয়নি,রোকন মনে মনে কটাক্ষ করে ভাবে।
অরণ্য তার হিংসাভরা দৃষ্টি পুরোপুরি অবজ্ঞা করে। লোকের হিংসা ভরা দৃষ্টি তার গা সওয়া হয়ে গেছে। তার অবশ্য রাগ হয়না এদের হিংসা দেখলে,গর্ব হয়। এই সাধারণ মানুষগুলো যতই চেষ্টা করুক,তার থেকে নীচুই থাকবে।
সে মুচকি হেসে বাবার কাছের সোফায় বসতে বসতে বলে,
"তা তোমার একমাত্র সক্ষম ছেলেকে এই সময় কি কারণে ডাকলে বাবা?"
অরণ্যের খোঁচাটা বেশ গায়ে লাগে রোকনের,সে রাগী চোখ তুলে তাকায় তার দিকে। অরণ্য ওকে রাগাতে পেরে মনেমনে বেশ মজা পেলো,সে আরেকটু ঘাটানোর জন্যই গম্ভীরমুখে জিজ্ঞেস করলো,
"ছোটভাই এভাবে হাটু গেড়ে মাটিতে বসে আছে কেনো বাবা?তার দুই মণের ভুড়িটা নিয়ে এভাবে বসতে কষ্ট হচ্ছেনা?সোফায় গা এলিয়ে বসো ভাই,আমার টাকায় নিজে পছন্দ করে কিনেছি সাহেবি সোফাটা।তুমি আর তোমার ভুড়ি দুজনেই নিশ্চিন্তে বসতে পারো,ভেঙ্গে পড়ে যাবেনা তোমরা।"
রোকন এবার প্রচন্ড রেগে যায়,সে একটু মোটা বলে এই ছেলেটা তাকে বারবার এই নিয়ে খোঁচায়। সে রেগে তেড়ে যেতে নেয় তার দিকে কিন্তু জমির তালুকদারের ধ'মকে সম্বিৎ ফিরে তার,
"বে'য়াদব ছেলে! সাহস কি করে হয় গ্রামের জমিদারের গায়ে হাত তোলার চেষ্টা করার?বড়ভাই হিসেবে একটু মশকরা করেছে তোমার সাথে,এটুকু নিয়ে তেড়ে আসো কোন সাহসে?
আমার ছেলের টাকায় খেয়ে পড়ে শরীর বাড়িয়েছো,এখন তার দিকে ফনা তুলছো অকৃতজ্ঞ? বেড়িয়ে যাও আমার চোখের সামনে থেকে!এখন থেকে দুদিন তোমার খাবার বন্ধ,এটাই তোমার শাস্তি!"
রোকনের অপমানে চোখে পানি চলে আসে। সে আর এক মুহুর্তও সেখানে না দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে।
অরণ্য বেশ খুশি হয় মনেমনে,এভাবেই এদের নিজের অবস্থান বুঝিয়ে দিতে হয় মাঝে মাঝে,তাহলে তার দিকে এভাবে চোখ তোলার আগে আরেকবার ভাববে। আর তাকে সমর্থন করার জন্য বাবা তো আছেনই,বাবাকে সে অনেক বিশ্বাস করে। দুনিয়া উল্টে গেলেও বাবা তার পক্ষে থাকবে। সে এবার দায়সারা ভাবে বলে উঠে,
"এসব ছাড়ো বাবা,কীজন্য ডেকেছিলে জলদি বলো। তুমিতো জানোই এই সময়ে কতো কাজ থাকে আমার।"
জমির তালুকদার তার কাঁধ চাপড়ে বলেন,
"আমি জানি তুমি তোমার কাজের প্রতি কতোটা দ্বায়িত্বশীল।
কিন্তু এদিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে যা সমাধান হচ্ছেনা। তাই না পারতে তোমাকে ডাকতে হলো।"
অরণ্য ভ্রু কুঁচকে তাকিয়ে বললো,
"কি সমস্যা বাবা?"
(চলবে)
