#রুদ্রিকের_বধূঁয়া
#পর্ব_৪
#অধরা_মেঘ
"বিকালের নরম রোদের আলো তৃধার চোখে মুখে পড়ছে।ফর্সা মুখটা সোনালি রোদে হলুদ আভা ধারন করেছে।গতকাল রাতে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় নিস্প্রভ লাগলেও আজ তেমন লাগছে না।সরল মুখটা কিছুটা প্রাণবন্ত লাগছে।মনে হচ্ছে অনেকদিন পড়ে মেয়েটা পরম শান্তিতে ঘুমিয়েছে।
রুদ্রিক তার বা হাত তুলে তৃধার গালে রাখলো।তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতোভাবে গাল ছুঁয়ে দিল।মেয়েটার গালটা হালকা লাল।রুদ্রিকের কপাল কুঁচকে গেলো।ভাবলো গালে কিছু দিয়েছে নাকি! না এমনিতে লাল।গতকাল রাতেও দেখেছিলো সে তখন ভেবেছে জ্বরের কারণে এমন হয়েছে বুঝি।এখন তো দেখছে মেয়েটির গাল এমনিতে লাল হয়ে থাকে।কী ভেবে মুচকি হাসলো।
মেযেটা আজও শাড়ি পড়েছে।বিকালের ঠান্ডা বাতাসের স্পর্শ থেকে বাঁচতে পুরো শরীর শাড়ির আঁচল দিয়ে ঢেকে ঘুমিয়ে আছে।ভাবলো শাড়িতে মেয়েটাকে কমই বাচ্চা লাগে।
কিছুক্ষণ পলক না ফেলেই গভীরভাবে তৃধাকে দেখে গেলো।তার ভালো লাগছে মেয়েকে দেখতে।আজানের ধ্বনি কানে আসতেই রুদ্রিকের ঘোর ভাঙলো।মেয়েটির দিকে এতোক্ষণ এইভাবে তাকিয়েছিলো ভেবে অবাক হলো।সে কী এই বাচ্চা মেয়েটির প্রতি আকর্ষিত হচ্ছে!দীর্ঘশ্বাস ফেলল।বউ তার। অবশ্যই আকর্ষণ অনুভব করবে।পবিত্র একটা সম্পর্ক আছে তাদের মাঝে।
তারপর তৃধাকে আলতো করে কোলে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো।বিছানায় সুন্দরভাবে গুছিয়ে ঘুম পাড়িয়ে দিলো।নিজের পোশাখ বের করে পড়ে
নিচে চলে গেলো।এই মুহূর্তে তার কফি বড্ড প্রয়োজন।কিছু ফাইল চেক করে আবারো তাকে হসপিটালে যেতে হবে।
_________________
তৃধার ঘুম ভাঙলো তখন সন্ধ্যা সাতটা বাজে।দেয়াল ঘড়িতে সময় দেখে তৃধা অবাক হয়ে গেলো।এতোক্ষণ ঘুমিয়েছে।বাড়ির লোক কী ভাববে ভেবে উদ্ধিগ্ন হলো।দ্রুত বিছানা থেকে নেমে
দরজার দিকে অগ্রসর হতে গেল। তবে শাড়ির ভাজে পা পড়ে যাওয়ায় ধপ করে ফ্লোরে পড়ে গেলো।
কিছু পড়ার শব্দে রুদ্রিক ফাইল হতে মাথা তুলল। দেখলো তৃধা মেঝেতে পায়ে হাত বসে আছে।বুঝলো মেয়েটি আচাড় খেয়েছে।সে ফাইল রেখে দ্রুত এসে তৃধার উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠলো,
"পড়লে কীভাবে?দেখে হাটতে পারো না।
" তৃধা রুদ্রিককে দেখেই লজ্জায় মাথা নামিয়ে নিলো।ইশশ, লোকটা ঘরে ছিলো।হালকা ঢুক গিলে রুদ্রিক এর হাতের দিকে তাকিয়ে রইলো।সে হাত ধরে উঠবে এমন সময় বুঝতে পারলো কাপড়ের কুচি খুলে গেছে।লজ্জায় তার এবার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে।
এরপর কী করবে ভেবে না পেয়ে ওমনি বসে রইলো।
"এখানে বসে কী সারা রাত পার করবে? না কী খালার ছেলের হাত ধরে উঠবে না?
" তৃধা থতমত খেলো।লোকটা তাকে খোঁচা মেরে কথা বলছে।সকালে না চেনার কারণে কী রাগ করেছে লোকটা?
তৃধাকে অন্যমনস্ক দেখে রুদ্রিক এবার বিরক্তবোধ করলো।তাই ধমকে উঠলো
"এই মেয়ে কানে শুনতে পাচ্ছো না?
"তৃধা এবার কিছুটা ঘাবড়ে গেলো।চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো।
লোকটা রেগে গেছে।যতটুকু শোনেছে লোকটা খুবই রাগী।রেগে গেলে মাথা ঠিক থাকে না।তাকে যদি মারে?তাদের গ্রামে দোলার বরও তো দোলাকে মারতো।সেবার পানি সাথে সাথে না আনায় খুব মেরেছিলো।পুরো পনেরো দিন বাপের থেকে সুস্থ হয়ে তারপর শশুড়বাড়ি ফিরে গিয়েছিলো দোলা।
" তৃধার চোখে পানি দেখে রুদ্রিক সাথে সাথে শান্ত হয়ে গেলো।মেয়েটা এতো ভীতু।সে এবার গভীর চোখে মেয়েটিকে লক্ষ্য করলো।শাড়ির এলোমেলো অবস্থা দেখে কিছুটা বুঝতে পারলো।তাই আর কোনো বাক্য ব্যয় না করে তৃধাকে জটপট কোলে তুলে নিল।
অন্যদিকে নিজেকে স্বামীর কোলে দেখে তৃধা চোখ বড় বড় করে নিলো।প্রথমবার সজ্ঞানে স্বামীর এতো কাছাকাছি দেখে শরীর তার কেঁপে উঠলো।অজানা শীহরণে তনুমন যেন ভরে উঠলো ।
এইদিকে রুদ্রিক মেয়েটির কাঁপন বুঝে সরাসরি চোখের দিকে তাকালো।তখন তৃধাও তাকিয়ে ছিলো।ফলে প্রথমবারের মতো দুজনের চোখের অদলবদল ঘটলো।তৃধা বেশিক্ষণ লজ্জায় তাকিয়ে থাকতে পারলো না।হৃৎপিণ্ডের তীব্র ধরফরে শরীর তার অসার হলো।
রুদ্রিক বউয়ের অস্থিরতা বুজে বিছানায় নামিয়ে দিলো।তারপর শান্ত অথচ গম্ভীর স্বরে বলে উঠলো,
"শাড়ি ক্যারি করতে না পারলে পড়লে কেন?আমি যেন পরেরবার তোমাকে শাড়ি পড়তে না দেখি। বুঝেছো?
" তৃধা ঢুক গিলে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো।
"আমি ওয়াশরুমে যাচ্ছি ততক্ষণে যেন শাড়ি পাল্টে নেওয়া হয়"
"বলেই বাইরের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেলো।এখন তাকে হসপিটালে যেতে হবে।একটা অটি আছে তার।
" ওয়াশরুম হতে বের হয়ে দেখলো তৃধা পাল্টে নিয়ে এখন একটা কলাপাতা রঙের কামিজ পড়ে আছে।
রুদ্রিককে দেখে মাথার ঘোমটা আরও টানলো মেয়েটা। হাতের শাড়ি ভাজ করে রেখে বিছানার সাথে ঘেষে দাড়িয়ে রইলো।কী করবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে পা টিয়ে টাইলস খুটতে লাগলো।
রুদ্রিক মেয়েটার জড়তাটা পুরোটাই দেখলো।তার উপস্থিতি যে মেয়েটাকে অস্বস্তি ফেলছে।একটু আগে তার সামনে মেয়েটা যে লজ্জায় পড়েছে তাতে অবশ্য লাগারই কথা।সে ঠিক করেছে মেয়েটির সাথে বসে কথা বলবে।এই সম্পর্ক নিয়ে মেয়েটি কী ভাবছে তাও জানতে হবে।
তাছাড়া মেয়েটিকে কলেজেও ভর্তি করে দিতে হবে।সবার আগে মেয়েটি তার দায়িত্ব।আপাতত সে দায়িত্ব পালন করুক।ভালোবাসা না হয় সময়ের উপর ছেড়ে দিবে সে।
___________________
ড্রয়িংরুমে বড়রা সবাই কথা বলছিলো।আজই রুদ্রিক এর ছোট চাচা রাদীফ আহসান ও উনার স্ত্রী শাহানা বেগম ফিরেছেন।উনি ব্যবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন।সিলেটে শাহানা বেগমের বাপের বাড়ি থাকার কারণে উনিও সঙ্গে গিয়েছিলেন।বাড়িতে এসেই রুদ্রিক এর বিয়ের খবর পেলে শাহানা বেগম ভীষণ ব্যাথিত হলেন।মনে মনে উনি ভেবে রেখেছিলেন উনার ভাইঝিকে এবাড়িতে রুদ্রিক এর জন্য আনবেন।সেটা না হওয়ার কারণে কিছুটা নারাজ।কিন্তু সেটা বড় ঝা কে বুঝতে দিলেন না।শুধু দীর্ঘশ্বাস ফেললেন।
"আমি ভাবছিলাম রুদ্রিক আর তৃধার রিসেপশনটা করে নিতে।আত্নীয় স্বজনরা তো কেউ জানে না। তাছাড়া রেহানা তৃধা মায়ের বিষয়ে বাবার সাথে কথা বলেছো?
সাদিক আহসান এর জবাবে েবার রেহানা বেগম বললেন,
" হুম বাবাকে বলেছি।উনার কাল তৃধাকে দেখতে কাল আসছেন।
"হুম,।রুদ্রিক তো চলে গেছে হসপিটাল।কাল একবার ওর সাথে বসে ডেট ফিক্সড করে নিলে ভালো হবে।তোমরা কী বলো?
" আমরা আর কী বলবো ভাইজান,আপনি যা ঠিক মনে করেন তা করেন।
"" দুই ভাই এবার ব্যবসায়িক কথাবার্তা বলতে লাগলেন।এইদিকে রেহানা বেগম আর শাহানা বেগমও গেলেন রান্না ঘরে। রাতের রান্না বসাবেন।
কিছুক্ষণ পড়ে তৃধাও রান্নাঘরে উপস্থিত হলো।
সে এতক্ষণ জোহরা বেগমের রুমে ছিলো।রেহানা বেগমদের রান্না করতে দেখে সে বলে উঠলো,
"খালা, আমি সাহায্য করি।
" এমন সম্মোধন শুনে রেহানা বেগমের কপালে ভাজ পড়লো।মৃদু ধমকে বলে উঠলেন,
"খালা কী রে? মা বলে ডাকবি।তোকে আমি এই বাড়ির ছেলের বউ ও মেয়ে করে এনেছি নিজের ভাইজি নয়।আরেক বার খালা ডাকলে মার খাবি বলে দিলাম।
"এবারের ধমকে তৃধা না চমকালো না ভয় পেলো।সে তো এমন মায়াময় শাসন খুব করে চায়।তাই কিছুটা হেসে বলল,
" আমি রাতের রান্না করি মা।
"রেহানা বেগমের বুক ভরে উঠলো মেয়েটির এই সম্মোধনে।এগিয়ে এসে কপালে চুমু খেয়ে বললেন,
" রান্না করার জন্য সারাজীবন পড়ে আছে।আমরা বুড়ি হয়ে গেলে সংসারের হাল তো তোকেই ধরতে হবে।
চলবে,
সবাই মন্তব্য করবেন।হ্যাপি রিডিং।
