#রুদ্রিকের_বধূঁয়া
#পর্ব_৩
#অধরা_মেঘ
ড্রয়িংরুমে আহসান পরিবারের সবাই তৃধাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলো।সবাই প্রথমে কিছুটা অখুশি ছিলো। কারণ রুদ্রিক পরিবারের সবচেয়ে বড় ছেলে হওয়ার সবারই রুদ্রকির বিয়ে নিয়ে কিছু না কিছু শখ ছিলো।তবে এখন সবাই মেনে নিয়েছে।বিয়ে তো উপরওয়ালার ইচ্ছে অনুযায়ী হয়। কার কখন কার সাথে জুড়ে রয়েছে তা আমরা কেউ বলতে পারি না।আর সেই উপরওয়ালার ইচ্ছেতে অখুশি হওয়ার কোনো কারণ নেই।
তৃধাকে নিয়ে রেহানা বেগম নিচে আসতেই সবার নজর তাদের উপর পড়লো।রেহানা বেগমের স্বামী সাদিক আহসানও এতক্ষণ বসে ছিলেন।উনার স্ত্রীর পছন্দ যে লাখে একটা হবে তা তিনি জানতেন।তাছাড়া মেয়েটির দুর্ভাগ্যের কথা শুনেও উনার মায়া হলো।পৃথিবীতে এমন বাবাও আছে! যেখানে উনি উনার মেয়ে রোদের সামান্যতম দুঃখও সহ্য করতে পারেন না।সেখানে তৃধার বাবা কীভাবে নিজের মেয়েকে বিক্রি করার কথা ভাবতে পারলো।উনি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠলেন। তৃধার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত রেখে বললেন,
"কেমন আছো মা এখন?জ্বর কমেছে।
"তৃধা এতক্ষণ ভয়ে ছিলো।এই পরিবারের মানুষ তাকে কে কেমনভাবে নিবে সে নিয়ে দ্বিধায় ছিলো। সে ছোট হলেও তার বিয়ে যে পুরুপুরি রেহানা বেগমের জেদ ও তাকে বাঁচানোর জন্য হয়েছে সে জানে।তাই এই পরিবার তার মতো মেয়েকে গ্রহণ করবে কী না তা।নিয়ে বড় সংসয়ে ছিলো।কিন্তু এখন সবার হাসি মুখ ও সাদিক আহসানের নরম স্বরের কথা শুনে অভিভূত হলো।চোখ তার ভরে উঠলো।
তা দেখে সাদিক আহসান কিছুটা উদগ্রীব হয় বলে উঠলেন,
" হায়হায়, মেয়ে আমার কাঁদছে কেন?আমি তো দেখি প্রথমদিনই কাদিঁয়ে দিয়েছি।শোন মেয়ে আমি কিন্তু মোটেই গম্ভীর শশুড় নই।
"শেষে কিছুটা রসিকতার সুরেই বললেন। তা দেখে
তৃধা মুগ্ধ হলো তারপর নরমসুরে প্রত্যুউত্তর করলো,
"আমি ভালো আছি।
" এর মধ্যে রোদ আর মেধা বলল,
"দেখি, দেখি আমাদেরও দেখতে দাও আমাদের গোমড়ামুখো ভাইয়ের বউকে।আমাদের দলের আরেক সদস্যকে।যার জীবন দাভাইয়ের কড়া নিয়মের মধ্যে বেঁধে গেল।
" এই দুজনের মাঝে অধরা আবার বলে উঠলো,
"আমি কিন্তু দাভাইকে সব বলে দিবো।
" চুপ থাক দাভাইয়ের চামচি।
"হুমমম।
"অধরা মুখ বাঁকিয়ে চশমা ঠিক করলো।মনে মনে দাভাইকে বিচার দেবে ভেবে রাখলো।রুদ্রিক বোনদের যেমন আদর করে তেমন কড়া নিয়মে রাখতেও পছন্দ করে।তাই রুদ্রিকের সামনে রোদ ও মেধা সবসময় ভদ্র,শান্ত বাচ্চা হয়ে থাকে।আর রুদ্রিক যখন সামনে না থাকলে সাপের পাঁচ পা দেখে এই দুজন।তবে খুব একটা করতে পারে না কারণ অধরা তার দাভাইয়ের খুব বড় ভক্ত। দুজন উল্টাপাল্টা কিছু করলেই অধরা গিয়ে সব উগড়ে দেয়।
" থাম তোরা।তিনডা একখানে থাকলেই খাইজ্জা লাগাই দেয়।আমার সতীন রে আমি দেখি তো।কোন চাঁদাপানা মুখ দেইখা আমার দাদুভাই আমারে ভুলছে।
তিনজনকে থামিয়ে রুদ্রিকের দাদী জোহরা বেগম এগিয়ে এসে তৃধাকে দেখে বলে উঠলেন,
"মাশাল্লাহ।ও বড় বউমা, এ তো দেখি এক খানা আস্ত চাঁদ।
" বলেই নিজের গায়ে পড়ে থাকা স্বর্ণের চেন খুলে তৃধাকে পড়িয়ে দিলেন।তৃধার মুখ উঁচু করে কপালে চুমু খেয়ে বললেন।
"তোর এই বুড়ি দাদীর পক্ষ থেকে ছোট্ট একটা উপহার।
"তৃধা ইতস্তত করলো।কিছুটা দ্বিধা নিয়ে বলল,
" এটার কোনো প্রয়োজন ছিলো না।আপনার দোয়াই আমার জন্য বড় উপহার।
"খুব চটাংটাং কথা জানিস দেখছি।আমার নাতবউকে আমি দিবো তুই বাঁধা দেওয়ার কে?
" জোহরা বেগমের ধমকে তৃধা চমকে উঠলো।ভীত হয়ে মাথা নিচু করে নিল।জোহরা বেগম তা দেখে মুখ লুকিয়ে হাসলেন।তার দাদুভাই দেখি মনের মতো বউ পেয়েছে।ইচ্ছে মতো এই মেয়েকে নাচাবে।
না,এই মেয়েকে উনাকেই গড়ে তুলতে হবে যেনো তার দাদুভাই উল্টো বউয়ের আচঁল ধরে ঘুরে।
__________________
দুপুরের দিকে তৃধা আবারো ত্রি-পিচ পড়তে নিলে জোহরা বেগম তৃধাকে বাঁধা দিয়ে শাড়ি পড়ালেন।
শাড়িতেই নারী বলে তৃধার জন্য অনেকগুলা শাড়ি এনে হাজির করলেন।
এর মধ্যেই আকাশি রঙের হালকা সাদা পাড় এর শাড়ি পড়ে তৃধা বেলকনিতে বসে আছে।এতক্ষণ রোদ, মেধা,অধরার সাথে ছিলো।দুইবোন তো তার স্বামী নামক মানুষটা নামে সুনামের বেশি দুর্নাম করছিলো।এই,তাদের দুজনকে পড়াশোনা নিয়ে কী প্যারা দেয়,কোথাও একা বাইরে ঘুরতে যেতে দেয় না।অতিরিক্ত শাসন করে।আরও কত কী!
তবে তাদের দুজনকে ভেঙিয়ে অধরা আবার তাদের দুইজনের কান্ড সম্পর্কেও বলছিলো।
তার এসব শুনতে ভালোই লেগেছিলো।
সকালের লোকটা তার স্বামী এটা ভাবতেও তার মন কেমন করছে।সে কী কখনো ভেবেছিলো তার এমন পরিবার আর স্বামী হবে।সে জানে না তার স্বামী আদও তাকে গ্রহণ করেছে কী না।তার এই ছোট্ট জীবনে এই নিয়ে কোনো চাহিদাও নেই।সে স্বপ্ন দেখতে ভুলে গেছে।কেউ তাকে ভালোবাসবে সেটাও তার মনের মধ্যে আসে না।সে তো নিজেকে নদী বলে মেনে নিয়েছে।জীবন নামক নদী তাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে সেও সেইদিকেই যাবে।
এইসব ভাবতে ভাবতে কখন যে তৃধা ঘুমিয়ে গিয়েছে টের পেলো না।
বিকাল তখন পাঁচটা বাজে।রুদ্রিক মাত্র ফিরলো।ঘরে ঢুকেই অন্যরকম তীব্র ঘ্রাণ পেলে তার বিয়ের কথা মনে পড়লো।কাজের চাপে বউ নামক বাচ্চা মেয়েটার কথা ভুলেই গিয়েছে।ড্রেসিং টেবিল এর উপর তার জিনিসের পাশাপাশি মেয়েলি সরঞ্জামও পেলো যা আজই মেধা আর রোদ নিয়ে এসেছে।
সে নিজের হাত ঘড়ি খুলে পুরো ঘর একপলক দেখে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলো।
বের হয়ে আবার ঘরকে খালি দেখে তার কপালে ভাজ পড়লো।মেয়েটা গেলো কই?নিজ মনে ভেবে বেলকনিতে টাওয়াল মেলে দেওয়ার জন্য গেলো।গিয়ে দেখলো এতক্ষণ যাকে দেখার জন্য তার মন উদগ্রীব হয়েছিলো সে খুব আরাম করে ঘুমিয়ে আছে।কোমড় পর্যন্ত চুল ফ্লোর স্পর্শ করছে মেয়েটির।কেমন করে দোলনার একটু জায়গায় গুটিয়ে ঘুমিয়ে আছে।সে টাওয়াল মেলে দিয়ে হাটু গেড়ে বসলো।হাত তুলে...
চলবে,
হ্যাপি রিডিং
