#রুদ্রিকের_বধূঁয়া
#পর্ব_৫
#অধরা_মেঘ
"শাহানা বেগম এতক্ষণ একপাশে দাড়িয়ে গাঢ় দৃষ্টিতে তৃধাকে দেখছিলেন।না,মেয়ে ভীষণই মায়াবী ও মারাত্মক সুন্দর।যতটুকু মেয়েটির সমন্ধে
শুনলেন তাতে উনার মায়াই বরং বেশি লাগলো।যদি উনার জা সঠিকসময় পৌছে না বাঁচাতো তাহলে এই ফুটফুটে মেয়েটার অস্থিত্বই হারিয়ে যেত।উনার মনে যতটুকু খারাপ লাগা ছিলো তাও মিলিয়ে গেলো।মৃদু কাশি দেওয়ার ভান করে গম্ভীর স্বরে বলে উঠলেন,
" হুহম,হুহম।এখানে আরেক শাশুড়ি যে দাঁড়িয়ে তা কী কেউ দেখছে না?
"শাহানা বেগমের গম্ভীর স্বরে তৃধা চোখ পিট পিট করলো।কিছুটা ভীত স্বরে সালাম দিলো।শাহানা বেগমও গম্ভীর থেকেই সালাম নিলেন।তারপর কিছুটা টান মেরে বললেন,
" রান্না করতে নাকি চাইছো?তা কী কী রাঁধতে পারো।
"জ্বী,মোটামুটি সব পারি।
" সব!
"জ্বী।
" হয়েছে থাম ছোট,আমার মেয়েকে ভয় দেখানো বন্ধ কর।
"তৃধাকে এক হাতে আগলে রেহানা বেগম বলে উঠলেন, প্রত্যুত্তরে শাহানা বেগম বললেন,
" উফফ বড় আপা।তুমি আমাদের মাঝে কথা বললে কেন?শোন মেয়ে আমি তোমাকে মোটেই ভয় দেখাচ্ছি না।তোমার খালা শাশুড়ী গিরি না দেখালেও আমি কিন্তু দেখাবো।
"দেখাস। তোকে আমি চিনি না?উনি নাকি শাশুড়ী হবেন"!শোন তৃধা এই হচ্ছে তোর আরেক মা।বুঝেছিস,আজ থেকে ছোট মা বলে ডাকবে।
"তৃধা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো।তারপর শাহানা বেগমের উদ্দেশ্যে বলে উঠলো,
" এবার আমি আপনাকে সাহায্য করি ছোটমা।
"শাহনা বেগম এই মেয়ের উপরে রাগ দেখাবেন?এই মেয়ে তো পুরো মায়ার খনি।উনি হেসে দিলেন।
তারপর শাসন স্বরে বলে উঠলেন,
" একটা দেবো ধরে।ছোট মা ডেকে আপন করে, আবার আপনি করে ডেকে পর করে দিচ্ছে।তুমি করে ডাকবি।বুঝেছিস।আর রান্না এই আমরা দুই জা কে আপাতত বুঝে নিতে দে।এইটুকু মেয়ে নাকি রান্না করবি?রোদ, মেধা, অধরা যেমন করে এই বাড়িতে থাকে তুইও তেমন করেই থাকবি। বুঝেছিস।এবার যা।দুই মিনিট এর মধ্যে এখান থেকে না গেলে সত্যি সত্যি মার দিবো।
"তৃধা বুঝে পেলো না এই বাড়ির মানুষগুলো সত্যি এমন ভালো!সে এখানে এসে দুই মা পেয়ে গেছে!দুই বাবা পেয়েছে,রোধ, মেধার মতো বড় বোন পেয়েছে সাথে অধরার মতো ছোট্ট সখি।এই একদিনেই সবাই তাকে আগলে নিয়েছে।
সবার এতো ভালোবাসা তার ভাগে এসে পড়েছে।
তার চোখ ছলছল করে উঠলো।সারাজীবণ ভালাবাসা না পাওয়া মানুষ যখন একটু ভালোবাসা পায় তখন এই একটুই তার কাছে বিশাল সমুদ্রের মতো মনে হয়।
" এই মেয়ে তো বড্ড ছিচকাঁদুনে,আচ্ছা বাবা, মারবো না কিন্তু রান্না ঘরেও থাকতে দিবো না।
"তৃধাকে একপাশ দিয়ে শাহানা বেগম জড়িয়ে ধরে বললেন।তৃধা কিছু না বলে শুধু জড়িয়ে ধরে থাকলো।তৃধার এই অনুভূতি দুজনই বেশ বুঝলেন।
তাই তারাও মেয়েটিকে জড়িয়ে থাকলো।পাশে থেকে বুঝিয়ে দিলো তারা আছে এবং থাকবে।
__________________
" আসবো?
"না, দাড়িয়ে থাকেন।বেয়াদব,দুপুরে বলি নি। অনুমতি চাইতে হবে না।যখন মনে চায় তখন আসবি।
" তৃধা রোদের ধমকের প্রত্যুত্তরে বোকা হাসলো।তারপর মিষ্টি মুখ করে বলল,
"সরি।কী করছো তোমরা???
" কী করবো আর বোনভা।কুচিং এ পরীক্ষা আছে কাল।যদি ফেল করি তোমার জামাই আমাদের হাড্ডি হাতে তুলে দিবে।
"দিবেই তো। পড়াশোনার সময় ফোন নইলে ঠইঠই করলে ফেল তো আসবেই।
"অধরার প্রত্যুত্তরে এবার মেধা বলল,
" তুই চুপ থাক নিউটনের বংশধর। তুই আর দাভাই নিউটনের বংশধর হয়ে এই আহসান এর বংশধরে নাম লেখালি কেন?যত্তসব।
"ফাউল কথা যত পারো আজই বলে দাও।কাল যখন ফেইল আসবে দাভাইকে বলে সবার আগে তোমাদের মুখ ভাঙবো।হুহ্।
আর ভাবী চল,এদের সাথে থাকলে তুমিও এদের মতো পড়া চোর হয়ে যাবে।আর দাভাই কিন্তু মোটেই পড়াচোর দের দেখতে পারে না।
বলেই তৃধার একপাশ হতে জড়িয়ে ধরে রুম থেকে বের হয়ে গেলো।আর রোদ আর মেধা হা করে শুধু দেখলো।তারা দুইজন মিলেও এই বিচ্চুকে হারাতে পারে না।এই কষ্ট তারা কোথায় যে রাখবে!
________________
" রাতের খাবার শেষ করে তৃধা রুমে আসলো।জ্বর পুরো দিনের মধ্যে একবারও আসে নি।রেহানা বেগম তাই ঔষধ খেতে মানা করলেন।তৃধা পুরো রুম একবার চোখ বুলিয়ে নিলো।রুদ্রিকের কথা মনে পড়লো তার।সেই যে লোকটা বের হয়েছে এখনো আসে নি।রাত বাজে এগারোটা।লোকটা আসবে না?লোকটা বিয়ে মেনে নিয়েছে কী না তাও বুঝতে পারছে না।বিকালের দিকে লোকটা রাগ দেখালো না কী করলো সেটাও তার বুঝে এলো না।
একটা শ্বাস ফেলে তার ভাবনা গুলো ঝেড়ে দিতে চাইলো।তাই সুন্দর করে বিছানা গুছালো।বিছানার একপাশে গিয়ে জড়ো হয়ে শুয়ে পড়লো।কিছুটা ভয়ও হলো।রাতে যদি লোকটা আসে বিছানায় তাকে দেখে রেগে যাবে না তো!ধুরর গতকাল রাতেও তো সে বিছানায়ই শুয়েছিল।আচ্ছা, গতকাল লোকটা কোথায় শুয়েছে?তার পাশে?না তার পাশে তো মনে হয় খালা শুয়েছিলো।আজ লোকটা তার পাশে ঘুমাবে?এই ভেবেই তৃধার বুকটা ধরফর করে উঠলো।
তখনই দরজা খুলে রুদ্রিক রুমে প্রবেশ করলো।রুদ্রিককে দেখে তৃধার হৃৎপিণ্ড যেন বের হতে চাইলো। তারপর রুদ্রিকের চোখে চোখ পড়ার আগেই চোখ খিচে বন্ধ করে নিলো।
"রুদ্রিক কোনো শব্দ না করে প্রথমেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো।বাইরে থেকে সে খেয়ে এসেছে।তাই আর নিচে গেলো না।সোজা বিছানায় গিয়ে ঘরের নীল ডিম লাইট অন করে তৃধার অপরপাশে শুয়ে পড়লো।
" ঘরের লাইট অফ হতেই তৃধা তার চোখ আরেকটু খিচিয়ে বন্ধ করলো।সে একটা ছেলের পাশে শুয়েছে ভেবে কম্পন শুরু হলো।না চাইতেও অনেক বাজে বাজে ভাবনা আসতে লাগলো।তার বান্ধবী দোলার কথা মনে পড়লো। এতে যেন তার ষোড়শী মস্তিষ্ক আরেকটু গভীর চিন্তা ভাবনা করতে লাগলো।ও চেয়েও তার শরীরের কম্পন আটকাতে পারলো না।
"অন্যদিকে রুদ্রিক।তৃধার ভাবনা কিছুট হয়তো বুঝতে পারে।সে মেয়েটির কাঁপন স্পষ্ট টের পাচ্ছে। সে বিছানায় বা হাতের উপর ভর দিয়ে তৃধার দিকে ঝুঁকে গিয়ে বলল,
" আমি জানি তুমি ঘুমাও নি। তাই শুধু চোখ বন্ধ করে থেকে লাভ নেই।
"তৃধা চোখ খুলল না বরং আরেকটু গুটিয়ে নিলো।
"মেয়ে তোমাকে তো আমি ছোট ভেবেছিলাম,কিন্তু তুমি তো অনেক ফাস্ট।এই দেখো আমি এখান থেকে তোমার শরীরের কম্পন টের পাচ্ছি।এই পিচ্চি, কী ভাবছো বলতো?ও গড!
"কিচ্ছু ভাবছি না।আমি কোনো বাজে বাজে চিন্তা করছি না।আপনি মোটেই দোলার স্বামীর মতো করবেন না।মোটেই না।
" তৃধা দ্রুত চোখ খুলে ফটফট করে বলতে লাগলো।রুদ্রিক মেয়েটির এই কান্ডে মনে মনে হাসলো।কিন্তু মুখটা গম্ভীর রেখে দুই ভ্রু তুলে বলল,
"আমি কখন বলেছি তুমি বাজে চিন্তা করছো?আর দোলার স্বামীর মতো কী করবো না?
" রুদ্রিক এর প্রশ্নে তৃধার মুখ কাঁদোকাঁদো হয়ে গেলো।সে এখন এই প্রশ্নের কী উত্তর দিবে?
লজ্জায় চোখ মুখ পুরোদমে লাল হয়ে গেলো।অস্থিরতায় জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো।তারপর কিছুটা মিনমিন স্বরে বলল,
"কিচ্ছু না। কিচ্ছু না।
" উহু,কিছু তো নিশ্চয়ই আছে।দোলার স্বামী কী করেছিলো?
"তৃধা যেনো এবার লজ্জায় মারা যাবে।তৃধার এই অবস্থায় রুদ্রিকের প্রচন্ড হাসি পেল।পুরো দম ফাটা হাসি।তার ছোট্ট বউ কী সব ভেবে একেবারে লজ্জায় আপেলের মতো হয়ে গেছে মানা যায়।মেয়েটির কান পর্যন্ত লাল হয়ে গেছে।সে মেয়েটির ভয় আরেকটু বাড়াতে তার হাত মেয়েটির কোমড়ের পাশে বিছানা রাখলো।এমন ভাবে যেনো তার শরীল স্পর্শ করে না।তারপর আরেকটু ঝুঁকে তৃধার কানে কানে বলে উঠলো,
" তুমি কীভাবে জানলে আমি কিছু করবো না?আমি তো কিছু করতেই পারি।হুমম,দোলার স্বামীর মতো।
"রুদ্রিকের তার এতোটা কাছে আসায় তৃধার শ্বাস যেনো বন্ধ হয়ে গেলো।কোমড়ের কাছটা যেনো অবশ হয়ে গেলো।রুদ্রিকের গরম শ্বাস তার কান ও গাড় এর কাছটায় পড়ছে।এতে তার ছোট্ট শরীর শীহরণে ভরে গেলো।
" রুদ্রিক সবটা বুঝে তৃধাকে আর না জ্বালিয়ে দূরে সরে আসলো।তারপর বলল,
"দু মিনিটের মধ্যে ঘুমাবে।আর যদি কাঁপা কাপিঁ করো তাহলে আমি কী করতে পারি আর না পারি দুটিই কিন্তু বুঝিয়ে দিবো।বুঝেছো।
" তৃধা যেনো প্রাণ ফিরে পেলো।পাতলা কাঁথা দিয়ে নাক মুখ ডেকে পুরো প্যাকেট হয়ে ঘুমানোর চেষ্টা করলো।যেন একটু নড়লেই সর্বনাশ হয়ে যাবে।যাবেই তো।
চলবে,
