পরদিন জারার স্কুল যেতে মন চাইছিল না কিন্তু সাফার কথা মনে পরতেই সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো । জারা স্কুলে গিয়ে দেখে সাফা স্কুলে আসেনি।
জারা মনে মনে ভাবতে লাগলো, ধুর,, আজ তো সাফাই আসলো না , শুধু শুধু স্কুলে আসলাম।
এরপর টিফিন টাইমে জারা টেবিলে মাথা রেখে শুয়ে ছিল, এমন সময় সে শুনতে পেলো তার পাশের টেবিলে সাফার বিষয়ে আলোচনা হচ্ছে।
সে মাথা উঠিয়ে একবার দেখলো । পরে আবার শুয়ে পরলো ।
কয়েক মিনিট পার হয়ে যায়। জারা মনে মনে কিছু একটা ভাবে, তারপর উঠে গিয়ে মেয়েটির পাশে বসে।
মেয়েটার নাম ছিলো মাইশা।
জারা মেয়েটিকে জিজ্ঞেস করলো,
আচ্ছা সাফার কি হয়েছে?
সে কারো সাথে কথা বলে না কেনো?
মাইশা কিছুক্ষণ চুপ থেকে বলে, ওর বিষয়ে জানতে চাও?
জারা: হুম।
মাইশা: তবে শুনো। ( এই বলে সে সাফার বিষয়ে বলতে লাগল )
*
সাফা খুব ভালো একটা মেয়ে। এই ক্লাসের অধিকাংশ স্টুডেন্টই কারো সাথে ভালো ভাবে কথা বলে না। কিন্তু সাফা ছিল একেবারে অন্যরকম। সে এই স্কুলে আসার পর থেকে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতো ।
প্রথমে আমরা তাকে এতো পাত্তা দিতাম না। কিন্তু তার কোমল আচরণ আমাদের পাথরের মত শক্ত হৃদয়টা নরম করে ফেলে।
এর ফলে আমরা একে অপরের সাথে কথা বলতে শুরু করি।
একটা সময় ছিল যখন আমরা একে অপরের শত্রু ছিলাম আর এখন আমরা সবাই বন্ধু।
সবকিছু ভালোই চলছিল।
এরপর!
( কিছুক্ষণ নিরবতা )
জারা: এরপর কি?
মাইশা: এরপর হঠাৎ করে সাফা স্কুলে আসা বন্ধ করে দেয়।
