কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মাইশা। কিছুক্ষণ নিরবতা।
এরপর জারা বললো, পরে কি হলো?
মাইশা: ২/৩ মাস কেটে যায়, সাফা স্কুলে আসে না।
সাফা পড়াশোনার দিক থেকেও খুবই ভালো ছিলো। তাই স্কুল থেকেও কয়েকবার তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তার মা জানিয়েছেন বাসায় একটু সমস্যা আছে তাই সাফাকে স্কুলে পাঠাতে পারছি না। কয়েকদিন পর থেকে স্কুলে যাবে।
*
এদিকে সাফার অনুপস্থিতি তে ক্লাসটা যেনো প্রান শুন্য হয়ে পরেছে। সাফার জন্য সবারই খুব খারাপ লাগছে।
*
৩ মাস পর সাফা স্কুলে আসে। এতো দিন পরে সাফাকে দেখে সবাই অনেক খুশি হয় । কয়েকজন দৌড়ে গিয়ে সাফাকে জড়িয়ে ধরে, আর নানান ধরনের প্রশ্ন করতে থাকে।
তারা বলতে থাকে: সাফা এতদিন কোথায় ছিলে তুমি?
আমাদের কথা কি একটুও মনে পরেনি?
কি হয়েছিল তোমার?
আরো কতো কি।
সাফা বেশি একটা কথা বলছিলো না।
তার মুখে কোনো হাঁসি ছিল না। চেহারা নষ্ট হয়ে গেছে। শরীরটা শুকিয়ে গেছে অনেক।
চোখের নিচে কালো দাগ। যা সবারই নজরে আসে। দেখে মনে হচ্ছে জেনো জীবন্ত লাশ।
*
এরপর থেকে প্রায়ই দেখা যায় সাফা একা একা থাকে । কারো কাছে যায় না, কোনো এক কোণে নিরবে বসে থাকে , আর তার গাল বেয়ে নেমে যায় ফোঁটা ফোঁটা অশ্রু।
পড়াশোনাতেও তার মন নেই। ক্লাস টপার মেয়েটা আজ ব্যাক বেন্চার।
কি অদ্ভুত!
একটা মেয়ে কিভাবে এতো পরিবর্তন হয়ে যায়?
বিঃদ্রঃ প্রিয় পাঠক/ পাঠিকা। এই গল্পের মূল টপিকে আছে খুব সুন্দর ও রোমাঞ্চকর লাভ স্টোরি । তবে শেষে রয়েছে আরো একটি টপিক। তাই মূল গল্পটা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য শুরুর দিকে আমি তেমন দীর্ঘ করে লিখিনি । ইনশাআল্লাহ আর ১/২ টা পর্বের পর আমরা মূল টপিকে চলে যাবো
