এই মেয়ে এটা কি করছো তুমি তাড়াতাড়ি সরে যাও...।
স্কুল শেষে বাড়ি ফিরছে সবাই। জারা দেখলো তার একটা ক্লাসমেট রাস্তা পার হচ্ছে । আর রাস্তার অপর প্রান্ত থেকে একটা ট্রাক দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। জারা চিৎকার করে বলতে থাকে এই মেয়ে সরে যাও। কিন্তু মেয়েটা যেনো তার কোনো কথা শুনতেই পাচ্ছে না। সে ধির গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখে জারা নিজের জীবনের পরোয়া না করে দৌড়ে যায় মেয়েটাকে বাঁচাতে। সে মেয়েটাকে নিয়ে ঠিক সময় সাইড হয়ে যায়। নয়তো মেয়েটা হয়তো আজ মারাই যেতো।
সে হাঁপাতে হাঁপাতে মেয়েটাকে বললো তুমি কি কানে শুনতে পাও না, আরেকটু হলেই তো মারা পরতে। মেয়েটা তখন বলে আসলে আমি খেয়াল করিনি।
জারা: খেয়াল কোথায় রেখে ঘুরে বেড়াও। ট্রাকের নিচে পরলে তো সাথে সাথে মরে যেতে।
মেয়েটা তখন আস্তে আস্তে বলতে লাগলো, মরে গেলেই তো ভালো হতো অন্তত কষ্টটা থেকে মুক্তি পেতাম।
জারা কথাটি শুনতে পেয়েও আবার জিজ্ঞেস করলো, কি বললে তুমি?
মেয়েটা বললো, কিছু না।
কিছুক্ষণ নিরবতা। এরপর জারা বললো, ওহ্ তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি?
মেয়েটা বললো আমার নাম সাফা।
জারা কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল।
মুখটাতে বিষন্নতার ছাপ।
চোখের নিচে কালো দাগ পরে গেছে।
এলোমেলো চুল।
মুখে কোনো হাসি নেই, দেখে মনে হচ্ছে হাঁসি নামক শব্দটার সাথে আজো মুখটার পরিচয় হয়নি।
মেয়েটার ব্যাপারে ক্লাসেও অনেক কানাঘুষা হয়। অনেকের মুখেই সে শুনেছে মেয়েটা নাকি খুব ভালো। সবার সাথে অনেক ভালো ব্যবহার করতো ।
তবে হঠাৎ করে সে নাকি পাল্টে গেছে।
এখন নাকি আগের মতো আর কারো সাথে কথা বলে না।
এরপর জারা সাফাকে জিগ্যেস করলো ,
আমি কি তোমাকে তোমার নাম ধরে ডাকতে পারি?
সাফা উত্তর দিলো, হ্যাঁ।
জারা: ঠিক আছে। অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের বাসায় চলে যাওয়া উচিত।
সাফা: ঠিক আছে।
জারা: ওকে বায়। কাল দেখা হবে।
সাফা আর কোনো কিছু না বলেই চলে যেতে থাকে। জারা সাফার যাওয়ার পানে তাকিয়ে থাকে।
আর সাফাকে নিয়ে জারার মনে কৌতুহল জাগতে থাকে।
*
বাসায় এসে জারার কোনো কিছুতে মন বসছিলো না। তার শুধু সাফার কথাই মনে হচ্ছে। সে যতোই সাফার কথা ভাবছে ততোই সাফাকে নিয়ে তার মনে কৌতুহল বেড়ে চলছে। সে মনে মনে ভাবে আমাকে সাফার বিষয়ে জানতে হবে।
