#পর্ব১০
#লেখিকা_সারিকা_রহমান
রাফায়েল চোখ বন্ধ রেখেই বরফশীতল কন্ঠে জিজ্ঞেস করল— "কেন?"
আলভি ভয়ে হাত-পা কাঁপাতে কাঁপাতে তোতলাতে তোতলাতে জবাব দিল— "ই-ই-এ মানে... কা-কা-কাজী সাহেব আইসা গ্যাছে নিচে! তা-তাই খালাম্মা আপ-আপনাকে ডাকছে..."
কথাটা শোনামাত্রই রাফায়েল রক্তচক্ষু দুটো ধক করে খুলল! তার চোখ দিয়ে যেন জীবন্ত আগুন ঠিকরে বের হচ্ছে। সে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল— "কাজী কে এনেছে?!"
মাহির আর আলভি দুজনেই ঢোক গিলল। এমনিতেই তারা জানে, বসের মেজাজ এখন কোন পর্যায়ে আছে। তার ওপর এই প্রশ্নের উত্তর দেওয়াটা যে নিজেদের বিপদ ডেকে আনার সমান, সেটা বুঝতে বাকি রইল না। আলভি ভয়ে তোতলাতে তোতলাতে বলল,— "ই-ই-এ মানে ব-বস... আম......
কথাটা শেষ হওয়ার আগেই রাফায়েল কোমর থেকে রিভলবার বের করে সরাসরি মাহির আর আলভির নাক বরাবর নিশানা করল।পিস্তলের লোডেড নলের মুখ দেখেই মাহির আর আলভির বুকের খাঁচা থেকে আত্মা প্রায় উড়ে যাওয়ার দশা! দুজনে এক সেকেন্ডও না দাঁড়িয়ে বিকট চিৎকার মেরে উল্টো দিকে দৌড় দিল— "বাপরে মাগো! বস রিভলবার বের করছে রে! আজকে আমাগো লাশ বানাইয়া ফালাবো! খালাম্মা বাঁচান রে!"
দুজনে সিঁড়ি দিয়ে এমনভাবে লাফাতে লাফাতে নিচে নামতে লাগল যেন পেছনে আস্ত একটা ডাইনোসর তাড়া করেছে! তারা একছুটে সোজা ড্রয়িংরুমে ঢুকে মালিহা খানের পেছনে গিয়ে দাঁড়াল এবং ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তার শাড়ির আঁচলের আড়ালে নিজেদের মুখ লুকিয়ে ফেলল।
মালিহা খান চমকে উঠে ধমকের সুরে বললেন— "আরে! তোরা এভাবে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিস কেন? কী হয়েছে তোদের?!"
মাহির কাঁদো কাঁদো গলায় মালিহা খানের শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল— "খালাম্মা আমাগো বাঁচান! বস রিভলবার নিয়া ডাইরেক্ট শুট করতে আসতাছে! আমরা এখনো ঠিকমতো দুনিয়াটাই দেখতে পারলাম না, বিয়া-শাদীও করতে পারলাম না— এত কম বয়সে না খাইয়া-দাইয়া অকালে মরতে চাই না খালাম্মা! আমাদের বাঁচান!"
আলভিও তার সাথে চোখ গোল গোল করে ফুঁপিয়ে কেঁদে উঠে তোতলাতে লাগল— "ব-বাঁচান খালাম্মা! ই-ই-এ মানে... বস আমাগো দুইটারে আজকেই কিমা বানাইয়া ফালাইব! আমাগো লাশের জানাজাও কেউ পড়ার সুযোগ পাইব না!"
ঠিক তখনই ড্রয়িংরুমের প্রধান সিঁড়ির মুখে আবির্ভূত হলো আন্ডারওয়ার্ল্ডের ডেঞ্জারাস ডন রাফায়েল! তার ডান হাতে চকচকে ডার্ক মেটালিক গ্লক রিভলবার , আর চোখেমুখে তীব্র ক্রোধের ছাপ। সে সিঁড়ি দিয়ে নামতে
ঠিক তখনই ড্রয়িংরুমের প্রধান সিঁড়ির মুখে আবির্ভূত হলো আন্ডারওয়ার্ল্ডের ডেঞ্জারাস ডন রাফায়েল! তার ডান হাতে চকচকে ডার্ক মেটালিক গ্লক রিভলবার , আর চোখেমুখে তীব্র ক্রোধের ছাপ। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে হিংস্র কণ্ঠে গর্জে উঠল— "বান্দির বাচ্চা দুটো কোথায় গেলি তোরা? সামনে আয় বলছি, আজ তোদের কবর দেব আমি!"
ওদিকে সোফায় বসে থাকা কাজী সাহেবের তো রাফায়েলের এই রাগী চেহারা আর হাতের লোডেড রিভলবার দেখে আত্মার খাঁচা ছেড়ে পাখি উড়ে যাওয়ার দশা!বেচারা এতক্ষণ ধরে আতঙ্কে শুকিয়ে যাওয়া গলায় কেবল একটা বিস্কুট মুখে দিতে যাচ্ছিলেন—কিন্তু রাফায়েলের এই ভয়ংকর রূপ দেখে ভয়ে তার মুখ হা হয়ে গেল, আর হাতের বিস্কুটটা 'ধপ' করে মেঝেতে পড়ে গেল!এরই মধ্যে রাফায়েল যখন রিভলবার হাতে আক্রমণাত্মক হয়ে ড্রয়িংরুমে পা রাখল, তখন কাজী সাহেব ভয়ে সোফার ওপর বসেই পেছাতে লাগলেন। পেছাতে পেছাতে ভারসাম্য হারিয়ে তিনি 'ধপ' করে সোফা থেকে মেঝেতে উল্টে পড়ে গেলেন।
চোখের সামনে এই কাজী সাহেবকে দেখামাত্রই রাফায়েলের মাথায় যেন পারমাণবিক বোমা ফাটল! সে বিদ্যুৎগতিতে সামনে এগিয়ে গিয়ে কাজী সাহেবের পাঞ্জাবির কলারটা এক হাতে খামচে ধরে তাকে শূন্যে তুলে ফেলল! তারপর রিভলবারের ঠান্ডা নলটা ঠিক কাজীর কপাল বরাবর শক্ত করে চেপে ধরে রক্তহিম করা গলায় গর্জে উঠল— "ওহ! তাহলে তুই সেই কাজী?! রাতের অন্ধকারে আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে এসে আমার ঘাড়ে জোর করে বিয়ে চাপাচ্ছিস?!"
কাজী সাহেবের তখন ভয়ে চোখ উল্টে যাওয়ার দশা! তিনি দুই হাত জোড় করে থরথর করে কাঁপতে কাঁপতে অশ্রুসজল চোখে মিনমিন করে কান্নাকাটি শুরু করলেন— "বাবা গো... আমারে ছেড়ে দাও বাবা! আমি ইচ্ছে করে আসি নাই! ওই দুইটা গুন্ডা আমার মাথার পেছনে পিস্তল ঠেকাইয়া জোর করে তুলে নিয়ে আসছে! আমি এখনই চলে যাচ্ছি... আমারে মাফ করে দাও বাবা, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে!"
কাজীর এমন আকুতি শুনে রাফায়েলের মুখে ফুটে উঠল এক হিংস্র, কুটিল আর ভয়ংকর হাসি। সে বিষাক্ত কণ্ঠে বলে উঠল—"রাফায়েল খান রেজভির ডিকশনারিতে 'ক্ষমা' বলে কোনো শব্দ নেই আছে শুধু প্রতিশোধ আর শাস্তি! ক্ষমা ওপরওয়ালা করেন, আর আমার কাজ হলো তোকে অতি জলদি সেই ওপরওয়ালার মুখোমুখি দাঁড় করানো!"
চলবে,,,,
