#পর্ব১১
কথাটা শেষ হতেই কাজী সাহেব ভয়ে দুটো চোখ শক্ত করে বন্ধ করে ফেললেন! মনে মনে শেষ কালেমা জপতে জপতে তিনি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাফায়েল চোখের মণি শক্ত করে হিংস্রভাবে ট্রিগারে আঙুলের চাপ দিতেই যাবে ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা মালিহা খান বিন্দুমাত্র দেরি না করে তীব্র শক্তিতে এক ঝটকায় নিজের ছেলের হাতটা একপাশে সরিয়ে দিলেন
কানফাটা শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল রিভলবারের নজল থেকে আগুনের ফিনকি দিয়ে বের হয়ে যাওয়া বুলেটটা কাজী সাহেবের কপাল মিস করে সোজা গিয়ে লাগল পাশে রাখা বিশালাকার ফুলদানিতে
এক নিমেষে ফুলদানিটা চুরমার হয়ে হাজারটা কাঁচের টুকরো হয়ে পুরো ড্রয়িংরুমের মেঝেতে ছড়িয়ে পড়ল!গুলির এই বিকট আওয়াজ আর ধোঁয়ার মাঝে মালিহা খান চরম রাগে গেলেন! তিনি রক্তচক্ষু মেলে রাফায়েলের দিকে এক ধাপ এগিয়ে গিয়ে চিৎকার করে উঠলেন
রাফায়েল! তুই কি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস হ্যাঁ তোর ভেতরে কি কোনো দয়া-মায়া বা বিবেচনা বলতে কিচ্ছু অবশিষ্ট নেই? আর একটু হলেই তো লোকটা মারা যেত! নিজের বাড়িতে তুই মানুষকে এভাবে খুন করতে উদ্যত হয়েছিস
মালিহা খানের গর্জন শুনে রাফায়েলের চোয়াল শক্ত হয়ে এল। সে রিভলবার ধরা হাতটা নিচে নামাল ঠিকই, কিন্তু তার চোখের আগুন বিন্দুমাত্র কমল না। মায়ের ধমকের উত্তরে সে তীব্র তাচ্ছিল্যের সাথে হেসে উঠে গর্জে উঠল আমি অমানুষ, তাই না! আর তুমি যা করছ, সেটা খুব মানুষের মতো কাজ হচ্ছে তাই না মা এক বাচ্চার মাকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করছ নিজের ছেলেকে বিশ্বাস না করে অচেনা একটা মেয়ের কথায় আমাকে ফোর্স করছো এটা কি মানুষের মতো কাজ
মালিহা খান এবার নিজের রাগ আর ধরে রাখতে পারলেন না। তিনিও চিৎকার করে উঠে বললেন হ্যাঁ! আমি অচেনা মেয়েটাকে বিশ্বাস করছি! কারণ ওকে আমি যতটুক দেখেছি, ও মিথ্যে বলার মতো মেয়ে না। আর তোকে আমি কীভাবে বিশ্বাস করব বল? যখন থেকে তুই এই গ্যাংস্টার লাইফে পা দিয়েছিস, তখন থেকে আজ অব্দি হয়তো পাঁচটা কথাও তুই আমাকে সত্যি বলেছিস কি না আমার সন্দেহ আছে
মালিহা খান একটু থেমে কঠিন গলায় গর্জনে বলে উঠলেন আর শুনে রাখ তুই যদি এখন বাচ্চার কোনো ডিএনএ (DNA) রিপোর্ট এনেও আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলিস যে—মা, দেখো রিপোর্ট বলছে এই বাচ্চা আমার না! তবুও আমি তোকে বিশ্বাস করব না!কারণ তুই আর মানুষ নেই অমানুষ হয়ে গেছিস। তুই কী ভেবেছিস তুই যা বলবি তা-ই হবে? তোর নিয়মে সবাইকে চলতে হবে নাকি
মায়ের মুখে এমন কথা শুনে রাফায়েলের রগ ফোলা মেজাজ এক লাফে সপ্তমে চড়ে গেল! সে পুরো ঘর কাঁপিয়ে পৈশাচিক কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল— হ্যাঁ হ্যাঁ আমার রাজ্যে শাসন চলে আমার নিয়মে! এখানে কারও মতামতের কোনো দাম নেই
মালিহা খান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। স্তব্ধ হয়ে, চোখ ভরা জল নিয়ে তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। থরথর কন্ঠে, ভাঙা গলায় তিনি বললেন
রাফায়েল তুই আজ অবধি কখনো আমার সাথে এভাবে কথা বলিসনি! কিন্তু আজ নিজের মায়ের ওপর তুই গলার জোর দেখাচ্ছিস
কয়েক মুহূর্ত এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে রইল পুরো ঘরে। মালিহা খান চোখ মুছে নিজেকে কিছুটা সামলে নিয়ে ঠান্ডা, কঠিন গলায় বললেন
ঠিক আছে। তাহলে তুই ওই মেয়েকে বিয়ে করবি না, তাই তো
রাফায়েল মুখ ঘুরিয়ে সাফ জানিয়ে দিল না! করব না
মালিহা খান শক্ত গলায় বললেন ওকে। করতে হবে না
কথাটা বলেই তিনি ঘুরে দাঁড়িয়ে কাজের মেয়েকে ডাক দিলেনরহিমা! জলদি আয়! আমার লাগেজ প্যাক কর! আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকব না!"
রাফায়েল থমকে গেলো কম্পিত হাতে মালিহা খানের গালে হাত দিয়ে কাতর গলায় বলে উঠল মা! কী বলছ এসব
মালিহা খান এক ঝটকায় রাফায়েলের হাত সরিয়ে দিলেন। ঘৃণাভরা চোখে ছেলের দিকে তাকিয়ে কঠোর কন্ঠে বললেন ঠিক বলছি! এমন অমানুষ ছেলেকে আমি জন্ম দিতেই পারি না! তোকে আমার ছেলে বলতেও ঘৃণা লাগছে, রাফায়েল! ছিঃ
রাফায়েল এবার একেবারে ভেঙে পড়ল। সে দুই হাতে মায়ের হাত শক্ত করে ধরে আকুতি জানিয়ে বলতে লাগল—মা! সরি, প্লিজ মা! সত্যি আমার মাথা ঠিক ছিল না! বিশ্বাস করো মা তুমি চলে গেলে আমি কী নিয়ে থাকব বলো তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে বলো তো মা
রাফায়েল হাত দুটো আস্তে আস্তে নামিয়ে এনে মায়ের দিকে এক পা এগিয়ে এল।সে মায়ের চোখের দিকে তাকিয়ে তীব্র ব্যাকুলতায় বলে উঠল মা, তুমি খুব ভালো করেই জানো আজ অব্দি তোমার কথার ওপর আমি কখনো কথা বলিনি! তুমি যখন যা বলেছো, এই রাফায়েল অক্ষরে অক্ষরে তা পালন করেছে। এমনকি কখনো যদি তোমার এক ফোঁটা হাসির জন্য নিজের কলিজাটা ছিঁড়েও তোমার হাতে তুলে দিতে হয়, তাও তোমার এই ছেলে দ্বিতীয়বার ভাববে না
রাফায়েল এক গভীর ও বিষণ্ন দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। তারপর পকেটে হাত জোড়া গুঁজে মায়ের সোজা মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায় বলল— "ওকে ফাইন! তুমি ঠিক কী চাও বলো, আম্মু? আমি ওই মেয়েকে বিয়ে করি—এই তো
চলবে
