#পর্ব_৯
#লেখিকা_সারিকা_রহমান
আলভি তোতলাতে তোতলাতে ভয়ে কাঁপতে কাঁপতে বিড়বিড় করে বলে উঠল—
— "স-সত্যি কইছিস ভাই! খা-খালাম্মার যে রকম রাগ... ই-ই-এ মানে... আ-আমারে তো এখনই মনে লয় চামড়া খুইলা লবণ লাগাই দিবো! ব-বস যতো ই ক্যাট ক্যাট করুক, আজকেই রাতারাতি কোনো ঘুমন্ত কাজীকে টেনেহিঁচড়ে ধইরা নিয়া আইতেই হইব! নইলে কাল সকালে ঘুম ভাঙার আগেই খা-খালাম্মার হাতে আমাগো লাশ হইতে হইবো!"
রাত তখন প্রায় সাড়ে চারটা। শেষ রাতের থমথমে নীরবতা ভেঙে ড্রয়িংরুমের দরজাটা ধাম করে খুলে গেল! ভেতরে প্রবেশ করল মাহির আর তোতলা আলভি। তবে স্বাভাবিকভাবে নয়—একদম গ্যাংস্টার স্টাইলে তাদের মাঝখানে হাত-পা কাঁপতে থাকা এক বয়স্ক কাজী সাহেব। মাহির একদম পেশাদার খুনিদের মতো কাজী সাহেবের মাথায় কালো চকচকে রিভলভার ঠেকিয়ে রেখেছে! কাজী সাহেবের পরনে লুঙ্গি আর পাঞ্জাবি, ঘুমকাতুরে চোখে তিনি ভয়ে থরথর করে কাঁপছেন।
দৃশ্যটা দেখেই মালিহা খান হাত থেকে চায়ের কাপ নামিয়ে চোখ কপালে তুললেন! তিনি মাহিরের দিকে ধমকে উঠলেন— "মাহির! তোর কি আক্কেল-জ্ঞান বলতে কিছু নেই? তুই কাজী সাহেবের মাথায় বন্দুক ধরে এনেছিস কেন? বন্দুক নামা বলছি! তোরা কি ডাকাতি করতে গেছিলি নাকি বিয়ে পড়াতে কাজী আনতে গিয়েছিলি?!"
দৃশ্যটা দেখেই মালিহা খান হাত থেকে চায়ের কাপ নামিয়ে চোখ কপালে তুললেন! তিনি মাহিরের দিকে ধমকে উঠলেন— "মাহির! তোর কি আক্কেল-জ্ঞান বলতে কিছু নেই? তুই কাজী সাহেবের মাথায় বন্দুক ধরে এনেছিস কেন? বন্দুক নামা বলছি! তোরা কি ডাকাতি করতে গেছিলি নাকি বিয়ে পড়াতে কাজী আনতে গিয়েছিলি?!"
কাজী সাহেব অমনি দুই হাত জোড় করে একেবারে হাউমাউ করে কেঁদে ফেলার ভঙ্গিতে অনুনয় করতে লাগলেন— ... আমাকে ছেড়ে দিন আপা! আমি কিছু করি নাই! শেষ রাতে প্রস্রাব করতে উঠছিলাম, অমনি এই দুইটা গুন্ডা আমার মাথায় পিস্তল ঠেকাইয়া নিয়া আসল! আমার ঘরে ছোট ছোট তিনটা পোলাপান আর একখানা নিরীহ বউ আছে! আমার কিছু হইয়া গেলে ওদের দেখার মতো কেউ থাকবে না! আমাকে মারবেন না আপা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিন আমারে!"
মালিহা খান পরম শান্ত গলায় চশমাটা নাকের ওপর ঠিক করে সান্ত্বনা দিয়ে বললেন—
— "আহা কাজী সাহেব! আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? একটু শান্ত হন, এখানে বসুন। আপনি তো কোনো অপরাধ করেননি, আপনাকে আমরা মারতে যাব কেন? আপনি শুধু একটু কষ্ট করে আমার একমাত্র পাজি ছেলের বিয়েটা পড়িয়ে দেবেন! ব্যাস, কাজ শেষ হলেই মাহির আপনাকে গাড়িতে করে সসম্মানে পৌঁছে দিয়ে আসবে।"
কাজী সাহেব নিজের মনের অস্থিরতাকে সামলে নিয়ে, গভীর শ্বাস ফেললেন। তারপর মনে মনে বিড়বিড়
সসম্মানে পৌঁছে দিয়ে আসবে।
কাজী সাহেব নিজের মনের অস্থিরতাকে সামলে নিয়ে, গভীর শ্বাস ফেললেন। তারপর মনে মনে বিড়বিড় করলেন— "বিয়ে পড়ানোর জন্য মাথায় রিভলভার ঠেকানো লাগে? এ কেমন জংলি পরিবার রে বাবা!
তারপর মালিহা খান আলভির দিকে তাকিয়ে কড়া গলায় বললেন— "আলভি! যা তো ওপরের রুমে! রাফায়েলকে গিয়ে বল কাজী চলে এসেছে, তাড়াতাড়ি যেন নিচে নেমে আসে!
মাহির আর আলভি এক মুহূর্তও দেরি না করে 'জি খালাম্মা' বলে মাথা নেড়ে সোজা ওপরতলার দিকে ছুটল। ওদিকে সোফায় বসে থাকা মেহরোজের অবস্থা তো তখন আরও খারাপ! তার কপাল বেয়ে ঘামের ফোঁটা নামছে। বিয়ের নাম শুনেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বারবার শুকনো ঢোক গিলছে আর মনে মনে ভাবছে, এখন কী করবে সে? সত্যিটা কি বলে দেবে, নাকি চুপচাপ সবকিছু মেনে নেবে। যদি সত্যিই এই ভিলেনের সঙ্গে তার বিয়ে হয়ে যায় তবে তো তার পুরো জীবনটা একটা জীবন্ত নরক হয়ে যাবে! অত্যাচার সহ্য করতে করতে সে তিলে তিলে শেষ হয়ে যাবে।
অন্যদিকের, যদি সে এখন মুখ খুলে সত্যিটা বলে দেয়, আর মালিহা খান যদি রাগ করে তাকে আর বাচ্চাটাকে এই মাঝরাতেই বাড়ি থেকে বের করে দেন—তবে সে এই অবুঝ দুধের শিশুকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে। অথবা রেগে যদি তাকে আর বাচ্চাটাকে গুলি করে দেয়। এর পরে বিগত কয়েকটা দিনের কথা মনে পড়তেই মেয়েটার চোখ দুটো ভিজে উঠল। এতসব চিন্তায় মাথা যেন একেবারেই কাজ করছে না তার।
তবে সে এই অবুঝ দুধের শিশুকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে। অথবা রেগে যদি তাকে আর বাচ্চাটাকে গুলি করে দেয়। এর পরে বিগত কয়েকটা দিনের কথা মনে পড়তেই মেয়েটার চোখ দুটো ভিজে উঠল। এতসব চিন্তায় মাথা যেন একেবারেই কাজ করছে না তার।
ঠিক তখনই মালিহা খান মিষ্টিকে ডেকে বললেন,
—মিষ্টি! মেহরোজকে তোর রুমে নিয়ে যা। আমার আলমারি থেকে নতুন লাল বেনারসি শাড়িটা বের করে ওকে একদম নতুন বউয়ের মতো রেডি করে নিয়ে আয়! একদম দেরি করবি না!
মিষ্টি একগাল হেসে হাতে তালি দিয়ে বলে উঠল— "ইয়েস মামুনি! ভাবীকে আজ এমন অপ্সরা সাজাব যে ভাইয়া দেখা মাত্রই ফিট হয়ে পড়ে যাবে!" বলেই মেহরোজকে হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে গেল।
ওদিকে রাফায়েল নিজের ঘরের বেলকনিতে গা এলিয়ে বসে ছিল, চোখ দুটো বন্ধ। মাহির আর আলভি রুমের দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মাহির শুকনো গলায় কাশি দিয়ে বলল—
— "ব.. বস! খালাম্মা আপনাকে নিচে যাইতে কইছে।
চলবে
