#পর্ব_২১
#লেখিকা_সারিকা_রহমান
গার্ডকে ইশারা করতেই সে এক গ্লাস পানি এনে দিল। মহিলাটি পানি খেয়ে কিছুটা শান্ত হলে,,, মালিহা খান আবারও বললেন,— "এবার বলুন, ঠিক কী হয়েছে?"
মেয়ের বাবা চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় যা বললেন, তা শুনলে যেকোনো মানুষের রক্ত টগবগ করে ফুটে উঠবে— "আপা, আমার মাইয়ার কাল সান্ধ্যয় টিউশনি সেরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ও আর ফেরে নাই! খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম—এখানকার ওই ক্ষমতাধর এমএলএ-র বখাটে ছেলেটা আমার অবুঝ মেয়ের পথ আটকেছিল। ওই নরপাচির এর আগেও গরিব ঘরের কত নিরীহ মেয়েকে ধর্ষণ করে ডাস্টবিনের ময়লার মধ্যে ছুড়ে ফেলে দিয়ে গেছে তার কোনো হিসাব নেই! বড়লোক বাপের টাকা আর ক্ষমতার জোরে যা খুশি তাই করে, কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস পায় না!
মহিলাটি তখন কান্নায় ভেঙে পড়ে আরও চিৎকার করে বলল টাকাওয়ালাদের কাছে আমাদের মতো গরিবের সম্মান, ইজ্জত কিচ্ছু না! ওরা আমাদের
পোকা-মাকড়ের চেয়েও অধম ভাবে! আমরা যখন কাল রাতে দৌড়ে থানায় গেছিলাম সাহায্য চাইতে, তখন সেই পুলিশের রূপ দেখলে আপনার ঘৃণা ধরে যাবে, আপা!
মালিহার চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে বরফশীতল হয়ে উঠল। তিনি শক্ত গলায় বললেন— থানায় কী হয়েছিল? পুলিশ কি কোনো পদক্ষেপ নেয়নি?
লোকটি ঘিনঘিন মুখ কুঁচকে, কাঁপাকাপা গলায় বলল — "পদক্ষেপ! থানার ওই নরপাচির দারোগা আমাদের কথা শোনা তো দূরের কথা, আমাদের দেখেই কুকুর-বিড়ালের মতো তাড়িয়ে দিতে চেয়েছে! দারোগা দাঁত কেলিয়ে হেসে বলেছিল—'এমএলএ-র পোলা খেলার জন্য নিয়ে গেছে খেলা শেষ হলে ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে। তোদের মতো ভিখারীদের ইজ্জত বলে কিছু আছে নাকি ইজ্জতের ভয়ে এত কান্নাকাটি করছিস? যা দূর হ এখান থেকে, নইলে এমন মিথ্যে কেসে ফাঁসাবো যে জেলের ভাত খেতে খেতে জীবন পার হয়ে যাবে!' আরো কত নোংরা, অকথ্য ভাষায় আমার অবুঝ মেয়ের চরিত্র নিয়ে কথা বলে আমাদের ধাক্কা মেরে থানা থেকে বের করে দিয়েছে, আপা!
মহিলাটি তখন মালিহার হাত দুটো চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন— "এই দেশের আইন শুধু বড়লোক আর ওই এমএলএ-দের কেনা গোলাম! গরিবের আর্তনাদ শোনার কি কেউ নাই, আপা? টাকাওয়ালাদের টাকার গরমে আজ বিচারব্যবস্থা মেরে গেছে! আপনার ছেলেই এখন আমাদের শেষ ভরসা..আমাদের মাইয়াটারে একটু এনে দিন, আপা।
একটি গরিব মায়ের এই বুকফাটা আর্তনাদ, এমএলএ ছেলের কুকীর্তি এবং আমাদের দেশের পুলিশ প্রশাসনের এই পশুতুল্য নির্লজ্জ ও ভিখারি-সুলভ রূপের কথা শোনার পর মালিহা খানের চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে উঠল। আমাদের দেশের এই নোংরা আইনব্যবস্থা এবং পুলিশের এই বেহায়া, দুর্নীতিবাজ রূপের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভে তাঁর পুরো শরীর কেঁপে উঠল।
মালিহা খান শক্ত চোয়ালে, অত্যন্ত কঠোর ও বজ্রকঠিন কন্ঠে প্রতিজ্ঞার সুরে বলে উঠলেন—এই দেশের আইন তো বড়লোকদের বাড়ির পোষা কুকুর, টাকার বস্তা দেখলে লেজ নাড়াতে নাড়াতে গিয়ে তাদের পায়ে লুটিয়ে পড়ে!ওদের কাছে ইনসাফ চাইতে যাওয়া মানে নিজের ইজ্জত নিজে ধুলোয় মিশিয়ে দেওয়া! কিন্তু পুলিশ যখন টাকা গুনে চোখ বন্ধ করে নেয়, তখন রাফায়েল খান রিজভী নিজের হাতে বন্দুক তোলে! বড়লোকের টাকা আর ক্ষমতার অহংকার চূর্ণ করতে। আপনারা চিন্তা করবেন না—এই শহরের নোংরা আইন আর এমএলএ-র ক্ষমতার খেলা আজ চিরতরে শেষ হবে!
এদিকে নিচের তলা থেকে ভেসে আসা কান্নার সেই ক্ষীণ আওয়াজটা কানে আসতেই রাফায়েলের চোখের ঘুম পলকেই কেটে গেল। সে চোখ মেলে তাকাতেই দেখল—ছোট রুশান তার কালো শার্টের হাতাতা ছোট মুঠোয় শক্ত করে খামচে ধরে একদম তার বুকের সাথে লেপ্টে ঘুমে আচ্ছন্ন।
রাফায়েল নড়াচড়া না করে কিছুক্ষণ একদম স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইল। তার চোখের সেই ভয়ংকর ঠান্ডা দৃষ্টিতে তখন একটা অদ্ভুত মায়া সে ফিসফিস করে বলল তুই কি ভেবেছিস তোর টমেটো'র মতো নিষ্পাপ মুখটা দিয়ে আমার রক্তে ভেসে থাকা অপরাধগুলোকে ধুয়ে ফেলবি, টমেটো? কেন এভাবে শক্ত করে আঁকড়ে ধরে আছিস আমাকে ? তুই তো জানিস না, এই বুকটায় কোনো হৃদয় নেই, শুধু বারুদের গন্ধ আছে.তাও কেন এত অন্ধ বিশ্বাস নিয়ে আমার বুকে ঘুমিয়ে আছিস, বলবি আমাকে.
একটু থেমে সে তার শক্ত আঙুলগুলো রুশানের মাথার আলতো করে বুলিয়ে দিয়ে ভারী গলায় দীর্ঘশ্বাস ফেলে সে আবার বিড়বিড় করে বলল— "আমি ভালো মানুষ না রে টমেটো, আমি খুব খারাপ পাপিষ্ঠ পুরুষ। আমার নামের সাথে জড়িয়ে আছে শুধু মৃত্যু, রক্ত আর শত্রুতার হিসাব। আমার ছোঁয়া তোর এই কোমল জীবনটাকে শুধু কালো করে দেবে... তাই বলছি, আমার সাথে নিজেকে জড়িয়ে ফেলিস না.
কথাগুলো বলে রাফায়েল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরের সেই পিশাচসুলভ কঠোরতা যেন এক মুহূর্তের বদলে পড়তে চাইল। কিন্তু পরক্ষণেই বাইরে থেকে ভেসে আসা সেই আর্তনাদ তাকে আবার বাস্তবে ফিরিয়ে আনল। সে আলতো হাতে রুশানকে তার বুক থেকে সরিয়ে বিছানার অন্যপাশে শুয়ে থাকা মেহেরোজের ঠিক পাশেই শুয়ে দিল। তারপর কম্বলটা টেনে এনে দুইজনের গায়ে খুব যত্ন করে ঠিকঠাক করে জড়িয়ে দিল,
চলবে........
