#পর্ব_২২
#লেখিকা_সারিকা_রহমান
শেষবারের মতো গভীর চোখে তাদের দিকে তাকিয়ে রাফায়েল বিছানা থেকে উঠে দাঁড়াল। তারপর ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে সে বাইরে বেরিয়ে এলো,তার পরনে কালো কাবলি পাঞ্জাবি, এক কাঁধে কাশ্মীরি শাল। ডান হাতের কবজিতে ব্র্যান্ডেড কালচে ঘড়ি, নিখুঁতভাবে ব্যাক-ব্রাশ করা চুল আর সেই গাঢ় নীল চোখের হিমশীতল, নিষ্ঠুর দৃষ্টি,,।
একটু পরে রাফায়েল ড্রয়িংরুমে এসে বসতেই মালিহা খান তাকে সবকিছু খুলে বললেন। পুরো ঘটনা শুনে রাফায়েলের চোয়াল শক্ত হয়ে এল প্রচণ্ড রাগে ও ক্ষোভে তার চোখ দুটো মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করল! সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল—যেন চোখের ভেতরের হিংস্র পিশাচটাকে কোনোমতে চেপে ধরার চেষ্টা করছে।
পরক্ষণেই পিনপতন ড্রয়িংরুমে নীরবতা চিরে রাফায়েলের এক গর্জন চড়ে উঠল—
— "মাহির! আলভী!"
পৈশাচিক সেই ডাক শুনে মুহূর্তের মধ্যে রুদ্ধশ্বাসে দৌড়ে এল মাহির আর আলভী। হাঁপাতে হাঁপাতে হাতজোড় করে দাঁড়িয়ে আলভী বলল—
— "জি, বস!"
ছবি ১০৮ থেকে:
রাফায়েল চোখ মেলে তাদের দিকে তাকিয়ে বরফশীতল ও কড়া কণ্ঠে নির্দেশ দিল—
— "গাড়ি বের কর! রাইট নাও!"
"জি, বস!" —আর এক সেকেন্ডও দেরি না করে দুজন একসাথে মাথা ঝুঁকে ঝড়ের বেগেই সেখান থেকে বেরিয়ে গেল। রাফায়েল সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই মালিহা খান দ্রুত তার সামনে এসে দাঁড়ালেন। ছেলের দুটো শক্ত হাত নিজের আকুল মুঠোয় চেপে ধরলেন। একজন কড়া মায়ের রূপ পেরিয়ে মালিহা খানের চোখে তখন তীব্র উৎকণ্ঠা আর মাতৃস্নেহের আতঙ্ক! তিনি কাঁপাকাঁপা গলায় বললেন— “যা রাফায়েল... ওই গরিব মানুষগুলো যেন ন্যায় বিচার পায়, ওই নোংরা জানোয়ারটার অত্যাচারের বিচার আজ এই মাটিতেই হতে হবে। কিন্তু... কিন্তু প্লিজ বাবা, বেশি বাড়াবাড়ি করিস না!তুই তো জানিস, এই দুনিয়ায় এই বুকটার একমাত্র সম্বল তুই ছাড়া আর কেউ নেই ..!"
রাফায়েল এক মুহূর্ত থমকে দাঁড়াল। মায়ের মুখের দিকে তাকিয়ে কঠিন মুখটা মুহূর্তের মধ্যে কিছুটা নরম হলো। সে মায়ের কপালে একটা চুমু দিয়ে বলল,— "তুমি একদম চিন্তা করো না, মা। আমি কোনো বাড়াবাড়ি করব না।"
কথাটা বলেই মায়ের হাত ছেড়ে বাইরে বেরিয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠে বসল রাফায়েল। গাড়িতে বসেই স্পিকারফোনে তার প্রাইভেট নেটওয়ার্কে অ্যালার্ট দিল। পুরো শহর ঘিরে ফেলল! আর আমি যে মেয়ার ডিটেইলস দিচ্ছি ওই মেয়েকে জুমার ঠিক ৩০ মিনিটের মধ্যে চাই, আর যে খানকির পোলা ওই মেয়েকে উঠায় নিয়ে গেছে তার সমস্ত ডিটেইলস—ওর জন্ম ডেট থেকে শুরু করে সব ইনফরমেশন আমার ফোনে পাঠা রাইট নও?!"
স্কুল! আর আমি যে মেয়ার ডিটেইলস দিচ্ছি ওই মেয়েকে আমার ঠিক ৩০ মিনিটের মধ্যে চাই, আর যে খানকির পোলা ওই মেয়েকে উঠায় নিয়ে গেছে তার সমস্ত ডিটেইলস—ওর জন্ম ডেট থেকে শুরু করে সব ইনফরমেশন আমার ফোনে পাঠা রাইট নও?!"
বলেই সে কলটা কেটে দিয়ে ফোনটা পাশে ছুঁড়ে ফেলল। গাড়ির স্পিডোমিটার তখন একশো পার করে বুলেট গতিতে ছুটছে। পেছনের সিটে রাফায়েল বরফশীতল মুখে চোখ বন্ধ করে বসে আছে। হাতের কবজিতে ঘড়িতে টিকটিক করে সময় ফুরিয়ে আসছে, আর তার চোখে তখন জ্বলছে নরকের আগুন। পুরো গাড়ির ভেতর এক ধরনের থমথমে নীরবতা।
ঠিক তখনই—মাহিরের পকেটে থাকা সিক্রেট ফোনটা বেজে উঠল! মাহির পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে কলার আইডি দেখে সে বুঝল তাদেরই আন্ডারকাভার নেটওয়ার্কের টিম ফোন করেছে। স্পিকার অন করে সে বলল— "ব-বল... তাড়াতাড়ি বল, কী খবর?"
অপর পাশ থেকে ওদের সিক্রেট আন্ডারকাভার টিমের লোক খবর দিল— "মামা! খবর পাইয়া গেছি! ছেলেটার নাম আরজু ওই এমএলএ-র বখাটে পোলা আর তার সাঙ্গপাঙ্গদের লোকেশন ট্রেস হইয়া গেছে! ঢাকা শহরের একদম শেষ প্রান্তে... ওই যে একেবারে কর্নারের পরিত্যক্ত গ্রামটা আছে না? ওই গ্রামের বর্ডারে জঙ্গলঘেরা একটা পুরোনো গুদামঘরে শয়তানগুলো লুকাইয়া আছে! মেয়েটাও নাকি ওই গুদামঘরের ভেতরেই আছে,!"
ফোনের লাইন কাটতেই মাহির ড্রাইভিং মিররের দিকে চোখ মেলতেই দেখলো রাফায়েলের সেই পৈশাচিক, বরফশীতল নীল চোখ দুটো আয়নায় সরাসরি তার দিকেই তাকিয়ে আছে! মাহির বলে ওঠলো বস... খবর আইয়া পড়ছে!ওই শুয়ো***রের বাচ্চা এমএলএ-র পোলা তার গুন্ডা নিয়া কেরানীগঞ্জের এক পরিত্যক্ত গুদামঘরে লুকাইয়া বইসা আছে! মাইয়াটাও ওইখানেই আছে, বস!"শালারা ভাবছে শহরের একদম বর্ডারে গিয়া আনন্দ ফুরতি করব! কথাটার কান পর্যন্ত পৌঁছানো মাত্রই রাফায়েলের গাঢ় নীল চোখ দুটো হিংস্র পিশাচের মতো জ্বলে উঠল। সে ধীর গতিতে শালের ভেতর থেকে তার কালচে মেটালিক পিস্তলটা বের করে এক টানে লোড করল। তারপর হাতের কালচে ঘড়ির দিকে তাকাল—ঠিক ২২ মিনিট পার হয়েছে!
সে এক বরফশীতল পৈশাচিক গম্ভীর কণ্ঠে সরাসরি হুকুম ছুড়ল
গাড়ির স্টিয়ারিং সোজা ওই গ্রামের দিকে ঘোরা আজ ওই খানকির পোলার জীবনের শেষ দিন.আর গুদামঘরে থাকা একটা কুত্তার বাচ্চাও যেন নিজের পায়ে হেঁটে ওই জায়গা থেকে জ্যান্ত বের হতে না পারে!
চলবে
