#পর্ব_২০
#লেখিকা_সারিকা_রহমান
কিন্তু রাফায়েলের এই ধমক খেয়ে রুশানের হাসি নিমেষেই উধাও হয়ে গেল! হুট করেই সে আগের চেয়েও দ্বিগুণ জোরে কান্নাকাটি শুরু করে দিল!
রাফায়েল হাত নাড়াতে নাড়াতে ব্যস্ত হয়ে পড়ে বলল— "নো নো... স্টপ ইট! থাম বলছি!"
কিন্তু কার কথা কে শোনে বাচ্চা তো থামার নামই নিচ্ছে না! ওদিকে মেহেরোজ বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না দেখে রাফায়েল বিরক্তিতে কপাল কুঁচকে এপাশ-ওপাশ তাকিয়ে দেখল বিছানার পাশে একটা দুধের ফিডার রাখা আছে। সে হাত বাড়িয়ে ফিডারটা তুলে সোজা রুশানের মুখের ভেতর গুঁজে দিল। ফিডার পেতেই রুশান খাওয়া শুরু করে দিল! একটু পরেই চুষতে চুষতে রাফায়েলের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রুশানের চোখ দুটো ঘুমে জড়িয়ে এল,,
রুশানকে ফিডার খাইয়ে শান্ত করার পর রাফায়েল মনে মনে একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল— "যাক বাবা, ফাইনালি এই টমেটো শান্ত হলো!"
রাফায়েল সে পা টিপে টিপে হেঁটে রুশানকে আস্তে করে বিছানায় শুয়ে দিতেই অমনি রুশান আবার চোখ দুটো গোল গোল করে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে আরও দ্বিগুণ জোরে কেঁদে উঠল!
রাফায়েল বিরক্তিতে নিজের কপালে চাপড়ে চোখ বন্ধ ফিসফিস করে বলে উঠল— "এই কোন বিপদে পড়লাম রে বাবা! বিছানায় ছোঁয়া মাত্রই দেখি সাইরেন বেজে ওঠে! সারাজীবন মানুষকে ব্ল্যাকমেইল করে আসলাম আর আজ কিনা এই দুই কেজির টমেটোর কাছে আমি নিজেই ব্ল্যাকমেইল হচ্ছি!"
আর এক সেকেন্ডও দেরি না করে সে বাধ্য হয়ে রুশানকে তুলে নিজের বুকের ওপর নিয়ে নিল। কোল পেতেই রুশানের কান্না আবার গায়েব! সে তার ছোট ছোট হাত বাড়িয়ে রাফায়েলের টি-শার্টের কলারটা খামচে ধরে একেবারে তার বুকের সাথে লেপ্টে রইল,,।রাফায়েল আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল, আর রুশানকে তার বুকের ওপর শুইয়ে রাখলো।
রাফায়েল রুশানের দিকে বাঁকা চোখে তাকিয়ে ফিসফিস করে মুখ গোমড়া করে বলে উঠল— কী রে টমেটো, তোর গা থেকে এমন দুধ দুধ গন্ধ আসছে কেন? আমার কিন্তু কোনো কিউট টাইপের সুবাস একদম পছন্দ না, আমার তো বারুদের গন্ধ পছন্দ! ...তবে এই স্মেলটা একদমই বাজে না, জাস্ট ওকে!"
বাচ্চাটা রাফায়েলের এই অদ্ভুত প্রশংসার অর্থ বুঝতে পারল কি না, কে জানে! তবে তার ছোট্ট মুখটায় ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। ঠিক তখনই রাফায়েলের গাঢ় নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি হুট করেই গিয়ে পড়ল বিছানার অন্যপাশে শুয়ে থাকা মেহেরোজের দিকে। মেয়েটা কুঁকড়ে একদম গুটিশুটি মেরে শুয়ে আছে। রুমের আবছা আলোয় মেহেরোজের ফর্সা গলায় রাফায়েলের নিজেরই হাতের আঙুলের কালচে, রক্তবর্ণ দাগটা একেবারে স্পষ্ট হয়ে জ্বলজ্বল করছে!
রাফায়েল কিছুক্ষণের জন্য স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইল। তার মনে মনে একটাই অনুতাপ ভেসে উঠল—"একটু বেশিই হয়ে গেছে এতটা টাচ না করলেও হতো..."
সব ভাবতেই লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো ক্ষনিকের জন্য বন্ধ করল। তারপর মেহেরোজের গায়ের কম্বলটা টেনে ঠিকঠাক করে জড়িয়ে দিল,মেহেরোজের ঘুমন্ত মুখের দিকে শেষবারের মতো এক পলক তাকিয়ে রাফায়েল তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে সোজা হয়ে শুয়ে ছোট রুশানকে বুকে জড়িয়ে ধরে একসময় ঘুমে তলিয়ে গেল!
সকালের রোড নীলকুঞ্জ ভিলার বিশাল ড্রয়িংরুমে এসে পড়েছে। সোফায় বসে শান্ত মনে কফি কাপে চুমুক দিচ্ছেন মালিহা খান। রাতের সেই থমথমে ঝড়ের পরিবেশ কেটে গেলেও ঘরের মধ্যে একটা থমথমে নীরবতা বিরাজ করছিল।
চুমুক দিচ্ছিলেন মালিহা খান। রাতের সেই থমথমে ঝড়ের পরিবেশ কেটে গেলেও ঘরের মধ্যে একটা থমথমে নীরবতা বিরাজ করছিল।
ঠিক তখনই দরজার দিক থেকে তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করল বাড়ির হেড গার্ড সে দ্রুত পায়ে ভেতরে এসে বলল,— "ম্যাম, বাইরে দুজন লোক এসেছে! পাগলের মতো কান্নাকাটি করছে আর বসের সাথে দেখা করার জন্য জেদ ধরছে!"
মালিহা খান কফির কাপে শেষ চুমুক দিয়ে বললেন, — "ওদের ভেতরে পাঠিয়ে দাও।"
কিছুক্ষণ পরে কাঁপা কাঁপা পায়ে ভেতরে প্রবেশ করলেন এক মধ্যবয়স্ক লোক আর এক মহিলা। দুজনের পরনেই একদম সাধারণ পোশাক। চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে, মুখে ক্লান্তি আর সহায়তার ছাপ স্পষ্ট।
তাদের দেখামাত্রই মালিহা খান উঠে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন,— "কী হয়েছে আপনাদের? এভাবে কাঁদছেন কেন?"
কথাটা শুনতেই মহিলাটি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হুড়মুড় করে এগিয়ে এসে মালিহা খানের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কাঁপা গলায় বলল —"আপা, আমার মাইয়াডারে কাল রাইট থেইকা খুঁইজা পাইতাছি না! দয়া কইরা আমাগো একটু সাহায্য করেন। আমার মাইয়াডারে খুঁইজা আইনা দেনও আমাগো একটা মাত্র মাইয়া ও ছাড়া আমাগো আর কেউ নাই!"
মালিহা খান ক্ষনিকের জন্য শিউরে উঠলেও এক মুহূর্ত দেরি না করে নিচু হয়ে মহিলাটির হাত ধরে টেনে তুলে সোফায় বসালেন। শাড়ির আঁচল দিয়ে তার ভেজা চোখ মুছে দিয়ে বললেন—"এইভাবে কাঁদবেন না আপা আগে একটু পানি খান। তারপর আমাকে সবকিছু খুলে বলুন।"
চলবে
#পরের_পাট_দেখতে_চাইলে_কমে
