#পর্ব_১৫
#লেখিকা_সারিকা_রহমান
কিন্তু রাফায়েল ছাড়ল তো নয়ই, বরং টেবিলের নিচে মেহেরোজের হাতের মাংসপেশিতে নিজের আঙুলগুলো আরও হিংস্র হাতে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে, ফিসফিস করে বলে উঠল—“বান্দির মেয়ে! একদম আমার সাথে তেজ দেখাবি না! হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিবো!"
যন্ত্রণায় মেহেরোজের চোখ দিয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল, কিন্তু মুখের টু-শব্দটি করার সাহস পেল না ওদিকে মালিহা খান বিশ্বয় চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন— "রাফায়েল! কী বলে ডাকলি ওকে। রোজ'?"
রাফায়েল একদম রোমান্টিক আর রসিক বরের মতো বাঁকা হেসে জবাব দিল— "হ্যাঁ মা! আমি তো ওকে 'রোজ' বলেই ডাকি! কি রে, বল না কতদিনের সম্পর্ক আমাদের! ইভেন আমাদের একটা বাচ্চাও হয়ে গেলো। আর তুই ভুলে গেলি আমি তোকে কী বলে ডাকি?!"
রাফায়েলের এই চরম নাটকীয় আর পৈশাচিক অভিনয় দেখে মেহেরোজের বুকের ভেতরটা রাগে আর ক্ষোভে জ্বলে ছাই হয়ে যেতে লাগল!ওদিকে সোফার পেছনে দাঁড়িয়ে থাকা মাহির আর তোতলা আলভি বসের এই অভিনয় দেখে হা হয়ে গেল! মাহির আর আলভি দুইজনেই নিজের নিজের মাথা চুলকাতে চুলকাতে চোখ কপালে তুলে ফেলল।
মাহির আলভির কোমর ধরে জোরসে চিমটি কেটে ফিসফিস করে বলল— "কিরে আলভি ঘটনা কী ঘটল বল তো বস তো এক সেকেন্ডের মধ্যে একবারে ১৮০ ডিগ্রি স্পিডে পাল্টি মারল! একটু আগে যে রিভলবার লইয়া শ্যুট করতে চাইছিল, এহোন সে মেহেরোজ ভাবীর 'রোমান্টিক মজনু' হইয়া গেল?!"
আলভি চোখ দুটো গোল গোল বানাইয়া মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল— "ই-ই-এ মানে... মাহির ভাই, ব-বস হইতেছে এক নম্বরের খতরনাক খিলাড়ি রে! মা-মায়ের সামনে একদম দুধভাত রোমান্টিক হিরো, আর টেবিলের নিচে ভাবীর হাত ভাইঙ্গা ডাইরেক্ট সায়েন্স ফিকশনের সাইকোপ্যাথ ভিলেন!"
মাহির একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করল — "ভাইরে ভাই! বসের এই রূপ দেইখা তো আমার নিজেই ফিট খাইয়া পইড়া যাইতে ইচ্ছা করতাছে! ভাবীর ওপর বস বাসরঘরে যে কী তাণ্ডব চালাইব, করলেই আমার মাথার চুল খাড়া হইয়া যাইতাছে!"
কাজী সাহেব তোয়ালে দিয়ে কপাল মুছতে মুছতে ভয়ে থরথর করে কাঁপছিলেন। রাফায়েলের রক্তচক্ষু আর ড্রয়িংরুমে গুমোট পরিবেশ দেখে তার ভেতরের তোতলামি আরও বেড়ে গেল! তিনি সাহসে ভর করে কাবিননামার খাতাটার দিকে তাকিয়ে বার বার হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করতে লাগলেন — "ব-বাবা... রাফায়েল খান...রেজভি আপ-আপনি কি মেহেরোজ নূরকে নিজ ইচ্ছেই...দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে স্ত্রী হিসেবে... ক-ক-কবুল করছেন...রাজি থাকলে বলুন ক-ক-কবুল বলুন...?"
একই প্রশ্ন বার বার শুনে আর কাজী সাহেবের এই থরথরে আকুতি দেখে রাফায়েলের ধৈর্যের বাঁধ এক নিমেষে চুরমার হয়ে গেল!সোফায় বসা রাফায়েল এক ঝটকায় মাথা তুলে কাজী সাহেবের দিকে রক্তবর্ণ চোখে তাকাল। তার ভেতরে জ্বলতে থাকা ক্ষোভ আর বিরক্তি এক লহমায় বোমার মতো ফেটে পড়ল!
সে কাজী সাহেবকে আঙুল উচিয়ে দাঁতে দাঁত চেপে পৈশাচিক গর্জন দিয়ে উঠল—“এই বান্দির পোলা থামবি এবার আমি বলছি তো...!"
"কথাটা বলেই রাফায়েল মেহেরোজের দিকে তাকিয়ে আর এক সেকেন্ডও দেরি না করে একের পর এক কামানের গোলার মতো উগরে দিল—“কবুল! কবুল! কবুল! কবুল!"
একনিশ্বাসে চার-চারবার 'কবুল' শোনানোর পর রাফায়েল সোফায় সামনে ঝুঁকে এসে চোখ ছোট ছোট করে, বরফশীতল হিংস্র কণ্ঠে কাজী সাহেবকে ধমকে জিজ্ঞেস করল—“কী রে? হয়েছে না আরও বলব?!"
কাজী সাহেব কাঁপতে কাঁপতে কোনোমতে বললেন — "হ-হয়েছে বাবা! হয়েছে! চারবার বলা হয়ে গেছে... আর একবারও বলা লাগবে না!"
মালিহা খান সাথে সাথে কড়া চোখে ছেলেকে ধমকে উঠলেন— "রাফায়েল! কাজী সাহেবের সাথে এসব কী ধরনের ব্যবহার?! শান্ত হ!"
সোফার পেছনে দাঁড়িয়ে থাকা মাহির আর তোতলা আলভি বসের এই অদ্ভুত 'স্পিড-রান কবুল' দেখে চোখ গোল গোল করে নিজেদের চুতনিতে হাত দিয়ে দাঁড়িয়ে রইল!মাহির আলভকে কনুই দিয়ে জোরে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল—"কিরে আলভি! বসের অ্যাকশন দেখলি?! তিনবার 'কবুল' বলার নিয়ম, আর বস কাজী সাহেবেরে একবারে বোনাস অফারে চারবার শোনাইয়া দিল! বাই ওয়ান গেট ওয়ান ফ্রি!"
আলভি তোতলাতে তোতলাতে চোখ দুটো ড্যাবড্যাব করে মাথা চুলকে ফিসফিস করে বলল— "ই-ই-এ মানে... মাহির ভাই, কা-কাজী সাহেবের তো হার্ট অ্যাটাক হইতে হইতে বেঁচে গেল। বস যেভাবে 'বান্দির পোলা' বইলা ধমক দিল, কাজী সাহেব তো প্যান্টেই মুইতা...খুড়ি মানে বলতে চাচ্ছি ভয়ে অজ্ঞান হইয়া যাইতাছিল!"
কাজী সাহেব সই-সাবুদ শেষ হওয়া মাত্রই খাতা-কলম বগলের নিচে চেপে সোফা থেকে এক লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লেন! তিনি দুই হাত জোড় করে কাঁপাকাঁপাসি গলায় বললেন— "আ-আমার কাজ শেষ আপা! এখন আমাকে বিদায় দিন, আমি আসি...!"বলেই আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দৌড়ে দরজার দিকে চম্পট দিলেন!
মালিহা খান হঠাৎ খেয়াল করলো রাফায়েল কালো হাফ-হাতা টি-শার্ট আর ঢিলেঢালা ট্রাউজার পরা দেখেই বিরক্তিতে কপালে হাত দিয়ে বলল— "রাফায়েল! তোর পরনে এসব কী সামান্য একটা পাঞ্জাবি পরার সময়টুকুও পালি না তুই?!"
চলবে
