#পর্ব_১৬
#লেখিকা_সারিকা_রহমান
রাফায়েল পকেটে হাত গুঁজে, বিরক্ত হয়ে সোফায় পা ছড়িয়ে বসে রফশীতল গলায় বলল— "সাজগোজ জামাইদের মানায় মা, গ্যাংস্টারদের না! নাটক তাড়াতাড়ি শেষ করো, আই অ্যাম টু টায়ারড ফর দিস ইউজলেস ড্রামা!"
সোফার পেছনের কোণে দাঁড়িয়ে থাকা মাহির আর তোতলা আলভি বসের এই 'ট্রাউজার-টিশার্ট বর' অবতার দেখে নিজেদের হাসি আর সামলাতেই পারছিল না!মাহির আলভির কোমরে চিমটি কেটে মুখ বেঁকিয়ে ফিসফিস করে বলল— "কিরে আলভি বসের ফ্যাশন সেন্সটা একবার দেখ?! দুনিয়ার সব জামাই রাজকীয় শেরওয়ানি পইরা বিয়া করতে বসে, আর আমাগো গ্যাংস্টার বস জাস্ট একটা টি-শার্ট আর ট্রাউজার পইরা কাবিন করতে চেইলা আসছে! ভাবীকে দেখ—টকটকে লাল বেনারসি আর কোটি টাকার গহনা পইরা একদম আসমানের পরী! আর বসেরে দেখলে মনে হইতাছে রাতে নাইট ডিউটি শেষ কইরা মোড়ের দোকানে চা খাইতে নামছিল, আর খালাম্মা কলার ধইরা আইনাই বিয়া করার জন্য সোফায় বসায়া দিছে!"
আলভি চোখ দুটো ড্যাবড্যাব করে গোল বানিয়ে, চটপটে দুষ্টু হেসে তোতলাতে তোতলাতে ফিসফিস করে জবাব দিল— "ই-ই-এ মানে... মাহির ভাই বস শেরওয়ানি পরে নাই ক্যা জানস? শেরওয়ানির হাজারটা বোতাম খুলতে টাইম ওয়েস্ট হইব! ট্রাউজার আর টি-শার্ট পরা থাকলে বিয়া শেষ হতেই অমনি ডাইরেক্ট এক লাফে বাসরঘরের মিশনে জাম্প! ফাস্ট-নাইট স্পিড-রান!"
মাহির একহাত দিয়ে মুখ চেপে ফিসফিস করে দুষ্টু চোখে হেসে উঠে বলল— "তুই তো চরম শয়তান হইয়া গেছস রে আলভি!কিন্তু একদম খাঁটি কথা কইছস! ড্রেস চেঞ্জ করার সময়টুকুই বস ওয়েস্ট করতে চায় না!"
মালিহা খান ছেলের মেজাজ দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মিষ্টির দিকে তাকিয়ে বললেন— "মিষ্টি, মেহেরোজকে এবার রাফায়েলের ঘরে নিয়ে যা!"
কথাটা শুনতেই রাফায়েল অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল— “হোয়াট! এখন থেকে এই মেয়ের সঙ্গে আমার এক রুমে থাকতে হবে?"
মালিহা খান ছেলের এমন প্রশ্নে ভ্রু কুঁচকে বললেন, — "ওমা! এটা আবার কেমন কথা? ও তোর বউ। তোর রুমে থাকবে না তো কার রুমে থাকবে? কী সব বোকা বোকা প্রশ্ন করছিস, রাফায়েল!"
রাফায়েল বিরক্তিতে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের সঙ্গে তর্ক করে যে কোনো লাভ নেই, সেটা তার ভালো করেই জানা আছে।
এমন সময় কাজের মেয়ে রহিমা বাচ্চাটাকে কোলে নিয়ে এগিয়ে এসে বলল, — "খালামবা বাবুটা ঘুম থেকে উইঠা গেছে আর তখন থেকেই কেঁদেই যাইতাছে! কিছুতেই থামানো যাইতাছে না!"
বাচ্চাটার কান্নার শব্দ শুনে মেহেরোজ তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, — "আমাকে দিন।" বলেই রহিমার কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে মেহেরোজ বাচ্চার কপালে একটা চুমু দিল! আশ্চর্যজনকভাবে মুহূর্তের মধ্যেই বাচ্চাটার কান্না থেমে গেল। সে তার ছোট হাত দিয়ে মেহেরোজের লাল বেনারসিটা খামচে ধরে বড় বড় করে তাকিয়ে রইল তার দিকে,,,।
মিষ্টি একগাল হেসে বলে উঠল— "ইশ্! দেখেছ কী নাটক! একটু আগে ফ্যাঁচফ্যাঁচ করে কীভাবে কান্নাকাটি করছিল, আর এখন মায়ের কোলে আসতেই একদম সব ভুলে গেল!"
মিষ্টির হঠাৎ কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে বলল, — "ওহ, এক মিনিট! ভাবি, আমাদের গুড্ডু সোনার নামটাই তো এখনো জানা হলো না। কী নাম রেখেছ ওর?"
মিষ্টির কথা শুনে মালিহা খানও এগিয়ে এলেন। মেহেরোজের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, — "হ্যাঁ রে মেহেরোজ, কী নাম রেখেছিস আমার নাতির?"
প্রশ্নটা শুনে মেহেরোজ থমকে গেল। কয়েক মুহূর্ত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থেকে কী বলবে বুঝতে পারল না। একটু ভেবে মৃদু হেসে বলল, — "মা, আপনি বরং একটা সুন্দর নাম রাখুন না।"
মালিহা খান মুচকি হাসলেন। কিছুক্ষণ ভেবে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বললেন, — "তাহলে ওর নাম হবে রুশান খান মেহরাব। রাফায়েল খানের ছেলে রুশান খান। কেমন লাগছে নামটা বল তো মেহেরোজ?"
কথাটা আসতেই মেহেরোজের দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কান্নাজড়িত মুখে মৃদু হেসে বলে উঠল—
— "'খুব সুন্দর নাম হয়েছে, মা...!"
মিষ্টি বাবুর গাল টিপে দিয়ে আদুরে গলায় বলল, — "তাহলে আজ থেকে আমাদের বাবুটার নাম রুশু তাই তো?"
মালিহা খান হেসে বললেন, — "মিষ্টি, যা তো! এবার ওদের রাফায়েলের রুমে দিয়ে আয়। আর মেহেরোজ, রাফায়েল যদি তোকে কিছু বলে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। বুঝেছিস?"
মেহেরোজ ভয়ে ভয়ে মাথা নাড়ল। কিন্তু তার হাত-পা তখন থরথর করে কাঁপছে। পেছনে ঘুরে একবার রাফায়েলের দিকে তাকাল সে। কিন্তু কী ভয়ংকর দৃশ্য! পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকা রাফায়েল তার দিকে দুটো অগ্নিচক্ষে একদৃষ্টিতে তাকিয়ে আছে! রাফায়েলের চোখের সেই রক্তহিম করা চাহনি দেখে মেহেরোজের গায়ের লোম খাড়া হয়ে গেল! সে আর এক সেকেন্ডও রাফায়েলের চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পেল না; সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে ঝটপট মুখ ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে বলল, — "আল্লাহই জানে, আজ আমার কপালে কী আছে! এই ভিলেনটা আজ আমাকে গুলি করেই না মেরে ফেলে!"
চলবে,,,।।।
