#পর্ব_১৪
#লেখিকা_সারিকা_রহমান
মালিহা খানের নজর এড়াতে সেন্ট্রাল টেবিলের নিচে, রাফায়েল তার শক্ত হাতটা বাড়িয়ে দিয়ে মেহেরোজের নরম, থরথর করে কাঁপতে থাকা ডান হাতটা সজোরে খামচে ধরল!রাফায়েল তার পৈশাচিক শক্তির সমস্তটা দিয়ে মেহেরোজের ছোট হাতটা এমনভাবে চেপে ধরল যে মেহেরোজের মনে হলো তার আঙুল আর কবজির হাড়গুলো এখনই চুরমার হয়ে যাবে!
একদিকে হাতে হাড়-ভাঙা চাপ দিয়ে ধরে রেখে, ঝুঁকে এসে মেহেরোজের কানের কাছে মুখটা নিয়ে গেল তার তপ্ত হিমশীতল নিঃশ্বাস মেহেরোজের গালে এসে আছড়ে পড়তে লাগল।সে হিংস্র কণ্ঠে ফিসফিস করে বলল—
“কবুলটা বলেই দেখ একবার কী ভেবেছিস রাজপ্রাসাদে পা দিচ্ছিস ভুল... তুই সোজা আমার তৈরি করা নরকে পা দিচ্ছিস! আই অ্যাম দ্য ভিলেন অফ ইউর লাইফ, কোনো হিরো নই যে তোকে ভালোবাসার প্রতিশ্রুতি দিব আমি তোকে তিলে তিলে ধ্বংস করে দেব!”
মেহেরোজের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়লো হাতের মাংসপেশিতে রাফায়েলের শক্ত আঙুলের হিংস্র চাপের তীব্র যন্ত্রণায় তার মুখ নীল হয়ে গেল! যন্ত্রণায় কান্না চেপে রাখতে সে নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরল।কিন্তু নিষ্পাপ বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে, কোনোমতে কাঁপা ঠোঁট জোড়া ফুটিয়ে বললো— "কবুল।"
কাজী সাহেব তোয়ালে দিয়ে কপাল মুছে কাঁপা গলায় আবার বললেন— "দ্বিতীয়বার বলুন, 'কবুল'..."
টেবিলের নিচে মেহেরোজের হাতের ওপর রিফায়েল তার আঙুলগুলোর পৈশাচিক চাপ আরও বাড়িয়ে দিল! রাফায়েল আরেকটু গা ঘেঁষে এল, তার বরফশীতল গরম নিঃশ্বাস মেহেরোজের কান ও ঘাড় স্পর্শ করল সে দাঁতে দাঁত চেপে বলল “বাহ খুব ভালো প্রথমবার তো বলেই ফেললি! কিন্তু মনে রাখিস, এই কবুল বলা মানে তোর নিজের সারাজীবনের স্বাধীনতার মৃত্যু। আজকের পর থেকে তোর প্রতিটি নিঃশ্বাস, তোর প্রতিটি চোখের জল কেবল আমার অনুমতিতে ঝরবে। তোকে ভালোবাসতে নয়, তোকে জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করতেই এই বিয়ে!”
যন্ত্রণায় মেহেরোজ দুই চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। চোখের পাতা ভেঙে একঝাঁক নোনা জল দুই গাল বেয়ে গড়িয়ে নামল। এক হাত দিয়ে নিজের লাল বেনারসির কাপড় শক্ত করে চেপে ধরে হাত ভাঙার তীব্র ব্যথা আর বুকের ভেতর জমানো সমস্ত কষ্ট চেপে দ্বিতীয়বার উত্তর দিল— "কবুল।"
কাজী সাহেব আতঙ্কে শুকনো গলায় শেষবারের মতো বললেন— "শেষবার বলুন, 'কবুল'..."
রাফায়েলের ঠোঁটের কোণে তখন এক ভয়ংকর হাসি। সে টেবিলের নিচে মেহেরোজের হাতটা শেষবারের মতো রক্তহিম করা শক্তিতে মোচড় দিয়ে চেপে ধরল, আর কানের লতিতে নিজের বিষাক্ত ঠোঁট প্রায় ছুঁইয়ে দিয়ে কানে কানে শেষ বিষটুকু ঢালল— “শেষবারের মতো ভেবে নে এখনো সুযোগ আছে... কারণ এই শব্দটা উচ্চারণ করার পর তোকে আমার হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো থাকবে না! তুই আজ নিজের হাতে নিজের মৃত্যুদ্বীপে স্বাক্ষর করছিস। তোর হাসিকে কান্নায় আর তোর জীবনকে আঁধারে..ডুবিয়ে দেওয়াটা এখন থেকে আমার একমাত্র লক্ষ!
মেহেরোজের শরীরে তখন এক হিমশীতল যন্ত্রণার স্রোত বয়ে যাচ্ছে। থরথর করে কাঁপতে থাকা শরীরটা অনেক কষ্টে সামলে নিয়ে, নিজের সমস্ত কান্না আর হাতের তীব্র যন্ত্রণা এক ফোঁটা শেষ অশ্রুতে গলে পড়তে দিয়ে সে শেষবার বলল,,
— "কবুল!"
আর ওদিকে সোফার পেছনে দাঁড়িয়ে থাকা মাহির আর তোতলা আলভির চোখে টেবিলের নিচের দৃশ্যটা কিন্তু এড়ায়নি! মাহির আলভির গা কনুই দিয়ে জোরসে গুঁতো মেরে ফিসফিস করে বলল— "কিরে আলভি! ভাবীর মুখের এক্সপ্রেশন দেখছিস ভাবী এমনে ঠোঁট কামড়াইয়া চোখ লাল করতাছে ক্যা খালামা তো ভাবতাবাতে ভাবী বিয়ার খুশিতে কানতাছে, কিন্তু আমার মনে হইতাছে টেবিলের নিচ দিয়া বসের 'ইস্পাতের সাঁড়াশি' অভিযান চলতাছে!"
আলভি তোতলাতে তোতলাতে চোখ দুটো ড্যাবড্যাব করে ফিসফিস করে জবাব দিল— "ই-ই-এ মানে... মাহির ভাই, ভাবীর তো ডাইরেক্ট হাত ভাইঙ্গা ফ্যালাইল রে! বস হইতেছে ডাবল-রোল ক্রিমিনাল! উপরে শান্ত জল, আর সোফার নিচে ভাবীর হাতরে চপ-কাটলেট বানাচ্ছে!"
ঠিক তখনই মালিহা খানের নজর পড়ল সোফায় মেহেরোজের ঝুঁকে থাকা চেহারা আর চোখের জলটার দিকে! তিনি ভ্রু কুঁচকে খানিকটা সন্দেহী গলায় রাফায়েলকে ডেকে উঠলেন— "রাফায়েল! তুই ওকে ফিসফিস করে কী বলছিস রে? আর মেয়েটা অমন করে কাঁদছে কেন?!"
মায়ের গলার আওয়াজ শোনামাত্রই রাফায়েল সেকেন্ডের মধ্যে তার পৈশাচিক রূপ ঢেকে ফেলে মুখের ওপর এক অলৌকিক শান্ত ভাব ফুটিয়ে তুলল। সে মেহেরোজের আরও একটু কাছে সরে এসে একদম গা ঘেঁষে বসল। তারপর একহাত দিয়ে আলতো করে মেহেরোজের কাঁধ জড়িয়ে ধরে, মায়ের দিকে তাকিয়ে হেসে বলে উঠল— "আসলে হয়েছে কি বলো তো মা... অনেকদিন পর আমাদের দেখা হলো তো! তাই কিছু পার্সোনাল কথা বলছিলাম। তাই না, 'রোজ'?"
'রোজ' শব্দটা শুনতেই মেহেরোজের গা ঘিনঘিন করে উঠল! সে অপরিসীম ঘৃণার চোখে রাফায়েলের চক্রান্তময় মুখের দিকে তাকাল। টেবিলের নিচে রাফায়েলের লৌহকঠিন মুষ্টি থেকে নিজের অবশ হয়ে যাওয়া হাতটা ছাড়ানোর জন্য সে আপ्राণ চেষ্টা করে মোচড় দিতে লাগল।
চলবে
