#পর্ব_১৩
#লেখিকা_সারিকা_রহমান
মেহেরোজ মালিহা খানকে কাঁপা-কাঁপা গলায় জিজ্ঞেস করল— "মা... আমার... আমার বাবু কোথায়...?"
মালিহা খান মেহেরোজের মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন— "ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর ওর পাশে রহিমা আছে, তুই চিন্তা করিস না।"
মিষ্টি হঠাৎ মোবাইল বের করে রাফায়েল আর মেহেরোজের ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে গেল। সে হাত নাচিয়ে, চোখ মারার ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলে উঠল— "ওহ মাই গড! ভাইয়া, একটু মিষ্টি করে হাসো তো! কনের পাশে এমন বরফশীতল 'সীরিয়াল কিলারের' মতো পোজ দিয়ে বসে আছো কেন? ছবি ভালো আসবে না তো! ক্যামেরার দিকে তাকিয়ে অন্তত পাঁচ পার্সেন্ট একটা ফেক স্মাইল দাও!"
রাফায়েল আড়চোখে এক পৈশাচিক রক্তচক্ষু মেলে মিষ্টির দিকে তাকাল। সেই দৃষ্টির তেজে মিষ্টির মুখের হাসি এক নিমেষে উড়ে গেল! সে সাথে সাথে এক পা পিছিয়ে গিয়ে মালিহা খানের পেছনে লুকিয়ে পড়ে ফিসফিস করে বলল— "মামা গো! ভাইয়ার যা লুক, ছবি তোলার চক্করে গেলে আমার মোবাইলটাই মনে হয় গলে ছাই হয়ে যাবে!"
এদিকে মাহির আলভির কোমরে একটা জোরসে চিমটি কেটে ফিসফিস করে বলল— "কিরে আলভি বসের অবস্থাটা একবার চোখের সামনে দেখ! আজ বিকালে পাঁচ-পাঁচটা ভয়ংকর গ্যাংস্টারে এক লাইনে দাঁড় করাইয়া গুল্লি কইরা উড়াইয়া দিল! আর এহোন দেখ—নিজের মায়ের সামনে ড্রয়িংরুমে সোফায় বইসা কেমন একদম মাখনের মতো লক্ষ্মী সোনা বাচ্চা হইয়া বিয়া করতে বসে আছে, দেখছস?!"
আলভি চোখ দুটো ড্যাবড্যাব করে গোল গোল বানাল। সে তোতলাতে তোতলাতে ফিসফিস করে জবাব দিল— "ই-ই-এ মানে... মাহির ভাই, ব-বসের এই এক্স্টিং দেইখা তো বসর ডাইরেক্ট হলিউডে পাঠায় দেওয়া উচিত বিকেলে যেই হা-হাতে বন্দুকের ট্রিগার চাপল, এহোন সেই হা-হাত দিয়া কাবিননামায় সই করবো ভাবা যায়!"
কাজী সাহেব শুকনো গলায় একটা বড় ঢোক গিলে ধীর ও কাঁপা কন্ঠে মেহেরোজকে জিজ্ঞেস করলেন— "মা, তোমার বাবা-মায়ের নাম কী?"
কথাটা শোনামাত্রই মালিহা খান কপালে হাত দিয়ে বলে উঠলেন— "আরে! আমি তো একদম ভুলেই গিয়েছিলাম! মেহেরোজ, তোর বাবার নম্বরটা দে তো মা! এত বড় একটা বিষয়, উনাকে তো অন্তত জানানো উচিত!"
বাবা-মায়ের কথা উঠতেই মেহেরোজের চোখের সামনে তিন দিন আগের সেই নির্মম ঘটনার স্মৃতি ভেসে উঠল! তার চোখ দুটো জলে টলমল করে উঠল। সে কান্নাভেজা, ভাঙা গলায় নিচু সুরে বলল— "আমার বাবা-মা... কেউ নেই!"
মালিহা খান কয়েক মুহূর্ত একদৃষ্টিতে মেয়েটার করুণ মুখের দিকে তাকিয়ে রইলেন। তাঁর বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি মেহেরোজের মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহের মাখা কণ্ঠে বললেন— "কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমি তোর মা!"
পাশ থেকে মিষ্টি একগাল হেসে চট করে মেহেরোজের হাতটা ধরে বলল— "আর আমি হলাম তোমার বোন!"
মেহেরোজ মুগ্ধ ও ছলছল চোখে মালিহা খান আর মিষ্টির দিকে তাকাল। তার মনের ভেতর এক অপরাধবোধের পাহাড় চেপে বসল। সে মনে মনে আকুল হয়ে ভাবল—"এই মানুষগুলোকে আমি কখনোই ঠকাতে চাইনি! কিন্তু পরিস্থিতি আজ আমাকে এমন এক অচিন মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে যে আমার আর কিছুই করার নেই! আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিল..."
এদিকে কাজী সাহেব আবার নিজের খাতা ঠিক করতে করতে রাফায়েলের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করতে গেলেন— "ব-বাবা... তোমার বাবার নাম—"
কথাটা শেষ করার আগেই ড্রয়িংরুম কাঁপিয়ে পৈশাচিক গর্জনে হুঙ্কার দিয়ে উঠল রাফায়েল! সে চোখ দুটো রক্তবর্ণ করে কাজী সাহেবের দিকে এক ধাপ এগিয়ে গিয়ে এসে ধমকে উঠল—
— "আমার কোনো বাবা নেই! আর এই বাড়িতে ওই লোকের নাম কেউ মুখে আনে না! ফার্স্ট টাইম বলে তোকে ছেড়ে দিলাম... নেক্সট টাইম যদি আর একবার ওই লোকটার কথা তুলিস, তবে তোকে এখনই ডাইরেক্ট টিকেট ছাড়া উপরে পাঠায় দেব! গট ইট?!"
মালিহা খান সাথে সাথে কঠোর গলায় রাফায়েলকে ধমক দিয়ে উঠলেন— "রাফায়েল! শান্ত হ!"
ওদিকে কাজী সাহেবের ভয়ে শ্বাস বন্ধ হওয়ার অবস্থা! ভয়ে তার শরীর হিম হয়ে গেল, বুক ধুকপুক করতে করতে প্রাণ যায় যায় অবস্থা!মালিহা খান শান্ত ও গম্ভীর গলায় কাজী সাহেবকে বললেন— "কাজী সাহেব, অভিভাবকের নামের জায়গায় আপনি আমার নাম লিখে দিন।"
কাজী সাহেব আর একটা বাক্যও বাড়ানো নিরাপদ মনে করলেন না! তিনি কাঁপা হাতে তড়িঘড়ি করে কাবিননামার সব কাগজ রেডি করে ফেললেন। তারপর চশমাটা সোজা করে মেহেরোজের দিকে তাকালেন।তিনি থরথর কন্ঠে, ঢোক গিলে জিজ্ঞেস করলেন— "ম-মা... মেহেরোজ নূর... আপনি কি মালিহা খানের একমাত্র ছেলে রাফায়েল খান রেজভিকে... নিজ ইচ্ছায়... দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে স্বামী হিসেবে... ক-ক-কবুল করছেন...রাজি থাকলে বলুন কবুল..."
মেহেরোজের দুই হাতের মুঠোয় লাল বেনারসির আঁচলটা শক্ত করে চেপে ধরলো। ভয়ের চোটে তার কপালে জমে উঠেছে ঘামের বিন্দু। মেহেরোজের কাঁপা কাঁপা ঠোঁট দুটি উত্তর দেওয়ার আগেই পাশে সোফায় মেহেরোজের একদম গা ঘেঁষে বসে রাফায়েল...
চলবে
