#মাই_ডিয়ার_ভিলেন
#পর্ব১২
#লেখিকা_সারিকা_রহমান
রাফায়েল এক গভীর ও বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। এরপর পকেটে হাত গুঁজে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায় বলল— "ওকে ফাইন! তুমি ঠিক কী চাও বলো, মা? আমি ওই মেয়েকে বিয়ে করি—এই তো?!"
মালিহা খান নিজের চোখের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে সোজা হয়ে দাঁড়ালেন। তিনি রাফায়েলের চোখের দিকে স্থির দৃষ্টি রেখে গম্ভীর ও কড়া কণ্ঠে বললেন— হ্যাঁ, বিয়েই করবি! তবে মনে রাখিস—এটা কেবল লোক দেখানোর কোনো নাটক হলে চলবে না, রাফায়েল! বিয়ে তোকে করতে হবে, আর ওই মেয়েকে তোর স্ত্রীর পূর্ণ মর্যাদা দিতে হবে! নিজের ঘরে তাকে সহধর্মীনির যোগ্য সম্মানে বসাতে হবে। আর এই নিষ্পাপ অবুঝ শিশুটাকে তোর নিজের সন্তান বলে মেনে নিতে হবে; এই বাড়ি এবং পরিবারের সমস্ত ভালোবাসা ও অধিকার যেন সে পূর্ণ মর্যাদায় পায়, সেটা তোকেই নিশ্চিত করতে হবে!
আলভি কনুই দিয়ে মাহিরকে একটা জোর গুঁতো মেরে ফিসফিস করে বলল—"ই-ই-এ মানে... মাহির ভাই, ব-বসের মায়ের প্রতি এমন ভক্তি দেইখা আমার নিজের চোখ দিয়াই তো পানি চইলা আইতেছে রে! খালাম্মা তো একবারে ফুল প্যাকেজ ডিল সাইন করায়া নিল! বসের মাফিয়াগিরি একেবারে ইমোশনের স্রোতে ভাইসা গেল!"
আলভির কথা শুনে মাহির হা হা করে হেসে উঠে বলল,
— "হুমম, বস ভাবছিল শুধু সই কইরা পলাইব, আর খালাম্মা তো ভাবীকে একবারে লাইফটাইম গ্যারান্টি দিয়া বসের ঘাড়ে বসাইয়া দিল! আহা, আজকের পর থেইকা বসের যা অবস্থা হইব না!"
মায়ের এমন অকাট্য শর্তের সামনে রাফায়েলের আর কোনো চাল বাকি রইল না। সে নিজের ভেতরের রাগটা এক চোকে গিলে ফেলে মাথা নিচের দিকে ঝুঁজিয়ে ভারী গলায় বলল— "ঠিক আছে মা... তোমার এই শর্তেই আমি মেনে নিলাম। আমি ওকে যোগ্য সম্মানই দেব।"
মালিহা খান পরম মমতায় এগিয়ে এসে রাফায়েলের চুলে হাত বুলিয়ে দিলেন। তারপর ছেলের কপালে একটা চুমু খেয়ে আদুরে গলায় বললেন— "আমার সোনা ছেলে! একদিন তুই ঠিক বুঝতে পারবি, মায়েরা কখনো সন্তানদের খারাপ চায় না রে... আমি যা করছি, তোর আর ওই ফুটফুটে শিশুটার ভালোর জন্যই করছি।"
রাফায়েল ওপর দিয়ে নীরব রইল ঠিকই, কিন্তু তার ভেতরে তখন এক পৈশাচিক হিংস্রতার আগুন দাউদাউ করে জ্বলে উঠল! সে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে উঠল —" বান্দির মেয়ে আমার বড় বউ হয়ে সংসার করার খুব শখ, তাই না। দাঁড়া, তোর এই শখ যদি আমি সারাজীবনের জন্য না মিটিয়েছি, তবে আমার নাম রাফায়েল খান না!"
মালিহা খান এবার অনেক খুশি হয়ে কাজী সাহেবের দিকে ঘুরে দাঁড়িয়ে আনন্দিত গলায় বললেন— "কাজী সাহেব! এবার আপনার বিয়ে পড়ানোর কাজ শুরু করুন!"
কাজী সাহেব ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আড়চোখে একবার রাফায়েলের দিকে তাকালেন। যেন রাফায়েলের পারমিশন ছাড়া একটা অক্ষরও উচ্চারণ করার সাহস তার নেই!
রাফায়েল গম্ভীর গলায় বলে উঠল— "শুরু করুন!"
রাফায়েলের এই এক কথায় কাজি সাহেবের যেন খাঁচা ছেড়ে পালিয়ে যাওয়া প্রাণবায়ুটা ধুকপুক করে আবার শরীরে ফিরে এলো! তিনি দীর্ঘশ্বাস ফেলে দ্রুত নিজের ব্যাগ থেকে বিয়ের খাতা বের করে সই-সাবুদের জন্য সব কাগজ ঠিকঠাক করতে লাগলেন।
ঠিক তখনই ওপরের রুমের দরজা খুলে মিষ্টি মেহেরোজকে সঙ্গে নিয়ে ড্রয়িংরুমে নেমে এলো! মিষ্টি চিৎকার করে উঠে বলল— "মামুনি! দেখো তো ভাবীকে কেমন লাগছে!"
রাফায়েল চরম বিরক্তি নিয়ে একপলক পেছনে ঘুরে তাকাল। মেহেরোজের পরনে টকটকে লাল বেনারসি শাড়ি, মাথায় টেনে দেওয়া শাড়িরই চওড়া ওড়না। গায়ে খুব হালকা কিছু গহনা একদম সাধারণ সাজ। কিন্তু ওই পরিমিত সাজেই তাকে খুব মিষ্টি লাগছে!
তবে রাফায়েলের চোখে কোনো মুগ্ধতা ছিল না, সেখানে জ্বলে উঠল এক হিংস্র আগুনের স্ফুলিঙ্গ! সে অগ্নি চোখে মেহেরোজের দিকে তাকাল। মেহেরোজ আতঙ্কে কাঁপা চোখে ভুল করে একবার রাফায়েলের সেই অগ্নি চোখের দিকে তাকাল, আর তাকানোমাত্রই ভয়ে শরীর হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল!
মালিহা খান মহা আনন্দে এগিয়ে গিয়ে মেহেরোজের চিবুকটা আলতো করে ধরে আদুরে গলায় বলে উঠলেন— "ওমা! তোকে তো একদম আসমানের পরী লাগছে রে মা! মাশাল্লাহ!"
তারপর তিনি মিষ্টির দিকে তাকিয়ে বললেন—
— "আয় তো মা, বস! আর এক মুহূর্তও দেরি না করি!"
মালিহা খান মেহেরোজকে ধরে এনে সোফায় বসিয়ে দিলেন। তারপর রাফায়েলের দিকে কড়া চোখে তাকিয়ে ডেকে বললেন— "রাফায়েল! এখানে আয়, মেহেরোজের পাশে বস!"
মেহেরোজ আতঙ্কে আর ভয়ে ভেতরে ভেতরে একদম শুকনো কাঠ হয়ে গেল। তার হৃদপিণ্ড যেন বুকের পাঁজর ভেঙে বের হয়ে আসতে চাইছে! রাফায়েল কোনো কথা না বাড়িয়ে, একদম নিস্তব্ধ ও ভয়ংকর এক গাম্ভীর্য নিয়ে এসে মেহেরোজের পাশের সোফায় গা ঘেঁষে বসল। তার শরীর থেকে আসা তীব্র পারফিউমের গন্ধ মেহেরোজকে আরও বেশি ভীতিগ্রস্ত করে তুলল
চলবে,,,
