এলার্ট 🚫: কপি করা নিষিদ্ধ ❌
নাম : লুবনা মির্জা
পর্ব : ০২
লেখিকা : Fatema tuj Juhora - ফাতেমা তুজ জুহরা
সাধারণত সকাল বেলা বাড়ি থাকে শান্ত তবে মির্জা বাড়ির ব্যাপার টা ভিন্ন। তাদের পরিবার টা এতোটা বড় যে তাদের দিয়ে হয়তো আলাদা একটা ছোট খাটো গ্রাম তৈরী হয়ে যাবে।
সকাল সকাল উঠে বাড়ির বউরা রান্নাঘর এ ব্যস্ত সকালের নাস্তা তৈরি করতে। যদিও তাদের টাকার অভাব নেই চাইলে কাজের জন্য মানুষ রাখতে পারে তবে তারা নিজের হাতের রান্না বেশি পছন্দ করে। তাই তো সকাল সকাল ওঠে বাড়ির চার বউ রান্না ঘরে নানা রকম বদ রান্না করে এটা তাদের নিত্য দিনের কাজ।
সোফায় বসে করমি মির্জা চায়ে চুমুক দিতে খবর এর কাগজে চোখ বুলচ্ছেন। তার পাশেই বড় ছেলে রহমান সাহেব, ফোনে কথা বলছেন তার ভাই কামাল মির্জা সাথে যে বর্তমান এ ছেলে বউ নিয়ে আমেরিকায় অবস্থান করছেন।অপর পাশে জাকির, সাইফুল,হেলাল, রফিকুল সাহেব একএে বসে, নতুন কম্পানি তৈরির বিষয় বস্তু আলোচনা করছেন।
রহিমা বেগম ডাইনিং টেবিলে বসে পান চিবুচ্ছেন।
বাড়ির সকল ছেলে মেয়েরা অন্য পাশে বসে কথা বলছে নানা রকম বিষয় নিয়ে।
লুবনা দোতলা থেকে সিঁড়ির হাতল ধরে ধীর পায়ে নিচে নামছে। চোখে তার এখন ও ঘুম। ঘুমে চোখ গুলা ছোট হয়ো আছে। হামি তুলতে তুলতে নিচে নেমে আসে।
দাদা, বাবা জেঠা দের পাশ কাটিয়ে চলে যায় কাজিন মহলের কাছে।
— কীরে আন্ডা বাচ্চারা কী করছিস।
লুবনার কথায় সকলে এক সঙ্গে তার দিকে ফিরে তাকায়।
— তুই কাদের ছোট বলছিস তর থেকে গুণে গুণে ১৩ বছরের বড় আমি। নাহিদ এর কথায় বাকিরা সম্মতি দিলো।
নাদিম মোবাইল এ ব্যস্ত তার প্রেমিকার সাথে কথা বলতে।
লুবনা উওর করলো না গিয়ে তানিয়ার পাশে বসে পড়লো।
— কীরে আজ নাকি তোর কলেজে নবীন বরন অনুষ্ঠান আছে। স্নাতক প্রথম বর্ষের
— হ্যাঁ
লুবনার কথায় প্রশ্ন করে লামিয়া,
— তাহলে তুমি গান গাইবে না।আমি যাবো তোমার সাথে আপু।
— হ্যা,,,,হ্যাঁ আমি ও যাবো।
দূর থেকে মুখ বিস্কুট চিবুতে চিবুতে বললো ফারহান।
তাড়াতাড়ি করে বিস্কুট টা গিলে নেয়। পানি পান করে দৌড়ে এসে লুবনার পাশে বসলো।
— কী গো আপু আমাকেও নিয়ে যাবে তো।
মাইশার কথায় লুবনা ঘাড় তুলে তার দিকে তাকায়।
— ঠিক আছে।
সাবিহা এসে সেখানে বসতে বসতে বললো কী হয়েছে আপু কে কোথায় যাচ্ছে।
— তানিয়া বলে, লুবনার কলেজে নবীন বরন অনুষ্ঠানে লুবনা গান গাইবে, লামিয়া,মাইশা,ফারহান,সাবিনা, মেহরিন।সকলে নাকি যাবে তার গান শুনতে।
— তাই নাকি, ভালোই তো আমার কাজ আছে না হলে আমি ও যেতাম ভিডিও করে আনিস তো পরে দেখে নিবো।
— আগে দেখ লুবনা যাবে কী না।
ফাহাদ এর কথায় সবাই পিছনে ঘুুরে জিজ্ঞেস করে।
— কেন....কেন...কেন যাবে না।
তারা নিজেদের মধ্যেই কথা বলে চলেছে কিন্তু তাদের একটা কথা ও লুবনার কানে যাচ্ছে না। সে মোবাইল এ ফানি ভিডিও দেখতে বেস্ত।
— লুবনা.....লুবনা এদিকে আয়।
বাবার ডাকে লুবনা উঠে গিয়ে বাবার সামনে দাড়ায়। হেলাল সাহেব হাতের ইশারায় তাকে বসতে বললে লুবনা সেখানে বসে পড়ে।
— তোমার কলেজে থেকে প্রিন্সিপাল ফোন করেছে, বললো তোমাকে যেন কলেজে এর অনুষ্ঠানে পাঠাই। তোমাকে গানের জন্য নাকি ডাকা হয়েছে। তুমি কী না করেছো?
— নাহ বাবা আমি কোনো উত্তর করিনি।
— ঠিক আছে। যেহেতু মানা করো নি,, তাহলে গিয়ে কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসো প্রিন্সিপাল আমাকে তোমাকে পাঠানোর জন্য অনুরোধ করেছে।
— ঠিক আছে বাবা।
পিছন থেকে এক সঙ্গে ফারহান, সাবিনা, লামিয়া,মাইশা, মেহেরিন একএে এসে দাড়ায় হেলাল সাহেব এর সামনে।
— চাচা আমরা ও যাবো আপুর সাথে আমাদের নিয়ে যেতে বলো।
হেলাল সাহেব মুচকি হেঁসে বলে,
— ঠিক আছে তোমারা যেও।
যাওয়ার খুশিতে সকলে একএে নাচতে নাচতে চলে যায়।
লুবনা বসে রিমোর্ট হাতে নিয়ে চ্যানাল বদলাতে শুরু করে।
সকালে একসাথে বসে সকালের নাস্তা সেরে যার যার কাজে চলে যায়।
ফারহান সহ বাকি সকলে রেডি হয়ে বসে আছে সোফায়, কিছুক্ষনের মধ্যেই লুবনা সিড়ি বেয়ে নিচে নেমে এলো।
কালো সার্ট কালো পেন্ট চুল গুলো পোনিটেল করে বাধা।
কোনো আলগা সাজ গোজ নেই। কাধে কালো রং এর গিটার টা ঝুলানো, পায়ে ফর্মাল সো।
নিচে নেমে সামনেই ফাহাদের দেখা মিললো।
— ভাই, ফারহান আর বাকিরা নাকি আমার সাথে কলেজে যাবে বাইক এ এতো জন আসা সম্ভব না তুই একটু তোর গাড়ি দিয়ে ওদের নামিয়ে দিয়ে আয় আমি বেড় হচ্ছি।
বলেই লুবনা বাড়ি থেকে বেড় হয়ে গেলো।নিজের বাইক টা গেরেজ থেকে বেড় করে,বসে পড়ে। বাইক স্টার্ট দিতেই দ্রুত গতিতে কেউ দৌড়ে আসে। লুবনা পিছনে ঘুরে তাকাতেই ফারহান কে দেখে।
— ফাহাদ ভাই তো গাড়ি দিয়ে নিয়ে যাবে তাহলে তুই এখানে কেন?
— আমি ওদের সাথে না তোমার সাথে যাবো। বলেই বাইকল ওঠে বসে।
লুবনা বাইক স্টার্ট কিছু সেকেন্ড এর মধ্যে দ্রুত গতিতে সামনে অগ্রসর হয় লুবনা।
কলেজের মাঠের মধ্য খানে বিশাল স্টেইজ করা হয়েছে, স্নাতক বর্ষের নবীন বরন উপলক্ষে। নাচ গান কবিতা নানা জিনিস এর আসর বসবে আজ কলেজে চারিদিকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে সকলে যার যার মতো বসে কেউ আড্ডা দিচ্ছে কেউ হাঁটছে কেউ ছবি তুলছে।
এই কলেজে অনেক দূর দূরান্ত থেকে নানা রকম শিক্ষার্থীরা আসে পড়া শুনা করতে। তাই শুধু এই এলাকারই নয় ব্রাহ্মণবাড়ীয়া জেলার অন্য সকল এলাকা এমন কি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাহির থেকে ও অনেকে এখানে এসে পড়া শুনা করে।
লুবনা :
লুবনা কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাএী (একাদশ)। বয়স টা তার কম তবে তার জেদ আর তেজ এর কথা বললে বড় বড় মানুষ ও হার মানতে বাধ্য। ছোট বেলা থেকেই সে এমন। স্কুল জীবনে স্টেইজ ওঠে অনেক গান গেয়েছে, তার গানের অনেক মেডেল ঘড়ে পড়ে আছে। তার গানের গলা ভিষন ভালো যার প্রশংসা পুরো কলেজ জুড়ে হয়। তাই গানের জন্য প্রিন্সিপাল লুবনা কে মূল গায়ক হিসেবে ডেকেছেন।
কিছু সময় অতিবাহিত হতেই লুবনা বাইক নিয়ে এসে থামে কলেজে এর ভেতর।
বাইক থেকে নেমে সামনে অগ্রসর হতেই একদল এসে ঝাপিয়ে পড়লো লুবনার উপর, লুবনা বিরক্ত হলো বেশ।
— আরে ভাই এমনি এতো গরম তার উপর আবার এতোগুলা পাগল এসে ঝাপিয়ে পড়ছিস আমাকে কী মানুষ মনে হয় না তোদের।
— এমন করছিস কেন একটু জড়িয়ে এই তো ধরেছি।
— জড়িয়ে ধেরেছিস নাকি সবাই মিলে চাপা দিয়ে মারতে চাইছিস,
রাফি সবাই কে সরিয়ে দিয়ে বলে,
আচ্ছা বাদ দে তো চল আমাদের কলেজে স্নাতক বর্ষের নবীন বরন উপলক্ষে এ একটু পড় এমপি সাহেব আসবে।আর নানা বড় মানুষ জন আসবে তাই সময় নষ্ট না করে কাজে লেগে পড় স্যার কিন্তু সব দায়িত্ব আমাদের দিয়েছে। সবাই সম্মতি দেয়।
কলেজে লুবনার অসংখ্য বন্ধু আছে তবে তাদের মধ্যে দশ জন আছে যারা লুবনার বিশেষ বন্ধু। তাদের দল টাকে সবাই (টেন) বলে চিনে।
৬ জন ছেলে ৪ জন মেয়ে, রাফি, তৌফিক সাকিব, মারিদ, রাহাত, আয়ান, রিতু, অহনা, ইকরা , লুবনা
রাফি দৌড়ে গেইট দিয়ে কলেজে প্রবেশ করতে করতে বলে,
— এই এমপি সাহেব চলে এসেছে তোরা তাড়াতাড়ি আয়।
তৌফিক আর মারিদ হাতে সংবর্ধনা ফুল নিয়ে গেইটের কাছে এগিয়ে যায়। একটা সাদা রং এর গাড়ি এসে থামে কলেজের এক পাশে দরজা খুলতেই বেড় হয়ে আসে ২৭-২৯ বছরের একজন তাগরা পুরুষ। সবাই কিছু টা অবাক হয়। গাড়ি থেকে নামার সাথে সাথে আশ পাশ থেকে কিছু সংখ্যা লোক এসে সেই পুরুষ কে ঘিরে ধরে চারপাশ থেকে। প্রিন্সিপাল এগিয়ে আসে তার কাছে।
— ইমতিয়াজ সাহেব আসেননি?
— জ্বী আপনি কে?
— আমি এই কলেজের প্রিন্সিপাল
— ওহ,,, আমি তূর্য হাওয়ালদার ইমতিয়াজ হাওয়াল দার এর বড় ছেলে। বাবা কে কাজে ঢাকা যেতে হয়েছে। তাই তিনি তার জায়গায় আমাকে পাঠিয়েছেন।
— তুমি এসেছো এটা দেখে ভিষণ ভালো লাগলো তোমাকে আমাদের কলেজে স্বাগতম।
তৌফিক দ্রুত এসে, সংবর্ধনা ফুল টা তার হাতে দেয়।
তূর্য সেটা হাতে নেয়
— ধন্যবাদ তোমাকে
তৌফিক সৌজন্যে তা সহিত হাসে।
কিছুক্ষনের মধ্যে ফাহাদ তার গাড়ি নিয়ে এসে উপস্থিত হয় কলেজে।
এসেই লুবনা কে কল করে,
— হ্যালো আমি ওদের নিয়ে এসেছি ওদের এসে নিয়ে যা।
কিছু সময় অপেক্ষা করার পড় ফারহান এসে তাদের নিয়ে যায়।
সবাই স্টেইজ এর সামনে রাখা চেয়ারে বসে পড়ে একেক করে সকলের সামনের চেয়ারে বসে কয়েক জন অতিথি তূর্য হাওয়ালদার প্রিন্সিপাল সহ অন্য সকল টিচার।
মারিদ মাইক নিয়ে স্টেইজ এ উঠে,
— আসসালামু আলাইকুম আমি মারিদ এহসান। আজ এই স্নাতক বর্ষের নবীন বরন অনুষ্ঠানের হোস্ট হিসেবে আমি দায়িত্ব পালন করবো।
আর আমাদের দাওয়াত এ যে সকল গন্য মান্য ব্যক্তিগন আমাদের কলেজে উপস্থিত হয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ। সবাই হাতে তালি দেয়।
তাহলে আজ আমাদের এই অনুষ্ঠানে নানারকম জিনিস থাকবে আস্তে আস্তে আপনারা সকলে সব দেখতে পারবে। নাচ,গান,নাটক।
এখন শুরুতেই আমি গানের জন্য ডেকে নিবো আমদের কলেজ এর একাদশ শ্রেণির মানবিকের ছাএী লুবনা মির্জা কে.....!!
লুবনা কাধে গিটার নিয়ে ধীর পায়ে স্টেইজ এর দিকে অগ্রসর হয়, এই বলে মেহেরিন উঠে চলে যায়।
কলেজের এই অনুষ্ঠানে শুধু শিক্ষার্থীরা না আরো অসংখ্য মানুষ এসে ভির করেছে।
— ফারহান আমি একটু ওয়াশ রুম থেকে আসছি তুই আমার সিট টা একটু রাখিস তো। বলেই মেহরিন চলে যায়।
মারিদ মাইক টা সেটআপ করে দিচ্ছে লুবনা পাশে দাড়িয়ে গিটার সামান্য বাজিয়ে চেক করছে। মারিদ ও ভালো গান করে।
সকলের কেন্দ্র স্থল এখন লুবনা, সবার চোখ এখন লুবনার উপর, মারিদ সেটাপ করে রাহাত, আয়ান, তৌফিক সাকিব ও স্টেইজ এ উঠে পড়ে কেউ হাতে ড্রাম নিয়ে আছে কেউ পেয়ানো আর কেউ বিট বক্স মারিদ লুবনার পাশে মাইক নিয়ে দাড়িয়ে। তার ও সামন্য লাইন কয়েক লাইন গাইতে হবে।
লুবনা ধীর গতিতে গিটার বাজাতে শুরু করে। বাকিরা ও বিভিন্ন বাধ্য যন্ত্র বাজতে শুরু করে।
♩ ♬ ♪ ♩ ♬ ♪ 🎼🎵🎶🎶🎶🎵
লুবনা :
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
Satellite আর cable এর হাতে
Drawing room-এ রাখা বোকা বাক্সতে বন্দি
মারিদ+লুবনা :-
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা
মারিদ :-
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ-কাল-সীমানার গতি
মারিদ+লুবনা :-
আ-হা-হা-হা, আ হা, আ-হা-হা-হা
আ হা, আ-হা-হা
লুবনা+মারিদ:-
ভেবে দেখেছো কি
তারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
তূর্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নিশপলক।
সবাই তাকিয়ে লুবনা আর মারিদ এট দিকে। গান উপভোগ করছে।
কলেজে অন্য এলাকা থেকে কিছু সংখ্যা ছেলে সেখানে উপস্থিত ছিল।
মেহেরিন ওয়াশ রুম থেকে বেড় হতেই পরিচিত একজন এর সাথে দেখা হতেই, সেখানে তার সাথে কিছু সময় কথা বলে। তাকে বিদায় জানিয়ে সে যখন আবারও স্টেইজ এর কাছে ফিরে আসছিল তখন। তার সামনে এক দল ছেলে ছিল।
— বন্ধু দেখতো মেয়েটা ঝাক্কাস না সেই ছেলেটার কথায় পাশের ছেলে হেসে বলে সেই মাইরি৷
তাদের দলের এই এলাকার এই একজন ছেলে ছিল তাদের কথোপকথন এ শুনে সামনে তাকাতে মেহেরিন কে চোখে পড়ে তার। তবুও সিউর হতে জিজ্ঞেস করে
— তোরা কার কথা বলছিস।
তাদের কথায় ছেলেটা বড় বড় চোখ করে বলে।
— ভাই তোদের মাথা ঠিক আছে কাট দিকে চোখ দিচ্ছিস নিজের ভালো চাইলে এই মেয়ের থেকে দূরে থাক।
— কেন কী হয়েছে।
— ভাই মাস খানেক আগে একটা ছেলে ওদের পরিবার এর তানিয়া নামে একটা মেয়েকে বাজে দৃষ্টিতে শুধু একবার দেখেছিল। সেই মেয়ের চাচা ওই ছেলের চোখ তুলে ফলেছে। ডেঞ্জারাস, ভাই তাই দূরে থাক।
ছেলেটা হেসে বললো,
— এখানে অর বাপ দাদা কোথা থেকে আসবে।
পাশের ছেলেটা বললো।
— ভাই আমাদের না আগালেই ভালো হবে।
— এত ভয় পাস না আমি আছি
— অর বোনের চোখে পড়লে বাপ দাদর প্রয়োজন নেই, তোদের এমনি ইন্না-লিল্লাহ হয়ে যাবে ভাই। অর বোন এখানেই আছে।
— যাহ একটা মেয়ে কী আর করতে পারবে আয়।
— ভাই মন্টু যাস না আমি চলে যাচ্ছি না হলে আমি ও মারা পড়বো তোদের সাথে।
বলেই ছেলেটা দৌড়ে পালায়।
ছেলে দুইটা এগিয়ে গিয়ে
মেহেরিন এর পথ আটকে দাড়ায়।
অন্য ছেলেটা পিছনে সে ভয়ে অগ্রসর হচ্ছে না। একটু আগে যা শুনলো সেটা যদি সত্যি হয়।
সামনের ছেলেটা এগিয়ে গিয়ে মেহেরিন এর সাথে কথা বলতে চায় তবে মেহেরিন তাদের ইগনোর করে চলে আসতে নিলে। চেলেটা বেড সাউন্ড করে। কিছু নোংরা কথা বলে মেহেরিন এর উদ্দেশ্যে।
এমন কথায় তার চোখ দিয়ে অশ্রু গাড়িয়ে পড়ে, তবে সে কীছু না বলেই দ্রুত হেঁটে আসতে চায় সেখান থেকে।
লুবনা যখন গানে মগ্ন তার আশে পাশের কোনো খেয়াল নেই। এক নাগারে গিটার বাজিয়ে যাচ্ছে।
হঠাৎ চোখ খুলে সবার শেষে তাকাতে তার চোখ রক্তিম বর্ণ ধারণা করলো। মেহেরিন অঝোরে কাঁদতে কাঁদতে হেটে আসছে সামনের দিকে কে বাড় বাড় হুচট খাচ্ছে হাটতে গিয়ে।
তার পিছনে এর পিছনে তাকাতেই চোখে পড়ে দুইটা ছেলেকে। তাদের মধ্যে একজন মেহেরিন এর ওড়না চেপে ধরে। ওড়নায় টান পড়ায় চোখ মুছে পিছনে তাকাতেই ছেলেটার বিশ্রী হাসি চোখ লাগে মেহেরিন এর।
হঠাৎ গান থেমে গেলে সকলের মনোযোগ নষ্ট হয়। লুবনা হাতে গিটার টা পাশে রেখে মাইকের লম্বা স্টিক টা হাতে নিয়ে স্টেইজ থেকে ঝাপ দেয়।
সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে লুবনার কর্ম কান্ডে লুবনা হাতের স্টিক ঘুরাতে ঘুরাতে সামনের দিকে অগ্রসর হয়। সবার চোখ লুবনা কে অনুসরণ করছে।লুবনা স্টেইজ থেকে নেমে শেষ । সবাই ও সেখানে তাকায়।
শেষ প্রান্তে মেহেরিন এর সামনে উপস্থিত হয়। ছেলেটা এখন ও মেহেরিন এর ওড়না হাত নিয়ে। লুবনা স্টিক টা শক্ত হাতে চেপে ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে বাড়ি দেয় ছেলেটার মাথায়, স্টিকের মধ্যে লোহা ছিল যে ছেলেটার মাথা ভেদ করে।
সেখানে উপস্থিত সবাই কেঁপে উঠলো ভয়ে। মাথায় এতো জুড়ে আগাতে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে রাফি, তৌফিক, সাকিব মারিদ, সহ বাকি বন্ধু রা ছুটে এসে লুবনা কে ঘিরে ধরে,,,
ছেলেটা মাথা থেকে রক্ত বেয়ে পড়েছে। ছেলেটার কোনো নড়েচড় নেই সে জায়গা রক্তাক্ত হয়ে উঠছে। পাশের ছেলেটা নিচু হয়ে বসে লুটিয়ে পড়া ছেলেটাকে ডাকলে ও কোনো সারা শব্দ আসে না।
রাফি কয়েক জন ছেলে ডেকে সেই ছেলেটাকে হসপিটালে পাঠিয়ে দেয়।
লুবনা কে শান্ত করে চেয়ারে বসানো হয়।
মেহেরিন কে জিজ্ঞেস করতেই বলে,
— অরা আমাকে বেড সাউন্ড দিচ্ছিল, আমাকে বাজে কথা বলেছে। আমি কোনো উওর না করে চলে আসতে নিলে আমার ওড়নার কোনায় চেপে ধরে।
সবাই লুবনা রেগে যাওয়ার কারন বুঝতে পারে।
দূর হতে একদৃষ্টিতে লুবনার দিকে তাকিয়ে আছে তূর্য।
— ইন্টারেস্টিং হু
পাশ থেকে একজন কে ডেকে লুবনার দিকে আঙুল দেখিয়ে বলে।
— আমাকে এই মেয়ে সম্পর্কে সব ইনফরমেশন দিবে কালকের মধ্যে।
( বানান ভুল হলে আমার দোষ নাই, আমি লিখলে বানান ভুল হবেই, ভালো লাগলে জানাবেন।তাহলে কন্টিনিউ করবো। রেসপন্স করবেন অনেকে এমন আছে পড়ে চলে যায়। লাইক কমেন্ট করেন নাহ, আপনাদের উদ্দেশ্যে বলি লাইক কমেন্ট করে রেসপন্স করবে। যারা যারা সম্পূর্ণ পর্ব পড়বেন তারা লাইক কমেন্ট সেয়ার করবেন, লাইক করে কমেন্ট করলে পরের পর্ব আসবে যত গুলো লাইক ততোগুলো কমেন্ট চাই তাহলে পরের পর্ব কন্টিনিউ করবো। পরবর্তী পর্ব চাইলে লাইক কমেন্ট দুটোই করতে হবে। আমি এতো কষ্ট করে লিখি এত বড় পর্ব আর আপনার সামন্য একটা কয়েক শব্দের কমেন্ট করতে পারবেন নাহ)
(লাইক,কমেন্ট সেয়ার) করুন যারা লাইক কমেন্ট করে রেসপন্স করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ )
#চলমান
#লুবনা_মির্জা
#পর্ব:০২
#Fatema_tuj_Juhora_ফাতেমা_তুজ_জুহরা
#উপন্যাস
#foryouuuuuupage
