এলার্ট 🚫: কপি করা নিষিদ্ধ ❌
নাম : লুবনা মির্জা
পর্ব : ০১
লেখিকা : Fatema tuj Juhora - ফাতেমা তুজ জুহরা
ব্রাহ্মণবাড়ীয়া......
বাড়ির মধ্য খানে সোফায় অগোছালো ভাবে শুয়ে টিভি তে জাপানিজ এনিমে ( সিনচেন ) দেখতে ব্যস্ত অষ্টাদশী।হাতে একটা চিপ্সের প্যাকেট একটু পড় পড় মুখে দিয়ে চিবুচ্ছে আর টিভি দেখে একটু পড়ে উচ্চস্বরে হেসে উঠছে।
পড়েন তার কালো বেগি প্যান্ট আর মেরুন রং এর সার্ট।
টিভি দেখতে দেখতে একটা চিপ্সের প্যাকেট শেষ করে আরেকটা চিপ্সের প্যাকেট হাতে নিয়ে খুলতে যাবে তখনই গানের শব্দ কানে ভেসে আসে।
এক হাতে চিপ্সের প্যাকেট ধরে অন্য হাতে মোবাইল টা রিসিভ করেতই গান থেমে যায়।
মোবাইল কানে তুলে হ্যলো বলতেই।
ওপাশের মানুষ টা হাঁপাতে হাঁপাতে বলে,
— আপু তাড়াতাড়ি আয় বাজারে বড় ঘটনা ঘটেয়েছে।
চাচার ব্যবসায়ি প্রতিদ্বন্দীর ছেলে বাজারে সকলের সামনে চাচার সাথে তর্কে জড়াচ্ছে তুমি তাড়াতাড়ি এসো না হলে অনেক বড় কিছু হয়ে যাবে। বলতে ফোন টা কেটে গেল।
লুবনা বসা থেকে উঠে টিভি টা বন্ধ করে। নিজের রুমে প্রবেশ করে কাভার্ড থেকে চাবি নিয়ে। সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নিচে নামে। ব বাড়ির গেরেজ এর সামনে চলে যায়।
গেরেজ এর তালা খুলে, সাটার উপরে তুলে নিজের বাইক বেড় করে বাহিরে আনে। গেরেজের এক পাশে পড়ে থাকা অসংখ্য হকিস্টিক থেকে একটা নিয়ে গেরেজ এর বাহিরে এসে গেরেজ সাটার বন্ধ করে তালা দিয়ে বাইক এ বসে পড়ে। হকিস্টিক টা গিটার এর মতো কাঁধে ঝুলিয়ে দ্রুত গতিতে চলে যায় হাওয়া সাথে মিশে।
বড় বাজার এর মাঝ বড়াবড় ভির করে দারিয়ে অসংখ্য মানুষ।
তাদের কেন্দ্র বিন্দু ৩ টা মানুষ।
সাদা পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোক সেই মধ্য খানের কেন্দ্র বিন্দুর তিন জনের একজন। বয়স ৪৭-৪৮ হবে। বাকি দুইজন ২৩-২৫ বছর বয়সী হবে। তারা সেই ভদ্রলোক কে যা নয় তা বলে যাচ্ছে কিন্তু সেই ভদ্রলোক উওরে কিছুই বলছে না। শুধু শুনেই যাচ্ছে, এতো মানুষের সামনে তাকে হেনস্তা করা হচ্ছে সেটাতে তার কোন প্রতিক্রিয়া নেই। যেন তার কোনো যায় আসে না। চারিদিকে ঘিরে রাখা পাবলিক শুধু দৃশ্য দেখতেই ব্যস্ত। কোনো রকম প্রতিক্রিয়া নেই তাদের লোকটা কে যে ছেলো গুলো হেনস্তা করছে। যেনো বিনা পয়সায় সিনেমা দেখছে দাঁড়িয়ে সকলে।
ভিতরে মধ্যে মাথা দিয়ে চিন্তিত চোখে সব পরক্ষ করছে ফারহান। ভিড়ের মধ্যে থেকে মাথা তুলে আবার পেছনের দিকে তাকাচ্ছে বারংবার।
ছেলে গুলো সর্বোচ্চ চেষ্টা করছে তাকে নিচু করার তবুও সেই ব্যাক্তিটার প্রতিক্রিয়া পাচ্ছে না।
ফারহান আবারও পিছনে ফিরে তাকাতেই দেখলো দূর থেকে দেখা যাচ্ছে। Black Kawasaki Ninja H2R bike...... দ্রুত গতিতে ছোটে আসছে। ফারহান ভির থেকে বেড়িয়ে দৌড়ে সেখানে যায়। হাত নারিয়ে উচ্চস্বরে, বলে আপু আমি এখানে। বাইক টা সেখানে এসেই থেমে যায় ।
ভদ্রলোক এর প্রতিক্রিয়া না পেয়ে ছেলেগুলো রাগে গর্জে উঠে, ২ জন ছেলের মধ্যে মূল ছেলেটা এসে সেই ভদ্রলোক এর কলার চেপে ধরতেই দ্রুত গতিতে একটা হকিস্টিক এসে তার মাথা বড়াবড় আঘাত করে। ছেলেটা সাথে সাথে মাথা চেপে বসে পড়ে। তার মাথা থেকে রক্ত বয়ে যাচ্ছে। পাশের ছেলে আকস্মিক ঘটা এমন কাজে লাফিয়ে ওঠে। দৌড়ে পালায়।
ভিড় ঢেলে হাতের ময়লা পরিষ্কার করতে করতে ভিতরে প্রবেশ করে লুবনা।
হেলাল সাহেব সেই দিকে তাকিয়ে এক নজর দেখে। আবারও চোখ সরিয়ে সামনে মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত ছেলেটাকে দেখেন । লুবনা এক পা দু পা করে নিজ ভঙ্গিতে হেঁটে এসে সে হকিস্টিক টা হাতে তুলে নেয়। ছেলেটার মাথা ফেটে রক্ত ঝড়ে পড়ছে। ছেলেটা মাথা এক হাত চেপে বসে । লুবনা ছেলেটার আর কাছে এগিয়ে গিয়ে। হাতে থাকা হকিস্টিক টা সেই ছেলেটার একটা হাতে চেপে ধরে। ছেলেটা সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠে। লুবনা সেই আর্তনাদ দেখে প্রশান্তির হাসি দেয়।
নিচু হয়ে বসে লুবনা, ছেলেটার মুখ উচু করে সজোরে চর মারে গাল ও কানের মধ্যে খানে। ছেলেটার কান থেকে পানি বয়ে যাওয়ার মতো রক্ত ও বয়ে যায়। ছেলেটা নিজের কানে হাত দিয়ে রক্তের দিকে তাকায় চোখ সরিয়ে লুবনার দিকে তাকাতেই হকিস্টিক দিয়ে তার মাথায় সজোড়ে বাড়ি পড়ে। ছেলেটা আবারও মাথায় হাত দিয়ে আর্তনাদ করছে।
লুবনা রক্তাক্ত হকিস্টিক টা আবার নিজের কাধে ঝুলিয়ে নিয়ে ভিড়ের বাহিরে চলে যায়। সবাই দাড়িয়ে রং তামাশা দেখেই চলেছে।
বাইকের আওয়াজ পেতেই ভির ২ ভাগে বিভক্ত হয়ে যায়।
লুবনা বাইক নিয়ে ভিড়ের মাঝখান দিয়ে এসে হেলাল সাহেব এর সামনে থামে।
— বসে পড়ো বাবা।
মেয়ের কথায় হেলাল সাহেব পিছনে ওঠে বসে পড়ে। ভিতর এর মধ্যে থেকে ফারহানা দৌড়ে এসে হেলাল সাহেব এর পিছনে বসতেই বাইক ছুটে চলে যায় সামনের দিকে। দেখতে দেখতে বাইকা টা হাওয়ায় সাথে মিলিয়ে হারিয়ে যায়। যা সেখানের উপস্থিত সকল মানুষ নিজ দুচোখ দেখে।
বাইক টা দোতলা বিশাল একটা বাড়ির ভিতর প্রবেশ করলো। হেলাল সাহেব আর ফারহান বাইক থেকে নেমে বাড়ির দিকে চলে যায়।
লুবনা বাইক গেরেজ এর বাকি গাড়ি গুলোর সাথে রেখে বাড়ির ভিতর যাওয়ার জন্য অগ্রসর হয়।
রহিমা বেগম চিন্তিত মুখে নানা রকম প্রশ্ন করেই যাচ্ছেন।
ফারহান বাড়িতে আগেই ফোন করে সব জানিয়ে দিয়েছে।
লুবনা হেলে দুলে বাড়ির ভিতর প্রবেশ করলো। রহিম বেগম তাকে ডাকলেন।
— দাদু ভাই এদিকে আয়।
দাদির ডাকে লুবনা এগিয়ে গিয়ে দাদির সাথে বসে পড়ে। দাদি তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন ব্যথা পেয়েছিস কোথাও।
ফাতেমা মুচকি হেঁসে দাদির কাঁধে মাথা রেখে বলে,
না ডার্লিং একটুও ব্যথা পাই নি।
ফারহান উঠে দাড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে লুবনার করা কাজ দেখাতে লাগলো। লুবনা কীভাবে তাদের মেরেছে।
একেক করে বাড়ির সকলে এসে সেখানে উপস্থিত হয়।
পরিচয় :
ব্রাহ্মণবাড়ীয়ার প্রভাবশালী লোকেদের মধ্যে একজন আবদুল করিম মির্জা। তার স্রী রহিমা বেগম, তাদের মোট ৮ জন সন্তান।
প্রথম পুএঃ মাহাবুব রহমান মির্জা তার স্রী সলমা বেগম,
তাদের ২ ছেলে এক মেয়ে।
নাহিদ, নাদিম, তানিয়া,
দ্বিতীয় পুএঃ জাকির হোসেন মির্জা, স্রী পারভিন বেগম।
তাদের দুই মেয়ে দুই ছেলে।
মেহরিন, সাবিহা, ফাহাদ, ফারহান
তৃতীয় পুএঃ কামাল উদ্দিন মির্জা, স্রী নাসরিন বেগম।
তাদের দুই ছেলে
আদনান,নিহান
চতুর্থ পুএঃ সাইফুল ইসলাম মির্জা, স্রী রুবিনা বেগম।
তাদের ২ ছেলে ২ মেয়ে
আদিব, লামিয়া, সাদমান, মাইশা
পঞ্চম পুএঃ হেলাল উদ্দিন মির্জা, স্রী জাহানারা বেগম, তাদের একটাই মেয়ে
লুবনা
ষষ্ঠ পুএঃ রফিকুল ইসলাম মির্জা স্রী শামীমা বেগম
তাদের একটা ছেলে একটা মেয়ে।
সাবিনা, ইরহাম
তাদের কন্যা :
হালিমা বেগম এবং খাদিজা বেগম।
তারা বিবাহিতা
করিম মির্জা চান না তাদের সন্তান আলাদা থাক তাই তিনি এক বিশাল রাজপ্রাসাদ এর মতো বাড়ি তৈরি করছেন যাতে করে সকলে এক সঙ্গে থাকতে পারে। তারা যৌথ
পরিবার বিশাল পরিবার তাদের। এখন কার যোগে এসে ও এতো বড় যৌথ পরিবার দেখা যায় বলে মনে হয় না। এই পরিবার এর সকলের মধ্যে এতো মিল যে পুরো এলাকায় তাদের মধ্যে কার সম্পর্কে নিয়ে গুনগুন হয় তারা একে অপরের জন্য সব করতে পারে। তাদের বাবার ইচ্ছে বলেই না। তারা সকলে মিলে মিশে থাকতে পছন্দ করে বলে সবাই একএে থাকে।
করিম মির্জা এসে তার স্রীর পাশের জায়গায় বসে।
— যা শুনেছি তা সব কী সত্যি?
লুবনার কোনো ভাব ভঙ্গিতে পরিবর্তন আসলো না,
— হ্যা ১০০%।
করিম মির্জা উচ্চস্বরে হেসে উঠে।
— এই ফারহান ভিডিও করিস নি কেন আমি তো মিস করো ফেলছি।
বড় জেঠা রহমান মির্জা ও বাবার কথায় বলেন,
— ঠিক বলেছো একটু দেখলে ভালো হতো, গর্বে আমার বোক উঁচু হয়ে গেছে।
সহপরিবার একএে হেসে ওঠে,
লুবনা মির্জা,
সে করিম মির্জার পঞ্চম পুএ হেলাল মির্জার একমাত্র কন্যা। জাহানারা বেগম লুবনার যখন পাঁচ বছর বয়স তখন তিনি একটি গাড়ি এক্সিডেন্ট এ ইন্তেকাল করেন। এর পড় থেকে পুরো পরিবার লুবনা কে তাদের আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছে । সকলের চোখের মনি সে।
করিম মির্জার বড় ব্যবসা তার পাঁচ ছেলে সামলায়। আজ তাদের অনেক কারখানা রয়েছে। যা সকলে মিলে সামলায়। করিম মির্জার চতুর্থ পুএ কামাল মির্জা তার স্রী দুই পুএ নিয়ে ২০১৬ সালে আমেরিকার সেটেল হয়ে যায়। তার ছেলেদের পড়া শুনার জন্য। গত দশ বছরে তিনি তার স্রী পুএ নিয়ে দেশে এসেছে চার বার। শেষ বার এসেছিলেন ২০২৩ এ।
লুবান মির্জা :
সে ভিষন জেদি ঘাড় তেড়া ছন্নছাড়া এক মেয়ে, মেয়ে বললে ভুল হবে, তার সব কাজ কার্বার ছেলেদের মতোই।
কারন তাকে কখনো মেয়েদের পোশাক এ দেখা যায় না। তার আলমারি ভর্তি সার্ট টিসার্টে এ ভরা।
তার চরিত্র টা এক অন্য রকম ভাইব আনে তার মতো দ্বিতীয় কেউ পুরো বাংলাদেশ জুড়ে আছে কী না জানা নেই।
লুবনা সোফা থেকে ওঠে ধির পায়ে দোতলায় ওঠে যায়। রুমে প্রবেশ করে বিছানায় বসে পড়ে চুল গুলো ছেড়ে দিতেই পিঠ জুড়ে তা ছড়িয়ে পড়ে। সে বিছানায় অগোছালো ভাবে শুয়ে পড়ে।
কিছু মুহুর্ত অতিক্রম হতেই তার মোবাইল বেজে৷ ওঠে
ফোন টা রিসিভ করতেই গান বন্ধ হয়ে গেল,
— কাল কলেজে কনসার্ট হবে,তোকে গান গাইতে হবে। দশটার মধ্যে উপস্থিত থাকিস।
ওপাশের মানুষ টার কথা শেষ হতেই লুবনা ফোন কেটে দিলো উওর করার প্রয়োজন মনে করলো না।
সে আবারও চোখ বন্ধ করে ফেললো।
( নতুন উপন্যাস কেমন হয়েছে জানবেন, ভালো লাগলে কমেন্টে বলিয়েন তাহলে পরের পর্ব দিবো না হলে আর দিবো না, ভালো লাগলে লাইক কমেন্ট সেয়ার করিয়েন,বানান ভুল হলে ইগনোর করিয়েন কারন আমার লিখতে গেলে বানান
ভুল হয় সব সময়ই)
#চলনাম
#লুবনা_মির্জা
#পর্ব:০১
#Fatema_tuj_Juhora_ফাতেমা_তুজ_জুহরা
#উপন্যাস
#Nobelwriter
#foryoupage
